এমপি আমির হামজার প্রার্থিতা অবৈধ ঘোষণার দাবি জানিয়ে ইসিতে আবেদন

নগদ অর্থের হিসাবেও বড় ধরনের পার্থক্যের কথা বলা হয়েছে আবেদনে। নির্বাচনী হলফনামায় আমির হামজার হাতে নগদ অর্থ দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। অন্যদিকে আয়কর রিটার্নে নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৩৮ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। দুই নথির হিসাবে পার্থক্য দাঁড়িয়েছে ৩৬ লাখ টাকা।

মার্কিন ভাইস প্রেসিডেন্টকে কটাক্ষ নবনির্বাচিত মুসলিম সিনেটর সায়েদের

ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কটাক্ষ করেছেন। মঙ্গলবার রাতে সায়েদ বলেছেন, জানুয়ারি মাসে তাকে শপথ পড়ানোর...

মার্কিন ভাইস প্রেসিডেন্টকে কটাক্ষ নবনির্বাচিত মুসলিম সিনেটর সায়েদের
অবৈধ সা‌ড়ে ৩৫ কোটি টাকা বৈধ ব‌্যবসায় দে‌খি‌য়ে‌ছেন রিপন

ব‌্যবসায়ী মো. সালাহউদ্দিন রিপনের বিরু‌দ্ধে ৩৫ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং এসব ব‌্যবসায় অর্জন ক‌রে‌ছেন ব‌লে মিথ‌্যা তথ‌্য দেওয়ার প্রমাণ পে‌য়েছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

অবৈধ সা‌ড়ে ৩৫ কোটি টাকা বৈধ ব‌্যবসায় দে‌খি‌য়ে‌ছেন রিপন
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অভিনেত্রী পরীমণির আইনি জটিলতা আবারো আলোচনায়। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হতে পারেননি তিনি।

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আমরা পাকিস্তানিদের জড়িয়ে ধরতেও রাজি আছি: ভারতীয় কোচ

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, রাজনৈতিক বৈরিতা আর মাঠের বাইরেও নানা আলোচনা। দুই দেশের ফুটবল লড়াইয়ে সেই উত্তাপের আঁচ এবার ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকায়।

আমরা পাকিস্তানিদের জড়িয়ে ধরতেও রাজি আছি: ভারতীয় কোচ
গবেষণা মাঠ ফেরতের দাবিতে ফের শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

গবেষণা মাঠ ফেরতের দাবিতে ফের শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যারা মার্কিন নীতিতে পরিবর্তনের প্রত্যাশা করছেন, তারা ভুল করছেন: খামেনি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন হওয়ার পর যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হবে বলে যারা ভাবছেন ত...

যারা মার্কিন নীতিতে পরিবর্তনের প্রত্যাশা করছেন, তারা ভুল করছেন: খামেনি

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি
বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি

রোদ কিংবা বৃষ্টিতে পথচারীদের স্বস্তির জন্য নিজের কষ্টে অর্জিত টাকায় সড়কের পাশে যাত্রীছাউনি ও শৌচাগার বানিয়েছেন গাজীপুরের বাবুল শেখ। মানুষের অপবাদ উপেক্ষা করে নিঃস্বার্থ মানবসেবায় পরম শান্তি খুঁজে পান মানুষটি। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

নভেম্বর ৪, ২০২৬
এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি
এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।

১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে। এ ধরনের একটি কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। পরে স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এ নোটিশ দিয়েছেন।

নভেম্বর ৪, ২০২৬
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

নভেম্বর ৪, ২০২৬
কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’
কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), তাদের র‍্যাঙ্কিং ১৭৯তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের।

৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র‌্যাঙ্কিং নির্ধারিত হয়। এবারের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৬৪ দশমিক ৭০ স্কোর করেছে। বুয়েটের স্কোর হচ্ছে ৫৭ দশমিক ৮০।

গত বছরের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং বুয়েট দ্বিতীয় অবস্থানে ছিল। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১৩২তম, বুয়েট ছিল ১৬৫তম। এই দুই বিশ্ববিদ্যালয় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়েছে।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থান পেয়েছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। তাদের স্কোর হচ্ছে ৩২ দশমিক ৪০, র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫০৪তম। ৩১ দশমিক ২০ স্কোর নিয়ে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি)।

এসব বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলাদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তাদের সামগ্রিক স্কোর উল্লেখ করেনি কিউএস। এর মধ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৮১–৭৯০। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবস্থান ৮৫১–৯০০। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ১১০১–১২০০, ইউল্যাব ১২০১–১৩০০ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ১৫০১–এর পরে।

নভেম্বর ৪, ২০২৬
এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ
এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। কারা অংশ নিতে পারবেন? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে—

নভেম্বর ৪, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

নভেম্বর ৪, ২০২৬
পরীমনি এখন কী করবেন
পরীমনি এখন কী করবেন

‘কাজের জায়গায়, সংসারজীবনে, সবকিছুর ওপরেই তো একটা চাপ। এসব তো হেনস্তা।’ নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এভাবেই বললেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিযোগ, মামলাকে ঘিরে প্রচণ্ড হেনস্তার শিকার হচ্ছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত।

পরীমনি

এরপর প্রথম আলোর সঙ্গে আলাপে নিজের প্রতিক্রিয়া জানান পরীমনি। মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ পড়ছে বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব একটা আরামের না। এখন যা হচ্ছে, তা হেনস্তাই। মামলা নিয়ে আমাকে প্রচণ্ড হেনস্তা করা হচ্ছে।’

পরীমনি

মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরীমনি। তাঁর অভিযোগ, ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না। তদন্তটা ঠিকঠাক হওয়া দরকার। কথায়–কথায় পরীমনি প্রশ্ন রাখেন, ‘এটা কি তাহলে সারা জীবন চলবে?’

গ্রেপ্তারি পরোয়ানা তো জারি হলো, এখন তাহলে কী করবেন, জানতে চাইলে পরীমনি বলেন, ‘কালকে যাব আদালতে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে। কিছুই তো করার নেই।’

পরীমনি

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) প্রথম আলোকে জানিয়েছেন, অ্যালার্জিজনিত সমস্যার কারণে আজ আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। এ জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, আজ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

পরীমনি

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তাঁর সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তাঁর পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।

ল্যাংকাউই দ্বীপে শীত নাই! জানালেন পরীমনি

পরীমনি

২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তাঁরা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তাঁর সহযোগী শাহ শহিদুল আলম দিবাগত রাত সোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন।

বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি বাদীকে গালমন্দ করেন। বাদী ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মুঠোফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমনি ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন, ভাঙচুর করেছেন।

পরীমনি

এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পরীমনি

গত বছরের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। এদিকে একই ঘটনায় পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।

‘একজন আমাকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে’, মুগ্ধ পরীমনি

বর্তমানে ওই মামলা ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন।

পরীমনি

তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। গত বছরের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। এদিকে একই ঘটনায় পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে ওই মামলা ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।

নভেম্বর ৪, ২০২৬
ব্রিটেন কেন দাসপ্রথার জন্য দুঃখ প্রকাশ করতে চাচ্ছে
ব্রিটেন কেন দাসপ্রথার জন্য দুঃখ প্রকাশ করতে চাচ্ছে

আটলান্টিক মহাসাগরীয় দাস ব্যবসা ছিল চরম নির্মম ও বর্বর একটি অপরাধ। এতে মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরিবার থেকে বিচ্ছিন্ন করে মানুষকে সম্পদ হিসেবে বিবেচনা করা হতো এবং মৃত্যু পর্যন্ত খাটানো হতো। এই দাসপ্রথার কারণে লাখ লাখ মানুষ যে যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে গেছেন, তার জন্য আমি গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের বর্তমান বিশ্ব গঠনে এর প্রভাবকেও স্বীকার করছি।

নভেম্বর ৪, ২০২৬
যে চারটি প্রথম ঘটনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে
যে চারটি প্রথম ঘটনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এখনো মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এটি এরইমধ্যে ইতিহাস গড়ার একটি রাতও হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৪, ২০২৬
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৪, ২০২৬
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস

ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নভেম্বর ৪, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প

ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।

নভেম্বর ৪, ২০২৬
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?

পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।

নভেম্বর ৪, ২০২৬
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।

নভেম্বর ৪, ২০২৬
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?

মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।

নভেম্বর ৪, ২০২৬
রিপাবলিকানদের এলাকায় আছড়ে পড়ছে ডেমোক্র্যাটিক ঢেউ
রিপাবলিকানদের এলাকায় আছড়ে পড়ছে ডেমোক্র্যাটিক ঢেউ

এক বছর আগে যে দুটি সিনেট আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করা হচ্ছিল, সেগুলো ডেমোক্র্যাটদের জন্য নিশ্চিত জয়ে পরিণত হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
দিল্লির বাতাসের গুণমান আরো খারাপ হয়েছে
দিল্লির বাতাসের গুণমান আরো খারাপ হয়েছে

শীতের আগমনের সাথে সাথে ভারতের রাজধানী দিল্লিতে আবারো বায়ুদূষণ পরিস্থিতির অবনতি ঘটছে। ফুসফুসে প্রবেশ করতে সক্ষম সূক্ষ্ম ধূলিকণা বা ‘পিএম২ দশমিক ৫’ -এর মাত্রা ৩০০-এর ঘর অতিক্রম করেছে। বায়ুর এই মান সূচক ‘খুবই খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত, যা লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
ডাকাতের কবলে পরিচালক এমডি ইকবাল
ডাকাতের কবলে পরিচালক এমডি ইকবাল

সিনেমার শুটিং লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পড়েন বলে অভিযোগ করেছেন পরিচালক-প্রযোজক এমডি ইকবালসহ টিমের সদস্যরা।

নভেম্বর ৪, ২০২৬
নাটোরে সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, মিলছে না চাহিদামতো সার
নাটোরে সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, মিলছে না চাহিদামতো সার

নাটোরের নলডাঙ্গায় সারের জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পেয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

নভেম্বর ৪, ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বেদে সম্প্রদায়ের বসতঘর, নিঃস্ব ৯ পরিবার
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বেদে সম্প্রদায়ের বসতঘর, নিঃস্ব ৯ পরিবার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানর পুড়ে মারা গেছে।

নভেম্বর ৪, ২০২৬
ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় তারকা মানের হোটেল ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র কর্মী ছিলেন।

নভেম্বর ৪, ২০২৬
শরীরে কাচের টুকরা রেখে সেলাই, চিকিৎসা কর্মকর্তা বললেন ‘স্যরি’
শরীরে কাচের টুকরা রেখে সেলাই, চিকিৎসা কর্মকর্তা বললেন ‘স্যরি’

কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর ভাঙা কাচের টুকরা সাইদার মিয়ার বাম হাতে ঢুকে যায়। চিকিৎসা নিতে তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাতের ভেতরে কাচের টুকরো রেখেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

নভেম্বর ৪, ২০২৬
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন।

নভেম্বর ৪, ২০২৬
মাগুরায় স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে খুন হন যুবদল নেতা, গ্রেপ্তার ১১
মাগুরায় স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে খুন হন যুবদল নেতা, গ্রেপ্তার ১১

মাগুরায় স্বর্ণ ডাকাতির ঘটনায় লুট করা স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬