জার্মানিসহ তিন দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা ঘেরাও ও হামলার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন।
ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিশাল সব বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করা হয়েছে। এর মাধ্যমে ইরানের রাজধানীতে সরকারি প্রচারণামূলক ব...
বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিন দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংয়ে এ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছুটির পর প্রাইভেট পড়ানো ও কোচিং করানো নিষিদ্ধ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাও রয়েছে।
মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তু...
ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান মেয়র কারেন বাস এবং সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্টের সদস্য নিথিয়া রামান। একসময় রাজনৈতিক মিত্র থাকলেও এবার মেয়র পদে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শহরের রাজনীতিতে তীব্র আলোচনা ও উৎসাহ তৈরি হয়েছে।

একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার কথা তুলে ধরছেন কারেন বাস। অন্যদিকে শহরের মৌলিক সেবা, আবাসন, গৃহহীনতা মোকাবিলা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন নিথিয়া রামান।

নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান দেখা গেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচার চালিয়েছেন তাঁরা। বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়, গৃহহীন মানুষের সংখ্যা, পুলিশের ভূমিকা, নগরের অবকাঠামো, দাবানলের পর পুনর্গঠন এবং ২০২৮ সালের অলিম্পিক আয়োজন—সবকিছুই নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় বাংলাদেশি ভোটার ও কমিউনিটির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে দুই প্রার্থীর প্রচারশিবির। মতবিনিময় সভা, স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভোটারদের কাছে সমর্থন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিও নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

কারেন বাস: স্বাস্থ্যসেবাদাতা থেকে রাজনীতির শীর্ষে

কারেন বাসের পুরো নাম কারেন রুথ বাস। ১৯৫৩ সালের ৩ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে তাঁর জন্ম ও সেখানেই বেড়ে ওঠা। কমিউনিটি সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনের শুরু হলেও পরে তিনি স্বাস্থ্যসেবা পেশায় যুক্ত হন। তিনি চিকিৎসক নন; একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। লস অ্যাঞ্জেলেস কাউন্টি-ইউএসসি মেডিক্যাল সেন্টারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

১৯৯০ সালে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে ‘কমিউনিটি কোয়ালিশন’ প্রতিষ্ঠা করেন বাস। মাদকাসক্তি, এইডস, অপরাধ এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের মতো সমস্যা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সংগঠিত করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

২০০৪ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিতে নির্বাচিত হন বাস। ২০০৮ সালে তিনি অ্যাসেম্বলির স্পিকার হন। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে স্পিকারের দায়িত্ব পালনের ইতিহাস গড়েন তিনি। এরপর ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২২ সালের মেয়র নির্বাচনে রিক কারুসোকে পরাজিত করে লস অ্যাঞ্জেলেসের ৪৩তম মেয়র নির্বাচিত হন কারেন বাস। শহরটির প্রথম নারী ও দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র তিনি। এবার দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নারী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন বর্তমান মেয়র কারেন বাস

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শহরে গৃহহীনতা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন বাস। গৃহহীন মানুষকে রাস্তা থেকে সরিয়ে অস্থায়ী আবাসনে নেওয়ার জন্য চালু করেন ‘ইনসাইড সেফ’ কর্মসূচি। তাঁর প্রশাসনের দাবি, এ কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষকে হোটেল, মোটেল ও অন্যান্য অস্থায়ী আবাসনে নেওয়া হয়েছে।

সাশ্রয়ী আবাসন নির্মাণের অনুমোদন দ্রুত করতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টিভ ১’ জারি করেন তিনি। মেয়রের কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগের আওতায় ১০ হাজারের বেশি সাশ্রয়ী আবাসন ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং আরও প্রায় ৫০ হাজার ইউনিট উন্নয়নপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তবে গৃহহীনতা মোকাবিলায় তাঁর প্রশাসনের সাফল্য নিয়ে প্রশ্ন রয়েছে। টানা দুই বছর গৃহহীন মানুষের সংখ্যা কমার পর ২০২৬ সালের সর্বশেষ হিসাবে লস অ্যাঞ্জেলেসে এই সংখ্যা আবার বেড়েছে। ‘ইনসাইড সেফ’ কর্মসূচির আওতায় অস্থায়ী আবাসনে নেওয়া মানুষের একটি বড় অংশ পরবর্তী সময়ে সেখান থেকে বেরিয়ে আবার রাস্তায় ফিরে গেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে কর্মসূচির দীর্ঘমেয়াদি কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে।

প্যালিসেইডসের দাবানল ও বাসের সমালোচনা

২০২৫ সালের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয় এবং অন্তত ১২ জনের মৃত্যু হয়। দাবানল শুরুর সময় কারেন বাস দেশের বাইরে ঘানায় অবস্থান করছিলেন। তাঁর অনুপস্থিতি এবং নগর প্রশাসনের প্রস্তুতি ও আগুন মোকাবিলার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

দাবানল-পরবর্তী পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা নিয়েও তাঁর প্রশাসন প্রশ্নের মুখে পড়ে। সাবেক ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলিকে বরখাস্ত করার ঘটনাও বিতর্ক তৈরি করে। ক্রাউলি পরে অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া ২০২৬ সালে বয়েল হাইটস এলাকার লাইনেজ কোল্ডস্টোরেজ গুদামে অগ্নিকাণ্ডের পর পচে যাওয়া মাংসের দুর্গন্ধ প্রায় দুই মাস ধরে এলাকায় ছড়িয়ে ছিল, যা স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে ফেলে। এ ঘটনাও নগর প্রশাসনের জরুরি সাড়া ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার জন্ম দেয়। তবে প্রচারে নেমে কারেন বাস এসব সমালোচনার জবাবে তাঁর প্রশাসনের বিভিন্ন অর্জনের কথাই তুলে ধরছেন।

‘লিটল বাংলাদেশ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতা ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হন কারেন বাস

নিথিয়া রামান: ভারত থেকে লস অ্যাঞ্জেলেসের রাজনীতিতে

নিথিয়া রামানের জন্ম ভারতের কেরালায়। ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে ভারতের চেন্নাই ও দিল্লিতে নগর দারিদ্র্য, বস্তিবাসীর অধিকার, পানি-স্যানিটেশন এবং ভূমির অধিকার নিয়ে কাজ করেন তিনি। পরে লস অ্যাঞ্জেলেসে এসে গৃহহীন মানুষের সহায়তায় কাজ শুরু করেন। ২০১৭ সালে সিলভার লেক, ইকোপার্ক, লস ফেলিজ, অ্যাটওয়াটার ভিলেজ ও হলিউড এলাকার গৃহহীন মানুষের সহায়তায় ‘সেলাহ নেবারহুড হোমলেস কোয়ালিশন’ প্রতিষ্ঠায় যুক্ত হন তিনি।

২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন রামান। তিনি সিটি কাউন্সিলের প্রথম দক্ষিণ এশীয় সদস্য। ২০২৪ সালে তিনি পুনর্নির্বাচিত হন। কাউন্সিল সদস্য হিসেবে আবাসন, ভাড়াটেদের অধিকার এবং গৃহহীনতা নিয়ে কাজ করেছেন তিনি। শহরের আবাসন ও গৃহহীনতা-সংক্রান্ত কমিটির নেতৃত্বও দিয়েছেন।

২০২৬ সালের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার আগে বছরের শুরুতে কারেন বাসকে সমর্থন জানিয়েছিলেন রামান। কিন্তু কয়েক সপ্তাহ পরই নিজেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তাঁর বক্তব্য—শহরটি মৌলিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে; রাস্তাঘাট, ফুটপাত, সড়কবাতি, আবাসন ও গৃহহীনতা মোকাবিলায় আরও কার্যকর প্রশাসন দরকার।

বাড়িভাড়া ও আবাসন নিয়ে পরিকল্পনা

লস অ্যাঞ্জেলেসে বাড়িভাড়া ও আবাসনসংকট নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু। কারেন বাসের প্রশাসন দ্রুত সাশ্রয়ী আবাসন অনুমোদনের পাশাপাশি অফিস ভবনকে আবাসনে রূপান্তরের নিয়ম সহজ করার ওপর জোর দিয়েছে।

অন্যদিকে নিথিয়া রামান ভাড়াটেদের অধিকার জোরালো করা, উচ্ছেদ থেকে সুরক্ষা, ভাড়া বৃদ্ধির সীমা এবং বাড়িওয়ালাদের জবাবদিহির পক্ষে। মেয়র নির্বাচিত হলে হাউজিং ডিপার্টমেন্টের অধীনে ভাড়াটেদের সুরক্ষায় আলাদা দপ্তর গঠন এবং অভিযোগ দ্রুত তদন্তের ব্যবস্থা করতে চান তিনি। এ ছাড়া ভবনের সামগ্রিক ইউটিলিটি খরচ ভাগ করে নেওয়ার পদ্ধতি ‘রেশিও ইউটিলিটি বিলিং সিস্টেমের’ ক্ষেত্রে হিসাব স্বচ্ছ করা এবং ভাড়াটেদের অভিযোগের সুযোগ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাংলাদেশি কমিউনিটির ভোটার ও স্থানীয় নেতাদের সঙ্গে নিথিয়া রামান (মাঝে)

গৃহহীনতা ও পুলিশের ভূমিকা

গৃহহীনতা মোকাবিলায় বাসের প্রধান কর্মসূচি ‘ইনসাইড সেফ’ নিয়ে রামানের বক্তব্য—ব্যয়ের প্রতিটি ডলারের ফলাফল যাচাই করতে হবে। তাঁর পরিকল্পনায় রয়েছে রাস্তায় চিকিৎসাসেবা, টেকসই আবাসন এবং ব্যয়ের স্বচ্ছতা। ২০২৮ সালের অলিম্পিকের আগে রাস্তায় বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও দুজনের ভিন্ন অবস্থান রয়েছে। কারেন বাস লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) প্রধান জিম ম্যাকডোনেলকে সমর্থন করছেন। তাঁর মতে, অলিম্পিকের আগে পুলিশ নেতৃত্বে পরিবর্তন অস্থিরতা তৈরি করতে পারে; তিনি পুলিশ সদস্য বাড়ানোরও পক্ষপাতী। অন্যদিকে রামান অতীতে পুলিশের বাজেট কমানোর পক্ষে থাকলেও সাম্প্রতিক প্রচারে বলেছেন, পুলিশের সদস্যসংখ্যা কমানো উচিত নয়। তবে আস্থা ফেরাতে তিনি পুলিশ নেতৃত্বে পরিবর্তন চান।

নির্বাচনী অর্থায়ন ও প্রচার জোট

লস অ্যাঞ্জেলেস টাইমসের ২৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত কারেন বাসের প্রচার তহবিলে প্রায় ৩৪ লাখ ডলার এবং নিথিয়া রামানের তহবিলে প্রায় ৩০ লাখ ডলার জমা পড়ে। শেষ এক মাসে বাস সংগ্রহ করেন ৮ লাখ ২৭ হাজার ডলার এবং রামান সংগ্রহ করেন ৪ লাখ ৮৫ হাজার ডলার। তবে শেষ পর্যায়ে হাতে থাকা অর্থের হিসাবে রামানের তহবিলে ছিল প্রায় ১৪ লাখ ডলার, যা বাসের চেয়ে প্রায় দ্বিগুণ।

এর বাইরে স্বাধীন কমিটিগুলোও বড় অর্থ ব্যয় করেছে। রামানের পক্ষে ‘এস্তামোস কন নিথিয়া’ কমিটি ১০ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রটেকটিভ লিগের সংশ্লিষ্ট কমিটি রামানের বিরুদ্ধে প্রচারে প্রায় ৪৮ লাখ ডলার ব্যয় করে।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও ইউসি বার্কলির যৌথ জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর সমর্থনই ছিল সমান—উভয়েই ৪০ শতাংশ করে ভোটারের সমর্থন পেয়েছেন এবং ১৯ শতাংশ ছিলেন সিদ্ধান্তহীন।

দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে রামানের প্রচার জোটকে বৈচিত্র্যময় হিসেবে তুলে ধরা হয়, যেখানে শ্রমিক সংগঠন, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার কর্মী এবং দক্ষিণ এশীয়-আমেরিকানরা একসঙ্গে যুক্ত হয়েছেন। এ ছাড়া শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ইলেভেন তাঁকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে কারেন বাসের পক্ষে রয়েছে শহরের রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠিত ধারা এবং জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারা।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে নিথিয়া রামান

বাংলাদেশি কমিউনিটি ও গাজা ইস্যু

লিটল বাংলাদেশ এলাকায় দুই প্রার্থীই সরাসরি প্রচার চালিয়েছেন। ২০২৬ সালের মে মাসে লিটল বাংলাদেশের অর্কিড কিচেন রেস্তোরাঁয় কারেন বাসের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দায়িত্বে থাকা কোনো মেয়রের লিটল বাংলাদেশে এটিই ছিল প্রথম সরাসরি মতবিনিময়।

সভায় স্থায়ী কমিউনিটি সেন্টার, বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধ, স্কুলে ঈদের ছুটিসহ নানা দাবি ওঠে। এতে উপস্থিত ছিলেন বুয়েনা পার্কের নির্বাচিত কাউন্সিল সদস্য লামিয়া হক, আয়োজক সাবাহ নাবিহা, মমিনুল হক বাচ্চু, সাফিউল আলম বাবু ও শামীম হোসেন। গত সেপ্টেম্বরেও কারেন বাস ফান্ডরাইজিং অনুষ্ঠানে কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে ৩০ অক্টোবর এশীয় ও দক্ষিণ এশীয় ভোটারদের কাছে পৌঁছাতে নিথিয়া রামানের প্রচারশিবির এশিয়ান ডেমোক্র্যাটস অব এলএ কাউন্টি, কোরিয়ান আমেরিকান ডেমোক্রেটিক কমিটি এবং সাউথ এশিয়ান নেটওয়ার্কের শাকিল সৈয়দের সঙ্গে যৌথভাবে কে-টাউন ও লিটল বাংলাদেশে প্রচার চালায়। রামানের সমর্থক তালিকায় রয়েছে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’।

এদিকে গাজা ইস্যুটিও আলোচনায় এসেছে। ২৯ সেপ্টেম্বর স্কারবল কালচারাল সেন্টারের এক ফোরামে কারেন বাস গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ মনে করেন না বলে জানান। বিপরীতে নিথিয়া রামান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন। এই অবস্থান বাংলাদেশি ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।

শেষ দিনের বিতর্ক ও ভোটের অপেক্ষা

ভোটের আগের দিন কারেন বাস চায়নাটাউনের হোমগার্ল ক্যাফে, সিলমার ও প্যাকোইমায় প্রচার চালান। অন্যদিকে নিথিয়া রামান ইউসিএলএ-তে (UCLA) সমর্থকদের সমাবেশে অংশ নেন।

শেষের দিনে রামানের এক খণ্ডকালীন কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশিগানের সিনেট নির্বাচন নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়। বাস এ নিয়ে রামানের নেতৃত্বের সমালোচনা করেন। তবে রামানের প্রচারশিবির জানায়, মন্তব্যটি তাদের আনুষ্ঠানিক অবস্থান নয় এবং ওই কর্মীকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কাউন্টির কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলবে। তবে ডাকযোগে আসা ও যাচাইয়ের অপেক্ষায় থাকা ব্যালট গণনার কারণে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন সময় লাগতে পারে। ২০২৮ সালের অলিম্পিক আয়োজনের মুখে দাঁড়িয়ে থাকা লস অ্যাঞ্জেলেসবাসী বাসের অভিজ্ঞতা নাকি রামানের পরিবর্তনের ডাক বেছে নেবেন, তা নির্ধারণ করবে এই ভোট।

কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়।

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।

অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল। বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন। এ আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজকে নিয়ে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা বিএনপি। গত শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা বিএনপি বিশেষ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছিল। তবে পাঁচ দিন হয়ে গেলেও জেলা বিএনপি কেন্দ্রকে লিখিতভাবে কিছুই জানায়নি।

আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান অভিযোগ করেছেন, জেলা কমিটির আহ্বায়কসহ কিছু সদস্য এ ব্যাপারে কেন্দ্রকে কিছুই জানাতে চান না। তাঁদের এই মনোভাব কমিটির অনেককেই হতাশ করেছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে গত শুক্রবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে জেলা বিএনপির বিশেষ সভা আহ্বান করা হয়। আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ওই সভায় ১৮ জন সদস্য অংশ নেন। দুপুরের খাওয়াদাওয়াসহ আট ঘণ্টা ধরে এই সভা চলে।

সভা শেষে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে শাকিলকে যারা হত্যা করেছে, তারা কে, কার সন্তান সেটা দেখে নয়; যে অপরাধী, তার অপরাধ দেখে বিচার করতে হবে। সভায় শাকিল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে (মিন্টু) গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁকে দুইবার রিমান্ডেও নেওয়া হয়েছে।

বিশেষ সভা শেষে জেলা বিএনপির সদস্যসচিব আরও বলেছিলেন, ‘সংসদ সদস্য আবদুল আজিজকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এটা নিয়ে কথাবার্তা বলেছি। আমরা গঠনতন্ত্র চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এই কমিটির একজন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করতে পারে না। বহিষ্কারের আগে কেন্দ্রকে অবহিত করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাঁর যে বিষয়গুলো আমরা দেখেছি, তা লিখিতভাবে এবং মৌখিকভাবে কেন্দ্রকে অবহিত করব।’

রহিম নেওয়াজ, আহ্বায়ক, নাটোর জেলা বিএনপিকেন্দ্র থেকে না বলা পর্যন্ত আমি আমার কমিটির একজন যুগ্ম আহ্বায়কের বিষয়ে তদন্ত বা সাংগঠনিক রিপোর্ট দিতে পারি না। তাই আমি সদস্যসচিবের ঘোষিত সিদ্ধান্তের বিরোধিতা করেছি।

এর পাঁচ দিন পর আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১ নভেম্বর আহ্বায়ক (রহিম নেওয়াজ) জানিয়েছেন, তিনি গত সভার সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রে কোনো রিপোর্ট পাঠাবেন না। ফলে তাঁর আপত্তির কারণে শাকিল হত্যা ও এমপির ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে সাংগঠনিক রিপোর্ট পাঠানো সম্ভব হয়নি।’

তবে জেলা বিএনপির সদস্যসচিব বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জেনেছি যে কেন্দ্র ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে ভিডিওর সত্যতা পরীক্ষা করছে। তাঁদের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তি অবশ্যই শাস্তি পাবেন।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবদুল কাদের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। তিনি বলেন, শুধু কমিটির ছয়জনকে নিয়ে তিনি (সদস্যসচিব) আজ সংবাদ সম্মেলন করেছেন। অথচ কমিটিতে ৩৪ জন সদস্য রয়েছেন।

অভিযোগের বিষয়ে রহিম নেওয়াজ বলেন, ‘কেন্দ্র থেকে না বলা পর্যন্ত আমি আমার কমিটির একজন যুগ্ম আহ্বায়কের বিষয়ে তদন্ত বা সাংগঠনিক রিপোর্ট দিতে পারি না। তাই আমি সদস্যসচিবের ঘোষিত সিদ্ধান্তের বিরোধিতা করেছি।’

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গত শুক্রবার সন্ধ্যায় নাটোরের আমলি আদালতে হাজির করা হয় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে

শাকিল হত্যার ঘটনায় সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলার সন্দেহভাজন সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) মামলাটির তদন্ত করছেন।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র আজ মঙ্গলবার জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শাকিল হত্যায় অন্তত ১০ জন অংশ নিয়েছিলেন। তাঁদের কেউ কেউ ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনের পাসপোর্ট–সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ডিবি। তাঁরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই সাতজন অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করছেন বলেও পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ একটি দল কাজ করছে।

ইতিমধ্যে শাকিল হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি। মোটরসাইকেলটি গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় সন্দেহভাজন একজনের শ্বশুরবাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়। তাঁকে গ্রেপ্তার করতে পারলে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম গুরুতর আহত হন। তাকে সর্বশেষ ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর মারা যান।

হামলার ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। শাকিল মারা গেলে এটি হত্যা মামলায় রূপান্তর হয়। এই মামলায় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া আল আমিন ও আনিসুর রহমান নামের আরও দুজনকে ডিবি গ্রেপ্তার করেছে।

বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ

নিরাপত্তার শঙ্কা, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী চারটি ইহুদি দলের নেতারা আজ মঙ্গলবার বৈঠক করেছেন। তাঁরা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করতে এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে তাঁদের সংসদীয় কৌশল সমন্বয় করতে সম্মত হয়েছেন।

তবে বিরোধী ইহুদি দলগুলো কীভাবে আরব দলগুলোকে ছাড়া সরকার গঠন করবে, সে বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত দেয়নি। কারণ, বিরোধী ইহুদি দলের কেউ কেউ আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে আগেই নাকচ করে দিয়েছে।

এক যৌথ বিবৃতিতে ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদ চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান ও ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান দ্রুত পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত হটানোর অঙ্গীকার করেছেন। তাঁরা ইয়াশার চেয়ারম্যান গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া; স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা; সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা ও শাসনের অবসান ঘটাতে কাজ করার অঙ্গীকার করেছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, ‘দলগুলোর নেতারা ঐক্যবদ্ধ এবং তাঁরা ৭ অক্টোবরের সরকারকে হটিয়ে একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে এবং নেসেটে থাকা স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে অবিলম্বে পদক্ষেপ নেবেন।’

যদিও গত সপ্তাহের নির্বাচনে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহুর জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে তাঁর জোটের ৫৩টি আসনের বিপরীতে বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসনে। তারা কেবল দুটি আরব দলের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসন জিতেছে। ফলে একটি নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব (ম্যান্ডেট) যাতে আইজেনকট পান, সে বিষয়ে বিরোধী নেতারা তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া তাঁদের আলোচনা দলগুলো অবিলম্বে জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ শুরু করবে বলেও তাঁরা সম্মত হয়েছেন।

নির্বাচনের ফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করতে নেতানিয়াহু ও তাঁর দল লিকুদের পরিচালিত ‘বিপজ্জনক ও বেপরোয়া প্রচারের’ তীব্র নিন্দা জানান বিরোধী নেতারা। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার প্রতিশ্রুটি দেন।

হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর লিকুদ পার্টির এমপি আমির ওহানার পরিবর্তে কাকে নেসেটের স্পিকার করা হবে, সে বিষয়ে দলীয় নেতারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা এই পদের জন্য বি’ইয়াহাদের দুই নম্বর নেতা ইয়ার লাপিদকে সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন, তবে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লাকে বাড়ির পাশে গাছতলায় রেখে এসেছেন তাঁর দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা। ছয় সন্তানের এই বাবার আশ্রয় না মেলার ঘটনায় এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরে সন্তানদের নিয়ে বৈঠক করেছেন ইউএনও।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/eksmy-hate-kaji-chil-na

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যে ভোটের ফলাফলের ওপর বাকি মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি কেমন হবে, তা নির্ভর করছে। অন্যদিকে ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে, কয়েকটি স্থানে সড়কে যানচলাচল বন্ধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের আগে জনমত জরিপ, প্রতিদ্বন্দ্বিতা এবং অন্যান্য বিষয়ের গভীর বিশ্লেষণ, যা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দুই বছরকে সংজ্ঞায়িত করবে।
২০২৬ সালের নির্বাচনী প্রচারণার খরচ প্রায় ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে বিবিসি ভেরিফাই।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির ভোটারদের কাছে এবার অর্থনীতিই প্রধান ইস্যু, যারা জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন ও স্বাস্থ্যসেবার উচ্চ মূল্য নিয়ে ভোগান্তিতে রয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেদেশের অর্থনীতির কী অবস্থা?
বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছুটির পর প্রাইভেট পড়ানো ও কোচিং করানো নিষিদ্ধ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাও রয়েছে।
বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিন দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংয়ে এ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিশাল সব বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করা হয়েছে। এর মাধ্যমে ইরানের রাজধানীতে সরকারি প্রচারণামূলক বক্তব্যের তীব্রতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা ঘেরাও ও হামলার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পরিশোধনের জন্য নিজস্বভাবে অথবা কেন্দ্রীয়ভাবে পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে করা দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি হওয়া রুল শুনানি শুনানির জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন, যার আওতায় চলতি বছর শেষ হওয়ার পর ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন।
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।