সর্বশেষ গত সোমবার ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলার আসামি দিলীপ রায়।
ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে।

ধরুন, বেলা ২টা। ডায়াগনস্টিক সেন্টারের বেঞ্চে বসে ৪৮ বছর বয়সী রুমানা (ছদ্মনাম) ম্যামোগ্রামের রিপোর্টের অপেক্ষায় আছেন। বুকের ভেতরে অজানা ভয়; কিন্তু তিনি জানেন না, এই ছবি আজ হয়তো দুই জোড়া চোখ দেখছে, এক জোড়া মানুষের, আরেক জোড়া যন্ত্রের।

চিকিৎসা-ছবি বিশ্লেষণকারী এআই বা মেডিক্যাল ইমেজিং এআই এক্স-রে, সিটি স্ক্যান ও ম্যামোগ্রামে সন্দেহজনক অংশ চিহ্নিত করে দেয়। সুইডেনের বিখ্যাত ম্যাসাই (এমএএসএআই) পরীক্ষায় প্রায় এক লাখ নারীকে নিয়ে দেখা গেছে, এআই-সহায়তায় স্ক্রিনিং করলে পরবর্তী বছরগুলোয় ধরা পড়া ক্যানসার ১২ শতাংশ কমে। আগের এক বিশ্লেষণে চিকিৎসকদের ছবি ‘পড়ার’ কাজও কমেছিল প্রায় ৪৪ শতাংশ। দ্য ল্যানসেট–এ ২০২৬ সালের জানুয়ারিতে এই ফল প্রকাশিত হয়েছে।

তবে ঝুঁকি কিছুটা আছে। গবেষকেরা নিজেই বলছেন, পরীক্ষাটি একটি দেশে, একধরনের যন্ত্র ও একটি এআই-ব্যবস্থায় হয়েছে। আর এআই-সহায়তার পরও অন্তত একজন মানব-চিকিৎসকের দরকার।

আপনি কী করবেন?

l রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর আছে কি না দেখুন।

l এআই বলেছে শুনে নিজে সিদ্ধান্ত নেবেন না, চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

l চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত বয়সে নিয়মিত স্ক্রিনিং করান। কারণ, আগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়।

এটা সহযোগিতার গল্প। দুজনের চোখ একসঙ্গে খুললে রোগীই সবচেয়ে বেশি লাভবান হন।

l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কারণ যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সুতরাং আইনি কোনো বিষয় আছে বলে আমরা এখন আর মনে করি না।’
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে।
বিমার নথিটি সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ। এর মাত্র ১৯ দিন পর সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় ডুবে যায় আরএমএস টাইটানিক।

গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় পথচারীদের সামনেই একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দেখুন ভিডিওতে...

বৈরালি মাছ মূলত স্বচ্ছ, পরিষ্কার ও স্রোতযুক্ত পানিতে থাকতে পছন্দ করে। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে এই মাছ পাওয়া যায়। বিশেষ করে তিস্তা অববাহিকা বৈরালি মাছের পরিচিত আবাসস্থল।
মাছটি কিনেছেন কক্সবাজারের সেন্টমার্টিনের বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদার
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।