‘টারজান গার্ল’ কিমি কাতকার এখন কোথায়, কী করছেন?

একসময় বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ছিলেন কিমি কাতকার। সাহসী অভিনয়, পর্দার উপস্থিতি এবং সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন-সব মিলিয়ে আশির দশকে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকতেই হঠাৎ হিন্দি সিনেমা থেকে বিদায় নেন এই অভিনেত্রী।

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু কারাগারে, আটক আরও ২

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মিন্টুর...

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু কারাগারে, আটক আরও ২
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত

যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে জীবনযাত্রার খরচ হিসেবে আগের তুলনায় বেশি অর্থ দেখাতে হবে।

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক কুমার সাঙ্গাকারা আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের সময় রায়ানএয়ারের কর্মীরা তাদের সঙ্গে বৈষ...

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার
সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী চর...

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষ...

ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা
চীনের স্টিলথ অ্যাটাক ড্রোন প্রথমবারের মতো উভচর যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করলো

চীনের প্রথম বিমানবাহী রণতরীভিত্তিক স্টিলথ নজরদারি ও আক্রমণকারী ড্রোন ‘জিজে-২১’ সফলভাবে তার প্রথম উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছে। দেশটির প্রথম ‘টাইপ ০৭৬’ উভচর আক্রমণকারী জাহাজ ‘সিচুয়ান’-এর ওপর দিয়ে এটি উ...

চীনের স্টিলথ অ্যাটাক ড্রোন প্রথমবারের মতো উভচর যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করলো

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার দেবে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

লাশ উদ্ধারের দুই দিন পরও মৃত্যুর কারণ জানা যায়নি। ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপের সঙ্গে বেরিয়েছিলেন তাহসিফ। দীপকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

অক্টোবর ৩১, ২০২৬
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ২৬ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অভিযানের সময় পুলিশ আহত হয়।

অক্টোবর ৩১, ২০২৬
গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার
গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাস থেকে জ্বলে ওঠা আগুন টানা চার দিন ধরে জ্বলছে।

অক্টোবর ৩১, ২০২৬
নেতানিয়াহুকে হটিয়ে সরকার
গঠনে আলোচনায় বিরোধীরা
নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হয়েছে। তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার কয়েক দফা বৈঠক করেছেন নেতানিয়াহুবিরোধী শিবিরের শীর্ষ নেতারা। তবে আরব দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নে বিরোধী শিবিরে এখনো মতপার্থক্য থাকায় সরকার গঠনের পথ বেশ জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ।

শুক্রবার ভোরে প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ৫৩ আসন। এর মধ্যে তাঁর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ২৭ আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী শিবির পেয়েছে ৪৮ আসন। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। এই দুই দলের সমর্থন পেলে বিরোধী পক্ষের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়াবে ৬৭টিতে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার দফায় দফায় আলোচনায় বসেন বিরোধী শিবিরের নেতারা। ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান আলাদাভাবে রাআম দলের চেয়ারম্যান মনসুর আব্বাস, ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট এবং বি’য়াচাদ দলের নেতা ইয়ার লাপিদের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে বি’য়াচাদ দলের চেয়ারম্যান নাফতালি বেনেট বৈঠক করেন আইজেনকট ও গোলানের সঙ্গে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে আরব দলগুলোর সমর্থন পাওয়ার বিষয়টি এসব আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

টাইমস অব ইসরায়েল–এর খবরে বলা হয়, সরকার গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আরব দলগুলোর সঙ্গে জোট নিয়ে বিরোধীদের অভ্যন্তরীণ মতপার্থক্য। ইহুদি নেতৃত্বাধীন বিরোধী চার দলের মধ্যে তিন দল ইয়াশার, বি’য়াচাদ ও ইসরায়েল বেইতেনু আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনে আগ্রহী নয়। ফলে আরব দলগুলোর ১৯ আসন যুক্ত করে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা ৬৭ হলেও বাস্তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে, ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর মধ্যে কেবল ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান গোলান আরব দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

গতকাল শুক্রবার ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেৎজ–এ মতামত কলামে গোলান আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের জোরালো আহ্বান জানান। কলামে তিনি বলেন, গণতান্ত্রিক ইসরায়েলে কোনো নাগরিকের নাগরিকত্ব শর্তসাপেক্ষ হতে পারে না। তাঁর যুক্তি, একজন আরব নাগরিকের ভোটের মূল্য একজন ইহুদি নাগরিকের ভোটের সমান। কয়েক লাখ নাগরিকের ভোট শুধু তাঁদের পরিচয় বা নামের কারণে অগ্রাহ্য করা গণতন্ত্রের পরিপন্থী।

নির্বাচনের ফলকে নেতানিয়াহুবিরোধী পক্ষের জয় হিসেবে দেখছেন লাপিদ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বিরোধীরা সরাসরি নিরঙ্কুশ জয় আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। তবে নেতানিয়াহুর জোটের আসন আগের পার্লামেন্টের ৬৮ থেকে কমে ৫৩টিতে নেমেছে। লাপিদের ভাষায়, পয়েন্টের ব্যবধানে হলেও বিরোধীরা জিতেছেন। তাঁর মন্তব্য ছিল, জয় মানেই জয়।

লাপিদ আরও বলেন, নেতানিয়াহুর জোটের ৫৩টি আসনের মধ্যে ১৩টি আসন অতি রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের। তাঁর ভাষ্য অনুযায়ী, দল দুটি নিজেদের জায়নবাদী বলে মনে করে না। এই ১৩ আসন বাদ দিলে নেতানিয়াহুর পক্ষে থাকা বাকি আসনের সংখ্যা দাঁড়ায় ৪০–এ।

বসে নেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। নিজেদের ডানপন্থী জোটের ঐক্য ধরে রাখতে তৎপর তিনি। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তামন্ত্রী ও উগ্র ডানপন্থী ওতজমা ইহুদিতের চেয়ারম্যান ইতামার বেন–গভিরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।

দলটির ভাষ্য অনুযায়ী, বর্তমান ডানপন্থী সরকার টিকিয়ে রাখা এবং তথাকথিত সন্ত্রাসবাদে সমর্থনকারীদের সমর্থনপুষ্ট কোনো বামপন্থী সরকার গঠন ঠেকানোর বিষয়ে তাঁরা আলোচনা করেন। একই দিন আরেক উগ্রপন্থী দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির চেয়ারম্যান বেজালেল স্মোট্রিচের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে পরবর্তী পদক্ষেপ সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। চ্যানেল ১৪-এর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু শরিকদের আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা একসঙ্গে আছি, একসঙ্গেই থাকব।’

নেসেটের অধিবেশনের প্রস্তুতি বিরোধীদের

সরকার গঠনের আলোচনার পাশাপাশি নেসেটের অধিবেশনের প্রস্তুতিও নিচ্ছেন গাদি আইজেনকট। তাঁর দল পার্লামেন্ট বসার পরপরই কয়েকটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে সব ইসরায়েলি নাগরিকের জন্য সামরিক বাহিনীতে নিয়োগ অথবা জাতীয় সেবা বাধ্যতামূলক করার প্রস্তাব, ২০২৩ সালের ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং বাজেট বরাদ্দের পদ্ধতিতে পরিবর্তন আনা।

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠান আগামী ১০ নভেম্বর হওয়ার কথা রয়েছে। সরকার গঠনের আলোচনা তখনো শেষ না হলেও নির্ধারিত দিনেই নতুন নেসেটের শপথ অনুষ্ঠান হবে। তবে জোট গঠনের আলোচনা অত্যন্ত জটিল হতে পারে। দুই মাসের বেশি সময় ধরে আলোচনা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিরোধীরা আরব দলগুলোর সঙ্গে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারবে কি না, আর নেতানিয়াহু নিজের জোট ধরে রেখে অন্য দলের সদস্যদের সমর্থন আদায় করতে পারবেন কি না, তার ওপরই নির্ভর করছে দেশটির পরবর্তী সরকারের ভবিষ্যৎ।

নির্বাচন ঘিরে বিতর্ক

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ ঘিরেও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এ বিষয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের প্রধান ডেভিড জিনি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গের সঙ্গে বৈঠক করেছেন আইজেনকট। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। পেশাদার সংস্থাগুলোকে রাজনৈতিক চাপকে পাত্তা না দিয়ে স্বাধীনভাবে তদন্ত শেষ করতে দিতে হবে।

একই সঙ্গে আইজেনকট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ সমন্বিতভাবে নির্বাচনের ফলাফলের বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রচার চালাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন নেসেটের শপথ অনুষ্ঠান হতে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

শিন বেইত জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের তদন্ত এখনো শেষ হয়নি। এর পরিসর অত্যন্ত সীমিত। তদন্তের অজুহাতে আইন মেনে ভোট দেওয়া আরব নাগরিকদের সামগ্রিকভাবে সন্দেহের চোখে দেখা ঠিক নয়।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনেও ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, নির্বাচন আইন মেনেই অনুষ্ঠিত হয়েছে এবং ভোটের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ মেলেনি।

অক্টোবর ৩১, ২০২৬
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী রোববার (১ নভেম্বর) তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন শ্রমিকনেতা জানান, আলোচনা শেষে শ্রমমন্ত্রী বলেছেন, আগামী রোববার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ডে পাঠানো হবে। সেদিনই নতুন মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করতে শ্রমিকনেতাদের কাছে নাম চান। কালকের মধ্যে নাম দেওয়ার তাগিদ দেন তিনি।

বৈঠকে থেকে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে মনোনয়নের জন্য শ্রমিকনেতা বাবুল আখতার, তৌহিদুর রহমান ও সুলতানা আক্তারের নাম মন্ত্রীকে দেয় বিভিন্ন শ্রমিক ফেডারেশনের জোট।

জানা যায়, বৈঠকে পোশাকশ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়; যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া শ্রমমন্ত্রী পোশাকশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে মালিক ও শ্রমিকনেতাদের কাজ করতে তাগিদ দেন। কোনো কারখানা বন্ধ করতে হলে আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, মোশরেফা মিশু, বাবুল আখতার, নাজমা আক্তার, তসলিমা আখতার প্রমুখ।

অক্টোবর ৩১, ২০২৬
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে একবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

অক্টোবর ৩১, ২০২৬
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় আসামির স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের বাসিন্দা। জাগলার চরের একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠিয়ে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামচরণ বাজারে অভিযান চালায়। বাজারের একটি দোকানে থাকা নিজাম উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার সময় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে ঘিরে ধরেন। তাঁরা হট্টগোল শুরু করেন।

ওসি কবির হোসেন বলেন, একপর্যায়ে আসামির স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। এই সুযোগে তাঁরা নিজাম উদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও যাতায়াতব্যবস্থার অবনতির কারণে ওই এলাকায় পুলিশের যাতায়াত কঠিন ছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেখানে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনায় জেগে ওঠা নতুন জাগলার চরের দখল নিয়ে তিনটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। বাহিনী তিনটি হলো শামছুদ্দিন ওরফে কোপা শামছু, আলাউদ্দিন ও ফরিদ কমান্ডারের নেতৃত্বাধীন দল। সংঘর্ষে তিন পক্ষের লোকজনই কমবেশি হতাহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে শামছুর ছেলে মোবারক হোসেন, আবুল কাশেম, হক সাব ও কামাল উদ্দিনের লাশ উদ্ধার করে। পরে ২৫ ডিসেম্বর শামছুদ্দিন ওরফে কোপা শামছুর (৫৫) লাশ উদ্ধার করা হয়। তিনি ‘সন্ত্রাসী’ শামছু বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হলেন আজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিজাম উদ্দিন।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নানা প্রশ্ন সামনে আসছে। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তুরাগ নদের ওই এলাকায় তারা কেন গিয়েছিল সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

অক্টোবর ৩০, ২০২৬
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অন্যতম একটি পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং পাহাড়ি নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

অক্টোবর ৩০, ২০২৬
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে "প্রজন্মের সবচেয়ে সম্মানিত ও প্রিয় অভিনেতা" বলে অভিহিত করেছেন স্যার ইয়ান ম্যাকেলান।

অক্টোবর ৩০, ২০২৬
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের

ইসরায়েলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। যদিও এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের আরব দলগুলো।

অক্টোবর ৩০, ২০২৬
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা

ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান ধর্মের মানুষের উপর একের পর এক হামলার অভিযোগ উঠছে। এদিকে, দেশটির বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা বলেছেন,"আমাদের লক্ষ্য, যতজন খ্রিস্টান আছেন, তাদের হিন্দু বানিয়ে দেব।"

অক্টোবর ৩০, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু কারাগারে, আটক আরও ২
শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু কারাগারে, আটক আরও ২

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অক্টোবর ৩১, ২০২৬
‘টারজান গার্ল’ কিমি কাতকার এখন কোথায়, কী করছেন?
‘টারজান গার্ল’ কিমি কাতকার এখন কোথায়, কী করছেন?

একসময় বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ছিলেন কিমি কাতকার। সাহসী অভিনয়, পর্দার উপস্থিতি এবং সহ-অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন-সব মিলিয়ে আশির দশকে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকতেই হঠাৎ হিন্দি সিনেমা থেকে বিদায় নেন এই অভিনেত্রী।

অক্টোবর ৩১, ২০২৬
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক কুমার সাঙ্গাকারা আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের সময় রায়ানএয়ারের কর্মীরা তাদের সঙ্গে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তার। তবে এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিমান সংস্থাটি।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত

যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে জীবনযাত্রার খরচ হিসেবে আগের তুলনায় বেশি অর্থ দেখাতে হবে।

অক্টোবর ৩১, ২০২৬
সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

অক্টোবর ৩০, ২০২৬
এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চায় নাটোর জেলা বিএনপি
এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চায় নাটোর জেলা বিএনপি

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে জেলা বিএনপি। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের একটি অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
চীনের স্টিলথ অ্যাটাক ড্রোন প্রথমবারের মতো উভচর যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করলো
চীনের স্টিলথ অ্যাটাক ড্রোন প্রথমবারের মতো উভচর যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করলো

চীনের প্রথম বিমানবাহী রণতরীভিত্তিক স্টিলথ নজরদারি ও আক্রমণকারী ড্রোন ‘জিজে-২১’ সফলভাবে তার প্রথম উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছে। দেশটির প্রথম ‘টাইপ ০৭৬’ উভচর আক্রমণকারী জাহাজ ‘সিচুয়ান’-এর ওপর দিয়ে এটি উড্ডয়ন ও অবতরণ করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা
ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

অক্টোবর ৩০, ২০২৬