সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

সাভারের উলাইল এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আমি ভোটে থাকলে রিপাবলিকানরা হারত না: ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমি ভোটে থাকলে রিপাবলিকানরা হারত না: ট্রাম্প
বেরোবিতে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বেরোবিতে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ তিন দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে আগামী ৩০ ডিসেম্বর...

নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ তিন দাবি এমপিওভুক্ত শিক্ষকদের
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে তৌফিক নামে এক পোশাকশ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত রবিবার (১ নভেম্বর) ফুয়াদকে তলব করা হয়। ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে ৪ নভেম্বর তাকে হাজির...

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর
বিপ্লবী ছাত্র মৈত্রীর সংবিধান সংস্কারবিষয়ক সভা বর্জনের ঘোষণা

সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ নেবে না বিপ্লবী ছাত্র মৈত্রী।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সংবিধান সংস্কারবিষয়ক সভা বর্জনের ঘোষণা

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ভালো পরিচালকেরা কাজ শেষেই পারিশ্রমিক দিয়ে দেন
ভালো পরিচালকেরা কাজ শেষেই পারিশ্রমিক দিয়ে দেন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/valo-pricalkera-kaj-seshei-parisrmik-diye-den

নভেম্বর ৪, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা

তৈরি পোশাকশিল্পে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। আর জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পাবেন ।

নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এমনটাই জানিয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভা শেষে সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব পৃথকভাবে জমা দেবেন। একইসঙ্গে নিরপেক্ষ সদস্যও একটি মজুরি প্রস্তাব দেবেন। তারপর সেই মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

গত রোববার শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ করা হয়।

ওই দিনই আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ করা হয়।

গতকাল পর্যন্ত মজুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। আজকে সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। তবে আশফাকুর রহমানকে সরানোর কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

একাধিক সূত্র জানায়, পোশাক শিল্পের মতো স্পর্শকাতর খাতের মজুরি নির্ধারণে সদ্য বিদায়ী চেয়ারম্যানের ওপর ভরসা করা যাচ্ছিল না। সেজন্য গত দুই তিন দিনে তাঁকে বদলির প্রক্রিয়া চলে।

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরপর তিনি দেশের কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে দেশের কয়েকটি পত্রিকা সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই সরকার গঠিত মজুরির বোর্ডের সভা বসবে। হতে পারে সেটি কালই (আজ বুধবার)। সভা থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে মনে করেন তিনি।

নভেম্বর ৪, ২০২৬
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে

‘সোরিং স্পিরিট’ নামের ফড়িং আকৃতির ব্রোচ পরেছেন নীতা আম্বানি। এটি তৈরি করতে বিখ্যাত চীনা গয়না শিল্পী ওয়ালেস চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর।

নভেম্বর ৪, ২০২৬
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা

বিশ্বব্যাপী অতিরিক্ত তাপমাত্রার কারণে উচ্চ রক্তচাপে ভুগছেন অনেক অন্তঃসত্ত্বা নারী। অতিরিক্ত গরমের কারণে জন্মগত ত্রুটি, অকাল গর্ভপাত এবং মৃত সন্তান জন্মের ঝুঁকিও বাড়তে পারে বলে জানালেন গবেষকেরা।

তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিস্তৃত বিশ্লেষণে উঠে এসেছে, তাপপ্রবাহ কীভাবে অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

এ লেখা যখন লিখছি, তখন ঢাকার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে এ শহরের পথেঘাটে বা কোনো খোলা জায়গায় থাকা মানুষগুলোর মনে হচ্ছে, তাপমাত্রা আরও বেশি। তাপমাত্রা ৩৩ ডিগ্রি হলেও তাঁরা অনুভব করছেন ৪১ ডিগ্রি সেলসিয়াস!

মুরগির হাড় চিবানো আসলেই কি ভালো

ভুগছেন মা, ভুগছে শিশু

গবেষকেরা জানিয়েছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে মায়ের অসুস্থতা, শিশুর দুর্বলতা এবং অপরিণত অবস্থায় শিশুর জন্মের সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে মেক্সিকোর আট মিলিয়নের বেশি শিশুর জন্মসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

১৮ বছর ধরে সংগ্রহ করা এসব তথ্য থেকে উঠে এসেছে এক ভয়াবহ ফলাফল। জানা গেছে, মায়ের গর্ভকালের শেষ মাসে যদি তাপমাত্রা বাড়তি থাকে, তাহলে অপরিণত অবস্থায় শিশুর জন্মের ঘটনা ১৮ শতাংশ বেড়ে যায়।

অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশু জন্মের পর মৃত্যুঝুঁকিতেও পড়তে পারে। বেঁচে থাকলেও বহু বছর ধরেই নানা জটিলতায় ভুগতে পারে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিপজ্জনক মাত্রায় উচ্চ রক্তচাপে ভুগতে পারেন অন্তঃসত্ত্বা নারীও। শিশুর জন্মগত ত্রুটি, অকাল গর্ভপাত এবং মৃত সন্তান জন্মের ঝুঁকিও বাড়তে পারে বাড়তি তাপমাত্রার প্রভাবে।

‘মাত্র’ তো ১ ডিগ্রি সেলসিয়াস!

কোনো অঞ্চলে সাধারণভাবে জলবায়ুর যে ধরন, সেখানকার অধিবাসীরা স্বাভাবিকভাবেই তাতে অভ্যস্ত হয়ে থাকেন। বছরজুড়ে সেখানকার তাপমাত্রার স্বাভাবিক ওঠানামার সঙ্গে অভ্যস্ত থাকে তাঁদের শরীর।

কিন্তু অভ্যস্ততার চেয়ে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় থাকতে হলেই ঝুঁকিতে পড়তে পারেন অন্তঃসত্ত্বা নারী। ‘মাত্র’ এই ১ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যের জন্যই একজন অন্তঃসত্ত্বা নারীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিভিন্ন ধরনের জলবায়ুতে অভ্যস্ত নারীদের ওপর এই একই ধরনের প্রভাব লক্ষ করা গেছে। উত্তপ্ত মরুভূমি, আর্দ্র বনভূমি, নাতিশীতোষ্ণ পাহাড়ি মালভূমি—যেকোনো জায়গার নারীর ওপরেই তাপমাত্রা বৃদ্ধির একই ধরনের প্রভাব দেখা গেছে।

অর্থাৎ জায়গাটা যেমনই হোক, সেখানকার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তি তাপমাত্রাই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে, মেক্সিকো, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রেও বাড়তি তাপমাত্রার কারণে অন্তঃসত্ত্বা নারীরা নানাবিধ ঝুঁকিতে পড়ছেন।

৭ মাসে ৩৭ কেজি ওজন কমিয়ে র‍্যাম্পে ফিরেছেন মডেল মাশিয়াত, কীভাবে সম্ভব করলেন

কারণটা অস্পষ্ট, চাই সতর্কতা

ঠিক কী কারণে তাপমাত্রার এমন ভয়াবহ প্রভাব পড়ছে অন্তঃসত্ত্বা নারীদের ওপর, সে বিষয়ে এখনো নিশ্চিত নন গবেষকেরা। হয়তো কারণটা খুঁজে পেতে বেশ কিছুটা সময় লাগবে তাঁদের। তবে কারণ যেটাই হোক, মায়েদের এবং তাঁদের অনাগত সন্তানদের এই বিপদ থেকে বাঁচাতে হবে।

কীভাবে ঝুঁকি কমানো সম্ভব, তা নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা। কিন্তু যত দিনে সব প্রশ্নের সঠিক উত্তর মিলবে, তত দিন পর্যন্ত ঝুঁকি কমানোর চেষ্টা তো থেমে থাকবে না। নানা দেশে কিছু সতর্কতামূলক ব্যবস্থা চালু হচ্ছে এখনই। চওড়া হ্যাট ব্যবহার করা এবং ছাদে সাদা রং করা এই সতর্কতারই অংশ।

তাঁদের এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিতে পারি আমরাও। তাপমাত্রার প্রভাব থেকে অন্তঃসত্ত্বা নারীকে বাঁচাতে এমন কিছু ব্যবস্থা করা যেতে পারে আমাদের দেশেও। পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে নানাভাবেই অন্তঃসত্ত্বা নারীর প্রতি যত্নশীল হওয়ার সুযোগ আছে।

সূত্র: রয়টার্স

যে ৫ কারণে জাপানিরা মোটা হয় না

নভেম্বর ৪, ২০২৬
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা

ব্রণ কমানো, ত্বকের সূক্ষ্ম রেখা মসৃণ করা কিংবা ত্বকের গঠন ভালো রাখা। এসব প্রতিশ্রুতি নিয়ে জনপ্রিয় হচ্ছে এলইডি ফেস মাস্ক ও নানা ধরনের স্কিনকেয়ার গ্যাজেট।

নভেম্বর ৪, ২০২৬
আনন্দ নিয়েই ক্রিকেট খেলি
আনন্দ নিয়েই ক্রিকেট খেলি

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/annd-niyei-kriket-kheli

নভেম্বর ৪, ২০২৬
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

চিকিৎসকদের ৫১তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী আবেদন করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে চলা তীব্র চিকিৎসক-সংকট কাটানোই এই নিয়োগের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর পিএসসি দ্রুততম সময়ে এই বিশেষ বিসিএসের আয়োজন করে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ৫১তম বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।

নভেম্বর ৪, ২০২৬
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল আল–সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাচ্ছেন তিনি।

আল–সাইদ তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছিলন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।

তবে এ প্রচারণায় কান দেননি মিশিগানের ভোটারেরা।

মিশিগানে রিপাবলিকান প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আল–সাইদ

নভেম্বর ৪, ২০২৬
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, জয়ের পথে ডেমোক্র্যাটরা
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, জয়ের পথে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে অর্থনীতি নিয়ে অধিকাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৪, ২০২৬
রিপাবলিকানদের এলাকায় আছড়ে পড়ছে ডেমোক্র্যাটিক ঢেউ
রিপাবলিকানদের এলাকায় আছড়ে পড়ছে ডেমোক্র্যাটিক ঢেউ

এক বছর আগে যে দুটি সিনেট আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করা হচ্ছিল, সেগুলো ডেমোক্র্যাটদের জন্য নিশ্চিত জয়ে পরিণত হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

ভোটকেন্দ্রের সারি থেকে শুরু করে উৎসাহী সমর্থক পর্যন্ত, ছবিতে তুলে ধরা হলো প্রচারণার শেষ দিনগুলোর এক ঝলক।

নভেম্বর ৪, ২০২৬
পত্রিকা: 'পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা'
পত্রিকা: 'পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি দেড় হাজার কোটি টাকা'

আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে গার্মেন্ট কারখানাগুলোয় আন্দোলন – সহিংসতার খবর। এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবরও গুরুত্ব পেয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে
যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে

মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।

নভেম্বর ৩, ২০২৬
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে  কি বৈধ হয়?
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?

বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?

নভেম্বর ৩, ২০২৬
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
‘স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন’ নির্মাণ করবেন এম নজরুল ইসলাম চৌধুরী
‘স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন’ নির্মাণ করবেন এম নজরুল ইসলাম চৌধুরী

চলচ্চিত্র নির্মাণে নাম লেখাচ্ছেন প্রযোজক ও সংগঠক লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী।

নভেম্বর ৪, ২০২৬
লাইভ চলাকালে সাংবাদিক-ক্যামেরাপার্সনের ওপর হামলা
লাইভ চলাকালে সাংবাদিক-ক্যামেরাপার্সনের ওপর হামলা

ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে লাইভ চলাকালে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক নাজমুল হুদা ও ক্যামেরাপার্সন ইমদাদুল হকের ওপর হামলা হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
শাহরুখের সঙ্গে রোমান্স: কাজলকেও ছাপিয়ে যাবেন দীপিকা?
শাহরুখের সঙ্গে রোমান্স: কাজলকেও ছাপিয়ে যাবেন দীপিকা?

পর্দায় শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধলেই দর্শকের মনে জায়গা করে নেন তার সহশিল্পী। তবে, বলিউড বাদশাহর সেরা জুটি কে—কাজল নাকি দীপিকা পাড়ুকোন?

নভেম্বর ৪, ২০২৬
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

বিএনপির প্রয়াত নেতা, মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। বাবা-মায়ের কবর শেষবারের মতো দেখা এবং এলাকার মানুষের সঙ্গে দেখা করতে না পারার কষ্ট নিয়েই তিনি বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

নভেম্বর ৪, ২০২৬
পুলিশ ক্যাম্পে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু
পুলিশ ক্যাম্পে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
বহিরাগতদের ইন্ধনে কারখানায় কাজ বন্ধ করে শ্রমিকরা
বহিরাগতদের ইন্ধনে কারখানায় কাজ বন্ধ করে শ্রমিকরা

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে।

নভেম্বর ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ

ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নভেম্বর ৪, ২০২৬
বিএনপি সরকারকে তাদের অনুসারীরাই বলছে ‘লন্ডনিগো সরকার’: মঞ্জু
বিএনপি সরকারকে তাদের অনুসারীরাই বলছে ‘লন্ডনিগো সরকার’: মঞ্জু

অন্তর্বর্তীকালীন সরকারের অনভিজ্ঞতা নিয়ে উপহাস করে তাদের ‘এনজিওগ্রাম সরকার’ বলা হয়েছিল। এখন বিএনপি সরকারকে তাদের অনুসারী ও সমর্থকরাই ‘লন্ডনিগো সরকার’ বলছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

নভেম্বর ৪, ২০২৬