কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
রহস্যঘেরা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্যের দানা বাঁধছে।

রহস্যঘেরা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু
এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা টানা দ্বিতীয় বছর বড় ব্যবধানে কমেছে।

এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ
সাজেকের অবরোধ এক দিনের জন্য শিথিল

টানা দশমদিনের অবরোধ চলছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে। গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

সাজেকের অবরোধ এক দিনের জন্য শিথিল
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের...

কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৫২ দশমিক শূন্য ৭ শতাংশে নেমেছে। গত ১৫ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন পাসের হার।

অক্টোবর ৩১, ২০২৬
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ওমানের নৌবাহিনী নাবিকদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

অক্টোবর ৩১, ২০২৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা

হ্যালোইন উপলক্ষে নেটফ্লিক্সে দেখতে পারেন এমন ১০টি ভৌতিক সিনেমার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সিনেমাগুলো দেখে নিতে পারেন ঘরে বসেই।

অক্টোবর ৩১, ২০২৬
দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা
দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে দুই দিন ধরে কমছে সোনার দাম। আজ শনিবার ২২ ক্যারেটের সোনার ভরিতে কমেছে ৫ হাজার ৪৮১ টাকা। বিশ্ববাজারেও কমেছে সোনার দাম।

অক্টোবর ৩১, ২০২৬
শরীয়তপুরে পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ
শরীয়তপুরে পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ

পদ্মা নদীসংলগ্ন নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া ও ঘড়িসার এবং ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা, তারাবুনিয়া ও চরভাগা এলাকায় পাঙাশ বেশি ধরা পড়ছে।

অক্টোবর ৩১, ২০২৬
প্রবাসে থেকেও নিজ উদ্যোগে কুমিল্লায় ৬৭ পাঠাগার গড়লেন সাইফ মিঠু
প্রবাসে থেকেও নিজ উদ্যোগে কুমিল্লায় ৬৭ পাঠাগার গড়লেন সাইফ মিঠু

১৭ বছর লন্ডনে কাটিয়ে এখন কেন্টে থাকেন সাইফ মিঠু। যুক্তরাজ্যের হাই সিকিউরিটি কারাগার বেলমার্শে কাজ করেন যুক্তরাজ্যের ফুড ডিপার্টমেন্টের এই প্রশাসনিক কর্মকর্তা। প্রবাসে থেকেও নিজ উদ্যোগে বাংলাদেশে গড়ে তুলেছেন বিদ্যা বিকাশ পাঠাগার। এ প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে পৌঁছে দিচ্ছেন বই। শিশুদের বই পড়ানোর এই চিন্তা তার মাথায় কী করে এল, জানাচ্ছেন রাসেল হোসেন

বিদ্যা বিকাশ পাঠাগারের বিতরণ করা বই হাতে শিশুরা

২০২৪ সালের কথা। মেয়ে আরিয়া তখন তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুল থেকে প্রতি সপ্তাহে সে তিনটি করে বই বাড়ি নিয়ে আসত। গল্প, রূপকথা, ইতিহাস, বিজ্ঞান, জীবনী—নানা ধরনের বই। স্কুল থেকে তাকে একটি ‘রিডিং রেকর্ড’-ও দেওয়া হয়েছিল। বই পড়ে ফেরত দেওয়ার সময় সেখানে অভিভাবক হিসেবে সাইফ মিঠু অথবা তাঁর স্ত্রীকে স্বাক্ষর করতে হতো।

আরিয়ার বইগুলো হাতে নিয়ে একদিন সাইফের মনে হলো, আচ্ছা, বাংলাদেশের কোনো গ্রাম বা মফস্‌সলের তৃতীয় শ্রেণির একটি শিশু কি এমন সুযোগ পায়? প্রতি সপ্তাহে বাড়িতে বই নিয়ে পড়তে পারে?

নিজের ছেলেবেলার কথা মনে করার চেষ্টা করেন। এমন কিছু মনে পড়ে না। ভাবলেন, সময় বদলেছে, পরিস্থিতিও হয়তো বদলেছে। খোঁজ নিতে শুরু করেন। বিশেষ করে নিজের জন্মস্থান কুমিল্লার লালমাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় খোঁজখবর করেন। একসময় হতাশ হয়ে আবিষ্কার করেন, বিদ্যালয়ে পাঠ্যবই আছে, শিক্ষক আছেন, পড়াশোনাও হচ্ছে, কিন্তু শিশুদের জন্য পাঠ্যবইয়ের বাইরে নিয়মিত বয়সোপযোগী বই পড়ার সুযোগ এখনো সীমিত। শহরের একটি শিশু যেভাবে লাইব্রেরি, বইয়ের দোকান, স্কুল কিংবা পরিবারের সংগ্রহ থেকে নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হতে পারে, গ্রামের অনেক শিশুরই সেই সুযোগ নেই।

এ বাস্তবতা থেকেই ২০২৪ সালের মার্চে যাত্রা শুরু করে ‘বিদ্যা বিকাশ পাঠাগার’।

লালমাই উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কটিতেই এখন বিদ্যা বিকাশ পাঠাগার আছে

স্বপ্ন হলো বাস্তব

প্রথমে লালমাইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। কাজ করতে করতে জানতে পারেন, উপজেলায় মোট ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রথম ১৫টি বিদ্যালয়ে প্রতিটি পাঠাগারের জন্য ১৫০টির মতো বই দিয়েছেন। পরে ৫২টি বিদ্যালয়ে দেওয়া হয় ১০০টি করে বই।

একটি একটি করে ইউনিয়ন, একটি একটি করে বিদ্যালয়—এভাবেই কাজ এগিয়ে গেছে। ২০২৬ সালে এসে পূরণ হয় লক্ষ্য। লালমাই উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কটিতেই এখন বিদ্যা বিকাশ পাঠাগার আছে।

শুরুতে বিদ্যা বিকাশের জন্য আলাদা কোনো তহবিল ছিল না। বড় কোনো দাতা বা প্রতিষ্ঠানের নিয়মিত সহযোগিতাও ছিল না। তাই কাজটি শুরু করার পর প্রথম যে বড় প্রশ্নের সম্মুখীন হন সাইফ মিঠু, সেটি হলো, এতগুলো বিদ্যালয়ের জন্য নিয়মিত বই কেনার অর্থ কোথা থেকে আসবে? সাইফ মিঠু জানান, ‘আমাদের বাসায় একটি ছোট ঘর ছিল, যেটি আমি পড়াশোনা ও ব্যায়ামের ঘর হিসেবে ব্যবহার করতাম। সিদ্ধান্ত নিলাম, ঘরটি অনলাইন মার্কেটপ্লেস এয়ারবিএনবিতে অতিথিদের জন্য ভাড়া দেব। ভাড়া থেকে উপার্জিত আয় বিদ্যা বিকাশের বই কেনা ও পাঠাগার স্থাপনের কাজে ব্যবহার করব।’

তখন থেকে এয়ারবিএনবি থেকে পাওয়া ভাড়া বিদ্যা বিকাশের নিয়মিত অর্থায়নের একটি প্রধান উৎস। বন্ধু, পরিচিতজন ও শুভানুধ্যায়ীরা এগিয়ে এসেছেন। কেউ একটি পাঠাগারের জন্য অর্থ দিয়েছেন, কেউ বই কেনার জন্য সহযোগিতা করেছেন, কেউ পরামর্শ দিয়েছেন, আবার কেউ অন্যদের কাছে এই উদ্যোগের কথা পৌঁছে দিতে সাহায্য করেছেন।

সাইফ মিঠু

পেছনের মানুষজন

বিদ্যা বিকাশের কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশে আছে একটি বড় টিম। এই টিম মাঠপর্যায়ের সব কার্যক্রম পরিচালনা করে। বিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ, বই পৌঁছানো, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, পাঠাগার উদ্বোধন, পরবর্তী সময়ে খোঁজখবর নেওয়া—এসব কাজ করেন বিদ্যা বিকাশের স্থানীয় প্রতিনিধি, সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকেরা।

বই কিনে বিদ্যালয়ে পৌঁছে দেন তাঁরা। তাঁদের প্রতিনিধি গিয়ে পাঠাগারের কার্যক্রম শুরু করে দিয়ে আসেন। কিন্তু এরপর পাঠাগারটি সফল হবে কি না, সেটি অনেকটাই বিদ্যালয়ের শিক্ষকদের ওপর নির্ভর করে। তাই সাইফ মিঠু মনে করেন, এই উদ্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের।

বিদ্যা বিকাশের লক্ষ্যটি সহজ। বই যেন কেবল বিদ্যালয়ের আলমারিতে সাজানো না থাকে। তারা চায়, শিক্ষার্থীদের বই বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। সপ্তাহে অন্তত এক দিন একজন শিক্ষক যদি বই ইস্যু করেন, একটি সাধারণ রেজিস্টার খাতায় শিক্ষার্থীর নাম ও বইয়ের নাম লিখে রাখেন এবং পরের সপ্তাহে বইটি ফেরত নিয়ে আরেকটি বই দেন, তাহলেই পাঠাগারটি সত্যিকার অর্থে কাজে লাগতে পারে। শিশুটি হয়তো ছুটির দিনে বইটি পড়বে। রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়তে পারে। আবার মা-বাবাও সন্তানকে পড়ে শোনাতে পারেন।

যদি কোনো বই হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলেও তাঁরা আবার বই দেওয়ার চেষ্টা করেন। শিশুদের মধ্যে যেন কোনো ধরনের আশঙ্কা বা দ্বিধা না কাজ করে—এ জন্যই এই উদ্যোগ। সাইফ বলেন, বই ধার নেওয়া ও যত্ন করে ফেরত দেওয়ার মধ্য দিয়ে শিশুরা বইয়ের যত্ন নেওয়া ও দায়িত্ববোধ শিখবে।

পাঠাগার স্থাপনের পাশাপাশি শিক্ষার্থীরা বই পড়ছে কি না, কী ধরনের বই পছন্দ করছে—সেটিও বোঝার চেষ্টা করছেন তাঁরা। ২০২৫ সালে তাঁরা শিক্ষার্থীদের পাঠাভ্যাস মূল্যায়নের একটি ছোট উদ্যোগ নেন। সেখান থেকে পাঁচজন শিক্ষার্থীকে সেরা পাঠক পুরস্কার হিসেবে সনদ, বই ও নগদ অর্থ দেওয়া হয়েছিল।

এবার লালমাই উপজেলার হাইস্কুল, মাদ্রাসা ও কলেজে পাঠাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিদ্যা বিকাশ

৬৭–তেই শেষ নয়, শুরু

৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল—এবার কী? শুরু হয় বিদ্যা বিকাশের দ্বিতীয় পর্যায়। লালমাই উপজেলার হাইস্কুল, মাদ্রাসা ও কলেজ মিলিয়ে মোট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পাঠাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিদ্যা বিকাশ। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, দর্শন, ভ্রমণ, মুক্তিযুদ্ধ, সমাজ ও সংস্কৃতি—বিভিন্ন বিষয়ের বৈচিত্র্যময় ও রুচিশীল একটি সংগ্রহ তৈরির কাজ এখন চলছে। যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পছন্দ ও চাহিদা বদলে যায়, তাই এবার বইয়ের পরিসর আরও বড় হবে, একই সঙ্গে ব্যয়বহুলও হবে।

তাদের স্বপ্ন, লালমাইয়ের একটি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া একজন কিশোর বা তরুণও যেন বাংলা ভাষা ও বিশ্বের অন্তত ১০০ গুরুত্বপূর্ণ লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী ও মনীষীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

কোনো একদিন যুক্তরাজ্যে নিজের মেয়ের ‘রিডিং রেকর্ড’-এ স্বাক্ষর করতে গিয়ে সাইফ মিঠুর মনে যে বীজ রোপিত হয়েছিল, সেটি আজ চারা গাছ। একদিন মহিরুহ হয়ে সেটি হয়তো বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শিশুর কাছে ছড়িয়ে পড়বে।

৯ বছর পর খুলে দেওয়া ওসমানী উদ্যানে দর্শনার্থীদের জন্য কী কী আছে

অক্টোবর ৩১, ২০২৬
সুন্দরবনের উভচর, সরীসৃপ ও মাছের অনন্য জাদুঘর
সুন্দরবনের উভচর, সরীসৃপ ও মাছের অনন্য জাদুঘর

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sundrbner-uvcr-sreesrrip-oo-macher-onnz-jadughr

অক্টোবর ৩১, ২০২৬
সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার
সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার

সিরিয়ার দেইর ইজ-জোর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার পানিতে ডুবে যায় একটি গাড়ি। সেখানে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসে হেলিকপ্টার। বিস্তারিত ভিডিওতে…

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নানা প্রশ্ন সামনে আসছে। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তুরাগ নদের ওই এলাকায় তারা কেন গিয়েছিল সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

অক্টোবর ৩০, ২০২৬
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অন্যতম একটি পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং পাহাড়ি নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

অক্টোবর ৩০, ২০২৬
এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্নে বরিশাল
এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্নে বরিশাল

মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৪৪ দশমিক ৮৪ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড।

অক্টোবর ৩১, ২০২৬
আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন
আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

অক্টোবর ৩১, ২০২৬
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে।

অক্টোবর ৩১, ২০২৬
নাইমের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১৭০
নাইমের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১৭০

মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেন নাইম হাসান। তার টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

অক্টোবর ৩১, ২০২৬
দ্রুত রাকসু নির্বাচন চান রাবির ছাত্রনেতারা
দ্রুত রাকসু নির্বাচন চান রাবির ছাত্রনেতারা

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর ৩৫ বছর বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তায় পড়েছে এর ভবিষ্যৎ।

অক্টোবর ৩১, ২০২৬
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন ছেলে এবং ২৮ হাজার ৪১৫ জন মেয়ে।

অক্টোবর ৩১, ২০২৬
খুলনায় ১১ দলীয় ঐক্যের পথসভা
খুলনায় ১১ দলীয় ঐক্যের পথসভা

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফা লংমার্চ শুরু হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
এক-দুই বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার, এক মাসের মধ্যে আবার পরীক্ষা
এক-দুই বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার, এক মাসের মধ্যে আবার পরীক্ষা

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

অক্টোবর ৩১, ২০২৬