‘তুমি কাছে থাকলে’ নিয়ে ফিরলেন রেহমান সাকিব

প্রেম ও বিরহের গান বাংলা সংগীতের শ্রোতাদের কাছে বরাবরই বিশেষ আবেদন তৈরি করে।

সাফের সেমির টিকিট নিশ্চিত করতে ভারতের সামনে মালদ্বীপ পরীক্ষা

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

সাফের সেমির টিকিট নিশ্চিত করতে ভারতের সামনে মালদ্বীপ পরীক্ষা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানিসহ নানা অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও...

মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২
সিলেটের ক্রিকেটে নতুন মুখের সন্ধান, লক্ষ্য চা-বাগানের তরুণরা

সিলেটের চা-বাগানগুলোতে ফুটবল ও হকির ঐতিহ্য দীর্ঘদিনের। এসব খেলায় জাতীয় পর্যায়েও সাফল্য পেয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেকে।

সিলেটের ক্রিকেটে নতুন মুখের সন্ধান, লক্ষ্য চা-বাগানের তরুণরা
নাগরিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের সংকটের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নাগরিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের সুখবর দিল বিআরটিএ

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের সুখবর দিল বিআরটিএ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

‘মিসাইল সিটি’ প্রকাশ্যে আনল ইরান, যুদ্ধের জন্য কি প্রস্তুত
‘মিসাইল সিটি’ প্রকাশ্যে আনল ইরান, যুদ্ধের জন্য কি প্রস্তুত

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ১০ নভেম্বর নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ করেছে। এ সময় দেশটির শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে একের পর এক ভয়াবহ ‘চমক’ দেখবে শত্রুরা। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১১, ২০২৬
পদ্মায় ভেসে এল মাথা-হাত-পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ
পদ্মায় ভেসে এল মাথা-হাত-পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ

পদ্মা নদীতে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পৈলান মোল্যাকান্দি এলাকায় পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নভেম্বর ১১, ২০২৬
রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস
রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন রহমত শাহ। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন।

নভেম্বর ১১, ২০২৬
অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় তথ্য কমিশন
অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় তথ্য কমিশন

জমে থাকা অভিযোগ নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ। তবে জনবলসংকটসহ রয়েছে কিছু চ্যালেঞ্জ।

নভেম্বর ১১, ২০২৬
‘ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না’
‘ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না’

দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন। পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প।

ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না: সুম্পি তঞ্চঙ্গ্যা

রাঙামাটির রইন্যাছড়িপাড়ার সুম্পি তঞ্চঙ্গ্যা

ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াব, আমার মতো অসহায় শিক্ষার্থীদের পাশে থাকব; কিন্তু আর্থিক সংকটের কারণে সেই পথ কখনোই সহজ ছিল না। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। বড় ভাই রেস্তোরাঁয় কাজ করেন। তাঁর সামান্য আয়েই চলে পরিবার।

২০১৪ সালে মায়ের অস্ত্রোপচারের পর তিনি আর আগের মতো কাজ করতে পারেননি। ২০২৫ সালে বাবার পায়ের গোড়ালিতেও গুরুতর সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা ভারী কাজ করতে নিষেধ করেন; অথচ পাহাড় থেকে কাঁধে করে মালামাল বহন করাই ছিল বাবার কাজ। তাঁর আয় বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বাড়ে।

তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। হোস্টেলে মাসে দুই হাজার টাকা দিতে হতো। সেটিও দিতে পারিনি বলে গ্রাম থেকে কলেজে যাতায়াত করতে হতো। অনেক সময় গাড়িভাড়াও থাকত না। কোচিং করার সামর্থ্য ছিল না। এইচএসসির ফল প্রকাশের পর ভেবেছিলাম, হয়তো আর পড়া হবে না। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে বড় ভাই আমাকে এইউডব্লিউর ভর্তি পরীক্ষায় বসার সুযোগ করে দেন। এখন মনে হয়, একটা অসম্ভব স্বপ্ন সত্যে পরিণত হয়েছে।

এইচএসসির পরই ঠিক হয়েছিল, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে: শুনিতা বড়ুয়া

চট্টগ্রামের ফটিকছড়ির শুনিতা বড়ুয়া

ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, নিজের একটা ল্যাপটপ কিনব; কিন্তু পরিবারের অবস্থা ছিল এমন যে স্বপ্নটা আকাশকুসুম কল্পনাই মনে হতো।

মা-বাবা কেউই এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পাননি। বাবার স্থায়ী কোনো আয় নেই, দিনমজুরি করেন। মা গৃহিণী। ছোট ভাই দশম শ্রেণিতে পড়ে।

এইচএসসি শেষ করার পরই পরিবারের আর্থিক অবস্থার কারণে সিদ্ধান্ত হয়েছিল, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে; কিন্তু নিজের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্নের কথা ভেবে আমি রাজি হইনি।

এইউডব্লিউতে পড়ার সুযোগ আমার সামনে নতুন আশার দরজা খুলে দিয়েছে। অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেলে পড়াশোনার ব্যয় মেটানো সহজ হবে, পরিবারের ওপর চাপ কমবে। কে জানে, হয়তো ছোটবেলার স্বপ্নটাও পূরণ করে ফেলতে পারব। আশা করি, একটা ল্যাপটপ কিনতে পারলে সেটি আমার শিক্ষাজীবনে অনেক কাজে লাগবে। আমি চাই, অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি কাজে লাগিয়ে পড়ালেখায় আরও মনোযোগী হব। ভবিষ্যতে পরিবার ও সমাজের জন্য কিছু করব।

ইউটিউব দেখে পড়ালেখা করে জিপিএ–৫

ত্রাণ, ধার ও স্বজনদের সহায়তায় দিন কেটেছে: তাবাসসুম আক্তার

নাটোরের একডালার মেয়ে তাবাসসুম আক্তার

বাবা ছিলেন বেকার। তাই পাঁচ বছর বয়সে আমাকে পাঠিয়ে দেওয়া হয় নানাবাড়ি। নানা দিনমজুর ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে ২০১৭ সালে আবার মা-বাবার কাছে ফিরে আসি। কিন্তু সুখ আমার কপালে ছিল না। ২০১৯ সালের ৩০ মার্চ বাবা আমার মাকে হত্যা করে আরেক নারীকে নিয়ে পালিয়ে যান। তখন অষ্টম শ্রেণিতে পড়ি, ছোট বোন ষষ্ঠ শ্রেণিতে। আমাদের দায়িত্ব নেন বড় খালা ইয়াসমিন আক্তার। তিনি অবিবাহিত। শুধু আমাদের দুই বোনকে নয়, পুরো পরিবারকেই তিনি আগলে রাখেন। আমাদের পড়ালেখার জন্য কতবার যে খালাকে ধার করতে হয়েছে! অনেকে বলতেন, মেয়েদের এত পড়িয়ে কী হবে? তবু খালা সব সময় বলেছেন, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে হলেও আমাদের পড়াবেন।

করোনার সময় খালার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ত্রাণ, ধার ও স্বজনদের সহযোগিতায় আমাদের দিন কেটেছে। এতকিছুর মধ্যেও এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছি। পরীক্ষার নিবন্ধন ফি দিতে খালাকে কানের দুল বন্ধক রাখতে হয়েছিল।

এখনো খালার দেওয়া সাহসেই এগিয়ে যাচ্ছি।

১০৪ ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছি: জাকিয়া সুলতানা

চাঁদপুরের ফরিদগঞ্জের মেয়ে জাকিয়া সুলতানা

আমার বাবা হৃদ্‌রোগী। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। মা গৃহিণী। বড় ভাই এইচএসসি ও ছোট ভাই এসএসসি পাস করেছে। বোনটার বয়স চার বছর। পরিবারের সীমিত সামর্থ্যে আমার পড়াশোনার খরচ চালানো খুব কঠিন।

নানা প্রতিকূলতার মধ্যে পড়ালেখা করেছি। অভাব তো ছিলই। আরও কত যে বাধা পেরোতে হয়েছে। ১০৪ ডিগ্রি নিয়ে জ্বর নিয়েও এইচএসসি পরীক্ষা দিয়েছি। তবে শেষ পর্যন্ত জিপিএ–৫ হাতছাড়া হয়নি।

উচ্চশিক্ষার খরচ কীভাবে জোগাড় করব, এ নিয়ে দুশ্চিন্তা ছিল। টিউশনি করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়েই এইউডব্লিউতে ভর্তি পরীক্ষা দিতে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২০২৬ সালের সামার সেমিস্টারে পূর্ণ বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাই।

তবে পূর্ণ বৃত্তি পেলেও পড়াশোনা–সম্পর্কিত অন্যান্য খরচ ও ব্যক্তিগত প্রয়োজন মেটানো আমার জন্য কঠিন। অদ্বিতীয়া বৃত্তি এ ক্ষেত্রে আমার জন্য বড় সহায়ক। আশা করি, আমার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাবে না।

চট্টগ্রামে আসার টাকাও ছিল না: পূজা পাত্র

মৌলভীবাজারের পূজা পাত্র

আমরা তিন ভাইবোন। অভাবের কারণে বড় বোন দশম শ্রেণি পর্যন্ত পড়েও এসএসসি পরীক্ষা দিতে পারেনি। ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।

বাবা ছিলেন চা-শ্রমিক। ১৭০ টাকা মজুরিতে কাজ করতেন। কখনো এক বেলার খাবার জোটাতেও কষ্ট হতো। আমি যখন নবম শ্রেণিতে পড়ি, বাধ্য হয়েই বাবা বললেন, পড়াশোনাটা ছেড়ে দাও। তবে মা তখনো হাল ছাড়েননি। তিনি আশ্বাস দিলেন, যেভাবেই হোক আমাকে পড়াবেন। দিনমজুরি করে, রাজমিস্ত্রির কাজ করে মা তাঁর কথা রেখেছেন; কিন্তু যখন একাদশ শ্রেণিতে ভর্তি হব, কাজে গিয়ে মা পা ভেঙে ফেলেন। টাকা ধার করে, বাড়ির দুটি ছাগল বিক্রি করে বাবা আমাকে কলেজে ভর্তি করেন। সেই সময় টিউশনি করেছি, বাগানে পাতাও তুলেছি। ভাঙা পা নিয়ে মা ঘরে বসে সেলাই করে ধারের টাকা শোধ করেছেন।

এখন এইউডব্লিউতে পড়ি, অথচ চট্টগ্রামে আসার টাকাটাও আমার ছিল না। বাবা ধার করে এখানে পাঠিয়েছেন। পরে তাঁর মৃত্যুতে আমাদের পরিবারের সংকট আরও বেড়েছে। আশা করি, এই দুঃসময়ে অদ্বিতীয়া বৃত্তি কিছুটা হলেও আমাদের সাহস জোগাবে।

নভেম্বর ১১, ২০২৬
আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে
আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে

ইতালির এক সাধারণ পরিবার থেকে এসে তিনি যুক্ত হয়েছিলেন ভারতের ক্ষমতার শীর্ষ পরিবারটির সঙ্গে। একে একে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধী—উভয়ই নৃশংস হত্যার শিকার হন। বিরল এক সাক্ষাৎকারে প্রবীণ এই রাজনীতিবিদের মুখোমুখি দাঁড়িয়ে জানা গেল, তাঁর অনিচ্ছা সত্ত্বেও ক্ষমতায় আরোহণের কথা, নরেন্দ্র মোদির দমনমূলক শাসনব্যবস্থা প্রসঙ্গে তাঁর মতামত এবং তরুণ প্রজন্মের আন্দোলন কেন তাঁকে ভবিষ্যতের আশার আলো দেখাচ্ছে।

আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তগুলোর সাক্ষী হলেও সোনিয়া গান্ধী সংকোচ নিয়েই দাবি করতে ভালোবাসেন যে তাঁর জীবন একেবারেই সাধারণ। ‘ওহ, আমার মনে হয় না যে এটিকে কোনো অসামান্য বা অসাধারণ গল্প বলা যায়,’ অস্বস্তি নিয়ে কিছুটা নড়েচড়ে বলেন তিনি।

গত ৭৯ বছরে তাঁর জীবনের মোড় যেভাবে ঘুরেছে, এর সঙ্গে সোনিয়ার এই বিনয়ী মূল্যায়নের মেলবন্ধন ঘটানো সত্যি কঠিন। উত্তর ইতালির এক ছোট শহরের কর্মজীবী পরিবারে জন্ম নেওয়া সোনিয়া আজ ভারতের রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। রাজনৈতিক হত্যাকাণ্ড আর একের পর এক ব্যক্তিগত শোক ও ট্র্যাজেডি কাটিয়ে উঠে তিনি দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন।
১৯৮৪ সালে তাঁদের দিল্লির বাসভবনে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী যখন গুলিতে লুটিয়ে পড়েন, তখন সোনিয়াই তাঁর রক্তাক্ত দেহ আঁকড়ে ধরেছিলেন।

রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন

শাশুড়ির হত্যাকাণ্ডের পর স্বামী রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে সোনিয়া ভারতের ‘ফার্স্ট লেডি’ হন। আর রাজীবও যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন রাজনীতির প্রতি নিজের জন্মগত অনিচ্ছা সত্ত্বেও বিভাজিত দলকে শক্ত হাতে ধরে রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।

২০০৪ সালে কংগ্রেসকে নির্বাচনী বিজয়ে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের টানা দীর্ঘতম মেয়াদে সভাপতির দায়িত্বে থাকার রেকর্ডটি এখনো তাঁরই দখলে।

দল যখন ক্ষমতায় ছিল তখনো, আবার পরবর্তী সময়ে যখন এটি নড়বড়ে বিরোধী দলে পরিণত হয় তখনো। ২০১৭ সালে সোনিয়া সরে দাঁড়ালে তাঁর ছেলে রাহুল তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন।

ভারতীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীর প্রবেশের সূচনা হয়েছিল ষাটের দশকে কেমব্রিজে। ১৮ বছর বয়সে ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় এক গ্রিক রেস্তোরাঁয় উজ্জ্বল চোখের এক তরুণকে দেখে প্রেমে পড়ে যান তিনি। সে সময় তাঁর বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই রাজীব গান্ধী প্রকৃতপক্ষে ভারতের সর্বাপেক্ষা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী।

‘ওটা ছিল প্রথম দেখাতেই প্রেম’, সোনিয়া স্মৃতিচারণা করেন, ‘এরপর আর অন্য কোনো কিছুরই গুরুত্ব ছিল না। প্রথমত, ও ছিল অসম্ভব সুপুরুষ। কিন্তু আমার মনে হয় ওর চোখ দুটোই বলে দিত, ও ভেতর থেকে ঠিক কেমন ছিল, ওর অন্তরাত্মাটা কেমন ছিল। ও ছিল ভীষণ ভালোবাসায় ভরা, পরম মমতাময় এবং যত্নশীল। আমি আমার স্বপ্নের পুরুষ হিসেবে যা কিছু ভাবতে পারতাম, তার সবই ছিল ওর মধ্যে।’

পরবর্তী সময়ে সোনিয়া জানতে পারেন যে রাজীবের নানা ছিলেন ভারতের স্বাধীনতাসংগ্রামী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর মা ছিলেন ইন্দিরা গান্ধী, যিনি ১৯৬৬ সালে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

প্রেমে মগ্ন হয়ে এক সম্পূর্ণ অচেনা দেশ ও সংস্কৃতিতে উড়ে আসা সেই অবুঝ ইতালীয় কন্যাটির সঙ্গে কি আজকের নিজেকে মেলাতে পারেন সোনিয়া? ‘না, খুব একটা পারি না,’ মৃদু স্বরে জবাব দেন তিনি। ‘জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু বদলে গেছে।’

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের পাতা উল্টিয়ে দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

২.

দিল্লির এক ঐতিহ্যবাহী ও বিশাল শ্বেতশুভ্র বাংলোয় সোনিয়ার সঙ্গে আমাদের দেখা হয়। যেখানে ৩৬ বছর ধরে তিনি বসবাস করছেন। এই বাড়িতে বসেই ১৯৯১ সালে সোনিয়া জানতে পেরেছিলেন যে শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় তাঁর স্বামী রাজীব নিহত হয়েছেন।

সময়ের পরিক্রমায় তিনি যখন কংগ্রেসের ব্যাটন কাঁধে তুলে নেন, এই ভবনই হয়ে ওঠে দলের যাবতীয় রাজনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্র।

সোনিয়া গান্ধীর পড়ার ঘরে কংগ্রেসের প্রয়াত মহান নেতাদের উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যায়। দেয়ালে শোভা পাচ্ছে নেহরুর তেলের রঙের ছবি, রাজীবের নানা মুহূর্তের আলোকচিত্র, ইন্দিরার একটি ভাস্কর্য ও প্রতিকৃতি। একইভাবে স্পষ্ট স্থানে টাঙানো আছে মহাত্মা গান্ধীর ছবি—যাঁরা প্রত্যেকেই কংগ্রেসের আদর্শ গঠন করেছিলেন।

মেঝে থেকে ছাদ ছুঁই ছুঁই কাঠের বুকশেলফগুলোয় রয়েছে ভারী সোনা দিয়ে বাঁধাই করা হাজারো বই, ঘরের মাঝখানে এক সুবিশাল মিটিং টেবিল; তবে কারুকার্যময় কার্পেট, ডেকোরেটিভ ব্লাইন্ডস এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা নানা অ্যান্টিক সামগ্রীতে সোনিয়ার নিজস্ব নান্দনিক রুচির ছোঁয়া বিদ্যমান।

গাঢ় নীল রঙের শাড়ি আর গাঢ় লাল (মেরুন) ব্লাউজে, নিখুঁত ধূসর চুল এবং কালো হেডব্যান্ডে সোনিয়া গান্ধীকে দেখতে একজন পরিপূর্ণ ভারতীয় রাজনৈতিক অভিভাবক বলে মনে হয়। তবে মৃদু ইতালীয় উচ্চারণে ইংরেজি বলা আর কথা বলার সময় চেনা ইতালীয় কায়দায় হাত নাড়ানোই কেবল মনে করিয়ে দেয় তাঁর শিকড় ভারতের বাইরে।

সোনিয়ার ভাষ্যমতে, জরুরি অবস্থা নিয়ে গান্ধী পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। রাজীব ছিলেন এই সিদ্ধান্তের কঠোর বিরোধী; তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু ইন্দিরার ছোট ছেলে, গরম মাথার সঞ্জয় গান্ধী জোর দিয়ে বলেন, বিরোধীরা ইন্দিরাকে ধ্বংস করে দেবে এবং এক নৈশভোজে চিৎকার করে বলেন, ‘ওদের এখনই থামাতে হবে।’

সোনিয়া গান্ধী অকপটে স্বীকার করলেন যে এই বৈঠক নিয়ে তিনি বেশ মানসিক চাপে ও দুশ্চিন্তায় ছিলেন। গত এক দশকে সোনিয়া গান্ধী কোনো সাক্ষাৎকার দেননি এবং জীবনের সিংহভাগ সময় জনসমক্ষে থাকলেও সব সময় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে সচেষ্ট ছিলেন।

এবার তিনি এই বিরল সাক্ষাৎকারে রাজি হয়েছেন কেবল তাঁর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী (‘বিলঙ্গিং’, হারপারকলিন্স পাবলিশার্স) নিয়ে কথা বলতে। এটা তাঁর জীবনের এক অত্যন্ত আবেগঘন এবং গভীর ব্যক্তিগত বিবরণ। মানসিক সমর্থনের জন্য তিনি তাঁর মেয়ে এবং কংগ্রেসের অন্যতম শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কাকেও সঙ্গে রেখেছেন।

ভারতের মূলধারার গণমাধ্যম সোনিয়া গান্ধীকে প্রায়ই কঠোর ও আত্মকেন্দ্রিক হিসেবে তুলে ধরেছে, অথচ আজ তাঁকে দেখায় ভীষণ উষ্ণ, অমায়িক এবং মাঝেমধ্যে নিজের খেই হারাচ্ছিলেন। আত্মজীবনীটি কতটা ব্যক্তিগত রূপ নিয়েছে, তা নিয়ে তিনি কিছুটা শঙ্কিত, ভারতীয় গণমাধ্যম বইটির সমালোচনা করে ছারখার করে দেবে কি না, তা নিয়ে চিন্তিত; কিন্তু তাঁর যুক্তি, এত দিন ধরে ‘আমাকে নিয়ে এত বাজে ও অদ্ভুত সব খবর লেখা হয়েছে যে এবার ‘প্রকৃত সত্য’ জানাটাই মানুষের জন্য স্বস্তির কারণ হবে।’

সাংবাদিকদের নিয়ে সোনিয়ার এই আতঙ্ক বা সতর্কতার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। বর্তমান ভারতে কট্টরপন্থী ও ডানপন্থী মোদি সরকারের প্রতাপে মূলধারার গণমাধ্যমগুলো প্রায় মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, এগুলো প্রধানত প্রধানমন্ত্রীর এজেন্ডার প্রচারক হয়ে দাঁড়িয়েছে এবং কংগ্রেস, বিশেষত গান্ধী পরিবারকে ক্রমাগত আক্রমণ করতেই ব্যস্ত থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে সোনিয়া বিন্দুমাত্র ইতস্তত করেননি; তিনি মোদিকে ‘আমাদের দেশের মূল প্রকৃতি বদলে দিতে চাওয়া এক কর্তৃত্ববাদী শক্তি’ হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ তোলেন যে মোদির দল বিজেপি ‘দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে কাঠামোগতভাবে ধ্বংস করে চলেছে’।

গান্ধী বেঁচে থাকলে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কী করতেন

রাহুল গান্ধী আসলেই কি বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন

টানা ১২ বছর ধরে ক্ষমতায় থাকা মোদির হিন্দু জাতীয়তাবাদী দর্শন কংগ্রেস নেতাদের লালন করা এবং ভারতের সংবিধানে সুরক্ষিত বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের একেবারে বিপরীত। এর ফলে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে ২০ কোটি মুসলমানের ওপর ধারাবাহিক নিপীড়ন স্পষ্ট হয়ে উঠেছে।

সোনিয়া বলেন, ‘একটি সম্পূর্ণ ভিন্ন ভারত দেখার পর আজকের এই অবস্থা দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সংসদে আমাদের কোনো বিতর্ক করতে দেওয়া হয় না। অতীতে অন্তত সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক হতো, আলোচনা হতো, পরামর্শ নেওয়া হতো। কিন্তু এখন বিরোধী দলের কোনো অস্তিত্ব বা মূল্যই যেন নেই।’

মোদির ক্ষমতায় আসার পর থেকে সোনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ নেই বললেই চলে; এমনকি একই কক্ষে থাকলেও মোদি তাঁর সঙ্গে সরাসরি চোখ মেলানো এড়িয়ে চলেন, যা অতীতের রাজনীতির একদম বিপরীত। এককালে বিরোধী এবং ক্ষমতাসীন দলের নেতারা পারস্পরিক সৌজন্য বজায় রেখে সাক্ষাৎ করতেন।

বিজেপির প্রকাশ্য লক্ষ্যগুলোর একটি হলো ‘কংগ্রেসমুক্ত ভারত’ গড়ে তোলা, যার ফলে সোনিয়া ও তাঁর সন্তানদের বিরুদ্ধে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে। কথা বলার মাঝেই সোনিয়ার ফোন বেজে ওঠে, ছেলে রাহুলের ফোন।

একটু পরেই জানা যায়, ২০১৮ সালে মোদির স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা এক মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলা থেকে আদালত রাহুলকে অব্যাহতি দিয়েছে। ‘ওরা মারাত্মক প্রতিহিংসাপরায়ণ ও হিংস্র। মনে হয় ওদের বুকে কোনো হৃদয় নেই,’ বলেন সোনিয়া।

রাহুল গান্ধী কবে বুঝবেন ফলন্ত গাছ ঝুঁকে থাকে

কংগ্রেস কি পারবে নেহরু-গান্ধী প্রভাব বলয় থেকে বের হতে

যেকোনো ধরনের ভিন্নমত বা সমালোচনার ওপর বিজেপির এই কঠোর দমনপীড়নকে সোনিয়া ‘ভয়ের পরিবেশ’ হিসেবে অভিহিত করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁর এই আত্মজীবনীটি ভারতে প্রায় আলোই দেখতে পাচ্ছিল না।

বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার, কিন্তু পাণ্ডুলিপি পাঠানোর পর তাদের পক্ষ থেকে কেবলই দীর্ঘ নীরবতা পাওয়া যায়। সোনিয়া গান্ধী সহজ ভাষায় জানান, পেঙ্গুইন কর্তৃপক্ষ ‘সরকারের সমালোচনার বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল’ এবং নির্দিষ্ট কিছু সম্পাদনা বা কাটছাঁট করতে সোনিয়া অস্বীকৃতি জানালে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে পেঙ্গুইন চুক্তি বাতিল করে।

বইটি এখন অন্য একটি প্রকাশনী থেকে বাজারে আসবে। যদিও পেঙ্গুইন এক বিবৃতিতে বইটি বাতিল করার কথা অস্বীকার করে দাবি করেছে, সোনিয়া সম্পাদনায় রাজি না হওয়ার কারণে বই প্রকাশ স্থগিত করার বিষয়টি সঠিক নয়।

বই সেন্সর বা চেপে রাখার এই চেষ্টায় সোনিয়া হতাশ হলেও একদম অবাক হননি। কারণ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সাক্ষাৎকারের মাত্র কয়েক দিন আগে, রাজনৈতিক বিক্ষোভের ওপর তোলা সোনিয়ার ২৬ বছর বয়সী নাতির কয়েক ডজন আলোকচিত্র দিল্লির এক প্রদর্শনী থেকে জোরপূর্বক সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল।

রাজীবের শেষকৃত্যে রাহুল ও প্রিয়াঙ্কার সাথে সোনিয়া

৩.

ভারতের চরম পিতৃতান্ত্রিক সমাজে একজন নারী রাজনৈতিক নেত্রী হিসেবে টিকে থাকার লড়াই ও একা হয়ে যাওয়ার অনুভূতি সোনিয়া গান্ধী খুব কাছ থেকেই উপলব্ধি করেছিলেন। ১৯৬৮ সালে যখন তিনি প্রথম ভারতে আসেন, তখন তিনি ও রাজীব তাঁদের যৌথ সংসার শুরু করেন ইন্দিরার সঙ্গে। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম মেয়াদের দুই বছর পার করছিলেন। তাঁর স্বামী, যিনি নিজেও একজন রাজনীতিবিদ ছিলেন, কয়েক বছর আগেই পরলোকগমন করেছিলেন।

তাঁরা দিল্লির একটি পুরোনো ঔপনিবেশিক বাংলোয় বেশ সাধারণভাবেই বাস করতেন। বাইরের পৃথিবীর কাছে ইন্দিরা গান্ধী ছিলেন এক অনমনীয় ‘লৌহমানবী’ এবং সোনিয়া নিজেও স্বীকার করেন যে শুরুতে তিনি তাঁর এই প্রভাবশালী শাশুড়িকে বেশ ভয় পেতেন।

কিন্তু প্রকাশ্যে ইন্দিরা যেমনই থাকুন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল। একবার সোনিয়ার কাছে নিজের ভয় ও আশঙ্কার কথা প্রকাশ করে ইন্দিরা বলেছিলেন যে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কতটা আতঙ্কিত ছিলেন।

সোনিয়া বলেন, ‘সংবাদমাধ্যমে তাঁকে সব সময় কঠোর বা রূঢ় হিসেবে ফুটিয়ে তোলা হতো, কিন্তু ঘরের ভেতর তিনি আর দশটা সাধারণ মায়ের মতোই ছিলেন।’ যদিও রাজনৈতিক সহকর্মীদের ওপর ইন্দিরার বিখ্যাত অগ্নিশর্মা মেজাজের বহিঃপ্রকাশ মাঝেমধ্যে ঘরেও আছড়ে পড়ত। সোনিয়ার বইতে একটি ঘটনার উল্লেখ আছে, যেখানে এক পারিবারিক নৈশভোজের সময় তীব্র রেগে গিয়ে ইন্দিরা তাঁর থালা ছুড়ে মেরেছিলেন।

হাসপাতালে নেওয়ার পর ইন্দিরাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। তাঁর নিথর দেহ তখনো হাসপাতালে পড়ে রয়েছে, ঠিক তখনই রাজীব এসে সোনিয়াকে জানান যে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে। সোনিয়া শুরু থেকেই রাজীবকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল মিনতি করেছিলেন। এই আলোচনা সোনিয়ার কাছে মনে হয়েছিল, ‘বুকে যেন এক ছুরি বিঁধে গেল।’

বইটিতে ইন্দিরার বিরুদ্ধে রাজনৈতিক ও ডানপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি তাঁর নিজস্ব দলের পুরোনো প্রবীণ নেতাদের রাজনৈতিক আক্রমণ ও শত্রুতার চিত্র উঠে এসেছে। ‘আমি দেখেছি তিনি দিনরাত কাজ করতেন, ক্রমাগত চাপে থাকতেন এবং আক্রমণের শিকার হতেন। একজন সাধারণ মানুষের মতো এসবে প্রভাব তাঁর ওপরও পড়ত। আর নিশ্চিতভাবেই, ওই পদে একধরনের চরম একাকিত্ব আছে। তাঁর অনেক বন্ধু ও আগ্রহের বিষয় ছিল, কিন্তু এটি বড়ই একাকী জীবনের পথ।’

কয়েক বছর ধরে সোনিয়ার নিজের জীবন ছিল বেশ ‘চিন্তামুক্ত’। তিনি ও রাজীব একে অপরের প্রেমে গভীরভাবে মগ্ন ছিলেন; এমনকি তৎকালীন ভারতীয় পরিবারগুলোয় যা অকল্পনীয় ছিল, জনসমক্ষেই পরস্পরকে স্নেহের প্রকাশ ঘটিয়ে সন্তানদেরও লজ্জায় ফেলে দিতেন তাঁরা। ‘এই মানুষটির জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম, এমনকি আমার ইতালীয় পরিচয়টুকু হারিয়ে ফেলতে হলেও,’ বলেন সোনিয়া।

রাজীব তখন বাণিজ্যিক বিমানের পাইলট হিসেবে কাজ করতেন। শাশুড়ির সঙ্গে সম্পর্ক সহজ হতে থাকলে সোনিয়া দিল্লির সেই সাদামাটা বাংলোটি ইতালীয় নান্দনিকতায় সাজাতে শুরু করেন এবং কাশ্মীরি রান্না শেখেন।

একবার গর্ভপাতের বেদনার পর তিনি দুই সন্তানের জন্ম দেন, যাঁদের ইন্দিরা অত্যন্ত স্নেহে বড় করতে থাকেন। এমনকি ইতালির রান্নার উপাদানের জন্য তাঁর যে ব্যাকুলতা ছিল—যা সে সময়ে ভারতে পাওয়া একপ্রকার অসম্ভবই ছিল—একপর্যায়ে তা-ও ফিকে হয়ে এসেছিল।

গান্ধী পরিবার ও কংগ্রেসের উত্থান-পতন

কিন্তু ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি নেন। দেশজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক অসন্তোষ, অর্থনৈতিক সংকট এবং কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার সম্মিলিত বিরোধীদের চেষ্টার মুখে ইন্দিরা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

এর পরিণতি ছিল ভয়াবহ: সংবিধান স্থগিত করা হয়, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়, গণমাধ্যমের মুখ বন্ধ করা হয় এবং বিচার ছাড়াই বিপুলসংখ্যক বিরোধী নেতাকে কারারুদ্ধ করা হয়। প্রায় দুই বছর স্থায়ী এই কালো অধ্যায়কে আজও ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম সময় বলা হয় এবং কংগ্রেস দলকে আক্রমণ করতে বিজেপি এটি নিয়মিত ব্যবহার করে।

সোনিয়ার ভাষ্যমতে, জরুরি অবস্থা নিয়ে গান্ধী পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। রাজীব ছিলেন এই সিদ্ধান্তের কঠোর বিরোধী; তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু ইন্দিরার ছোট ছেলে, গরম মাথার সঞ্জয় গান্ধী জোর দিয়ে বলেন, বিরোধীরা ইন্দিরাকে ধ্বংস করে দেবে এবং এক নৈশভোজে চিৎকার করে বলেন, ‘ওদের এখনই থামাতে হবে।’

মায়ের ওপর সঞ্জয়ের এই উগ্র প্রভাব সে সময় প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছিল। সোনিয়া স্মরণ করেন, এটি পরিবারের ভেতরেও প্রচণ্ড তিক্ততা তৈরি করেছিল; রাজীব মায়ের সঙ্গে যুক্তিতর্ক করার চেষ্টা করলেও ইন্দিরা শোনেননি। ‘সঞ্জয়কে নিয়ন্ত্রণে রাখতে পারলে হয়তো পরবর্তী অনেক বড় ক্ষতি এড়ানো যেত,’ সোনিয়া তাঁর বইতে লেখেন।

আজ সোনিয়া নিঃসংকোচে স্বীকার করেন যে ইন্দিরার জরুরি অবস্থা জারি করাটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি বিশ্বাস করেন যে তাঁর শাশুড়িও পরবর্তী সময়ে তা উপলব্ধি করেছিলেন। ‘আমার সব সময় মনে হয়েছে শ্রীমতী গান্ধী আপাদমস্তক একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। আমি জানি, অনেকেই এটা শুনলে হাসবেন, কিন্তু আমি বিশ্বাস করি, জরুরি অবস্থার দিনগুলোয় তিনি মোটেও স্বস্তিতে ছিলেন না। এটা তাঁর মনকে সব সময় ভারাক্রান্ত করে রেখেছিল।’

ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?

ভারতের ককরোচ আন্দোলন বাংলাদেশকে যে বার্তা দিচ্ছে

পরবর্তী বছরগুলোয় ইন্দিরা নির্বাচনে হেরে যান এবং পুনরায় ক্ষমতায়ও ফিরে আসেন। সঞ্জয়ের অকালমৃত্যুর পর রাজীবকেও রাজনীতিতে আসতে রাজি করানো হয়। কিন্তু ১৯৮৪ সালে আবারও ঘোর অন্ধকার নেমে আসে তাঁদের জীবনে।

পাঞ্জাবে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন শিখ রাষ্ট্র ঘোষণার প্রস্তুতি নিলে ইন্দিরা শিখদের পরম পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা সশস্ত্র বিদ্রোহীদের দমনে সামরিক অভিযানের নির্দেশ দেন।

এই অভিযানের ফলে মন্দির প্রাঙ্গণ ভারী অস্ত্রে ক্ষতবিক্ষত হয় এবং বিচ্ছিন্নতাবাদীসহ বহু পুণ্যার্থীও প্রাণ হারান। সোনিয়া জানান, ইন্দিরার সামনে যখন ধ্বংসস্তূপের ছবি আনা হয়, তখন তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল।

ভারতীয় শিখদের জন্য এটি ছিল তাঁদের ধর্মের ওপর এক চরম ও যন্ত্রণাদায়ক আঘাত। এর ফলে ইন্দিরার কাছে একের পর এক মৃত্যুর হুমকি আসতে থাকে। ‘তিনি আমাদের বলে দিয়েছিলেন যে তিনি মারা গেলে আমাদের কী করতে হবে; অর্থাৎ তিনি আগেই বুঝতে পেরেছিলেন।’

সোনিয়া বলেন, ‘তিনি নিজের মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাহুলকে বলেছিলেন তাঁকে সাহসী হতে হবে এবং কান্না করা চলবে না।’ সে বছরের গ্রীষ্মে ইন্দিরা তাঁর নাতনি ও নাতিকে নিয়ে কাশ্মীরে তাঁদের পৈতৃক ভিটায় বেড়াতে যান; সোনিয়া মনে করেন, এটি ছিল মূলত সবার থেকে তাঁর ‘বিদায় নেওয়া’। তাঁর শিখ নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার পরামর্শও প্রত্যাখ্যান করেছিলেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত মারাত্মক ভুল প্রমাণিত হয়েছিল।

অযোধ্যায় আমন্ত্রণ: দোলাচল কাটিয়ে স্বধর্মে কংগ্রেস

৩১ অক্টোবরের সেই অভিশপ্ত সকালে সোনিয়া ঘরেই ছিলেন, যখন তিনি আতশবাজির মতো বিকট শব্দ শুনতে পান। দৌড়ে পাশে ইন্দিরার কার্যালয়ে গিয়েই সোনিয়া স্তব্ধ হয়ে যান। মেঝেতে লুটিয়ে আছে ইন্দিরার রক্তে ভেজা শরীর, ঝাঁঝরা হয়ে গেছে বুলেট দিয়ে। স্বর্ণমন্দিরে সামরিক অভিযানের প্রতিশোধ নিতে ইন্দিরার নিজস্ব শিখ দেহরক্ষীরাই তাঁর ওপর নির্বিচার গুলি চালিয়েছিল।

পরবর্তী ঘটনার প্রতিটি মুহূর্ত সোনিয়ার স্মৃতিতে যেন খোদাই করা আছে। ইন্দিরাকে একটি গাড়িতে তোলা হলে সোনিয়া তাঁর রক্তে প্লাবিত দেহ জড়িয়ে ধরে বাঁচানোর আকুল চেষ্টা করতে করতে হাসপাতালের দিকে ছোটেন। সোনিয়া বলেন, ‘চারদিকে শুধু রক্ত ছিল, আমি বুঝতে পারছিলাম, তিনি আমার কোনো কথার উত্তর দিচ্ছেন না। মনে হচ্ছিল, তিনি আগেই আমাদের ছেড়ে চলে গেছেন।’

এতগুলো বছর পার হয়ে গেলেও সেই ঘটনা বর্ণনা করা সোনিয়ার জন্য অত্যন্ত কষ্টের; তাঁর নরম কণ্ঠ আরও ক্ষীণ হয়ে আসে। ‘বাড়ি থেকে হাসপাতালের সেই গাড়ি চালানোর প্রতিটি মুহূর্ত ছিল তীব্র যন্ত্রণাদায়ক। রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না, কিন্তু সময় যেন কাটতেই চাইছিল না। আমি এটাও বুঝে গিয়েছিলাম যে তিনি যেহেতু কথা বলছেন না, সব হয়তো শেষ হয়ে গেছে।’

সোনিয়া স্বীকার করেন, সেই বিভীষিকাময় মুহূর্তের অনেক স্মৃতি তিনি আজও মুখে আনতে পারেন না। ‘আমি কখনোই এটা নিয়ে কথা বলি না। কেবল কেউ যদি খুব করে জানতে চায়, তখন অনেক কষ্টে দু-একটি কথা বলি।’

বর্ণবাদবিরোধী আন্দোলন এবং ক্লাইভ, চার্চিল ও গান্ধী

আন্না হাজারে ও সোনম ওয়াংচুকের অনশন যে কারণে এক নয়

হাসপাতালে নেওয়ার পর ইন্দিরাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। তাঁর নিথর দেহ তখনো হাসপাতালে পড়ে রয়েছে, ঠিক তখনই রাজীব এসে সোনিয়াকে জানান যে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে। সোনিয়া শুরু থেকেই রাজীবকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল মিনতি করেছিলেন। এই আলোচনা সোনিয়ার কাছে মনে হয়েছিল, ‘বুকে যেন এক ছুরি বিঁধে গেল।’

ইন্দিরার মৃত্যুর পর সোনিয়া মারাত্মক ট্রমার শিকার হন, অবসাদগ্রস্ত হয়ে ‘ভূতের মতো’ দিন কাটাতে থাকেন। রাজীবেরও শোক পালনের ফুরসত ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তাঁকে ইন্দিরা হত্যার পর শুরু হওয়া ভয়াবহ শিখবিরোধী দাঙ্গা মোকাবিলা করতে হয়। এই রক্তপাত থামাতে রাজীব উপযুক্ত পদক্ষেপ নেননি বলে পরবর্তী সময়ে চরম সমালোচিত হন।

সোনিয়া বলেন, ‘রাজীব কখনো তাঁর ভেতরের কান্না কাউকে দেখতে দেয়নি। আমি মায়ের পড়ার ঘরে তাঁর প্রিয় চেয়ারটিতে রাজীবকে বসে চোখে জল ফেলতে দেখেছি। কিন্তু জনসমক্ষে ও মনে করত, ওকে কষ্ট গোপন রাখতেই হবে।’

মৃত্যুর ভয় তাঁদের প্রতিটি মুহূর্ত গ্রাস করেছিল। পুরো বাড়ি যেন দুর্গে পরিণত হলো, বাচ্চাদের শোবার ঘরেও পোশাকধারী কমান্ডো মোতায়েন করা হলো। রাহুল ও প্রিয়াঙ্কাকে স্কুল থেকে ছাড়িয়ে আনা হলো, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ হারিয়ে গেল।

রাজীব কোনো সফর থেকে ফিরতে সামান্য দেরি করলেই সোনিয়া আতঙ্কে শিউরে উঠতেন। অন্যদিকে রাজীব সব সময় চাইতেন সোনিয়া যেন তাঁর ছায়ার মতো পাশে থাকেন। সোনিয়া বলেন, ‘মৃত্যুর আতঙ্ক খুব বাস্তব ছিল। আমার মনে সব সময় একটাই চিন্তা কাজ করত: এরপর ওকেই মেরে ফেলা হবে।’ ১৯৯১ সালে এসে তাঁর সেই দুঃস্বপ্নই নির্মম সত্যে পরিণত হলো।

বিলংগিং: এ জার্নি অফ লাভ বইয়ের প্রচ্ছদ

৪.

রাজীবের মৃত্যুর পর সোনিয়া কীভাবে বেঁচে ছিলেন, তা মনে করতে গিয়ে ঘরে এক নিস্তব্ধতা নেমে আসে। ১৯৯১ সালে নির্বাচনী প্রচারণার সময় শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী আত্মঘাতী বোমারুর হামলায় তাৎক্ষণিকভাবে প্রাণ হারান রাজীব। আজও সোনিয়া তাঁর সন্তানদের মতো করে রাজীবকে ‘পাপা’ বলে সম্বোধন করেন।

সোনিয়ার পাশে বসে থাকা কন্যা প্রিয়াঙ্কা অত্যন্ত মমতায় মায়ের কথায় যোগ করেন। তিনি আমাদের জানান, তাঁর মা কীভাবে সারা দিন অন্ধকার ঘরে একা বসে মোৎসার্টের ‘রেকিউয়েম’ শুনতেন এবং গভীর শোকে আচ্ছন্ন হয়ে থাকতেন। মায়ের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তুমি বাবার ওপর খুব রেগে ছিলে। কাঁদতে কাঁদতে তুমি প্রায়ই চিৎকার করে বলতে, ও আমাকে এভাবে একা ফেলে রেখে কীভাবে চলে গেল? কেন চলে গেল?’

সোনিয়া কিছু সময় চুপ করে থাকেন। ‘আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমরা ভাবতাম, যেহেতু আমরা সব সময় একসঙ্গে থাকি, কিছু ঘটলে দুজনের সঙ্গেই ঘটবে।’ এমনকি নিজেদের শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়ে তাঁরা নোটও লিখে রেখেছিলেন।

রাজীবের মৃত্যুর পর সোনিয়ার বোন যখন তাঁকে ইতালিতে ফিরে যাওয়ার জন্য আকুল অনুরোধ করেন, তখন সোনিয়া তা নাকচ করে দেন। ‘ভারতই ছিল আমার বাড়ি, আমার সন্তানদের বাড়ি।’ চার বছর আগে যখন তাঁর মা মারা যান, সোনিয়া শেষবারের মতো ইতালিতে গিয়েছিলেন।

ভারত যেভাবে ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠছে

ভারত কেন ইসরায়েলের হাইফা দিবস পালন করে?

পরবর্তী সময়ে সোনিয়া জানতে পারেন, হত্যাকাণ্ডের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা শ্রীলঙ্কার ‘তামিল টাইগার্স’দের হুমকি সংকেত পেয়েছিল। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের হস্তক্ষেপের কারণে তামিল টাইগার্সরা ক্ষুব্ধ ছিল। কিন্তু তৎকালীন নতুন সরকার সেই হুমকি উপেক্ষা করে এবং রাজীবের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা তুলে নেয়।

সোনিয়া আজও বিশ্বাস করেন রাজীব হত্যার নেপথ্যের গভীর ষড়যন্ত্র এখনো প্রকাশ পায়নি। মোদি সরকার এই হত্যাকাণ্ডের তদন্তকারী সর্বশেষ কমিশনটি বন্ধ করে দেয়। ‘আমার মনে হয় না আমরা আর কখনো সেই চূড়ান্ত সত্য জানতে পারব,’ দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি।

ঠিক যে সময়ে সোনিয়ার জগৎ চুরমার হয়ে যাচ্ছিল, উত্তর ভারতে তখন রাজনীতির নতুন বাতাস বইতে শুরু করেছে। অযোধ্যায় বাবরি মসজিদ একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের ওপর নির্মিত—এ দাবি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে জোরদার হচ্ছিল। ১৯৯২ সালের ডিসেম্বরে বিজেপির নেতারাসহ এই গোষ্ঠীগুলো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়।

টেলিভিশনে মসজিদের পতন দেখে ডুকরে কেঁদে ওঠার কথা স্মরণ করেন সোনিয়া। তিনি বলেন, তিনি সেদিনই বুঝেছিলেন যে ‘মহাত্মা গান্ধী, নেহরু ও তাঁদের সঙ্গীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা বাঁচিয়ে রাখার লড়াইটা হবে অত্যন্ত দীর্ঘ।’

সোনিয়া এটাও স্বীকার করেন, বিজেপির উত্থান এবং তাদের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাঁদের নিজেদের কংগ্রেস দলের ব্যর্থতাও আংশিকভাবে দায়ী। ‘আমার মনে হয়, আমরা অনেক বিষয়েই অতিরিক্ত নিশ্চিন্ত বা ঢিলেঢালা ছিলাম। একধরনের গা-ছাড়া মনোভাব কাজ করছিল।’

২০২৪ সালে মোদি সেই ভেঙে ফেলা মসজিদের স্থানে এক বিশাল রামমন্দির উদ্বোধন করে বিজেপির বহু বছরের প্রতিশ্রুতি পূরণ করেন।

নিজের বই হাতে সোনিয়া গান্ধী

৫.

আত্মজীবনীতে সোনিয়া রাজনীতির প্রতি তাঁর তীব্র অনীহা ও অনাস্থার কথা স্পষ্ট লিখেছেন, যা তাঁর মতে ‘লোভ, উচ্চাকাঙ্ক্ষা ও ভণ্ডামি দ্বারা পরিচালিত এক বিপজ্জনক জগৎ।’ কিন্তু ১৯৯৮ সালে কংগ্রেস যখন অস্তিত্ব সংকটে পড়ে ভেঙে যাওয়ার মুখে, তখন বাধ্য হয়ে সোনিয়া দলের সভাপতির দায়িত্ব নেন।

এ সিদ্ধান্ত ছিল মূলত প্রয়াত স্বামীর প্রতি তাঁর দায়িত্ববোধের ফল। নিজের জন্মগত লজ্জা আর সংকোচ কাটিয়ে ওঠার পাশাপাশি তাঁকে নিজের তৃতীয় ভাষা—হিন্দিতে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল।

সোনিয়া গান্ধী জোর দিয়ে বলেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাঁর কখনো ছিল না। ২০০৪ সালের নির্বাচনে দলকে জয়ী করার পরও তিনি প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করে বিশ্বকে চমকে দেন। ‘আমার মনের ভেতর একদম পরিষ্কার ছিল যে আমি প্রধানমন্ত্রী হব না। এটা আসলে আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না।’ তা সত্ত্বেও কয়েক বছর আগে দলের দৈনন্দিন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আগপর্যন্ত সোনিয়া নিজের জন্য খুব একটা সময় পাননি।

রাজনৈতিক সফরে গাড়িতে যাওয়ার সময় তিনি ইতিহাস বা আত্মজীবনীমূলক বই সঙ্গে রাখতেন পড়ার জন্য। সংগীত—বিশেষ করে ভারতীয় ধ্রুপদি এবং ইউরোপীয় অপেরা—ছিল তাঁর মানসিক শান্তির উৎস। আর্ট রেস্টোরেশন নিয়ে পড়ালেখা করার কারণে মাঝেমধ্যে সময় সুযোগ পেলে শিল্পপ্রদর্শনীতেও ঢুঁ মারতেন তিনি।

আজ সোনিয়া গান্ধী রাজনীতির নোংরা কোলাহল থেকে দূরে থাকেন, যদিও মেয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে সব খবর পান এবং মাঝেমধ্যে দু-একটি দলীয় বৈঠকে যোগ দেন। এখন তাঁর দিনের আনন্দ হলো নিজের ছোট সবজিবাগানটি দেখাশোনা করা এবং সন্তান ও দুই নাতি-নাতনির সঙ্গে সময় কাটানো।

'বর্ণবাদী' গান্ধী এবং আফ্রিকার প্রতিশোধ

গাজায় ইসরায়েলি নিষ্ঠুরতা ও ভারতের নীরবতা

গান্ধী পরিবার সব সময়ই কুকুরপ্রেমী (প্রিয়াঙ্কার একসময় সাতটি গোল্ডেন রিট্রিভার ছিল)। সোনিয়া তাঁর ছেলে রাহুলের উপহার দেওয়া জ্যাক রাসেল জাতের দুটি কুকুর ‘নুড়ি’ ও ‘লাপো’কে নিয়ে মেতে থাকেন।

তা সত্ত্বেও তাঁর বাসভবন ঘিরে থাকা কঠোর নিরাপত্তাবেষ্টনী মনে করিয়ে দেয় যে তাঁর ব্যক্তিগত স্বাধীনতার পরিধি কতটা সীমিত। বাইরের রাস্তায় সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছে, আর মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশের আগে আমাদের গাড়িটি নিখুঁতভাবে তল্লাশি করা হয়।

একসময় সোনিয়াকে কংগ্রেসের পুনর্জাগরণের কারিগর মনে করা হলেও গত এক দশকে এই গান্ধী পরিবারই দলের করুণ পতন দেখেছে। ২০১৪ সাল পর্যন্ত থাকা তাদের সরকার ছিল দুর্নীতিতে জর্জরিত। (যদিও সোনিয়ার আত্মপক্ষ সমর্থন: ‘অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন’)।

মায়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর রাহুল পর পর তিনটি সাধারণ নির্বাচনে মোদির কাছে হেরেছেন এবং মাত্র কয়েকটি রাজ্যে আজ কংগ্রেস ক্ষমতায় আছে। এর বিপরীতে বিজেপির ‘হিন্দুত্ববাদ’ আজ দেশের প্রধান রাজনৈতিক ভাবাদর্শে পরিণত হয়েছে। অন্যদিকে দলের ওপর তাদের পরিবারের কর্তৃত্ব বজায় রাখায় কংগ্রেসকে একটি পরিবারতান্ত্রিক ও অভিজাতদের দল হিসেবে যে তকমা দেওয়া হয়, তা দলটি ঝেড়ে ফেলতে পারছে না।

সোনিয়া এটাও স্বীকার করেন, বিজেপির উত্থান এবং তাদের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তাঁদের নিজেদের কংগ্রেস দলের ব্যর্থতাও আংশিকভাবে দায়ী। ‘আমার মনে হয়, আমরা অনেক বিষয়েই অতিরিক্ত নিশ্চিন্ত বা ঢিলেঢালা ছিলাম। একধরনের গা-ছাড়া মনোভাব কাজ করছিল।’

কংগ্রেস কেন গান্ধী পরিবারের নেতৃত্ব থেকে বের হতে পারছে না—আমার এ প্রশ্নে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। ‘এ প্রশ্ন আপনার দলকে করা উচিত,’ জবাব দেন সোনিয়া। পরিবারতন্ত্রের প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি সহজভাবে বলেন, ‘আমরা সবাই নির্বাচনে লড়াই করি: কখনো জিতি, কখনো হারি।

আমরা সবাই এ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি।’ কিন্তু পরপর এত হারের পর, গান্ধী পরিবারের নেতৃত্বাধীন কংগ্রেস কি আজও বিজেপির নির্ভরযোগ্য বিকল্প হতে পারে? সোনিয়া দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বললেও দেশের বহু মানুষ কিন্তু এখনো তা নিয়ে সংশয়ে আছেন।

নরেন্দ্র মোদি ও কোণঠাসা বিরোধীদের জন্য আমরা এক অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষাৎ করছি। সম্প্রতি তরুণ ‘জেন–জি’ প্রজন্ম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে যে বিক্ষোভ শুরু করেছে, তাতে দেশে চেপে রাখা ভিন্নমতের পথ যেন কিছুটা হলেও উন্মুক্ত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাষ্ট্রীয় নির্যাতন ও কঠোর বলপ্রয়োগের মুখোমুখি দাঁড়িয়েও তরুণ ভারতীয়রা আবার রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিজেপির শক্ত অবস্থানকে নড়িয়ে দিতে পারবে কি না, তা সময় বলবে; এখন পর্যন্ত ‘ককরোচ আন্দোলন’ বিরোধী জোট থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে।

তবে সোনিয়া গান্ধী বলেন, ‘আমাকে যা আশাবাদী করে, তা হলো তরুণেরা ভয় না পেয়ে প্রতিবাদে এগিয়ে আসছে। অসীম মানসিক শক্তি নিয়ে তারা সরকারের ভুল নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমার মনে হয় এটি এক বিরাট গুণগত পরিবর্তন।’

কংগ্রেস দলও বিগত বহু বছরের তুলনায় এখন অনেক বেশি চাঙা। সম্প্রতি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা পুলিশের হাতে নিগৃহীত হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সন্তানদের একসময় রাজনীতি থেকে দূরে থাকার জন্য আকুল অনুরোধ জানানো সোনিয়া গান্ধী এখন বলছেন, ‘ওরা যে মাঠে আছে, তা খুব ভালো। আগের যেকোনো সময়ের চেয়ে এখন ওদের উপস্থিতি বেশি প্রয়োজন।’ মনে হচ্ছে, গান্ধী পরিবারের লড়াই এখনই শেষ হচ্ছে না।

হ্যানা এলিস-পিটারসন গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি। দ্য গার্ডিয়ান থেকে অনূদিত।

নভেম্বর ১১, ২০২৬
বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী
বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী

ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি । মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে। উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন! গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার?

বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি।

২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তাঁর মরদেহ। প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর। এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে। মৃত্যুর দুই যুগ পর তাঁকে ঘিরে নতুন আলোচনায় তাই ফিরে আসছে দুটো গল্প—বিনোদনজগতে সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা এক তরুণীর জীবন এবং তাঁর হত্যার বিচার চেয়ে পরিবারের দীর্ঘ অপেক্ষা ।

বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন।

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি

বিজ্ঞাপনের পরিচিত মুখ
১৯৯৯ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু। একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর কনডেন্সড মিল্ক, মেহেদি, চুলের তেল, পেইন্টসহ নানা পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। তাঁর সহকর্মী এবং নির্মাতাদের মতে, বিজ্ঞাপনে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি, হাসি ও প্রাণবন্ত অভিব্যক্তি দর্শকের নজর কাড়ত।

কখনো সাজসজ্জায় উজ্জ্বল, কখনো দৈনন্দিন জীবনের পরিচিত কোনো চরিত্র—বিজ্ঞাপনের ছোট পরিসরেও নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। নাচের ভঙ্গি ও অভিনয়ের মাধ্যমে পর্দায় নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা ছিল তাঁর। মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেছিলেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া তাঁর সামনে বড় পর্দায় কাজের সম্ভাবনাও তৈরি করেছিল। তবে সেই ছবিতে আর অভিনয় করা হয়নি। বিজ্ঞাপনের পরিচিতি কাজে লাগিয়ে অভিনয়ে নিজের জায়গা গড়ার সময়ই থেমে যায় তিন্নির পথচলা।

২০০১ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা সহকারীর ভূমিকা পালন করেছিলেন তিনি। বিজ্ঞাপন ও অভিনয়ের বাইরে বিনোদন অঙ্গনের বড় আয়োজনের মঞ্চেও যুক্ত হয়েছিলেন এই তরুণ মডেল।
ব্যক্তিজীবনে শাফকাত হোসেন পিয়ালকে বিয়ে করেছিলেন তিন্নি। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান হয়। পরে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়। নিজের চাচা সৈয়দ রেজাউল করিমকে ‘বাবা’ বলে ডাকতেন তিন্নি। চাচাও তাঁকে নিজের মেয়ের মতো দেখতেন। মৃত্যুর পর এই চাচাকেই নিতে হয়েছিল তাঁর মরদেহ শনাক্ত করার কঠিন দায়িত্ব।

অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর। এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে।

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু

‘সুন্দরীতমা’ তিন্নি এখন কোথায়

নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার
২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই সেতুর নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। প্রথমে পরিচয় জানা যায়নি। অজ্ঞাতপরিচয় নারী হিসেবে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ পান। কবর থেকে মরদেহ তুলে পরিচয় শনাক্ত করা হয়। প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে এই ঘটনাক্রম উঠে এসেছে।
সেই অভিজ্ঞতার কথা ২০২৩ সালে প্রথম আলোকে জানিয়েছিলেন তিন্নির চাচা রেজাউল করিম । তাঁর বক্তব্য অনুযায়ী, জুরাইন কবরস্থানে একাধিক কবর খোঁড়ার পর তিনি তিন্নির মরদেহ শনাক্ত করেন। বিচারের আশায় শুরুতে থানা, পুলিশ ও আদালতে ছুটেছেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বন্ধ থাকায় একসময় মামলার খোঁজখবরেও বিরতি পড়ে। পরে রায়ের তারিখ নির্ধারণের খবর পত্রিকায় পড়ে আবার আদালতে যান তিন্নির বাবা ও চাচা।

উদয় এখন কোথায়, কী করছেন

দীর্ঘ তদন্ত ও বিচার

তিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানা–পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই বিচার চলে। তাঁর পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ বিরতিও ছিল।

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়। ২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়।অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল।

খালাসের রায়ে যা উঠে আসে

অভির খালাসের কারণগুলো উঠে এসেছে ২০২৫ সালের ২৯ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে। আদালত বলেছেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

‘এক জীবনে এত প্রেম’ গানের মডেল শায়না কোথায়?

ঘটনার রাতের অবস্থানও রায়ে গুরুত্ব পেয়েছে। গৃহকর্মীদের সাক্ষ্য অনুযায়ী, তিন্নিকে না পেয়ে অভি তাঁর বাসায় রাত কাটান ও সকালে চলে যান। তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হকও জেরায় হত্যার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে জানান। তিনি যে সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না; অভির সঙ্গে তাঁর কথা বা দেখাও হয়নি। আদালত উল্লেখ করেন, শাস্তি দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। কেবল পলাতক থাকার কারণে কাউকে দোষী ধরা যায় না।

এই মামলায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি অভিকে খালাস দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার। রায়ের পর অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।

বিজ্ঞাপনের সেই মুখ

মৃত্যুর ২৪ বছর পরও তিন্নির জীবন ও মৃত্যুর ঘটনা ঘিরে আলোচনা থামেনি। একটি ওয়েব সিরিজকে ঘিরেও তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল নিয়ে আলোচনা হয়েছিল। যদিও নির্মাতা সেটি সরাসরি তিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কথা অস্বীকার করেছিলেন। পর্দার গল্পের সূত্রেও এভাবে নতুন করে সামনে এসেছে তাঁর নাম। তবে তিন্নির নিজের গল্পে ছিল মডেল ও অভিনেত্রী হিসেবে এগিয়ে যাওয়ার স্বপ্নও। বিজ্ঞাপন থেকে নাটক, এরপর চলচ্চিত্রে কাজের প্রস্তুতি—সংক্ষিপ্ত কর্মজীবনে ছিল নিজেকে আরও মেলে ধরার সম্ভাবনা। তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ দেখার সুযোগ হয়নি দর্শকের। এত বছর পর পুরোনো ছবি ও কাজ ঘিরে ফিরে আসা আগ্রহ মনে করিয়ে দেয়, অল্প সময়ের উপস্থিতিতেও দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছিলেন তিন্নি।

নভেম্বর ১১, ২০২৬
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর

মুহূর্তের মধ্যে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।

নভেম্বর ১১, ২০২৬
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১১, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৪
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়া
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়া

বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া ভবানি শঙ্কর।

নভেম্বর ১১, ২০২৬
চট্টগ্রাম বিভাগের বিচারকদের জন্য প্রধান বিচারপতির অভিভাষণ ২১ নভেম্বর
চট্টগ্রাম বিভাগের বিচারকদের জন্য প্রধান বিচারপতির অভিভাষণ ২১ নভেম্বর

চট্টগ্রাম বিভাগের অধীন ১১ জেলার আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারকদের সঙ্গে মতবিনিময় এবং অভিভাষণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

নভেম্বর ১১, ২০২৬
৭৫০ কোটি আয় করেও কেন প্রশ্নের মুখে নয়নতারা?
৭৫০ কোটি আয় করেও কেন প্রশ্নের মুখে নয়নতারা?

এ বছর অভিনেত্রী নয়নতারার পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

নভেম্বর ১১, ২০২৬
স্পেনে নজিরবিহীন শ্রমিক আন্দোলন, রাজনীতির মাঠে নতুন হিসাব-নিকাশ
স্পেনে নজিরবিহীন শ্রমিক আন্দোলন, রাজনীতির মাঠে নতুন হিসাব-নিকাশ

স্পেনে গত ১৪ বছরের মধ্যে প্রথমবার দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে লাখ লাখ শ্রমিক কাজ বন্ধ রেখে রাজপথে নেমেছেন।

নভেম্বর ১১, ২০২৬
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নভেম্বর ১১, ২০২৬