দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে লা লিগায় শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ।

এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের বন্দর টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সিঙ্গাপুরের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আগ্রহী সিঙ্গাপুর
ননি মাদুয়েকের গোলে কষ্টার্জিত জয় আর্সেনালের

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি গানাররা।

ননি মাদুয়েকের গোলে কষ্টার্জিত জয় আর্সেনালের
আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: জামায়াতকে রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা তো প্রমাণ রেখেছেন ইতিহাসে।

আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: জামায়াতকে রিজভী
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’
দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব: ইশরাক

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল
প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

অক্টোবর ১৯, ২০২৬
পানি সর্বনিম্ন কত তাপমাত্রায় ঠান্ডা হয়েও তরল থাকতে পারে
পানি সর্বনিম্ন কত তাপমাত্রায় ঠান্ডা হয়েও তরল থাকতে পারে

পানিকে অতিশীতল করারও একটি সীমা আছে। পৃষ্ঠতল বা বাইরের কোনো কণা বরফ তৈরির সূচনা না করলেও পানির অণুগুলো নিজেরাই দৈবক্রমে এমন গুচ্ছ তৈরি করতে পারে, যা স্থায়ী বরফের স্ফটিকে পরিণত হয়। তাপমাত্রা যথেষ্ট কমে গেলে এই প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে। মেঘের আকারের ছোট পানির ফোঁটার ক্ষেত্রে এই সীমা প্রায় ২৩৫ কেলভিন, অর্থাৎ মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ফোঁটার আকার ও অন্যান্য পরিস্থিতির ওপর নির্ভর করে সীমাটি কিছুটা বদলাতে পারে। তাই মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসকে অনেক সময় অতিশীতল পানির একটি প্রচলিত সীমা হিসেবে উল্লেখ করা হয়। এর চেয়েও কম তাপমাত্রায় তরল পানি থাকতে পারে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। পানির এমন একটি তাপমাত্রার অঞ্চল রয়েছে, যেখানে তরল অবস্থা এত দ্রুত বরফে পরিণত হতে পারে যে তা পরিমাপ করা কঠিন। বিজ্ঞানীরা একে কখনো কখনো ‘নো ম্যানস ল্যান্ড’ বলেন।

২০১৪ সালে জোনাস সেলবার্গের নেতৃত্বে একদল গবেষক ভ্যাকুয়ামে বা শূন্যস্থানে ছড়িয়ে দেওয়া ক্ষুদ্র পানির ফোঁটার ওপর এক্স-রে লেজার ব্যবহার করেন। ফোঁটাগুলো বাষ্পীভবনের কারণে দ্রুত ঠান্ডা হচ্ছিল। গবেষকেরা প্রায় ২২৭ কেলভিন বা মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রাতেও তরল পানির উপস্থিতি শনাক্ত করেন। কিছু ফোঁটা প্রায় এক মিলিসেকেন্ডের জন্য তরল অবস্থায় ছিল।

পানি হিমাঙ্কের নিচেও তরল থাকে কীভাবে

পানির এমন একটি তাপমাত্রার অঞ্চল রয়েছে, যেখানে তরল অবস্থা এত দ্রুত বরফে পরিণত হতে পারে যে তা পরিমাপ করা কঠিন। বিজ্ঞানীরা একে কখনো কখনো নো ম্যানস ল্যান্ড বলেন।

তবে এই তাপমাত্রার হিসাব নিয়ে পরে প্রশ্ন ওঠে। ২০১৮ সালে ক্লডিয়া গয় ও তাঁর সহকর্মীরা বাষ্পীভবনের সময় পানির ফোঁটার আকার ও তাপমাত্রা নিয়ে গবেষণা করেন। তাঁদের পরীক্ষায় প্রায় ৬.৪ মাইক্রোমিটার চওড়া কিছু ফোঁটা ২৩০.৬ কেলভিন বা মাইনাস ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তরল ছিল। তাঁদের ফলাফল থেকে বোঝা যায়, আগের গবেষণায় পানির তাপমাত্রার সীমা হয়তো আরও কম ধরে নেওয়া হয়েছিল।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরির একদল গবেষক ভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। তাঁরা বরফের পাতলা স্তরের ওপর লেজার রশ্মি প্রয়োগ করে অতি অল্প সময়ের জন্য তরল পানির মতো অবস্থা তৈরি করেন। এই অবস্থার তাপমাত্রা ছিল প্রায় ২৪৫ থেকে ১৯০ কেলভিন, অর্থাৎ মাইনাস ২৮ থেকে মাইনাস ৮৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এই পরীক্ষা ছিল ভিন্ন ধরনের নমুনা ও পদ্ধতির ওপর ভিত্তি করে। তাই একে পানির ক্ষুদ্র ফোঁটার আগের রেকর্ডগুলোর সরাসরি বিকল্প হিসেবে দেখা যায় না।

সূত্র: সায়েন্স এবিসি

পানি কি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেশি গরম হতে পারে

অক্টোবর ১৯, ২০২৬
মৃত্তিকায় চিন্ময়ী: মাটির বুকেই মহাশক্তির প্রকাশ
মৃত্তিকায় চিন্ময়ী: মাটির বুকেই মহাশক্তির প্রকাশ

মাটির গভীরে লুকিয়ে থাকে সৃষ্টির আদিম গল্প। চট্টগ্রামের রাজাপুকুর লেনের ‘মৃত্তিকায় চিন্ময়ী’ সেই গল্পকেই শিল্পের ভাষায় তুলে ধরে, যেখানে মাটির স্পর্শে মৃন্ময়ী দুর্গা হয়ে ওঠেন চিন্ময়ী।

অক্টোবর ১৯, ২০২৬
এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ
এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ

মানুষ মূলত তিন ধরনের। এক, যারা রবীন্দ্রনাথকে অতিমাত্রায় শ্রদ্ধা করে। তিন, যারা রবীন্দ্রনাথকে সহ্যই করতে পারে না। আর এই দুই ধরনের মানুষের মধ্যে আছে আমার মতো কিছু মানুষ, যারা রবীন্দ্রনাথকে মনে করে এলাকার ট্যালেন্টেড বড় ভাই টাইপ। সুযোগ পেলে আমরাও রবীন্দ্রনাথের মতো ভালো, কিংবা তার চেয়েও ভালো লিখতে পারতাম। জাস্ট সুযোগটা পাইনি আর কী! আর এই ফাঁকা মাঠেই রবীন্দ্রনাথ সাহিত্যটাহিত্য করে নোবেল পেয়ে গেছে।

একবার প্রথম ক্যাটাগরির, অর্থাৎ রবীন্দ্রনাথকে অতিমাত্রায় ভক্তিশ্রদ্ধা করেন এমন একজন আমাকে জিজ্ঞেস করলেন, আপনার প্রিয় সাহিত্যিক কে?

আমি গম্ভীর গলায় বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর!

তিনি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কেন বলুন তো! এই জেনারেশনের কাউকে আমি বলতে শুনিনি, রবীন্দ্রনাথ তার প্রিয় সাহিত্যিক!

আমি আরও গম্ভীর গলায় বললাম, মাঝেমধ্যেই আমার ঘুমের সমস্যা হয়। রাতে সহজে ঘুম আসতে চায় না। তখন রবীন্দ্রনাথের গান ছাড়ি। ঝিমানি টাইপ গান। কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসে।

আমার সাথে ওই ভদ্রলোক এর পরে আর দ্বিতীয়বার কথা বলেননি। কয়েকবার চলতি পথে দেখা হয়েছে, তিনি এমন ভঙ্গি করে আমাকে পাশ কাটিয়ে চলে গেছেন, যেন আমি কোনো ক্রিমিনাল!

তিন নাম্বার ক্যাটাগরির মানুষের অভিযোগের অবশ্য আগামাথা নেই। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর অভিযোগ, রবীন্দ্রনাথ নাকি বাংলাদেশের স্বাধীনতাই চাননি!

ফেসবুকের অসংখ্য স্বঘোষিত ইতিহাসবিদের মতোই আমার এক দূরসম্পর্কের মামারও এমন ধারণা। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তথ্য কই পাইছেন?

তিনি বললেন, এক মুরুব্বির কাছ থেকে শুনেছেন। সেই মুরুব্বি তার জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই।

এই ডিফেন্স ভাঙার সাধ্য আছে কার! এদের সাথে আমি তার আর কোনো তর্কেই যাই না।

রসিকতার পাশাপাশি দুটো সিরিয়াস কথা বলি এবার। মাঝে কয়েক বছর পেটেভাতে বিজ্ঞাপনের কপি লিখেছিলাম। ক্রিয়েটিভ একটা লাইন লেখার জন্য সে কী হাপিত্যেশ! প্রায়ই মাথা যখন খালি হয়ে যেত, রবীন্দ্রনাথকে স্মরণ করতাম। অনুরোধে হোক কিংবা অন্য কোনো কারণে, রবীন্দ্রনাথ নিজেও অনেক বিজ্ঞাপনের কপি জিঙ্গেল ইত্যাদি লিখেছেন। সুলেখা কালির বিজ্ঞাপন লিখতে গিয়ে তিনি লিখেছিলেন—‘সুলেখা কালি। এই কালি কলঙ্কের চেয়েও কালো।’

যেই মানুষটা একটা বিজ্ঞাপনের কপিও এত চমৎকার করে লেখেন, তাঁকে ভালো না বেসে উপায় কী! রবীন্দ্রনাথকে তাই গুরুদেবের মতো ভারিক্কি আসনে দূরে দূরে না রেখে আমার রোজকার জীবনের অংশ হিসেবেই গ্রহণ করি। যেন আপন কোনো মানুষ, যার গান শুনে সমস্ত দিনের ক্লান্তি ভুলে শান্তিতে একটু ঘুমানো যায়। দেশের এই অবস্থায় শান্তিতে একটুখানি ঘুমানো যে কী কষ্টের, তা তো কারও অজানা নয়, তাই না?

—বি.স.

পরের জন্মে AI হব

স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন

রসচিঠি ২০

বিবাহিত পুরুষ চেনার সহজ উপায়

চাঁদাবাজের বর্ণ পরিচয়

ইলিশ আছে, ইলিশ হ্যাজ!

ভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়?

ককটেল সমাচার

তেলের সুপ্ত প্রভাব

অক্টোবর ১৯, ২০২৬
সহিংসতার নিন্দা জানিয়ে মাখোঁ বললেন, ‘ফরাসিরা ফ্রান্সের সঙ্গে এমন করতে পারে কীভাবে’
সহিংসতার নিন্দা জানিয়ে মাখোঁ বললেন, ‘ফরাসিরা ফ্রান্সের সঙ্গে এমন করতে পারে কীভাবে’

রাজধানী প্যারিসে বিক্ষোভকারী ও লুটপাটকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষের পর গতকাল রোববার মাখোঁ এই নিন্দা জানান।

অক্টোবর ১৯, ২০২৬
সংরক্ষিত বনভূমিতে তরমুজখেত, ৫০০ ঝাউগাছ উপড়ে ফেলার অভিযোগ
সংরক্ষিত বনভূমিতে তরমুজখেত, ৫০০ ঝাউগাছ উপড়ে ফেলার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের জমি বন্দোবস্ত নিয়ে তরমুজখেত তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

অক্টোবর ১৯, ২০২৬
প্রথম আলোর জন্মদিনে রাজশাহী বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ
প্রথম আলোর জন্মদিনে রাজশাহী বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ

উদ্যোগের আওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দিষ্ট একটি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্মদিনে বন্ধুসভার বন্ধুরা প্রত্যেককে উপহার হিসেবে একটি করে বই উপহার দেবেন। শুধু বই উপহার দিয়েই দায়িত্ব শেষ নয়; প্রতি চার থেকে পাঁচ মাস অন্তর উপহার পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে পাঠচক্র।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকার পাতায় সাজানো মণ্ডপ, বার্তা সঠিক তথ্যের
পত্রিকার পাতায় সাজানো মণ্ডপ, বার্তা সঠিক তথ্যের

সাইকেলের সামনের খাঁচায়, পেছনের ক্যারিয়ারে রাখা হয়েছে বিভিন্ন পত্রিকা। সে সাইকেল নিয়ে ছুটছেন হকার। আবার আরেক পাশে পত্রিকার পসরা সাজিয়ে বসেছেন দোকানি।

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'
পত্রিকা: 'স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে টুপটুপে উঠেছিলেন নাহিদ, মিলছে না খোঁজ'

ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে আজ সোমবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে আলোচনা, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে প্রতিক্রিয়া এবং কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে হতাহতের ঘটনার ফলো আপ সংক্রান্ত সংবাদ গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?

দুর্গাপুজোর সময় কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়। কিন্তু ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন ও উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে।

অক্টোবর ১৮, ২০২৬
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
টিয়ার গ্যাসের ধোঁয়া আর ক্ষোভের আগুনে জ্বলছে প্যারিস
টিয়ার গ্যাসের ধোঁয়া আর ক্ষোভের আগুনে জ্বলছে প্যারিস

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় এসে প্রথম যে কথাটা শিখলাম, তা হলো-টিয়ার গ্যাসের সঙ্গে কখনো তর্ক করা যায় না।

অক্টোবর ১৯, ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬
আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: জামায়াতকে রিজভী
আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: জামায়াতকে রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা তো প্রমাণ রেখেছেন ইতিহাসে।

অক্টোবর ১৯, ২০২৬
ননি মাদুয়েকের গোলে কষ্টার্জিত জয় আর্সেনালের
ননি মাদুয়েকের গোলে কষ্টার্জিত জয় আর্সেনালের

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি গানাররা।

অক্টোবর ১৯, ২০২৬
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আগ্রহী সিঙ্গাপুর
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের বন্দর টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সিঙ্গাপুরের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে লা লিগায় শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ।

অক্টোবর ১৯, ২০২৬
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত অনেক
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত অনেক

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

অক্টোবর ১৯, ২০২৬
সরকারের শীর্ষ পদে বদবদল
সরকারের শীর্ষ পদে বদবদল

প্রশাসনে সচিব পদে বড় ধরনের রদবদল করেছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬