সোমালি জলদস্যুদের হাতে ইরানি ট্রলার ও ২৩ ক্রু জিম্মি

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে জলদস্যুদের কবলে পড়েছে ইরানের একটি মাছ ধরার ট্রলার। ‘আজিনি’ নামের ওই ট্রলারে থাকা ২১ জন ইরানি ক্রু ও দুই সোমালি নিরাপত্তারক্ষীসহ মোট ২৩ জনকে জিম্মি করা হয়েছে।

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

‌ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত হবে।

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
চীনের সরকারি বৃত্তি পেলেন বুটেক্সের পাঁচ সাবেক শিক্ষার্থী

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগিয়ে চীনের সরকারি বৃত্তি অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পাঁচ সাবেক শিক্ষার্থী।

চীনের সরকারি বৃত্তি পেলেন বুটেক্সের পাঁচ সাবেক শিক্ষার্থী
চিকিৎসক নিজে রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচালেন

জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পড়ে রোগীর স্বজনরা। এ সময়  মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।...

চিকিৎসক নিজে রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচালেন
মিরপুরে শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর: মামলা ৪, আসামি সাড়ে ১০ হাজার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪টি মামলা হয়েছে।

মিরপুরে শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর: মামলা ৪, আসামি সাড়ে ১০ হাজার
নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। এখানে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা।

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে
এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘সালিসের চেয়ে নিচে নেমে গেছে’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলার সময় তিনি এমন মন্তব্য করেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার জেরা চলে।

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে আজ দুপুরে জেরা করছিলেন আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুর রহমান। সে সময় জিয়াউলের আরেক আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি জিয়াউলের বোন।

জেরায় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে জিয়াউল আহসান র‍্যাব ও এনএসআইয়ে চাকরি করেছেন।

এ কথা তখন লিখছিলেন ট্রাইব্যুনালের টাইপিস্ট। তা তদন্ত কর্মকর্তার সামনে থাকা মনিটরে ভাসছিল। ট্রাইব্যুনালে থাকা বড় দুটি মনিটরসহ অন্য মনিটরেও ভাসছিল। তদন্ত কর্মকর্তার উদ্দেশে তখন প্রসিকিউশনের পক্ষ থেকে একজন বলেন, ‘মনিটর দেখুন’। এ সময় একাধিক প্রসিকিউটর জেরার বিষয়টি নিয়ে কথা বলছিলেন।

তখন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার প্রসিকিউশনের উদ্দেশে বলেন, ‘সবাই মিলে জেরার জবাব দিন।’

নাজনীন নাহার এ কথা বলার পর উঠে দাঁড়ান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, ‘আপনার অনেক কথা সহ্য করছি। আপনি যা খুশি তাই বলছেন।’

নাজনীন নাহার বলেন, আপনি আঙুল উঁচিয়ে কথা বলছেন কেন।

একপর্যায়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ‘এটা (ট্রাইব্যুনাল) সালিস হয়ে গেছে। এটা সালিসের চেয়েও নিচে নেমে গেছে।’

‘গলফ অপারেশনের’ কথা বলে দেওয়ায় আলকাছ মাঝিকে শেষ করে দিতে বলেছিলেন জিয়াউল আহসান

এ সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ারের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি কি চান আইনগত ব্যবস্থা নিই?’

জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ‘আমি চাই কোর্টের পরিবেশ ফিরে আসুক। আপনি অনুমতি দিয়েছেন ফোনে (জিয়াউলের আইনজীবীকে) কথা বলার। ওই দিকে আসামি কথা বলছেন। কোর্টের পরিবেশ ফিরে আসুক।’

পরে এ বিষয়ে মুঠোফোনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার প্রথম আলোকে বলেন, কোর্টের মধ্যে একজন ডিফেন্স কাউন্সিল রাগ করেছেন। তিনি আর জেরা করবেন না বলছিলেন। আরেকজন ডিফেন্স কাউন্সিল তাঁকে অনুরোধ করছিলেন। এই রাগ করা, রাগ ভাঙানোর মাঝখানে ট্রাইব্যুনাল এজলাসে বসে আছেন। তার মধ্যে আসামি কথা বলছেন, আবার ল ইয়ার কথা বলছেন। কোর্ট ট্রাইব্যুনাল তাঁর ডিসিপ্লিন রক্ষা করতে পারছেন না, কোর্টের ডেকোরাম রক্ষা করতে পারছেন না।

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

‘তারিক সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করতেন জিয়াউল’

আজ আসামিপক্ষের আইনজীবীর জেরায় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জিয়াউল আহসান যে তারিক সিদ্দিকের (সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক) সঙ্গে যোগাযোগ করতেন, সে তথ্য তিনি সূত্রের কাছ থেকে পেয়েছেন এবং তা ডায়েরিতে লিখে রেখেছিলেন।

জেরায় তদন্ত কর্মকর্তা আরও বলেন, শেখ হাসিনা ও তারিক সিদ্দিকের সঙ্গে জিয়াউল আহসানের ফোনে যোগাযোগ হয়েছিল মর্মে তাঁর কাছে কোনো ডিজিটাল এভিডেন্স (প্রমাণ) নেই।

তদন্ত কর্মকর্তা বলেন, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে জিয়াউল আহসান র‍্যাব ও এনএসআইয়ে চাকরি করেছেন। তবে তদন্তের জন্য তিনি এনএসআইয়ে যাননি।

নভেম্বর ২, ২০২৬
আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো
আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে ইউএস ট্রেড শো।

নভেম্বর ২, ২০২৬
মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার
মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার

লক্ষ্মীপুরে মারধরে হোসেন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় বাজারে ঘটনাটি ঘটে। হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) পল্লিচিকিৎসক। তাঁর একটি মোটরসাইকেল ১৯ অক্টোবর ধার নেন এলাকার শাকিল নামের এক ব্যক্তি। ১০ মিনিটের জন্য মোটরসাইকেলটি নেওয়া হলেও পরে আর ফেরত দিচ্ছিলেন না শাকিল। এ বিষয়ে স্থানীয় একটি দোকানে দুজনের পরিবারের সদস্যদের নিয়ে সালিস ডাকা হয়। কিন্তু শাকিল সালিসে বসতে রাজি ছিলেন না। এ নিয়ে শাকিলের সঙ্গে গতকাল রাতে সাইফুল ও হোসেন মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাকিল ও তাঁর সঙ্গে থাকা বিপ্লব নামের এক ব্যক্তি হোসেন মিয়াকে মারধর শুরু করেন। এ সময় হোসেন মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম বলেন, শাকিল তাঁর বাবার বুকে ও নাকে আঘাত করেছেন। এতে তাঁর বাবার মৃত্যু হয়েছে। বাবার পাশাপাশি তাঁকেও মারধর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, ‘বাজারে আমার দোকানে দুই পক্ষের লোকজনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শাকিল বৈঠকে বসতে রাজি হননি। বিষয়টি নিয়ে সাইফুল ও তাঁর বাবার সঙ্গে শাকিলের কথা–কাটাকাটি হয়। এ সময় হোসেন মিয়াকে মারধর করেছেন শাকিল ও বিপ্লব।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বলেন, হোসেন মিয়া নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত করার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মারধরের অভিযোগের বিষয়ে শাকিল ও বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন। লক্ষ্মীপুর ‎সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, হামলা-মারধরে একজনের মৃত্যুর বিষয়ে শুনেছেন তিনি। এ ঘটনায় মামলা করতে বলা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

নভেম্বর ২, ২০২৬
বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী

সোমবার বেলা আড়াইটায় সিলেট নগরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

নভেম্বর ২, ২০২৬
এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে (মিন্টু) আবারও রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

নভেম্বর ২, ২০২৬
২৫টিরও বেশি এআই টুল নিয়ে যাত্রা শুরু করল বাংলালিংকের রাইজ এআই
২৫টিরও বেশি এআই টুল নিয়ে যাত্রা শুরু করল বাংলালিংকের রাইজ এআই

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রাইজ এআই’।

নভেম্বর ২, ২০২৬
সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ অঙ্গরাজ্যের সব কটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা: নিউইয়র্ক টাইমসের জরিপ
সিনেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ অঙ্গরাজ্যের সব কটিতে এগিয়ে ডেমোক্র্যাটরা: নিউইয়র্ক টাইমসের জরিপ

জরিপে টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১৯৮৮ সালের পর টেক্সাসে এবং ১৯৩২ সালের পর কানসাসে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।

নভেম্বর ২, ২০২৬
বিগ বসের বাড়ি ছাড়ার আগে নন্দিনী আবার রাজের সঙ্গে কী করলেন
বিগ বসের বাড়ি ছাড়ার আগে নন্দিনী আবার রাজের সঙ্গে কী করলেন

বিগ বস বাংলা এগিয়ে চলেছে ফাইনালের দিকে। এখন প্রতিদিনই টান টান উত্তেজনাপূর্ণ। গতকাল ১ নভেম্বর রাতে দাদার দরবারে ঘটল অভাবনীয় এক ঘটনা। শোয়ের অন্যতম শক্ত প্রতিযোগী হিসেবে পরিচিত অভিনেত্রী নন্দিনী দত্ত ঘর থেকে বেরিয়ে গেছেন। আর তাঁর বিদায়ে বাড়িতে একা হয়ে পড়েছেন প্রেমিক রাজবীর দে। বিগ বসের বাড়িতে এসেই রাজবীর–নন্দিনীর প্রেম শুরু হয়, অন্তর্জালে দুষ্টু–মিষ্টি সেই প্রেম নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে তাঁদের যেখানে–সেখানে চুমু খাওয়া দেখে অনেকেই কটূক্তি করেছেন। তবে সেই দর্শকই গতকাল নন্দিনী বাড়ি ছাড়ার আগে রাজবীরের শেষ চুম্বনে আবেগে ভাসলেন, রাজবীরের কান্নায় সংক্রমিত হলেন বাড়ির বাকি সদস্যরাও

অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক গতকালের এপিসোড নিয়ে অনুমান করেছিলেন। বিশেষ করে কে শেষমেশ ‘ইভিকটেড’ হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, সেটা অনুমান করেছেন অনেকে। সেখানে অনেকেই ভেবেছিলেন, তনুশ্রীকে এই সপ্তাহে ঘর ছাড়তে হতে পারে। কারণ, বাকি দুজন রাজবীর ও নন্দিনীর ভক্তকুলই তাঁদের ভোট দিয়ে বাঁচাবেন। তবে ঘটেছে উল্টোটা

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, কম ভোট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ পান নন্দিনী। সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর এই ঘোষণার পর রাজবীরের কথা বলতে কষ্ট হয়, অনুনয় করেন, ‘না দাদা, আপনি কিছু একটা করুন। একটা চান্স তো পাওয়াই উচিত নন্দিনীর’

তবে কোনো অনুনয়–বিনয়ে কাজ হয়নি। আর তাই প্রেমিকার বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন রাজবীর। প্রায় ১৫ মিনিট ধরে তিনি কখনো নন্দিনীকে জড়িয়ে ধরে রাখেন, কখনো বলেন নন্দিনীর বদলে তাঁকে যেন বের করে দেওয়া হয়

আর এদিনও গাল ও কপালে ভালোবাসার চুমুতে ভরিয়ে দিয়েছেন একে অপরকে। আর সেটা নিয়ে দর্শকেরও বিশেষ কোনো বিরূপ মন্তব্য চোখে পড়েনি। আলফা মেলের ইমেজ ভেঙে এদিন রাজবীরের কান্নায় বাড়ির বাকি সদস্যও সংক্রমিত হন

তবে বিশেষ একটি সিনেমাটিক দৃশ্য দেখা যায় নন্দিনী সদর দরজার কাছে এসে দাঁড়ানোর পর। বেরিয়ে যাওয়ার আগে আরেকবার নন্দিনীকে ডেকে নেন রাজবীর

আর তারপর নিজের গায়ের ব্লেজারটি খুলে দুজনের মাথা ঢেকে শেষবার চুমু খান তাঁরা। বাড়ির বাকি সদস্যরাও বিষয়টিকে মিষ্টি মুহূর্ত হিসেবে দেখেছেন

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা

তবে বিগ বসের ‘টুইস্ট’ হিসেবে নন্দিনী বিগ বসের সেট ছেড়ে এখনো চলে যাননি। কারণ, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার পর নন্দিনীর সঙ্গে সঞ্চালকের মঞ্চে কথা বলেন সৌরভ। আর সেখানেই তিনি জানান, তাঁকে একটি বিশেষ জায়গায় যেতে হবে বিগ বসের সঙ্গে দেখা করতে

এরপর নন্দিনীকে একটি ঘরে ঢুকিয়ে জানানো হয়, এটা ‘সিক্রেট রুম’। আপাতত এখানেই থাকবেন নন্দিনী। আর গোপনে নজর রাখবেন বাড়ির সদস্যদের ওপর

উল্লেখ্য, ভারতীয় বাংলা টিভি চ্যানেলের একাধিক ধারাবাহিকের জনপ্রিয় মুখ নন্দিনী দত্ত। বিগ বসে যাঁকে অন্যতম শক্ত প্রতিযোগী হিসেবে মনে হচ্ছে। এমনকি শো শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর তাঁর ঠাকুরমা মারা গেলেও সেই খবর তাঁকে জানায়নি পরিবার। কারণ, খবর শুনে যেন নন্দিনীর পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব না পড়ে

বিগ বসে যখন-তখন চুমু খেয়ে কী বার্তা দিচ্ছেন নন্দিনী–রাজবীর

নভেম্বর ২, ২০২৬
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ২, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।

নভেম্বর ২, ২০২৬
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
এনআইডি সংশোধনের আইনি জটিলতা নিরসনে কর্মশালা করবে ইসি
এনআইডি সংশোধনের আইনি জটিলতা নিরসনে কর্মশালা করবে ইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে আইনি জটিলতা নিরসন ও নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বর ২, ২০২৬
ছবি ভাইরাল: মায়ের বুকে সন্তানের নির্ভরতা-নিরাপত্তা
ছবি ভাইরাল: মায়ের বুকে সন্তানের নির্ভরতা-নিরাপত্তা

“তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাঁপ, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মুখ। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা আমি তোমার চোখের তারায় বাঁচি…।”

নভেম্বর ২, ২০২৬
আখতারুজ্জামানের জামিন বহাল
আখতারুজ্জামানের জামিন বহাল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

নভেম্বর ২, ২০২৬
ডেঙ্গু আক্রান্তে প্রাণ হারাল বেরোবি শিক্ষার্থী চন্দন
ডেঙ্গু আক্রান্তে প্রাণ হারাল বেরোবি শিক্ষার্থী চন্দন

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর।

নভেম্বর ২, ২০২৬
জলবায়ু-বাস্তুচ্যুত বস্তিবাসীদের ১৩ দফা দাবি
জলবায়ু-বাস্তুচ্যুত বস্তিবাসীদের ১৩ দফা দাবি

নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও খরায় ঘরবাড়ি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষেরা প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবি জানিয়েছেন।

নভেম্বর ২, ২০২৬
রাবিতে চার দিনব্যাপী পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল
রাবিতে চার দিনব্যাপী পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বুধবার (৪ নভেম্বর) থেকে শুরু হবে চতুর্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল ২০২৬।

নভেম্বর ২, ২০২৬
ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নভেম্বর ২, ২০২৬
‘ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে’
‘ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘‘ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে।’’

নভেম্বর ২, ২০২৬