প্রথমবার ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়ায় রিপন মিয়া (৪৫) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের সমন্বয়ে ব্যান্ডটির পরিবেশনা ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে সার্ভার কক্ষের এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) মেশিন। ফলে, বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর)...
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মেট্রো দক্ষিণ অঞ্চল।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
‘আল মুগনি’ তাঁর সবচেয়ে আলোচিত গ্রন্থ। কিন্তু এই গ্রন্থ পাঠের আগে একজন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষানবিস থেকে একজন প্রাজ্ঞ গবেষকের পথে হাঁটতে হয়।
বিলির বয়স তখন মাত্র কয়েক মাস। মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এই ছোট্ট গরিলাকে তুলে দেওয়া হয়েছিল বন্য প্রাণী পাচারকারীদের হাতে। ২০২৩ সালের আগস্টে নাইজেরিয়ার লাগোসে এক অভিযানে

ইংরেজিতে ‘এসিআই’ লেখা একটা ছাঁচ। সিমেন্ট, বালু আর পানির মিশ্রণ ঢেলে দ্রুততম সময়ের মধ্যে ছাঁচটা পূর্ণ করতে হবে, এই ছিল চ্যালেঞ্জ। মাত্র ১২ সেকেন্ডে কাজটি সম্পন্ন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘চুয়েট সি’।

আবার দ্রুত ছাঁচ পূর্ণ করলেই হবে না। মিশ্রণটি একটি পরিমাপক সিলিন্ডারে রেখে দিতে হবে ২০ মিনিট। দেখতে হবে পানি, বালু ও সিমেন্ট–জাতীয় উপাদান আলাদা হয়ে যাচ্ছে কি না। দ্বিতীয় পরীক্ষাতেও বাজিমাত করেছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ‘মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬ ’-এ ‘ওভারঅল এফিশিয়েন্সিতে’ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ‘চুয়েট সি’। ১১ অক্টোবর আসে এই সুখবর।

ধূসর টি-শার্ট থেকে বিলাসবহুল ফ্যাশনে, মার্ক জাকারবার্গের বদলে যাওয়া স্টাইল

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিলসহ ১১টি দেশের ৪০টি দল ছিল চূড়ান্ত পর্বে। ইকোনমিক্যাল ডিজাইন বিভাগে দ্বিতীয় ও ইকোলজিক্যাল ডিজাইন বিভাগে চতুর্থ পুরস্কারও এনেছে ‘চুয়েট সি’।

যেভাবে শুরু হয়েছিল যাত্রা

তখন সবে তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে। এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম অনেক দিন ধরে সংগঠনের সদস্যদের বলছিলেন, ‘যদি একবার আমাদের কোনো দল যুক্তরাষ্ট্রে সশরীর প্রতিযোগিতায় যেতে পারত, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আনা যেত।’

কথাটা কানে গিয়েছিল পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের চার শিক্ষার্থীর। একদিন আড্ডা দিতে দিতেই তাঁরা ভাবলেন, একবার চেষ্টা করলে কেমন হয়। শুরু হলো আন্তর্জাতিক প্রতিযোগিতার খোঁজখবর নেওয়া।

এর মধ্যে খবর এল মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটের একটি দল চতুর্থ হয়েছে। খবরটি চার বন্ধুর আগ্রহ আরও বাড়িয়ে দিল। কিছুদিন পর তাঁরা জানতে পারলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরকৌশলবিষয়ক আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। চুয়েটের আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের মাধ্যমে সেখানে অংশ নেওয়ার সুযোগ আছে।

এরপর আর দেরি করেননি তাঁরা। প্রতিযোগিতার নিয়মকানুন জানা, বিভিন্ন অনুপাতে উপকরণ মেশানো, পরীক্ষাগারে পরীক্ষা চালানো—পুরোদমে শুরু হয়ে যায় প্রস্তুতি। একের পর এক পরীক্ষা ও অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের তৈরি করতে থাকেন তাঁরা। একপর্যায়ে চূড়ান্ত পর্বে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দলের মধ্যে জায়গা করে নেয় চুয়েটের দল। খুলে যায় মূল প্রতিযোগিতার দরজা।

এই চার বন্ধু হলেন খন্দকার ফাহাদ আলম, সুমাইয়া বিনতে মান্নান, তানজিম মুশাররাত ও স্বরূপ চন্দ্র মোদক। সঙ্গে আরও ছিলেন একই বিভাগের চতুর্থ বর্ষের সানিউল হক, রূপম পোদ্দার ও আমীর হামজা মাহমুদ এবং তৃতীয় বর্ষের মো. সাইজউদ্দিন ফরহাদ। দেশে থেকে সহযোগিতা করেছেন তাঁরা। দলটির মেন্টর ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ও চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম।

কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হয়েছে এই দলটিকে

পরীক্ষাগারে ২০০ ঘণ্টার বেশি

আটলান্টায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ছিল কয়েক মাসের নিরলস প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের পরীক্ষাগারে বিভিন্ন অনুপাতে উপকরণ মিশিয়ে পরীক্ষা চালিয়েছেন শিক্ষার্থীরা। কখনো মিশ্রণ আশানুরূপ দ্রুত প্রবাহিত হয়নি, কখনো দেখা দিয়েছে স্থিতিশীলতার সমস্যা। প্রতিবারই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে উপকরণের অনুপাত পরিবর্তন করতে হয়েছে তাঁদের।

দলের সদস্যরা জানান, প্রস্তুতির জন্য ২০০ ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন তাঁরা। অনেক দিন বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সময় শেষ হওয়ার পরও পরীক্ষাগারে কাজ করেছেন। একেকবার পরীক্ষা চালিয়ে ফলাফল দেখেছেন, তারপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী পরীক্ষার জন্য নতুন অনুপাত নির্ধারণ করেছেন।

দলের মেন্টর অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম বলেন, ‘আমি খুবই গর্বিত। এটা শুধু চুয়েট নয়, আমাদের দেশের জন্যও একটা বড় অর্জন। এর আগে আমরা এসিআইয়ের অনলাইন ইকো কংক্রিট প্রতিযোগিতায় প্রথম ও কংক্রিট সলিউশন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম। তা ছাড়া কংক্রিট প্রজেক্ট কম্পিটিশনেও আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ চারটি পুরস্কার পেয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়াটা আরও অনেক বেশি গর্বের।’

পাশে ছিলেন অ্যালামনাইরা

যুক্তরাষ্ট্রে গিয়ে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ কম নয়। এ ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন চুয়েটের প্রবাসী অ্যালামনাইরা। দলের সদস্য স্বরূপ চন্দ্র মোদক বলেন, ‘যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচ আমাদের অ্যালামনাই ভাইয়েরাই দিয়েছেন। এখানে এসে এত সহজে মানিয়ে নিতে পেরেছি যে মনে হচ্ছে আমরা ঘুরতে এসেছি। এ জন্য তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।’

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সাফল্য পাওয়ায় উচ্ছ্বসিত দলের সদস্যরাও। দুটি ক্যাটাগরিতে মোট জিতেছেন ১ হাজার ২৫০ মার্কিন ডলার।

একই প্রতিযোগিতায় চতুর্থ আইইউটি

একই প্রতিযোগিতায় বাংলাদেশের আরও একটি বিশ্ববিদ্যালয় সাফল্য পেয়েছে—ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। ইকোলজিক্যাল ডিজাইন বিভাগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ‘অ্যাস্থেটিকস ইন কংক্রিটে’ জাজেস চয়েস বিভাগেও দ্বিতীয় হয়েছে আইইউটির শিক্ষার্থীদের দলটি। কংক্রিট দিয়ে তৈরি নকশা বা শিল্পকর্মের সৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। সব মিলিয়ে সামগ্রিক ফলাফলে দলটির অবস্থান চতুর্থ। ফলে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি দল।

তিতুমীর কলেজেই শিক্ষক হয়ে ফিরেছেন আল আমীন, এখন যুক্তরাষ্ট্রে করছেন পিএইচডি

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের ফেরার পথ উন্মুক্ত করা শহীদদের সঙ্গে চরম গাদ্দারি।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

দীর্ঘদিন সৌদি আরবে থেকেও পরিবারের ভাগ্য ফেরাতে পারেননি আবদুল বাছির। ২০২০ সালে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। সচ্ছলতার আশায় ছয় লাখ টাকা ঋণ করে ২০২২ সালের শেষ দিকে বড় ছেলেকে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেপ্তার হন ছেলে। তখনো ঋণের সাড়ে চার লাখ টাকা পরিশোধ বাকি।

ছেলে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার (১৪ অক্টেবর) ভয়ংকর একটি খবর পান বাবা। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে তাঁর মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এ ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করবে।

নজরুল ইসলামের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। এই উপজেলার একটি গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের বড় ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নজরুল বড়। নজরুল ২০২০ সালে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে সদর উপজেলার একটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হন।

নজরুলের বাবা দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে দেশে চলে আসেন। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও পরিবারে সচ্ছলতা আনতে পারেননি। দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নজরুলের ছোট ভাই (১৪) স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়ে। এক বোন (৯) পড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। ছোট বোনের বয়স চার বছর।

খবর শুনে ফুফুর মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, নজরুল ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যান। পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। সৌদি আরবে যাওয়ার আট মাসের মাথায় সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি দেশটির কারাগারে ছিলেন। গ্রেপ্তারের এক মাস পর বিষয়টি জানতে পারে পরিবার।

মাঝেমধ্যে বাবা–মায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেতেন নজরুল। তাঁদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় ১১ অক্টোবর। সেদিন দুই থেকে আড়াই মিনিট কথা হয়। এরপর গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৌদি আরব থেকে একজন ফোন করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পরিবারকে জানান।

পরিবারের সদস্যরা জানান, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর শুনে তাঁর ফুফু আবেদা বেগম (৬৫) মূর্ছা যান। সেদিন (গত বুধবার) রাত দুইটার দিকে মারা যান তিনি।

ষড়যন্ত্র দেখছে স্বজন–বন্ধুরা

নজরুলকে বিনয়ী ও ভদ্র বলেই জানেন আত্মীয়স্বজন ও বন্ধুরা। সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় না বলেও দাবি তাঁদের। এ অভিযোগের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তাঁরা।

নজরুলের দূরসম্পর্কের দুই চাচাতো ভাই মোস্তাকিম ভূঁইয়া ও ইমাম হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করার সময় নজরুলের সঙ্গে একজনের বিরোধ তৈরি হয়। বিষয়টি ফোনে চাচা–চাচিকেও (নজরুলের বাবা–মা) বলেছিলেন। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, এমন কথা নজরুল জানিয়েছিলেন তাঁদের। ওই লোকের ষড়যন্ত্রের কারণেই নজরুলের এমন পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করেন।

নজরুলের বন্ধু রাহাত ভূঁইয়া বলেন, সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে সাংঘর্ষিক। সে এ ধরনের কাজ করেছে বলে বিশ্বাস হচ্ছে না।

স্থানীয় যে দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন নজরুল, সেই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নাঈমুর রহমান বলেন, নজরুলের আচার-আচরণ ও চলাফেরা খুবই ভালো ছিল। কেউ তাঁর বিষয়ে এমন বলতে পারবে না যে ছেলেটা বাজে ছিল বা খারাপ ছিল। তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে, দেশে থাকতে তাঁর চলাফেরায় কখনো এমন কিছু দেখিনি।

ছেলের মরদেহ দেখতে চান বাবা–মা

আজ সোমবার সকালে নজরুলদের বাড়িতে যান এই প্রতিবেদক। তাঁর বাবা আবদুল বাছিরের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বারবার কাঁদছিলেন তিনি।

আবদুল বাছির প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান তিনি। প্রথম সাত–আট মাসে ছেলে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছিল। এরপর তিন বছর ধরে ছেলে সে দেশের জেলে। ছেলের এমন মৃত্যুর শুনে বোনও হঠাৎ হৃদ্রোগে মারা গেল। এখন শুধু ছেলের মরদেহ দেখার অপেক্ষায় আছেন তিনি।

ছেলে হারানোর শোকে গত কয়েক দিন টানা কাঁদছেন মা রহিমা বেগম। তিনি বলেন, ‘ছেলেই এক মাস পরপর ফোন করত। এক থেকে দুই মিনিট কথা বলত। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযাগ আনা হইছে তা মিথ্যা। আমি শেষবারের মতো ছেলের লাশ দেখতে চাই।’

যে কাজের জন্য সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন, সেটারই সাফাই গাইলেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এসে সে কথা জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য। সেই সংবাদ সম্মেলনেই অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পক্ষে বিভিন্ন কথা বললেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে সিটি করপোরশন নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন গতকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন থেকে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’ প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরু থেকে ঘটনার দীর্ঘ বর্ণনা দিতে থাকেন ইশরাক হোসেন। বক্তব্যে নিজের অবস্থান সঠিক থাকার দাবিই বারবার তুলে ধরেন তিনি। পদত্যাগের বিষয়টি জানানোর পর ইশরাক হোসেন সাংবাদিকদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন নেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে নানা বিষয়ে জিজ্ঞেস করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি বাহিনী থাকার পরেও ইশরাক হোসেনের ‘অভিযানের’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আগের স্বাভাবিক কার্যক্রমে পুরোপুরি ফিরতে পারেনি। এ পরিস্থিতিতে ছয়-সাত মাস পর তাঁরা নিজেরাই কিছু উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন বাহিনীর কাছে বারবার ধরনা দিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি।

ইশরাক বলেন, তিনি যে নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সেখানে ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এবং বংশাল ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে ১১টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ও ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রতি মাসে অন্তত একবার বৈঠক করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানান ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে

ইশরাক বলেন, সংসদ সদস্য হিসেবে এলাকার ছোটখাটো সমস্যা সমাধানের দায়িত্ব তাঁদের দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রতিটি গলিতে গিয়ে নির্দেশনা দিতে হবে—এমন নয়। তিনি বলেন, ‘উনি ক্যাবিনেটের প্রধান। উনি নির্দেশই দেবেন।’ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিজের বক্তব্য ও চাহিদা তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর নির্বাচনী এলাকার তিনটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে ইশরাক বলেন, তখন থানাগুলোতে কার্যত কিছুই ছিল না। তাঁরা পুলিশের বসার ব্যবস্থা করে দিয়েছেন এবং আসবাবের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, তাঁরা আইনের শাসনে বিশ্বাস করেন এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিরোধী দলে থাকাকালেও তাঁরা দায়িত্ব পালন করেছেন, এখন সেই ভূমিকা আরও জোরালোভাবে পালন করতে চান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে প্রকাশিত খবরের সময় ও প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ইশরাক হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার কথা ছিল নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু তাঁর কোনো সহকর্মী নির্ধারিত সময়ের আগেই বিষয়টি প্রকাশ করে দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টিকে গুজব বা অসত্য হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত তাঁর কাছে এসেছে। তিনি বলেন, ‘গতকাল হইছে, না আজকে হইছে, তাতে কি আসে যায়? হইছে।’

দল মনোয়ন দিলে ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ইশরাক হোসেন

দল চাইলে মেয়র পদে নির্বাচন

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইশরাক হোসেনের কাছে জানতে চান, তিনি কি এখন মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন? জবাবে ইশরাক বলেন, ‘মেয়র নির্বাচনের বিষয়ে বলেছি, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ওনার এখতিয়ারভুক্ত এবং ওনার একক সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি যেটা বলেছি, যে ইতিপূর্বে ২০২০ সালে এই নির্বাচনটি আমি করেছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার রয়েছে শুধু নয়, নগরীর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি দলের নির্দেশনা অনুযায়ী।’

ইশরাক বলেন, ঢাকার সমস্যাগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনার অভাব, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং কাঠামোগত নানা দুর্বলতা। এসব বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দল তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দিলে তিনি শতভাগ প্রস্তুত। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও সেই প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

পদত্যাগের ঘটনায় কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘না, রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি। তবে আমি আমাদের আজকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটা উক্তি শুনে ব্যথিত হয়েছি। মানে উনি বলেছেন, আমি সন্ত্রাস করছি অস্ত্র উঁচিয়ে। এটার আমি আর কীভাবে ব্যাখ্যা দেব যে দিনেদুপুরে আমি কী কাজে গিয়েছি, এখানে থানা–পুলিশ ছিল, এত শত শত মানুষ ছিল। এখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ, আরও অন্যান্য অনেক কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে।’

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন বলেন, ‘আমি তো জীবন বাজি রেখে গিয়েছি, এটা অনেকে বলে আমাকে যদিও আমি কেয়ার করি না। কারণ, ছাদের ওপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে—উই ডোন্ট নো। তার পরেও যখন ওনাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এক অ্যালিগেশন (অভিযোগ) শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাব না ওই দিকে।’

সংসদ সদস্য ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের যে চাহিদা...আমি দেখেছি যে ওই দিন—সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমতো উল্লাস করেছে। অনেক দিন পর আমরা সাহস পেয়েছি, তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

ইশরাক হোসেন সাধারণ মানুষের হাততালি পাওয়ার বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরলেও তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর কর্মকাণ্ড ক্ষমতার প্রদর্শন, অপরিপক্বতা, হামবড়া ভাবের একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ইশরাকের পরিণতিবোধের অভাবের কারণে সরকারের বদনাম হয়েছে বলে মনে করছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলন শেষ করে নেতা–কর্মীবেষ্টিত হয়ে প্রেসক্লাব ভবনের তিনতলা থেকে নেমে আসেন ইশরাক হোসেন। এ সময় নেতা–কর্মীরা তাঁকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে গাড়িতে চড়ে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়ান ইশরাক। গাড়ির ছাদ খুলে হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি। সেখানেও নিজের পদত্যাগের কথা আবারও জানান তিনি।

ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমায় যখন নায়িকাদের পর্দায় উপস্থিতির ক্ষেত্রে নানা সামাজিক বিধিনিষেধ ছিল, তখনই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি।
বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ...
পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছাড়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওর আগে কোম্পানির আর্থিক ও অন্যান্য তথ্য স্বাধীনভাবে যাচাই...
কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধারের ঘটনায় তাৎক্ষণিক কিছুটা ...
পূর্ব সুন্দরবনের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লাবোঝাই ‘হাসান ভান্ডারী’ নামের একটি কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ...
রসালো ও মিষ্টি স্বাদের জন্য দেশজুড়ে পরিচিত রাঙ্গামাটির আনারস। পাহাড়ের ঢালে উৎপাদিত এই ফলের চাহিদা থাকলেও মৌসুমে অতিরিক্ত সরবরাহের কারণে ন্যায্য দাম...
চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির জন্য পৃথক ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)...
সরকারি সংস্থার প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়ার কারণে আপিল দায়েরে বিলম্ব হলে যথেষ্ট কারণ সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা সাপেক্ষে তা মওকুফ করা যেতে পারে বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট...
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২৫ অক্টোবর ২০২৬...
বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।
মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?
বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।
শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির উঠানে রাখা বালতি ভর্তি পানিতে পড়ে ১১ মাসের শিশু পলাশ আহমেদের মৃত্যু হয়েছে।
খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রস রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছুড়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা। তবে, এতে কেউ হতাহত হননি।
এক দশক আগে যে সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল শরীফুল রাজ ও নাজিফা তুষির, সেই ‘আইসক্রিম’ আবারো দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ।
বাংলা সৃজনশীল বইয়ের বিশ্ববাজার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটি প্রশ্ন সামনে আসে—আমরা কোন বাজারের কথা বলছি? বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী পাঠক একধরনের বাজার তৈরি করেছেন। অন্যদিকে, বাংলা না জেনেও অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য পড়তে আগ্রহী পাঠকদের নিয়ে গড়ে উঠতে পারে আরেকটি বৃহত্তর বাজার। প্রথম বাজারটি আমাদের পরিচিত; দ্বিতীয়টি এখনো তুলনামূলকভাবে ছোট হলেও আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।