চাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচন নিয়ে কী ভাবছেন প্রশাসন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সপ্তম কেবিনেটের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার (২২ অক্টোবর)।

মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা দিল স্পেন

ফুটবলে গোল, ট্রফি আর ব্যক্তিগত অর্জনের হিসাব দিয়ে লিওনেল মেসির ক্যারিয়ারকে বর্ণনা করা যায়। কিন্তু মাঠের বাইরেও তাঁর প্রভাব অনেক বিস্তৃত! এবার তারই স্বীকৃতি পেলেন এলএম১০।

মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা দিল স্পেন
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী
খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ড...

খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ
‘বউমণিকে’ আমার ‘স্ত্রী’ বলে গুজব ছড়াচ্ছে: বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত।

‘বউমণিকে’ আমার ‘স্ত্রী’ বলে গুজব ছড়াচ্ছে: বাপ্পি চৌধুরী
লিফট স্থাপনে বাধা ট্রাস্টি বোর্ড, অভিযোগ গবি ভিপির

গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, “ বিশ্ববিদ্যালয়ের নতুন লিফট স্থাপনের অনুমোদন ট্রাস্টি বোর্ডের কারণে আটকে আছে ।”

লিফট স্থাপনে বাধা ট্রাস্টি বোর্ড, অভিযোগ গবি ভিপির
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা আবারো গণনা করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

মাদ্রাসায় শিশু নিপীড়ন: আলেমসমাজ কি চুপই থাকবে
মাদ্রাসায় শিশু নিপীড়ন: আলেমসমাজ কি চুপই থাকবে

তবে শুধু শারীরিক শাস্তি দেওয়াই মাদ্রাসাশিক্ষকদের একমাত্র অপরাধ নয়, সামাজিক মাধ্যমের টুকরা টুকরা আলাপের গণ্ডি পেরিয়ে এখন মূলধারার গণমাধ্যমেও উঠে আসছে শিশুদের ওপর যৌন নিপীড়নের ভয়াবহ কাহিনি।

অক্টোবর ২৪, ২০২৬
ঘুম থেকে তুলে কেক কাটাতেন, জন্মদিনে সেই মানুষকে খুঁজছেন পরীমনি
ঘুম থেকে তুলে কেক কাটাতেন, জন্মদিনে সেই মানুষকে খুঁজছেন পরীমনি

পরীমনির অভিনয়জীবনের দিকে ফিরে তাকালে বোঝা যায়, তাঁর অভিনয় সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই; প্রশ্ন হলো, সেই সম্ভাবনা কাজে লাগানোর মতো গল্প ও চরিত্র কতটা পেয়েছেন

অক্টোবর ২৪, ২০২৬
কুমিল্লায় ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১৭
কুমিল্লায় ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১৭

কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গতকাল শুক্রবার দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে এ মিছিল করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
তিনটি ঘনসংখ্যার যোগফল কীভাবে ১১৪ হবে
তিনটি ঘনসংখ্যার যোগফল কীভাবে ১১৪ হবে

একটি সংখ্যাকে তিনটি সংখ্যার যোগফল হিসেবে লেখা খুব কঠিন কিছু নয়। যেমন, ১০ সংখ্যাটিকে লেখা যায় ২ + ৩ + ৫ = ১০। চাইলে ১০০ সংখ্যাটিকে লেখা যায় ৩০ + ৩০ + ৪০ = ১০০। এমনকি ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেও যোগফল তৈরি করা যায়। যেমন, ১০ = ২০ + (−৫) + (−৫)।

এবার একটু অন্যভাবে ভাবা যাক। তিনটি সংখ্যা যোগ করতে হবে ঠিকই, কিন্তু যেকোনো তিনটি সংখ্যা নিলে চলবে না। প্রতিটি সংখ্যাকে আগে নিজের সঙ্গে তিনবার গুণ করে তারপর সেই তিনটি গুণফল যোগ করতে হবে। যোগফল হতে হবে আমাদের পছন্দের একটি সংখ্যা—১১৪। অর্থাৎ, এমন তিনটি সংখ্যা খুঁজে বের করতে হবে, যে সংখ্যাগুলোর কিউব বা ঘন করে যোগ করলে ১১৪ সংখ্যাটি পাওয়া যাবে। গণিতের এই সমস্যার নাম ‘সাম অব থ্রি কিউবস’। বাংলায় আমরা এই সমস্যার নাম দিই ‘তিনটি ঘনসংখ্যার যোগফল’। গাণিতিকভাবে সমস্যাটি লেখা যায় এভাবে:

x3 + y3 + z3 = 114

এই প্রশ্নটা অনেক সহজ মনে হচ্ছে না? কিন্তু এই সহজ প্রশ্নটা নিয়েই গণিতবিদেরা বহু বছর ধরে মাথা ঘামাচ্ছেন। কারণ, ওই তিনটা সংখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও এর কোনো সমাধান করতে পারেনি। কেন পারেনি? সেই রহস্য বুঝতে হলে প্রথমে ঘনসংখ্যার জগতে একটু ঢুঁ মারতে হবে।

গণিতবিদদের চোখে গণিতের সবচেয়ে কঠিন ৫০টি সমস্যা

তিনটি সংখ্যা যোগ করতে হবে ঠিকই, কিন্তু যেকোনো তিনটি সংখ্যা নিলে চলবে না। প্রতিটি সংখ্যাকে আগে নিজের সঙ্গে তিনবার গুণ করে তারপর সেই তিনটি গুণফল যোগ করতে হবে।

২

প্রথমে ঘনসংখ্যার ব্যাপারটি পরিষ্কার করা যাক। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে তিনবার গুণ করলে যে ফল পাওয়া যায়, সেটিই ওই সংখ্যার ঘনসংখ্যা। যেমন, ৩-এর ঘনসংখ্যা ৩ × ৩ × ৩ = ২৭। আবার ৫ সংখ্যার ঘন ৫ × ৫ × ৫ = ১২৫। একনজরে কয়েকটি সংখ্যার ঘনসংখ্যার মান দেখে নিই।

খেয়াল করলে দেখা যাবে, সংখ্যাটি যত বাড়ছে, ঘনসংখ্যার মানও তত দ্রুত বাড়ছে। আমাদের লক্ষ্য যেহেতু ১১৪, তাই আপাতত ৫-এর চেয়ে বড় সংখ্যার ঘন জানার দরকার নেই। এখন প্রশ্ন হলো, ৫-এর চেয়ে ছোট তিনটি ঘনসংখ্যা যোগ করলেই কি ১১৪ পাওয়া যাবে?

চেষ্টা করে দেখা যাক।

১৩ + ২৩ + ৩৩ = ১ + ৮ + ২৭ = ৩৬

আমাদের পছন্দের সংখ্যা থেকে এই মান অনেক কম। তাহলে সংখ্যাটা একটু বড় করা যাক। ১, ২ ও ৩-এর পরিবর্তে এবার ২, ৩ ও ৪ নিই।

২৩ + ৩৩ + ৪৩ = ৮ + ২৭ + ৬৪ = ৯৯

৯৯ সংখ্যাটি ১১৪-এর বেশ কাছাকাছি। কিন্তু আমাদের দরকার আরও ১৫ প্রয়োজন। এখানেই দেখা যায় প্রথম সমস্যা। সাধারণ ধনাত্মক সংখ্যা নিয়ে চেষ্টা করতে করতে আমরা ৯৯ পর্যন্ত এসেছি। এবার সংখ্যা আরও বড় করলে তা ১১৪-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কারণ, শুধু ৫-এর ঘনসংখ্যার মানই ১২৫। তবুও দেখা যাক।

৩৩ + ৪৩ + ৫৩ = ২৭ + ৬৪ + ১২৫ = ২১৬

শিশুরা কীভাবে গণিত শেখে

সাধারণ ধনাত্মক সংখ্যা নিয়ে চেষ্টা করতে করতে আমরা ৯৯ পর্যন্ত এসেছি। এবার সংখ্যা আরও বড় করলে তা ১১৪-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কারণ, শুধু ৫-এর ঘনসংখ্যার মানই ১২৫।

তার মানে। শুধু ধনাত্মক সংখ্যার ঘন যোগ করে ১১৪ পাওয়া সম্ভব নয়। এবার তাহলে ঋণাত্মক সংখ্যার সাহায্যে চেষ্টা করা যেতে পারে। আগেই বলেছি, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেও যোগফল তৈরি করা যায়। তিনটি সংখ্যা ধনাত্মক হতেই হবে, এমন কোনো শর্ত নেই। আর ঋণাত্মক সংখ্যার ঘনসংখ্যাও সবসময় ঋণাত্মক হয়। যেমন:

(−২)৩ = -৮

(−৩)৩ = -২৭

(−৫)৩ = -১২৫

আমরা চাইলে তিনটি সংখ্যার ঘনসংখ্যা বের করার সময় ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা একসঙ্গেও নিতে পারি। যেমন:

৪৩ + ৪৩ + (-৫)৩ = ৬৪ + ৬৪ - ১২৫ = ১২৮ - ১২৫ = ৩

এখানে তিনটি সংখ্যার ঘনসংখ্যা যোগ করে পেলাম মাত্র ৩! এখন যদি আমরা এমন তিনটি সংখ্যা খুঁজে বের করতে চাই, যাদের প্রত্যেকটির ঘনসংখ্যা যোগ করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে। ধরা যাক, যোগফল হতে হবে ২৯। তাহলে খুব সহজেই একটি সমাধান পাওয়া যায়।

২৯ = ৩৩ + ১৩ + ১৩

এখানে ৩৩ = ২৭ এবং ১৩ = ১। ফলে ২৭ + ১ + ১ = ২৯।

এবার সংখ্যাটা একটু বড় করা যাক। ৩৩ সংখ্যাটিকে কি তিনটি ঘনসংখ্যার যোগফল হিসেবে লেখা যায়? আগে দেখি, কোন তিনটি সংখ্যা যোগ করলে ঠিক ৩৩ হয়। সাধারণভাবে তিনটি সংখ্যা যোগ করে ৩৩ বানানোর অসংখ্য উপায় আছে। যেমন, ১০ + ১০ + ১৩ = ৩৩। এখানে সমস্যা হলো, কোনো সংখ্যা ঘন করলে ১০ বা ১৩ হয় না। যেমন ২-এর ঘন ৮, ৩-এর ঘন ২৭। ফলে এই ছোট সংখ্যার ঘনসংখ্যা যোগ করে ৩৩ পাওয়া সহজ নয়। আবার যোগফল কিন্তু ঠিক ৩৩ হতে হবে, সামান্য এদিক-ওদিক হলেও চলবে না।

গণিত, পদার্থবিজ্ঞান ও প্রতিসাম্যের জাদু

আগেই বলেছি, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেও যোগফল তৈরি করা যায়। তিনটি সংখ্যা ধনাত্মক হতেই হবে, এমন কোনো শর্ত নেই। আর ঋণাত্মক সংখ্যার ঘনসংখ্যাও সবসময় ঋণাত্মক হয়।

আরেকটি বিষয় খেয়াল করার মতো। ১০০-এর ঘন ১০ লাখ। সংখ্যাটি মাত্র ১০০ হলেও তার ঘন অনেক বড় হয়ে যায়। ১,০০০-এর ঘন এক শ কোটি। তাই ঘন যত বড় হয়, ফলাফলের সংখ্যা তত দ্রুত বাড়ে। আবার বড় ধনাত্মক ও ঋণাত্মক ঘনসংখ্যা একসঙ্গে যোগ হলে যোগ-বিয়োগ করে কাটাকাটি করা যাতে পারে। ফলে ছোট একটি উত্তর পেতেও মাঝেমধ্যে বিশাল তিনটি সংখ্যা দরকার হয়।

এ কারণেই সমস্যাটি নিয়ে কাজ করতে গিয়ে গণিতবিদদের শুধু ছোট সংখ্যা পরীক্ষা করলেই চলে না। তাদের অনেক বড় সংখ্যার মধ্যেও সমাধান খুঁজতে হয়।

তর্কের খাতিরে আপাত ধরে নিই, কোনো গবেষক খুঁজে পেলেন:

a3 + b3 + c3 = 114

ধরা যাক, একদম নির্ভুল হিসাবেও সমীকরণটি মিলে গেল। তাহলে সমস্যাটির ইতিবাচক উত্তর পাওয়া গেল, এর সমাধান আছে।

কিন্তু যদি হাজার কোটি সম্ভাবনা পরীক্ষা করেও কোনো সমাধান না পাওয়া যায়, তাহলে কি বলা যাবে কোনো সমাধান নেই? না। কারণ পরীক্ষা করা সংখ্যাগুলোর বাইরে আরও অসংখ্য সম্ভাবনা রয়ে যায়। এই পার্থক্যটাই সমস্যাটিকে এত আকর্ষণীয় করে তুলেছে। তবে আমাদের এখানে থামলে চলবে না। যেতে হবে আরও বহুদূর।

যে গাণিতিক সমস্যার সমাধান হলে নড়বড়ে হয়ে যাবে বিশ্বের অর্থনীতি

১০০-এর ঘন ১০ লাখ। সংখ্যাটি মাত্র ১০০ হলেও তার ঘন অনেক বড় হয়ে যায়। ১,০০০-এর ঘন এক শ কোটি। তাই ঘন যত বড় হয়, ফলাফলের সংখ্যা তত দ্রুত বাড়ে।

৩

এবার এমন একটি কৌশল দেখা যাক, যা সমস্যাটির অনেক সম্ভাবনা শুরুতেই বাদ দিতে সাহায্য করে। আমাদের ৩২-এর হিসাব মেলাতে হলে এই কৌশলটা একটু বুঝতে হবে। তবে এটি বুঝতে উচ্চতর গণিতের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ভাগশেষের ধারণা।

ধরা যাক, কোনো সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করা হলো। ভাগশেষ হতে পারে ০ থেকে ৮-এর মধ্যে যেকোনো একটি সংখ্যা। যেমন, ১৪-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৫। কিন্তু পূর্ণসংখ্যার ঘনসংখ্যাগুলোর ক্ষেত্রে একটি চমৎকার নিয়ম আছে। যেকোনো পূর্ণসংখ্যার ঘনসংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ শুধু ০, ১ অথবা ৮ হতে পারে। যেমন, ১৩ = ১, ২৩ = ৮ এবং ৩৩ = ২৭। ২৭-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০। একটু পরীক্ষা করলে দেখা যাবে, যেকোনো পূর্ণসংখ্যার কিউবের ক্ষেত্রেই এই তিনটি ভাগশেষের একটি পাওয়া যায়।

এই তিনটি ভাগশেষ যোগ করলে মোট ভাগশেষ ৪ বা ৫ হওয়ার সুযোগ নেই। ভাগশেষ ৮-কে এখানে −১ হিসেবেও ভাবা যায়। এটা একটু উচ্চতর গণিতের ধারণা, কিন্তু আপাতত শুধু এটুকু মনে রাখলেই চলবে। সবসময় তিনটি ঘনসংখ্যার ভাগশেষের যোগফল দাঁড়ায় −৩ থেকে ৩-এর মধ্যে কোনো একটি মান। ৯ দিয়ে ভাগের হিসাবে এর মধ্যে ৪ বা ৫ পড়ে না। তাই কোনো সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৪ বা ৫ পাওয়া গেলে, সেই সংখ্যাকে তিনটি পূর্ণসংখ্যার কিউবের যোগফল হিসেবে প্রকাশ করা সম্ভব নয়।

৩৫০ বছরের গাণিতিক ধাঁধা মাত্র ১১ দিনে সমাধান করল এআই

যেকোনো পূর্ণসংখ্যার ঘনসংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ শুধু ০, ১ অথবা ৮ হতে পারে। যেমন, ১৩ = ১, ২৩ = ৮ এবং ৩৩ = ২৭। ২৭-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০।

যেমন, ৩২-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৫। আগেই বলেছি, ৪ বা ৫ ভাগশেষ আকারে পাওয়া গেলে সেই সংখ্যাকে তিনটি পূর্ণসংখ্যার ঘনসংখ্যার যোগফল আকারে পাওয়া সম্ভব নয়। ফলে 32 = x³ + y³ + z³ সমীকরণের কোনো পূর্ণসংখ্যার সমাধান নেই। এখানে যত বড় কম্পিউটারই ব্যবহার করা হোক, সমাধান পাওয়া যাবে না। কারণ, সমাধান যে নেই, তা গাণিতিকভাবে প্রমাণ করা সম্ভব।

কিন্তু ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৪ বা ৫ না হলেই যে সমাধান পাওয়া যাবে, তা এখনো প্রমাণিত হয়নি। গণিতবিদদের ধারণা, এই ভাগশেষের বাধাটিই হয়তো একমাত্র বাধা। অর্থাৎ, ৪ বা ৫ বাদে অন্য সব ভাগশেষের জন্য উপযুক্ত তিনটি ঘনসংখ্যা পাওয়া সম্ভব হতে পারে। যেমন, ১১৪-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৬। অর্থাৎ, এই সমস্যার সমাধান পাওয়ার আশা আছে। কিন্তু এই ধারণা এখনো পুরোপুরি প্রমাণিত নয়। এ কারণেই এই সমস্যাটিকে সেরা ৫০টি সমস্যার মধ্যে এখনো রাখা হয়েছে।

জ্যামিতির মজা, মজার জ্যামিতি

৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৪ বা ৫ না হলেই যে সমাধান পাওয়া যাবে, তা এখনো প্রমাণিত হয়নি। গণিতবিদদের ধারণা, এই ভাগশেষের বাধাটিই হয়তো একমাত্র বাধা।

৪

এই সমস্যার ইতিহাস বেশ পুরোনো। ১৯৫০-এর দশক থেকে গণিতবিদেরা বিভিন্ন পূর্ণসংখ্যার জন্য তিনটি ঘনসংখ্যার যোগফল খুঁজছেন। ১৯৫৩ সালে গণিতবিদ লুই মর্দেল ৩-কে তিনটি ঘনসংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করার প্রশ্নটি নিয়ে লিখেছিলেন। তখন তাঁর জানা সমাধান ছিল মাত্র কয়েকটি। তিনি মনে করেছিলেন, এর বাইরে নতুন সমাধান খুঁজে পাওয়া খুব কঠিন হবে।

সমস্যাটি পরে আরও ব্যাপকভাবে অনুসন্ধান করা হয়। ছোট সংখ্যাগুলোর জন্য সমাধান খুঁজতে গিয়ে গণিতবিদেরা একের পর এক সংখ্যা পরীক্ষা করেছেন। কোনো সংখ্যার সমাধান পাওয়া গেছে। কোনো সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করা গেছে যে সমাধান পাওয়া সম্ভব নয়। কিন্তু কিছু সংখ্যা রয়ে গেছে অধরা।

২০১৯ সালের মার্চে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ অ্যান্ড্রু বুকার ৩৩ সংখ্যাটির একটি সমাধান খুঁজে পান। তিনি এমন একটি কম্পিউটার অ্যালগরিদম তৈরি করেছিলেন, যা বিপুলসংখ্যক সম্ভাবনার মধ্য থেকে উপযুক্ত তিনটি সংখ্যা খুঁজতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুপারকম্পিউটারে টানা কয়েক সপ্তাহ গণনা চালানোর পর সমাধানটি পাওয়া যায়।

সমাধানটি ছিল এমন:

৩৩ = ৮,৮৬৬,১২৮,৯৭৫,২৮৭,৫২৮৩ + (−৮,৭৭৮,৪০৫,৪৪২,৮৬২,২৩৯)৩ + (−২,৭৩৬,১১১,৪৬৮,৮০৭,০৪০)৩

সংখ্যাগুলো বিশাল সন্দেহ নেই। এগুলো এত বড় যে হাতে হিসাব করে ফলাফল যাচাই করাও বাস্তবসম্মত নয়। কিন্তু কম্পিউটারের সাহায্যে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

বিশ্বের সবচেয়ে নিখুঁত ছক্কা তৈরিতে গণিতবিদদের লেখেছে ১৫ বছর

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ অ্যান্ড্রু বুকার এমন একটি কম্পিউটার অ্যালগরিদম তৈরি করেছিলেন, যা বিপুলসংখ্যক সম্ভাবনার মধ্য থেকে উপযুক্ত তিনটি সংখ্যা খুঁজতে পারে।

এরপর আরেকটু বড় সংখ্যার দিকে নজর দেওয়া যাক। এবার ৪২। ডগলাস অ্যাডামসের দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি বইয়ে ৪২ সংখ্যাকে মহাবিশ্ব, জীবন ও সবকিছুর চূড়ান্ত প্রশ্নের উত্তর বলা হয়েছে। অবশ্য গণিতের সমস্যাটির সঙ্গে ওই কল্পকাহিনির কোনো সম্পর্ক নেই। মিলটি নিছক কাকতালীয়।

৪২ সংখ্যাটির সমাধান খুঁজতে বুকার যুক্ত হন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অ্যান্ড্রু সাদারল্যান্ডের সঙ্গে। তাঁরা বুঝতে পেরেছিলেন, সাধারণ পদ্ধতিতে সম্ভাব্য সব সংখ্যা পরীক্ষা করা কার্যকর হবে না। দরকার এমন একটি কৌশল, যাতে অনুসন্ধানের পরিসর অনেকটা ছোট করা যায়।

অবশেষে তাঁরা এমন একটি সমাধান খুঁজে পান, যেখানে তিনটি সংখ্যার ঘনসংখ্যা যোগ করলে ৪২ হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই আবিষ্কার প্রকাশিত হয়।

৪২-এর সমাধানটি হলো:

৪২ = (−৮০,৫৩৮,৭৩৮,৮১২,০৭৫,৯৭৪)৩ + ৮০,৪৩৫,৭৫৮,১৪৫,৮১৭,৫১৫৩ + ১২,৬০২,১২৩,২৯৭,৩৩৫,৬৩১৩।

এখানেও তিনটি সংখ্যা অনেক বড়। কিন্তু ঠিক এই কারণেই আবিষ্কারটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে কম্পিউটার দিয়ে খুঁজেও যে সমাধান পাওয়া যাচ্ছিল না, আরও উন্নত অনুসন্ধানপদ্ধতির সাহায্যে সেটি পাওয়া সম্ভব হয়েছে।

এরপর বুকার ও সাদারল্যান্ড ৩-এর জন্য একটি নতুন সমাধান খুঁজতে শুরু করেন। এমনিতে ৩ সংখ্যাটির জন্য একটি সহজ সমাধান তো আছেই।

৩ = ১৩ + ১৩ + ১৩

আরেকটি সমাধান হলো:

৩ = ৪৩ + ৪৩ + (−৫)৩

এখানে, ৪৩ = ৬৪ এবং (−৫)৩ = −১২৫। ফলে ৬৪ + ৬৪ − ১২৫ = ৩। আগেও এই হিসাবটা দেখিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, এই দুটির বাইরে আর কোনো উপায় কি আছে?

মুখস্থ না করেই নামতা মনে রাখার কৌশল

২০২১ সালে এমআইটি নিউজে প্রকাশিত প্রতিবেদনে গবেষণাটির বিস্তারিত তুলে ধরা হয়। এটি শুধু ৩-এর একটি নতুন সমাধান ছিল না; বরং আরও বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করেছিল।

দীর্ঘদিন ধরে গণিতবিদেরা তেমন আরেকটি সমাধান খুঁজে পাননি। ২০১৯ সালে বুকার ও সাদারল্যান্ড ৩-এর একটি নতুন সমাধান খুঁজে পান। সেখানে তিনটি সংখ্যাই এত বড় যে সাধারণ ক্যালকুলেটরে হিসাব করা কঠিন। সমাধানটি হলো:

৩ = ৫৬৯,৯৩৬,৮২১,২২১,৯৬২,৩৮০,৭২০৩ + (−৫৬৯,৯৩৬,৮২১,১১৩,৫৬৩,৪৯৩,৫০৯)৩ + (−৪৭২,৭১৫,৪৯৩,৪৫৩,৩২৭,০৩২)৩।

এই সমাধানও পাওয়া যায় ২০১৯ সালের সেপ্টেম্বরে। ২০২১ সালে এমআইটি নিউজে প্রকাশিত প্রতিবেদনে গবেষণাটির বিস্তারিত তুলে ধরা হয়। এটি শুধু ৩-এর একটি নতুন সমাধান ছিল না; বরং আরও বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করেছিল। হয়তো এমন সমাধান আরও আছে, কিন্তু সেগুলো খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু কম্পিউটার কীভাবে এই সংখ্যাগুলো খুঁজে পায়?

নদী গণিতের যে নিয়ম মেনে চলে

অনেক কম্পিউটার একসঙ্গে কাজ করায় বিপুলসংখ্যক সম্ভাবনা দ্রুত পরীক্ষা করা যায়। তবে কম্পিউটার যত শক্তিশালীই হোক, সব সমস্যার উত্তর খুঁজে পাওয়ার নিশ্চয়তা নেই।

৫

এত বড় সংখ্যার সমাধান হাতে খোঁজা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই গণিতবিদেরা কম্পিউটারের সাহায্য নিয়েছেন। কিন্তু কম্পিউটারকে শুধু একের পর এক সংখ্যা পরীক্ষা করতে বললে কাজটি খুব ধীর হবে। দরকার এমন অ্যালগরিদম, যা সম্ভাবনাগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে সাজিয়ে খুঁজতে পারে।

বুকার ও সাদারল্যান্ড এমন একটি পদ্ধতি ব্যবহার করেন, যাতে অনুসন্ধানের কাজ ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এরপর বহু কম্পিউটার একই সঙ্গে আলাদা আলাদা অংশে কাজ করতে পারে। ৪২ সংখ্যার সমাধান খুঁজতে তাঁরা চ্যারিটি ইঞ্জিন নামে একটি প্রকল্পের সাহায্য নেন। বিশ্বের প্রায় পাঁচ লাখ ব্যক্তিগত কম্পিউটারের গণনাশক্তি একত্র করে এই অনুসন্ধান চালানো হয়েছিল।

এভাবে কাজ ভাগ করে দিলে একটি কম্পিউটারের ওপর সব চাপ পড়ে না। অনেক কম্পিউটার একসঙ্গে কাজ করায় বিপুলসংখ্যক সম্ভাবনা দ্রুত পরীক্ষা করা যায়। তবে কম্পিউটার যত শক্তিশালীই হোক, সব সমস্যার উত্তর খুঁজে পাওয়ার নিশ্চয়তা নেই। মাঝেমধ্যে আরও ভালো অ্যালগরিদম দরকার হয়। কখনো সমস্যাটিকে নতুনভাবে দেখতে হয়। তাহলে এসব সমস্যার সমাধান কীভাবে হয়েছে?

পুরো সমস্যাটির সমাধান এখনো হয়নি। ৩, ৩৩ ও ৪২ সংখ্যার সমাধান পাওয়া গেছে ঠিকই, কিন্তু সব সংখ্যার জন্য সমাধান পাওয়া সম্ভব কি না, তা এখনো অজানা।

উনিশ শতকে গণিতের যত পুরস্কার

বুকার ও সাদারল্যান্ড এমন একটি পদ্ধতি ব্যবহার করেন, যাতে অনুসন্ধানের কাজ ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এরপর বহু কম্পিউটার একই সঙ্গে আলাদা আলাদা অংশে কাজ করতে পারে।

এপক এআইয়ের ‘ফ্রন্টিয়ারম্যাথ: ওপেন প্রবলেমস’ প্রকল্পে এই সমস্যাটির দুটি বিশেষ প্রশ্ন রাখা হয়েছে। প্রথমটি হলো ১১৪-কে তিনটি পূর্ণসংখ্যার ঘনসংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা যায় কিনা। দ্বিতীয়টি হলো, ৩ সংখ্যাটি প্রকাশ করার জন্য বর্তমানে পাওয়া সমাধানগুলোর বাইরে আরেকটি নতুন উপায় কি খুঁজে পাওয়া কি সম্ভব?

১১৪ সংখ্যাটি বিশেষভাবে আকর্ষণীয়। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যার জন্য সমাধান সম্ভব, সেগুলোর সমাধান বা অসম্ভবতার প্রমাণ পাওয়া গিয়েছিল। ৩৩ ও ৪২ ছিল শেষ দিকের দুটি কঠিন উদাহরণ। ২০১৯ সালে সেগুলোর সমাধান পাওয়ার পর ১০০-এর পরের সংখ্যাগুলোর দিকে নজর পড়ে। বর্তমানে ১১৪ এমন একটি ছোট সংখ্যা, যার জন্য তিনটি ঘনসংখ্যার যোগফল পাওয়া যাবে কি না, তা এখনো জানা নেই।

এখানে একটা পার্থক্য বুঝতে হবে। ১১৪-এর সমাধান এখনো পাওয়া যায়নি মানে এই নয় যে সমাধান নেই। আবার অনেক বড় সংখ্যা পরীক্ষা করেও সমাধান না পাওয়া মানে এই নয় যে সমাধান অসম্ভব। সমাধান না পাওয়া আর সমাধান নেই; দুটি আলাদা বিষয়। কোনো সংখ্যা অসম্ভব প্রমাণ করতে হলে গাণিতিক যুক্তি দিয়ে দেখাতে হবে, কোনো পূর্ণসংখ্যার ঘনসংখ্যার যোগফলই সমীকরণটি পূরণ করতে পারে না। এখানেই আসে এআইয়ের গুরুত্ব। প্রশ্ন ওঠে, এআই কি এই সমস্যার সমাধান করতে পারবে?

এখানেই আধুনিক এআইয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এআই এখন গণিতের অনেক কঠিন সমস্যা নিয়ে কাজ করতে পারে। কখনো নতুন ধারণা দেয়, কখনো প্রমাণের ধাপ সাজায়, কখনো কম্পিউটার কোড লিখে অনুসন্ধানকে দ্রুত করে। কিন্তু তিনটি ঘনসংখ্যার যোগফলের সমস্যায় শুধু বিপুলসংখ্যক হিসাব করলেই হবে না। দরকার এমন পদ্ধতি, যা অকার্যকর সম্ভাবনাগুলো বাদ দিয়ে সঠিক সমাধানের দিকে এগিয়ে যেতে পারে।

গণিতের পরীক্ষক যখন কম্পিউটার

এআই এখন গণিতের অনেক কঠিন সমস্যা নিয়ে কাজ করতে পারে। কখনো নতুন ধারণা দেয়, কখনো প্রমাণের ধাপ সাজায়, কখনো কম্পিউটার কোড লিখে অনুসন্ধানকে দ্রুত করে।

এপক এআইয়ের এই প্রকল্পে ১১৪ সংখ্যাটির জন্য তিনটি পূর্ণসংখ্যা খুঁজে বের করা এবং ৩ সংখ্যার জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার দুটি চ্যালেঞ্জই আছে। এর অর্থ, প্রকল্পটির বর্তমান বিবরণ অনুযায়ী এই নির্দিষ্ট কাজগুলোর গ্রহণযোগ্য সমাধান এখনো পাওয়া যায়নি।

কোনো এআই যদি তিনটি সংখ্যা প্রস্তাব করে, তাহলে সেটি যাচাই করা তুলনামূলক সহজ। সংখ্যাগুলোকে ঘন করে যোগ করলে সত্যিই ১১৪ বা ৩ পাওয়া যায় কি না, তা নির্ভুলভাবে পরীক্ষা করা যায়। কিন্তু সমাধান না পাওয়া গেলে সমস্যাটি ‘অসম্ভব’ বলা যায় না। আর এআইয়ের দেওয়া কোনো পদ্ধতি যদি শুধু কিছু সংখ্যা পরীক্ষা করে, তবে সেটিও সম্পূর্ণ সমাধান নয়। সমাধানটি সঠিক হতে হবে এবং দাবির পরিধি যত বড়, তার পক্ষে প্রমাণও তত শক্ত হতে হবে।

এই সমস্যায় এআইয়ের সাফল্য তাই শুধু সঠিক তিনটি সংখ্যা খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আরও ভালো অনুসন্ধানপদ্ধতি তৈরি করতে হবে। কিন্তু প্রশ্ন আসতে পারে, কম্পিউটার কীভাবে এসব সংখ্যার সমাধান খোঁজে?

সর্বসমতা ও সদৃশতা

এআইয়ের দেওয়া কোনো পদ্ধতি যদি শুধু কিছু সংখ্যা পরীক্ষা করে, তবে সেটিও সম্পূর্ণ সমাধান নয়। সমাধানটি সঠিক হতে হবে এবং দাবির পরিধি যত বড়, তার পক্ষে প্রমাণও তত শক্ত হতে হবে।

৬

এবার গবেষণার সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক। কম্পিউটারকে কি শুধু একের পর এক সংখ্যা বসিয়ে হিসাব করতে দেওয়া হয়? শুরুতে এমন পদ্ধতি ভাবা যায়। কিন্তু বাস্তবে সম্ভাবনার সংখ্যা এত দ্রুত বাড়ে যে আরও বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োজন।

ধরা যাক, ৩৩-এর বদলে ৩৪ সংখ্যাকে তিনটি ঘনসংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে কম্পিউটার কীভাবে সমাধান করার চেষ্টা করবে? ধাপে ধাপে আগানো যাক। কম্পিউটারের কাছে প্রথমে প্রশ্নটি এমন:

x3 + y3 + z3 = 34

একটি উপায় হলো, প্রথমে z-এর কোনো মান বেছে নেওয়া। ধরা যাক, z = -৬। তাহলে,

X3 + y3 = 34 - (-6)3

X3 + y3 = 34 + 216

X3 + y3 = 250

এখন খুঁজতে হবে, ২৫০ সংখ্যাটিকে এমনভাবে ভাঙা যায় কি না, যাতে তা দুটি ঘন সংখ্যার যোগফল হয়। এখানে আমরা প্রাথমিক বিদ্যালয়ের একটি সূত্র ব্যবহার করব। সূত্রটি হলো:

x3 + y3 = (x + y)(x2 – xy + y2)

এই সূত্রের সাহায্যে দুটি ঘন সংখ্যার যোগফলকে দুটি গুণনীয়কের গুণফল হিসেবে লেখা যায়। অর্থাৎ, ২৫০-কে লেখা যায়:

২৫০ = ১২৫ + ১২৫ = ৫৩ + ৫৩

বোতল, বাক্স ও মজার গণিত

আমরা যেভাবে শুরুতেই z-এর মান -৬ ধরেছি, কম্পিউটার হয়তো শুরুতেই সেভাবে সঠিক সংখ্যা ধরতে পারে না। কম্পিউটার শুরুতে ১, তারপর ২…এভাবে একেকটি সংখ্যা ধরতে থাকে।

তাহলে সূত্রে বসানোর জন্য আমাদের ধরতে হবে x = 5 এবং y = 5। এবার ওপরের সূত্রে মানগুলো বসিয়ে পাই:

X3 + y3 = (x + y) (x2 - xy + y2)

x + y = 5 + 5 = 10।

আবার,

(x2 - xy + y2) = 5২ - 5 × 5 + 5২ = 25 - 25 + 25 = 25

দুটি গুণনীয়ক একসঙ্গে গুণ আকারে লিখলে হয় ২৫০ = ১০ × ২৫। অর্থাৎ, দুটি গুণনীয়কের সঙ্গে সূত্রটি মিলে যাচ্ছে। এবার কম্পিউটার যেভাবে প্রশ্নটি দেখেছিল, এখানে যদি x, y ও z-এর মান বসিয়ে দেই, তাহলে সমাধান পাওয়া যাবে। অর্থাৎ,

x3 + y3 + z3 = 34

53 + 53 + (-6)3 = 34

125 + 125 - 216 = 34

250 - 216 = 34।

কম্পিউটার ঠিক এভাবে ধাপে ধাপে সংখ্যা বসিয়ে হিসাব করে। তবে আমরা যেভাবে শুরুতেই z-এর মান -৬ ধরেছি, কম্পিউটার হয়তো শুরুতেই সেভাবে সঠিক সংখ্যা ধরতে পারে না। কম্পিউটার শুরুতে ১, তারপর ২…এভাবে একেকটি সংখ্যা ধরতে থাকে। একসময় যখন -৬ সংখ্যায় এসে পৌঁছায়, তখন সমাধান পেয়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধান হলে কী লাভ হবে?

ফার্মার শেষ উপপাদ্য: সহজ সমস্যা, কঠিন সমাধান

গণিতবিদেরা জানতে চাইছেন, কোন সংখ্যাগুলো তিনটি ঘনসংখ্যার যোগফল হতে পারে এবং কেন কিছু সংখ্যা কখনোই তিনটি ঘনসংখ্যার যোগফল হতে পারে না।

৭

তিনটি ঘনসংখ্যার যোগফলের সমস্যাটি শুরুতে খুব সহজ মনে হয়েছিল। স্কুলের বীজগণিতের সমীকরণের মতোই দেখতে। কিন্তু এর ভেতরে আছে সংখ্যার গভীর বৈশিষ্ট্য, অসীম সম্ভাবনার মধ্যে অনুসন্ধান এবং প্রমাণের প্রশ্ন।

এখানে কম্পিউটার একটি উত্তর খুঁজে দিতে পারে। কিন্তু কোনো উত্তর নেই, এটি প্রমাণ করা অনেক সময় আরও কঠিন। আবার কোনো একটি সংখ্যার সমাধান পাওয়া মানেই সব সংখ্যার জন্য নিয়মটি একই না-ও হতে পারে। একটি একটি করে সমাধান খুঁজে পাওয়া আর পুরো সমস্যার সাধারণ নিয়ম আবিষ্কার করা এক বিষয় নয়।

এই কারণেই গণিতবিদেরা শুধু ১১৪ সংখ্যাটির জন্য তিনটি সংখ্যা খুঁজছেন না। তাঁরা জানতে চাইছেন, কোন সংখ্যাগুলো তিনটি ঘনসংখ্যার যোগফল হতে পারে এবং কেন কিছু সংখ্যা কখনোই তিনটি ঘনসংখ্যার যোগফল হতে পারে না। আর যে যেগুলো হতে পারে, সেগুলোর সমাধান খুঁজে পাওয়ার কোনো সাধারণ পদ্ধতি আছে কি না।

প্রশ্নটির উত্তর হয়তো নতুন কোনো অ্যালগরিদম থেকে আসবে। হয়তো কোনো গণিতবিদ এমন একটি ধারণা দেবেন, যা সমস্যাটিকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। আবার মানুষ ও এআই একসঙ্গে কাজ করেও এই সমস্যার সমাধান হতে পারে।

আসলে গণিতের সৌন্দর্য এখানেই। একটি প্রশ্ন বুঝতে কয়েক মিনিট লাগতে পারে, কিন্তু তার উত্তর খুঁজতে লেগে যেতে পারে কয়েক শ বছর। সেই দীর্ঘ অনুসন্ধানের পথে শুধু একটি সংখ্যা নয়, গণিতের আরও বড় রহস্যের দরজাও খুলে যেতে পারে। একটি সমস্যার উত্তর খুঁজে না পেলেও অনুসন্ধানের পথে নতুন প্রশ্নের জন্ম হতে পারে। আর গণিতের ইতিহাসে অনেক সময় নতুন প্রশ্নই হয়ে উঠেছে বড় আবিষ্কারের সূচনা।

৯৯ বা ৯৯৯ দিয়ে গুণ করো চোখের পলকে

কোনো একটি সংখ্যার সমাধান পাওয়া মানেই সব সংখ্যার জন্য নিয়মটি একই না-ও হতে পারে। একটি একটি করে সমাধান খুঁজে পাওয়া আর পুরো সমস্যার সাধারণ নিয়ম আবিষ্কার করা এক বিষয় নয়।

পাঠকের জন্য তিনটি প্রশ্ন

প্রথম প্রশ্ন: ১১৪ সংখ্যার জন্য তিনটি ঘনসংখ্যার যোগফল খুঁজে পাওয়া গেলে কি প্রমাণ হবে, ১১৪ সংখ্যার চেয়ে বড় সব সংখ্যাকে তিনটি ঘনসংখ্যার যোগফল হিসেবে লেখা সম্ভব?

দ্বিতীয় প্রশ্ন: একটি কম্পিউটার যদি কোটি কোটি সম্ভাব্য সমন্বয় পরীক্ষা করে কোনো সমাধান না পায়, তাহলে কি নিশ্চিতভাবে বলা যাবে যে কোনো সমাধান নেই?

তৃতীয় প্রশ্ন: ১১৪-কে ৯ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৬ পাওয়া যায়। আমরা জানি, ভাগশেষ ৪ বা ৫ হলে কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। তাহলে ১১৪ সংখ্যার ক্ষেত্রে এই বাধা না থাকাটা কি এর সমাধান থাকার নিশ্চয়তা দেয়?

সূত্র:

১. সাম অব থ্রি কিউবস, এপক এআই

২. হোয়াই দ্য সাম অব থ্রি কিউবস ইজ আ হার্ড ম্যাথ প্রবলেম, কোয়ান্টা ম্যাগাজিন

৩. আফটার ক্রাকিং দ্য ‘সাম অব কিউবস’ পাজল ফর ফোরটি টু, ম্যাথমেটিশিয়ানস ডিসকভার আ নিউ সল্যুশন ফর থ্রি, এমআইটি নিউজ

গণিত যেভাবে খাবারের মেনু ঠিক করে দেয়

অক্টোবর ২৪, ২০২৬
ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা
ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

ঢাকায় দুই দিনের আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে আটটি দল। আজ অনুষ্ঠিত হচ্ছে তিনটি ম্যাচ এবং আগামীকালও হবে তিনটি ম্যাচ।

অক্টোবর ২৪, ২০২৬
এজেআর কুরিয়ারে হামলা, মামলার বাদীকে ফোনে হত্যার হুমকি
এজেআর কুরিয়ারে হামলা, মামলার বাদীকে ফোনে হত্যার হুমকি

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ২৪, ২০২৬
গাজীপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা–ছেলে নিহত
গাজীপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা–ছেলে নিহত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

অক্টোবর ২৪, ২০২৬
নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে:  দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার
নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্যাডারে পদোন্নতি হয়নি। কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টির প্রস্তাব বিড়ম্বনার মধ্যে আটকে আছে।

অক্টোবর ২৪, ২০২৬
লক্ষ্মীপূজা রোববার
লক্ষ্মীপূজা রোববার

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আগামীকাল রোববার..

অক্টোবর ২৪, ২০২৬
থানায় রুমিন ফারহানার বাকবিতণ্ডায় পুলিশের জিডি
থানায় রুমিন ফারহানার বাকবিতণ্ডায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার কক্ষে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাকবিতণ্ডার ঘটনায় পুলিশের তরফ...

অক্টোবর ২৪, ২০২৬
বহুপাক্ষিকতাবাদ এখন আর বিকল্প নয়, অপরিহার্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বহুপাক্ষিকতাবাদ এখন আর বিকল্প নয়, অপরিহার্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বহুপাক্ষিকতাবাদ কেবল কোনো বিকল্প নয়, এটি একটি অপরিহার্য প্রয়োজনীয়তা’ বলে মন্তব্য করেছন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

অক্টোবর ২৪, ২০২৬
অবশেষে ভারতের একাদশে কিশোর ক্রিকেটার সূর্যবংশী
অবশেষে ভারতের একাদশে কিশোর ক্রিকেটার সূর্যবংশী

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশে ফিরেছেন ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। তবে একাদশে জায়গা ফিরে পেলেও এবার তার ব্যাটিং পজিশনে এসেছে পরিবর্তন। ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার জানিয়েছেন...

অক্টোবর ২৪, ২০২৬
জামালপুরে মরিচগাছে অজানা রোগ, ক্ষতির শঙ্কায় কৃষকরা
জামালপুরে মরিচগাছে অজানা রোগ, ক্ষতির শঙ্কায় কৃষকরা

জামালপুরের মাদারগঞ্জে মরিচগাছে অজানা রোগ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। গাছে মরিচ ধরতে শুরু করলেও একের পর এক গাছ শুকিয়ে মরে যাচ্ছে। সার ও কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না...

অক্টোবর ২৪, ২০২৬
বেনজিরের আদর্শে রাজনীতিতে এলেন অভিনেত্রী, যোগ দিলেন যে দলে
বেনজিরের আদর্শে রাজনীতিতে এলেন অভিনেত্রী, যোগ দিলেন যে দলে

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এজন্য দরকার হলে অভিনয় ছেড়ে দেয়ার কথাও ভাবছেন তিনি। তার এই সিদ্ধান্ত পাকিস্তানজুড়ে বেশ আলোচনার জন্ম......

অক্টোবর ২৪, ২০২৬
চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খাঁন
চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খাঁন

রাশেদ খাঁন লিখেছেন, ‌‘চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়। টঙ্গীতে একটি মাদরাসায় ৭ বছরের শিশু কন্যাকে ওই মাদরাসার অভিযুক্ত একজন শিক্ষক...

অক্টোবর ২৪, ২০২৬
মৃত্যুর গুজবের মধ্যেই বিদেশ সফরে গেলেন কিম জং উন
মৃত্যুর গুজবের মধ্যেই বিদেশ সফরে গেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সফরে গেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, নতুন চালু হওয়া ইয়ালু নদীর সেতু দিয়ে তিনি চীনে প্রবেশ করেন...

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।

অক্টোবর ২৪, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।

অক্টোবর ২৩, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?

কক্সবাজারে বেশিরভাগ হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। আনুমানিক ছয় শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে মাত্র দেড়শর মতো হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেওয়া আছে। আর বেশি ঝুঁকিতে আছে বাঁশ ও কাঠের তৈরি অবকাঠামোগুলো।

অক্টোবর ২৩, ২০২৬
যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী
যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী

একটি আন্দোলনকারী দলে অনুপ্রবেশের সময় এক তরুণীকে যৌনকর্মে প্রতারিত করার অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু কোল্স।

অক্টোবর ২৩, ২০২৬
সাফের প্রাথমিক দল ঘোষণা, হামজা-শমিতদের সাথে আছেন সুলিভান ও মাহে
সাফের প্রাথমিক দল ঘোষণা, হামজা-শমিতদের সাথে আছেন সুলিভান ও মাহে

ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয় রেখেছেন কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে রয়েছেন প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদ।

অক্টোবর ২৪, ২০২৬
এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’
এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
সিএমএইচে ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান
সিএমএইচে ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে যান।

অক্টোবর ২৪, ২০২৬
মাগুরায় যুবদল নেতা হত্যা: প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
মাগুরায় যুবদল নেতা হত্যা: প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অক্টোবর ২৪, ২০২৬
ঝিনাইদহে নারীর চুল কেটে শরীরে মাখানো হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে নারীর চুল কেটে শরীরে মাখানো হলো মরিচের গুঁড়া

ঝিনাইদহে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় চুল কেটে, শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি চাপা থাকলেও এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অক্টোবর ২৪, ২০২৬
ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি
ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে থানা ভবনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদে জড়ানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
লোকের ধারণা, যে মেলায় গেলে পাওয়া যাবে জীবনসঙ্গী
লোকের ধারণা, যে মেলায় গেলে পাওয়া যাবে জীবনসঙ্গী

দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মিলন মেলা। শারদীয়া দুর্গা পূজাকে কেন্দ্র করে আয়োজিত এ মেলা ঘিরে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে বিভিন্ন গল্প। এর মধ্যে অন্যতম হলো, মেলা থেকে পছন্দের জীবনসঙ্গী খুঁজে নেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা।

অক্টোবর ২৪, ২০২৬
সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

অক্টোবর ২৪, ২০২৬