সনাতন

ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না

নভেম্বর ১৩, ২০২৬
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না
এই পুজোর অনন‍্য বৈশিষ্ট্য হল এর কঠোর নিয়মপালন ও পবিত্রতা। একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, দুটি ভিন্ন প্রহরের সূর্যকেই পুজো করা হয়।

Prothomalo

View more
পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা
পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম পাওয়ার অব শি।

নভেম্বর ১৩, ২০২৬
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

মাউন্ট মঙ্গুনইতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

নভেম্বর ১৩, ২০২৬
১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা
১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা

১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা

নভেম্বর ১৩, ২০২৬
কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভোরে তাঁকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতা ও মন্ত্রীরা। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১৩, ২০২৬
‘দায়ে পড়ে’ গীতিকার হুমায়ূন আহমেদ
‘দায়ে পড়ে’ গীতিকার হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় বিস্তর। সেই বিপুল সৃষ্টির পাশে তাঁর গানও খুলে দেয় অন্য এক জানালা।

নভেম্বর ১৩, ২০২৬
বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত

মোহন ভাগবত জানালেন, অতীতের বাজি পরিবেশকে দূষিত করত না। বরং তখনকার বাজির ধোঁয়ায় কীটপতঙ্গের মৃত্যু হতো। পরিবেশ শুদ্ধ হতো।

নভেম্বর ১৩, ২০২৬
খুলনায় বিএনপি নেতা জাকির হত্যায় দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ
খুলনায় বিএনপি নেতা জাকির হত্যায় দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ

খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে আবারও বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

নভেম্বর ১৩, ২০২৬
চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি
চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি

চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। স্বাস্থ্যব্যবস্থার সংস্কার ও চিকিৎসকদের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে
রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভুক্তভোগী কয়েকজন তৈরি পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও তাঁদের কেউ কেউ বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এখন হিসাব অবমুক্ত হলেও ওই প্রক্রিয়া চলছে। তা ছাড়া হিসাব জব্দের কারণে প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গতকালও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।

গত অক্টোবরের শেষের দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এসব ব্যাংক হিসাব জব্দ ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।

আইটিআইআইইউর তালিকায় ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ব্যবসায়ী ছিলেন। আর প্রতিষ্ঠানগুলো ছিল সাতটি শিল্প গ্রুপের। আর ৬৭ জন ব্যবসায়ীর মধ্যে ৬ জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে সংশ্লিষ্ট এই আট ব্যবসায়ীর পাশাপাশি তাঁদের স্ত্রী, ভাই ও ব্যবসায়িক অংশীদারদের নামও ছিল তালিকায়। এতে ইতিবাচক ভাবমূর্তির বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নামও তালিকায় যুক্ত হয়। ফলে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা–সমালোচনার পাশাপাশি দেখা দেয় উদ্বেগ।

পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংক হিসাব জব্দ ও তলবের পর বিজিএমইএ নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেন। তাঁরা বলেন, তালিকায় ভালো ও বড় কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম রয়েছে, যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন। এ অবস্থায় তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হলে শ্রমিকের মজুরি পরিশোধসহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় হয়।

মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএবিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।

ইতিমধ্যে শেল্‌টেক্‌ গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ও তাঁর মা রাশিদা আহমেদের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। এই দুজনের কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এনভয় গ্রুপের সঙ্গে সাড়ে চার বছর আগে ব্যবসায়িকভাবে তাঁরা আলাদাও হয়ে যান। তারপরও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে তানভীর আহমেদ ও তাঁর মায়ের ব্যাংক হিসাবও জব্দ করেছিল এনবিআর।

জানতে চাইলে জানতে চাইলে শেল্‌টেক্‌ গ্রুপের এমডি তানভীর আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংক হিসাব সচল হয়েছে’।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় ছিল স্ট্যান্ডার্ড গ্রুপও। অথচ গ্রুপটির মালিকদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে তাঁদের ব্যাংক হিসাব গত বুধবার অবমুক্ত করে চিঠি দেয় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

জানতে চাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি হাসনাত মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ব্যাংক নিশ্চিত করেছে, আমাদের ব্যক্তিগত ও কোম্পানির ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়। সেই সঙ্গে গ্রুপটির পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ ৯ জনের হিসাব জব্দ করা হয়। ৯ পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবও জব্দ করা হয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানের জব্দ হিসাবগুলো অবমুক্ত করা হলেও ব্যক্তি হিসাবগুলো এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে তুসুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল প্রথম আলাকে বলেন, ‘গত বুধবার আমরা ফয়জুর রহমান ছাড়া অন্য অংশীদারদের ব্যাংক হিসাব অবমুক্ত করতে একটি আবেদন বিজিএমইএতে দিয়েছি। বিজিএমইএ তাদের সুপারিশসহ সেটি এনবিআরে পাঠিয়েছে। আশা করছি, প্রতিষ্ঠানের মতো ব্যক্তি হিসাবগুলোও দ্রুত অবমুক্ত হবে।’

জানা যায়, মন্ডল গ্রুপের ২৮টি ও এনভয় গ্রুপের ৫ প্রতিষ্ঠানের জব্দ ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে গ্রুপ দুটির মালিকদের ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমদু হাসান খান প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের তালিকায় থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া বিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।’

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।