প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বান্দরবানে পাহাড়ি এলাকা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধ...

বান্দরবানে পাহাড়ি এলাকা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার
মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে লড়তে আজ ঢাকা ছাড়বেন মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে উড়াল দিবেন সামিরা খান মাহি।

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে লড়তে আজ ঢাকা ছাড়বেন মাহি
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রধানকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদের জন্য ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছেন। ডানা হোয়াইট ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (ইউএফসি)-এর প্রধান নির্বাহী। শনিবার সামাজিক যোগ...

বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রধানকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করতে চান ট্রাম্প
শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে।

শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব। এ ক্ষেত্রে সমবায় আন্দোল...

ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব: রিজভী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ
এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে

নভেম্বর ৮, ২০২৬
ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন, নাক ও মুখে রক্ত
ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন, নাক ও মুখে রক্ত

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত।

নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে নিহত হয়েছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গভীর পাহাড়ি খাদ থেকে লাশটি উদ্ধার করেন।

বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শনাক্ত করেছেন। শরীফ রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক। প্রায় ১৫০ ফুট খাড়া পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁকে জোর করে নিয়ে না গেলে সেখানে তাঁর যাওয়ার সুযোগ ছিল না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের বাঁ পাশে ক্ষত রয়েছে। পাহাড় থেকে খাদে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

নভেম্বর ৮, ২০২৬
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের

দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতের প্রায় ৫০ হাজার কোটি টাকা আইনি জটিলতা ও মামলায় আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ
এবার পরীমনিকে আইনি নোটিশ, কী অভিযোগ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে

নভেম্বর ৮, ২০২৬
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫

রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। ৭ নভেম্বর সকালে পাংশা উপজেলায় প্রায় অর্ধশত নেতা-কর্মী নিয়ে তিনি মিছিল করেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। দেখুন ভিডিওতে...

নভেম্বর ৮, ২০২৬
বিশ্ব বিজ্ঞান একাডেমিতে বাংলাদেশের ৭ বিজ্ঞানীর স্বীকৃতি
বিশ্ব বিজ্ঞান একাডেমিতে বাংলাদেশের ৭ বিজ্ঞানীর স্বীকৃতি

বাংলাদেশের মাটির নিচের পানিতে আর্সেনিকের সমস্যা নিয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের কাজের প্রভাব পৌঁছে যায় মানুষের পানীয় জলের নিরাপত্তায়। কৃষিজমিতে লবণাক্ততা বাড়লে কীভাবে ফসল বাঁচানো যায়, সেই গবেষণাও শেষ পর্যন্ত জড়িয়ে যায় আমাদের খাবারের সঙ্গে। ধানের রোগ প্রতিরোধ, নতুন ওষুধের সম্ভাবনা খোঁজা, পাট থেকে প্লাস্টিকের বিকল্প তৈরি, চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিংবা সৌরকোষের জন্য নতুন উপাদান তৈরি—এসবও বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখার কাজ। এমন নানা ক্ষেত্রে গবেষণার স্বীকৃতি এবার একসঙ্গে পেলেন বাংলাদেশের সাত বিজ্ঞানী।

উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রগতিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ২০২৭ সালের নতুন ফেলো হিসেবে বাংলাদেশের সাত বিজ্ঞানীকে নির্বাচিত করেছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুন নাহার, উদ্ভিদ রোগতত্ত্ববিদ মোহাম্মদ আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ, বিজ্ঞানী মোবারক আহমদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান এবং অধ্যাপক এ. কে. এম. আখতার হোসেন।

একই সঙ্গে অধ্যাপক কামরুন নাহার পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘টিডব্লিউএএস ফায়জাহ এম. আল-খারাফি পুরস্কার’। আর বাংলাদেশের আরেক বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী নির্বাচিত হয়েছেন এই কাউন্সিলের সদস্য। তিনি ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বাংলাদেশের গবেষকদের উপস্থিতি এবার আরও দৃশ্যমান হলো।

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন গবেষণা

বাংলাদেশের আরেক বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী নির্বাচিত হয়েছেন এই কাউন্সিলের সদস্য। তিনি ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো হওয়া কেন গুরুত্বপূর্ণ

টিডব্লিউএএসের পুরো নাম দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। এই সংস্থাটির যাত্রা শুরু ১৯৮৩ সালে। প্রতিষ্ঠার পেছনে ছিলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আবদুস সালামসহ উন্নয়নশীল বিশ্বের কয়েকজন বিজ্ঞানী। ইতালির ত্রিয়েস্তে শহরে সংস্থাটির সদর দপ্তর। এটি ইউনেসকোর একটি কর্মসূচি হিসেবেও কাজ করে। উন্নয়নশীল দেশগুলোতে মানসম্মত গবেষণাকে উৎসাহ দেওয়া, বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়ানো এর অন্যতম লক্ষ্য।

এই একাডেমির ফেলো নির্বাচন সাধারণ কোনো পুরস্কার দেওয়ার মতো ঘটনা নয়। বিভিন্ন দেশের বিজ্ঞানীদের গবেষণার মান, বৈজ্ঞানিক অবদান ও আন্তর্জাতিক প্রভাব বিবেচনা করে ফেলো নির্বাচন করা হয়। নির্বাচিত ব্যক্তিরা একাডেমির স্থায়ী সদস্য হন। অর্থাৎ এটি এক বছরের জন্য পাওয়া কোনো পদ নয়; আজীবন সদস্যপদের স্বীকৃতি।

মেঘনাদ সাহার অন্য ভুবন

টিডব্লিউএএস -এর যাত্রা শুরু ১৯৮৩ সালে। প্রতিষ্ঠার পেছনে ছিলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আবদুস সালামসহ উন্নয়নশীল বিশ্বের কয়েকজন বিজ্ঞানী। ইতালির ত্রিয়েস্তে শহরে সংস্থাটির সদর দপ্তর।

২০২৬ সালের ৫ নভেম্বর টিডব্লিউএএস ৮৭ জন নতুন ফেলো নির্বাচনের ঘোষণা দেয়। তাঁদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৯ জন নারী। নির্বাচিত বিজ্ঞানীদের ৭৭ জন উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর। বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশ হিসেবে টিডব্লিউএএস যে ৬৬টি দেশকে চিহ্নিত করেছে, সেখান থেকে এবার ১৫ জন নতুন ফেলো নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনই বাংলাদেশের। নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে একাডেমিতে অন্তর্ভুক্ত করা হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।

এই সাত বিজ্ঞানীর কাজের ক্ষেত্র কিন্তু এক নয়। কেউ কাজ করছেন ভূগর্ভস্থ পানি নিয়ে, কেউ ধানের রোগ প্রতিরোধ নিয়ে, কেউ খুঁজছেন উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণীতে থাকা নতুন জৈব সক্রিয় যৌগ। কেউ পাটের আঁশ থেকে তৈরি করছেন পরিবেশবান্ধব উপাদান, আবার কেউ কম্পিউটার অ্যালগরিদম ও আধুনিক পদার্থবিজ্ঞানের জটিল সমস্যার সমাধান খুঁজছেন। তাঁদের গবেষণার ক্ষেত্রগুলো আলাদা হলেও একটি জায়গায় মিল আছে—প্রতিটি গবেষণার সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে মানুষের জীবন ও ভবিষ্যৎ।

চলুন এই বিজ্ঞানীদের কাজ সম্পর্কে সংক্ষেপে একটু জানার চেষ্টা করি।

সত্যেন্দ্রনাথ বসু: দুনিয়ার অর্ধেক কণা যাঁর নামে

২০২৬ সালের ৫ নভেম্বর টিডব্লিউএএস ৮৭ জন নতুন ফেলো নির্বাচনের ঘোষণা দেয়। তাঁদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৯ জন নারী। নির্বাচিত বিজ্ঞানীদের ৭৭ জন উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর।

কাজী মতিন উদ্দিন আহমেদ: ভূগর্ভস্থ পানির নিরাপত্তা নিয়ে চার দশকের গবেষণা

বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি দেশের অন্যতম বড় পরিবেশ ও জনস্বাস্থ্য সমস্যা। পানিতে এই বিষাক্ত উপাদান কতটা আছে, কোথায় বেশি, কীভাবে তা কমানো যায়, তার উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ।

ভূগর্ভস্থ পানির উৎস, স্তর, প্রবাহ এবং পানির রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁদের বলা হয় হাইড্রোজিওলজিস্ট বা ভূগর্ভস্থ পানিবিজ্ঞানী। বাংলাদেশের মতো দেশে এ গবেষণার গুরুত্ব অনেক। কারণ লাখ লাখ মানুষ পান করার জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। সেই পানিতে আর্সেনিক বা অতিরিক্ত লবণাক্ততা থাকলে মানুষের স্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি নিরাপদ পানির ব্যবস্থাপনাও কঠিন হয়ে ওঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ

কাজী মতিন উদ্দিন আহমেদের গবেষণার বড় অংশজুড়ে রয়েছে ভূগর্ভস্থ পানির সম্পদ, আর্সেনিক দূষণ এবং পানির লবণাক্ততা কমানোর উপায়। প্রায় চার দশকের গবেষণাজীবনে তিনি ২৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। টিডব্লিউএএসের বিবরণ অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে বেশি রেফারেন্স পাওয়া বিজ্ঞানীদের শীর্ষ ২ শতাংশের মধ্যেও স্থান পেয়েছেন। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিক ও লবণাক্ততা কমানোর গবেষণা জাতীয় নীতি এবং জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগেও প্রভাব রেখেছে।

এ ধরনের গবেষণা শুধু বৈজ্ঞানিক তথ্য তৈরির জন্য নয়। কোন এলাকার পানি পান করার উপযোগী, কোথায় বিকল্প পানির উৎস প্রয়োজন, কীভাবে দীর্ঘমেয়াদে ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে—এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এমন গবেষণা কাজে লাগে।

প্রাণিবিজ্ঞানীদের প্রাণ ছিলেন ড. রেজাউর রহমান

ভূগর্ভস্থ পানির উৎস, স্তর, প্রবাহ এবং পানির রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁদের বলা হয় হাইড্রোজিওলজিস্ট বা ভূগর্ভস্থ পানিবিজ্ঞানী। বাংলাদেশের মতো দেশে এ গবেষণার গুরুত্ব অনেক।

কামরুন নাহার: প্রতিকূল পরিবেশেও ফসল বাঁচানোর গবেষণা

বাংলাদেশের কৃষির জন্য লবণাক্ততা ও খরা বড় চ্যালেঞ্জ। উপকূলীয় অঞ্চলে মাটিতে লবণের পরিমাণ বেড়ে গেলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আবার বৃষ্টির অভাব বা দীর্ঘ সময় পানি না পেলে গাছের কোষের ভেতরেও নানা ধরনের পরিবর্তন ঘটে। সব গাছ সমানভাবে এসব চাপ সহ্য করতে পারে না। তাই কোন প্রক্রিয়ায় গাছ প্রতিকূল পরিবেশে টিকে থাকে, তা জানা কৃষিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়।

এই প্রশ্ন নিয়েই কাজ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুন নাহার। তিনি একজন উদ্ভিদ শারীরতত্ত্ববিদ। উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, কোষের কার্যক্রম এবং পরিবেশের পরিবর্তনে উদ্ভিদের শরীর কীভাবে সাড়া দেয়, তা নিয়ে গবেষণা করেন এই শাখার বিজ্ঞানীরা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুন নাহার

অধ্যাপক নাহারের গবেষণার বিশেষ দিক হলো উদ্ভিদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং গ্লাইঅক্সালেজ ব্যবস্থা। সহজ করে বললে, প্রতিকূল পরিবেশে গাছের কোষে ক্ষতিকর কিছু রাসায়নিক পদার্থ তৈরি হতে পারে। সেগুলো কোষের স্বাভাবিক কাজ ব্যাহত করে। অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবস্থা এসব ক্ষতিকর প্রভাব ঠেকাতে সাহায্য করে। অন্যদিকে গ্লাইঅক্সালেজ ব্যবস্থা কোষে তৈরি হওয়া মিথাইলগ্লাইঅক্সাল নামে ক্ষতিকর উপপণ্যকে নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে। এই দুই ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বুঝতে পারলে লবণাক্ততা বা খরার মতো পরিবেশে গাছকে কীভাবে টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে নতুন ধারণা পাওয়া সম্ভব।

পাইয়ের নতুন সমীকরণ আবিষ্কার করেছেন দুই বাঙালি বিজ্ঞানী

অধ্যাপক নাহার একজন উদ্ভিদ শারীরতত্ত্ববিদ। উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, কোষের কার্যক্রম এবং পরিবেশের পরিবর্তনে উদ্ভিদের শরীর কীভাবে সাড়া দেয়, তা নিয়ে গবেষণা করেন এই শাখার বিজ্ঞানীরা।

তিনি সংকেতবাহী কিছু অণু ও অল্প পরিমাণে প্রয়োজনীয় খনিজ উপাদান ব্যবহার করে গাছের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা বাড়ানোর কৌশল নিয়েও গবেষণা করেছেন। লক্ষ্য হলো, এমন পদ্ধতি বের করা, যা কার্যকর হওয়ার পাশাপাশি কৃষকের জন্য খুব ব্যয়বহুল হবে না। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে চাপ বাড়ছে। তাই কম খরচে ফসলের সহনশীলতা বাড়ানোর গবেষণা খাদ্যনিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

গবেষণার স্বীকৃতি হিসেবেও তাঁর অর্জন উল্লেখযোগ্য। ২০২৪–২০২৫ সালের স্ট্যানফোর্ড-এলসেভিয়ার তালিকায় তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে স্থান পেয়েছেন। তাঁর গবেষণার h-index ৭৭ এবং গবেষণাপত্রগুলো রেফারেন্স পেয়েছে ২৪ হাজারের বেশি বার। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সদস্য, পেয়েছেন একাডেমির স্বর্ণপদক। ২০টি বই সম্পাদনার পাশাপাশি ৪০টির বেশি আন্তর্জাতিক সাময়িকীতে তাঁর অবদান রয়েছে।

এই স্বীকৃতির পাশাপাশি তিনি পেয়েছেন টিডব্লিউএএস ফায়জাহ এম. আল-খারাফি পুরস্কার। পুরস্কারটি উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশগুলোর নারী বিজ্ঞানীদের দেওয়া হয়। প্রতিবছর বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্র ঘুরিয়ে এই পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালে কৃষিবিজ্ঞান ও জীববিজ্ঞান ছিল পুরস্কারের নির্ধারিত ক্ষেত্র। পুরস্কারটির সঙ্গে ৪ হাজার মার্কিন ডলারের অর্থমূল্যও রয়েছে। একই সময়ে ফেলো নির্বাচিত হওয়া এবং এই আন্তর্জাতিক পুরস্কার পাওয়া অধ্যাপক নাহারের জন্য বিশেষ স্বীকৃতি।

সায়েন্টিফিক আমেরিকানের সেরা তরুণ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অনন্যা

অধ্যাপক নাহারের গবেষণার h-index ৭৭ এবং গবেষণাপত্রগুলো রেফারেন্স পেয়েছে ২৪ হাজারের বেশি বার। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সদস্য, পেয়েছেন একাডেমির স্বর্ণপদক।

মোহাম্মদ আবদুল লতিফ: ধানের রোগ ঠেকাতে জিন ও জিনোম সম্পাদনা

ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। কিন্তু ধানগাছ নানা রোগে আক্রান্ত হয়। ব্লাস্ট, ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ এবং টুংরো রোগের কারণে ধানের ফলন কম হতে পারে। তাই রোগ প্রতিরোধী নতুন জাত তৈরি করা ধান গবেষণার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

উদ্ভিদ রোগতত্ত্ববিদ মোহাম্মদ আবদুল লতিফ

এই কাজেই দীর্ঘদিন ধরে অবদান রাখছেন উদ্ভিদ রোগতত্ত্ববিদ মোহাম্মদ আবদুল লতিফ। তিনি বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক। এর আগে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।

ধানগাছের কোন জিন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, তা শনাক্ত করা তাঁর গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ধানের ব্লাস্ট, ব্যাকটেরিয়াল ব্লাইট ও টুংরো রোগের বিরুদ্ধে প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত জিন এবং কোয়ান্টিটেটিভ ট্রেইট লোকাই বা কিউটিএল শনাক্ত করেছেন। কিউটিএল হলো ডিএনএর এমন একটি অঞ্চল, যা রোগ প্রতিরোধ বা খরা সহ্য করার ক্ষমতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৩ নক্ষত্র

মোহাম্মদ আবদুল লতিফ বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক। এর আগে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।

এই জ্ঞান কাজে লাগিয়ে তিনি ২৫টি উচ্চফলনশীল ধানের জাত তৈরিতে অবদান রেখেছেন। এর মধ্যে রয়েছে জিঙ্কসমৃদ্ধ ব্রি ধান১০০। ধানে জিঙ্কের মতো পুষ্টি উপাদান বাড়ানো গেলে তা মানুষের পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক হতে পারে।

ধানের নতুন জাত তৈরিতে তিনি ব্যবহার করেছেন মার্কার-সহায়ক নির্বাচন পদ্ধতি। এতে ডিএনএর নির্দিষ্ট চিহ্ন বা মার্কার দেখে বোঝা যায়, কোনো গাছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত জিন আছে কি না। ফলে একেকটি গাছ বড় হওয়া পর্যন্ত অপেক্ষা না করেও প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় গাছ বেছে নেওয়া যায়।

তাঁর সাম্প্রতিক গবেষণায় আছে ন্যানোকণার সাহায্যে ধানের রোগ নিয়ন্ত্রণ এবং ক্রিসপার ক্যাস৯ পদ্ধতিতে জিনোম সম্পাদনা। জিনোম সম্পাদনার মাধ্যমে ডিএনএর নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা যায়। ধানের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উন্নত করতে এই প্রযুক্তি নতুন সুযোগ তৈরি করছে। তাঁর ১৯১টি পিয়ার-রিভিউড গবেষণাপত্র রয়েছে।

বিশ্বের সেরা তরুণ প্রকৌশলীদের তালিকায় বাংলাদেশের বাহাউদ্দিন

উদ্ভিদ রোগতত্ত্ববিদ মোহাম্মদ আবদুল লতিফের সাম্প্রতিক গবেষণায় আছে ন্যানোকণার সাহায্যে ধানের রোগ নিয়ন্ত্রণ এবং ক্রিসপার ক্যাস৯ পদ্ধতিতে জিনোম সম্পাদনা।

মোহাম্মদ আবদুর রশীদ: প্রকৃতির ভেতর নতুন ওষুধের সম্ভাবনা

গাছ, অণুজীব কিংবা সামুদ্রিক প্রাণীর শরীরে এমন অনেক রাসায়নিক যৌগ থাকে, যেগুলোর কিছু মানুষের রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। এসব প্রাকৃতিক উৎস থেকে যৌগ আলাদা করা, তাদের গঠন বোঝা এবং কোনটির কী ধরনের জৈবিক কার্যকারিতা আছে, তা পরীক্ষা করেন ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট বা প্রাকৃতিক যৌগবিষয়ক রসায়নবিদেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ এই ক্ষেত্রের আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ

তাঁর গবেষণায় স্থলজ উদ্ভিদ, অণুজীব এবং সামুদ্রিক প্রাণী থেকে নানা জৈব সক্রিয় যৌগ আলাদা ও শনাক্ত করা হয়েছে।

তিনি ২০০টির বেশি জৈব সক্রিয় যৌগ আলাদা করে সেগুলোর গঠন বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ৭০টি ছিল নতুন অণু। তাঁর গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের পরীক্ষামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত। সেখানে তাঁর শনাক্ত করা কয়েকটি যৌগের ক্যানসার ও এইচআইভি প্রতিরোধী সম্ভাবনা পাওয়া গেছে।

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ ২০০টির বেশি জৈব সক্রিয় যৌগ আলাদা করে সেগুলোর গঠন বিশ্লেষণ করেছেন।

এখানে একটি বিষয় মনে রাখা দরকার। কোনো যৌগ পরীক্ষাগারে ক্যানসার কোষ বা ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতার ইঙ্গিত দিলেই সেটি সরাসরি ওষুধ হয়ে যায় না। ওষুধ হিসেবে ব্যবহারের আগে আরও অনেক ধাপের পরীক্ষা প্রয়োজন। তবে নতুন সম্ভাবনাময় যৌগ শনাক্ত করা ওষুধ আবিষ্কারের প্রথম দিকের গুরুত্বপূর্ণ কাজ। অধ্যাপক রশীদের গবেষণাপত্রের সংখ্যা ৬২০টির বেশি। এর মধ্যে ৩১৫টি স্কোপাস সূচিবদ্ধ। স্কোপাস হলো বিশ্বজুড়ে পিয়ার-রিভিউড বা সমকক্ষ-পর্যালোচিত বৈজ্ঞানিক গবেষণাপত্রের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ডাটাবেজ।

তাঁর h-index ৪৮ এবং গবেষণাপত্রগুলো ১০ হাজার ৮০০ বারের বেশি উদ্ধৃত হয়েছে বা রেফারেন্স পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্কোপাসভিত্তিক গবেষণা-তথ্যে তিনি সবচেয়ে বেশি অবদান রাখা লেখক হিসেবে স্থান পেয়েছেন। গবেষণার পাশাপাশি দেশের ফার্মেসি শিক্ষার উন্নয়নেও ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ছিলেন তিন মেয়াদে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

ক্যান্সারের ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন অণু, প্যাটেন্ট পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

তবে নতুন সম্ভাবনাময় যৌগ শনাক্ত করা ওষুধ আবিষ্কারের প্রথম দিকের গুরুত্বপূর্ণ কাজ। অধ্যাপক রশীদের গবেষণাপত্রের সংখ্যা ৬২০টির বেশি। এর মধ্যে ৩১৫টি স্কোপাস সূচিবদ্ধ।

মোবারক আহমদ খান: পাট থেকে প্লাস্টিকের বিকল্প

পলিথিনের ব্যাগ ব্যবহার করা সহজ, কিন্তু ব্যবহারের পর তা দীর্ঘদিন পরিবেশে থেকে যায়। নালা-নর্দমা বন্ধ হওয়া থেকে শুরু করে মাটি ও জলাশয় দূষণের মতো বিভিন্ন সমস্যার সঙ্গে প্লাস্টিক বর্জ্যের সম্পর্ক রয়েছে। তাই প্লাস্টিকের বিকল্প হিসেবে সহজে পচে যায়, এমন উপাদান তৈরির চেষ্টা চলছে বিশ্বজুড়ে।

বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খানের কাজের বড় একটি অংশ এই সমস্যার সমাধান খোঁজার সঙ্গে যুক্ত। পাটের সেলুলোজ ব্যবহার করে তিনি তৈরি করেছেন সোনালি ব্যাগ। এটি পেটেন্টকৃত বায়োপলিমার। টিডব্লিউএএসের এর বিবরণে সোনালি ব্যাগকে একবার ব্যবহারযোগ্য পলিথিনের প্লাস্টিকমুক্ত ও কার্বন-নেগেটিভ বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্লাস্টিক নিয়ন্ত্রণ নীতিতেও এই উদ্ভাবনের প্রভাব রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান

পাটের আঁশে থাকে সেলুলোজ। সেলুলোজ হলো উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদানগুলোর একটি। উপযুক্ত প্রক্রিয়ায় এই সেলুলোজকে কাজে লাগিয়ে নতুন ধরনের উপাদান তৈরি করা সম্ভব। সোনালি ব্যাগ সেই গবেষণারই একটি বাস্তব প্রয়োগ।

মোবারক আহমদ খানের গবেষণা শুধু সোনালি ব্যাগে সীমাবদ্ধ নয়। তিনি বায়োপলিমার, ন্যানোসেলুলোজ, চিকিৎসায় ব্যবহারের উপযোগী উপাদান, পরিবেশবান্ধব বস্ত্রপ্রযুক্তি, কৃষি এবং জলবায়ু সহনশীল আবাসন উপকরণ নিয়েও কাজ করেছেন। পাটের মতো স্থানীয় সম্পদকে নতুন প্রযুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা তাঁর গবেষণার বিশেষ দিক।

তাঁর পরিচয় নিয়েও একটি সংশোধন জরুরি। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহাপরিচালক। ২০২৪ সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। ২০২০ সালে পেয়েছেন ‘এমআইটি সলভ’ স্বীকৃতি এবং পলিমার গোল্ড মেডেলসহ নানা সম্মাননা।

‘বাংলাদেশে পাটের সম্ভাবনা অনন্ত’— মোবারক আহমদ খান, পাটবিজ্ঞানী

মোবারক আহমদ খান বায়োপলিমার, ন্যানোসেলুলোজ, চিকিৎসায় ব্যবহারের উপযোগী উপাদান, পরিবেশবান্ধব বস্ত্রপ্রযুক্তি, কৃষি এবং জলবায়ু সহনশীল আবাসন উপকরণ নিয়েও কাজ করেছেন।

মোহাম্মদ সোহেল রহমান: অ্যালগরিদমের সাহায্যে চিকিৎসাবিজ্ঞানের সমস্যার সমাধান

কম্পিউটার বিজ্ঞানের গবেষণা মানেই শুধু সফটওয়্যার তৈরি বা কম্পিউটার চালানোর নতুন পদ্ধতি বের করা নয়। এর একটি বড় অংশ হলো অ্যালগরিদম নিয়ে কাজ করা। অ্যালগরিদম মানে কোনো সমস্যা সমাধানের জন্য সাজানো ধাপে ধাপে নির্দেশনা। তথ্য বিশ্লেষণ, জটিল হিসাব, ছবি থেকে প্রয়োজনীয় অংশ শনাক্ত করার ক্ষেত্রে অ্যালগরিদমের ব্যবহার রয়েছে।

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান কাজ করছেন অ্যালগরিদম ও তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয়ে। তাঁর বিশেষ গবেষণার ক্ষেত্রের মধ্যে আছে স্ট্রিং অ্যালগরিদম, কম্বিনেটরিক্স এবং সিকোয়েন্স অ্যানালাইসিস। স্ট্রিং অ্যালগরিদমের মাধ্যমে অক্ষর, সংকেত বা তথ্যের ধারায় নির্দিষ্ট বিন্যাস খুঁজে বের করা যায়। জীববিজ্ঞানে ডিএনএর মতো জৈব তথ্য বিশ্লেষণেও এ ধরনের পদ্ধতি কাজে লাগে।

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান

তাঁর গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বায়োইনফরমেটিকস, চিকিৎসাবিজ্ঞানের ছবি বিশ্লেষণ, মহামারি গবেষণা এবং পরিবেশবিষয়ক ব্যবস্থায় এআই প্রয়োগের কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে MultiResUNet নামের একটি মডেল, যা চিকিৎসাবিজ্ঞানের ছবি বিশ্লেষণে ব্যবহৃত হয়। এ ধরনের প্রযুক্তির সাহায্যে এক্স-রে, এমআরআই বা অন্য মেডিকেল ছবিতে অঙ্গপ্রত্যঙ্গ কিংবা নির্দিষ্ট টিস্যুর সীমানা শনাক্ত করা যায়। চিকিৎসকেরা এতে ছবির ভেতরের তথ্য আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন।

গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের কম্পিউটার বিজ্ঞানী তৈরিতেও ভূমিকা রেখেছেন অধ্যাপক রহমান। তাঁর শিক্ষার্থীদের অনেকে আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন ইনফরমেটিকস এবং ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের মতো প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।

সীমিত গবেষণা-সুবিধার পরিবেশেও আন্তর্জাতিক সহযোগিতায় গবেষণার সুযোগ তৈরি করেছেন তিনি। ২০২৩ সালে পেয়েছেন আর্থ সায়েন্স ইনোভেশন অ্যাওয়ার্ড, ২০২৫ সালে জনস হপকিন্স হেলথকেয়ার ডিজাইন কম্পিটিশন চ্যাম্পিয়ন। জাতীয় আইসিটি পুরস্কার পেয়েছেন ২০১৭ সালে।

ব্ল্যাকহোলের রহস্য উন্মোচনে বাংলাদেশি বিজ্ঞানী

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান কাজ করছেন অ্যালগরিদম ও তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয়ে।

এ. কে. এম. আখতার হোসেন: নতুন উপাদান, সৌরকোষ ও হাইড্রোজেন সংরক্ষণ

বিদ্যুৎ পরিবাহী পদার্থ, চুম্বক, সৌরকোষ কিংবা সুপারকন্ডাক্টরের বৈশিষ্ট্য বোঝার জন্য পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো সলিড-স্টেট ফিজিকস। কোনো কঠিন পদার্থের ভেতরে পরমাণু ও ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে, তাদের পারস্পরিক আচরণ কেমন, এসবের ওপর নির্ভর করে পদার্থটির বৈদ্যুতিক, চৌম্বকীয় ও অন্যান্য বৈশিষ্ট্য।

বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. আখতার হোসেন

এই ক্ষেত্রেই প্রায় তিন দশক ধরে গবেষণা করছেন বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. আখতার হোসেন। তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় বহুগুণসম্পন্ন চৌম্বকীয় পদার্থ বা মাল্টিফেরয়িকস, সুপারকন্ডাক্টর এবং ন্যানো-কাঠামোর উপাদান।

মাল্টিফেরয়িক পদার্থের বিশেষত্ব হলো, একই পদার্থে একাধিক ধরনের বৈদ্যুতিক ও চৌম্বকীয় বৈশিষ্ট্য দেখা যায়। কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করে চৌম্বকীয় অবস্থা বদলানো সম্ভব, আবার চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে বৈদ্যুতিক বৈশিষ্ট্যেও প্রভাব ফেলা যায়। একে বলা হয় ম্যাগনেটোইলেকট্রিক কাপলিং। উন্নত ইলেকট্রনিক যন্ত্র, সেন্সর এবং তথ্য সংরক্ষণের প্রযুক্তিতে এ ধরনের উপাদানের সম্ভাবনা রয়েছে।

মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা

কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করে চৌম্বকীয় অবস্থা বদলানো সম্ভব, আবার চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে বৈদ্যুতিক বৈশিষ্ট্যেও প্রভাব ফেলা যায়। একে বলা হয় ম্যাগনেটোইলেকট্রিক কাপলিং।

অধ্যাপক হোসেনের গবেষণায় পরীক্ষাগারের ফলাফলের পাশাপাশি ডেনসিটি ফাংশনাল থিওরি বা ডিএফটি ব্যবহার করা হয়। এটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি একটি গণনাপদ্ধতি। এর সাহায্যে কোনো পদার্থের ইলেকট্রন কীভাবে আচরণ করে, নতুন উপাদানের গঠন কেমন হতে পারে এবং তার বৈশিষ্ট্য কী হতে পারে, তা কম্পিউটারে বিশ্লেষণ করা যায়।

তাঁর গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সিসামুক্ত পেরোভস্কাইট সৌরকোষ এবং হাইড্রোজেন সংরক্ষণের উপাদান। সৌরকোষে সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি হয়। পেরোভস্কাইট উপাদান সৌরকোষে সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে। তবে সিসার পরিবর্তে নিরাপদ উপাদান ব্যবহার করে কার্যকর সৌরকোষ তৈরি করা গেলে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি কমানোর সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে হাইড্রোজেনকে নিরাপদ ও কার্যকরভাবে সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানিব্যবস্থায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক হোসেনের ২৮০টির বেশি পিয়ার-রিভিউড গবেষণাপত্র রয়েছে এবং তাঁর h-index ৩৭। তিনি ১৩ জন পিএইচডি ও ৪৮ জন এমফিল গবেষককে তত্ত্বাবধান করেছেন। কমনওয়েলথ ও জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের ফেলোশিপের পাশাপাশি পেয়েছেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভৌতবিজ্ঞান স্বর্ণপদক।

সেঁজুতি সাহা ও লাফিফা জামালের আলোচনায় চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার

অধ্যাপক হোসেনের ২৮০টির বেশি পিয়ার-রিভিউড গবেষণাপত্র রয়েছে এবং তাঁর h-index ৩৭। তিনি ১৩ জন পিএইচডি ও ৪৮ জন এমফিল গবেষককে তত্ত্বাবধান করেছেন।

ফিরদৌসী কাদরী: টিডব্লিউএএস কাউন্সিলেও বাংলাদেশের প্রতিনিধি

সাতজন নতুন ফেলোর পাশাপাশি বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর অধ্যাপক ফিরদৌসী কাদরীর নির্বাচন। তিনি TWAS কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন। মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আগামী দুই বছর।

ফিরদৌসী কাদরী বাংলাদেশের জনস্বাস্থ্য ও টিকা গবেষণার পরিচিত নাম। সংক্রামক রোগ, রোগপ্রতিরোধব্যবস্থা, কলেরা ও টাইফয়েডের টিকা এবং টিকার কার্যকারিতা যাচাই নিয়ে তাঁর দীর্ঘ গবেষণাজীবন।

অধ্যাপক ফিরদৌসী কাদরী

আইসিডিডিআর,বিতে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সহযোগিতায় যুক্ত থেকেছেন তিনি। তাঁর গবেষণার একটি বড় লক্ষ্য ছিল সংক্রামক রোগের বিরুদ্ধে কার্যকর ও সাশ্রয়ী টিকা তৈরি এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়া।

TWAS কাউন্সিল একাডেমির কাজের দিকনির্দেশনা দেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ও পরামর্শের দায়িত্ব পালন করে। নতুন কাউন্সিলের ১৫ সদস্যের মধ্যে ১১ জন নারী এবং চারজন পুরুষ। এই কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিরদৌসী কাদরী।

ফিরদৌসী কাদরী: আমাদের বিজ্ঞানী, আমাদের গৌরব

সংক্রামক রোগ, রোগপ্রতিরোধব্যবস্থা, কলেরা ও টাইফয়েডের টিকা এবং টিকার কার্যকারিতা যাচাই নিয়ে অধ্যাপক ফিরদৌসী কাদরীর দীর্ঘ গবেষণাজীবন।

গবেষণার স্বীকৃতি, দেশের জন্য সম্ভাবনা

সাত বিজ্ঞানীর গবেষণার বিষয় আলাদা। কিন্তু তাঁদের কাজগুলোর দিকে একসঙ্গে তাকালে বাংলাদেশের সামনে থাকা কয়েকটি বড় চ্যালেঞ্জও স্পষ্ট হয়ে ওঠে। নিরাপদ পানি, খাদ্যনিরাপত্তা, রোগ প্রতিরোধী ফসল, নতুন ওষুধের সম্ভাবনা, প্লাস্টিক দূষণ, চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার এবং পরিচ্ছন্ন জ্বালানি। সবই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত।

এই গবেষণাগুলোর সব ফল যে আগামীকালই বাজারে পাওয়া যাবে বা দেশের সব সমস্যার সমাধান করবে, তা নয়। মৌলিক গবেষণার ফল বাস্তবে কাজে লাগাতে সময়, অর্থ, গবেষণাগার, শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা এবং নীতিগত সহায়তা প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, পরীক্ষাগারে নতুন কোনো জৈব সক্রিয় যৌগ শনাক্ত হলেই সেটি ওষুধ হয়ে যায় না। পাট থেকে তৈরি নতুন উপাদান উদ্ভাবন করলেই প্লাস্টিকের ব্যবহার রাতারাতি বন্ধ হবে না। আবার ধানের রোগ প্রতিরোধী নতুন বৈশিষ্ট্য আবিষ্কারের পর তা আগামীকালই মাঠে বুনে দেওয়া যাবে না। এসবের ফল আসবে ধীরে ধীরে।

তবু এসব গবেষণার গুরুত্ব কমে না, বরং এগুলো দেখায়, বাংলাদেশের বিজ্ঞানীরা কেবল দেশের সমস্যা নিয়ে কাজ করছেন না; তাঁদের গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনেও আলোচিত হচ্ছে। একই বছরে সাতজন বিজ্ঞানীর টিডব্লিউএএস ফেলো নির্বাচন, কামরুন নাহারের আন্তর্জাতিক পুরস্কার এবং ফিরদৌসী কাদরীর কাউন্সিল সদস্য হওয়া সেই স্বীকৃতিরই অংশ।

সূত্র: টিডব্লিউএএস ডট অর্গ, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস এবং শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) অফিশিয়াল সাইট

বিশ্বমঞ্চে মারজানার আবিষ্কারের জয়জয়কার

নভেম্বর ৮, ২০২৬
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম
সাদত স্মৃতি পল্লী প্রকল্পের অক্টোবর মাসের কার্যক্রম

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠিত প্রথম আলো ট্রাস্টের সাদত স্মৃতি পল্লী প্রকল্পে অক্টোবর মাসজুড়ে নানা সেবামূলক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে ছিল বিনা মূল্যে চিকিৎসাসেবা, বয়স্ক ভাতা বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, সেলাই প্রশিক্ষণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ এবং শিশুদের ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম।

অক্টোবর মাসে প্রকল্পের আওতায় চিকিৎসাসেবা গ্রহণ করেছেন মোট ২৮৩ জন রোগী। মাসের বিভিন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ খাইরুল ইসলাম ও ডা. সানজিদা সুলতানা। তাঁদের মধ্যে ডা. খাইরুল ইসলাম সাত দিনে ১৫৬ জন এবং ডা. সানজিদা সুলতানা পাঁচ দিনে ১২৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা গ্রহণকারি সকল রোগিকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

দুই দফায় ৭০ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।

বয়স্কদের সহায়তায়ও ছিল বিশেষ উদ্যোগ। অক্টোবর মাসের ৪ তারিখে দুই দফায় ৭০ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর তারিখে নভেম্বর মাসের বয়স্কভাতাও প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। এ ছাড়া ২৫ অক্টোবর আরজান ও আরিশের জন্মদিন উপলক্ষে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

শিক্ষার প্রসারে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শিক্ষার প্রসারে প্রতি মাসের ন্যায় ১১ অক্টোবর মনিপুরা উচ্চ বিদ্যালয় ও ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সাদত স্মৃতি পল্লীতে পরিচালিত হচ্ছে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অক্টোবর মাসে মোট ১২ টি প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। এসব ক্লাসে জামা, সালোয়ার, ফ্রক, পেডিকোট, ম্যাক্সি, কামিজ, বালিশের কভার, ব্লাউজসহ বিভিন্ন পোশাকের কাটিং ও সেলাই শেখানো হয়েছে। পাশাপাশি কাপড়ের মাপ নেওয়া, ফিতা দিয়ে মাপ নির্ধারণের নিয়ম সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো কোনো ক্লাসে প্রশিক্ষণার্থীরা নিজেরাই কাপড় এনে পোশাক তৈরি করে নিজেদের দক্ষতা যাচাই করেছেন।

অক্টোবর মাসে নিয়মিতভাবে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সংগীত, নৃত্য, ছবি আঁকা এবং কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশেও ছিল নানা আয়োজন। অক্টোবর মাসে নিয়মিতভাবে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সংগীত, নৃত্য, ছবি আঁকা এবং কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রকল্পের কার্যক্রমে। ২ অক্টোবর ৩০ জন কিশোরীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এর মাধ্যমে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের সমন্বয়ে সাদত স্মৃতি পল্লীর এসব কার্যক্রম স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বিশেষ করে অসহায় বয়স্কদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ এবং শিশুদের সৃজনশীলতা বিকাশের উদ্যোগ গ্রামীণ জনপদে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করছে। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যাক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।

নভেম্বর ৮, ২০২৬
যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে
যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে

ট্রাম্পের এই আক্রমণগুলোর মধ্যে পেশাদার কুস্তির মাঠের মতো পরিবেশ তৈরি হতো। এ যেন একেবারে নিম্নস্তরের এক সংঘাতের খেলা।

নভেম্বর ৮, ২০২৬
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে জাপানের দেওয়া বিভিন্ন শর্ত নিয়ে।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। এখন নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন।

নভেম্বর ৮, ২০২৬
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'
পত্রিকা: 'শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ'

আজ রবিবার ৮ই নভেম্বর, ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকা প্রধান শিরোনাম করেছে ৭ই নভেম্বর উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রার খবর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এছাড়া আইএমএফের ঋণের শর্ত ও গ্যাস-তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে পত্রিকাগুলোয়।

নভেম্বর ৮, ২০২৬
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?
ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা?

ভয় মানুষের আবেগের স্বাভাবিক একটি বহিঃপ্রকাশ। এই ভয়ের অনুভূতি-ই বিপদের মুখে থাকলে মানুষের শরীর ও মস্তিষ্ককে সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ভয় আর ফোবিয়ার মধ্যে পার্থক্য কী? কোন ধরনের ফোবিয়া সবচেয়ে বেশি দেখা যায়?

নভেম্বর ৮, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এবং ডেমোক্র্যাটদের ঐতিহাসিক বিশাল সাফল্য হোয়াইট হাউসের দৌড়কে নানাভাবে প্রভাবিত করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৩৩
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৩৩

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৪৬১ জন।

নভেম্বর ৮, ২০২৬
কেন খরচ বেড়ে দ্বিগুণ হচ্ছে, বিশেষজ্ঞরা যা বলছেন
কেন খরচ বেড়ে দ্বিগুণ হচ্ছে, বিশেষজ্ঞরা যা বলছেন

রাজধানীতে নির্মাণাধীন দুটি মেট্রোরেলের খরচ সাত বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
চাপে বাংলাদেশ, জিততে হলে গড়তে হবে রেকর্ড
চাপে বাংলাদেশ, জিততে হলে গড়তে হবে রেকর্ড

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। টেস্টে এর আগে ২০০ রানের বেশি তাড়া করে জয়ের একমাত্র নজির ২০০৯ সালে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। সেন্ট জর্জেসে ২১৫ রানের লক্ষ্য পেরিয়ে চার উইকেটে জিতেছিল বাংলাদেশ।

নভেম্বর ৮, ২০২৬
আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরের তিন দিনব্যাপী ইজতেমা
আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরের তিন দিনব্যাপী ইজতেমা

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) অপসারণ দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনটি।

নভেম্বর ৮, ২০২৬
ছাত্রদলে অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বয়কট
ছাত্রদলে অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বয়কট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরে থাকা সব নেতারা।

নভেম্বর ৮, ২০২৬
চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত
চবির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠান ঘিরে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

নভেম্বর ৮, ২০২৬
দেশের প্রতিনিধি হয়ে কপ সম্মেলনে যাচ্ছেন রিফাত
দেশের প্রতিনিধি হয়ে কপ সম্মেলনে যাচ্ছেন রিফাত

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে যাচ্ছেন শরীয়তপুরের তরুণ সমাজ ও পরিবেশকর্মী শামসুল আলম রিফাত।

নভেম্বর ৮, ২০২৬