লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দির

একই আঙিনায় মসজিদ ও মন্দির। একপাশে শোনা যায় আজানের সুর, অন্যপাশে উলুধ্বনি আর ঢোলের শব্দে জমে ওঠে পূজা-অর্চনা। দুই উপাসনালয়ের মাঝে দেয়ালের দূরত্ব মাত্র তিন ফুট! ধর্ম আলাদা, প্রার্থনার ধরণ ভিন্ন, তবু নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত।

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট আলেম-ওলামাদের সাক্ষাৎ

বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট আলেম-ওলামাদের সাক্ষাৎ
জুলাই শহীদদের পুনর্বাসন থেকে অস্ত্র হাতে অভিযান, শেষ অধ্যায়ে পদত্যাগ

মন্ত্রিত্বের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেটভুক্ত করা, তাদের কবর সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার মতো বিষয় নিয়ে আলোচনায় ছিলেন ইশরাক হোসেন...

জুলাই শহীদদের পুনর্বাসন থেকে অস্ত্র হাতে অভিযান, শেষ অধ্যায়ে পদত্যাগ
জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে চান না, কখনোই চাননি: ট্রাম্প

ট্রাম্প লেখেন, জেলেনস্কির কোনো পরোয়া নেই। তিনি এই যুদ্ধ শেষ করতে চান না, সম্ভবত তিনি কখনোই তা চাননি...

জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে চান না, কখনোই চাননি: ট্রাম্প
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের বাজারমূল্য ২৫ কোটি...

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন...

টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

কিশোর-কিশোরীর স্বাস্থ্যসমতা নিশ্চিতকরণ
কিশোর-কিশোরীর স্বাস্থ্যসমতা নিশ্চিতকরণ

আন্তর্জাতিক কৈশোর স্বাস্থ্য সপ্তাহ (১২–১৯ অক্টোবর ২০২৬) উপলক্ষে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্যসচেতনতা নিয়ে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল বৈঠক। বিস্তারিত দেখুন ভিডিওতে...

অক্টোবর ১৯, ২০২৬
বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত
বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

আজ সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফখরুল আলমকে মৃত ঘোষণা করেন।

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির কয়েকটি শহরে এলাকাভিত্তিক আংশিক কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। সপ্তাহান্তে সহিংস বিক্ষোভের সময় কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে সরকার স্বীকার করার পর এ নির্দেশ দেওয়া হয়।

আজ সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে পুরো প্যারিস শহরে একযোগে কারফিউ জারির কোনো পরিকল্পনা নেই। বরং যেসব এলাকায় বেশি সহিংসতা হয়েছে, সেখানে আংশিক কারফিউ জারি করা বেশি উপযুক্ত বলে মনে করছে সরকার।

প্রয়োজনে জরুরি অবস্থা জারিরও সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী লেকর্নু। তবে কোন কোন শহরে কারফিউ জারি করা হবে বা তা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

গত শনিবারের বিক্ষোভের সময় কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ। আজ তিনি বলেন, বিক্ষোভের প্রস্তুতিতে আগাম পরিস্থিতি আঁচ করার ঘাটতি ছিল। দাঙ্গাকারীদের সামাল দিতে কোনো কোনো এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি।

গোয়েন্দা তথ্যে ফ্রান্সজুড়ে দুই লাখ বিক্ষোভকারীর জমায়েতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে পাঁচ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে আসেন। শান্তিপূর্ণ বিক্ষোভ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে সহিংসতার সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি হয়ে ওঠে শনিবার।

ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তা গ্রহণ করেননি। এর পরিবর্তে বিক্ষোভের প্রস্তুতি ও গোয়েন্দা তথ্যের ঘাটতি খতিয়ে দেখে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে সহিংসতা বন্ধে নতুন কৌশল নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের সময় একটি সিটি হলসহ সরকারি বিভিন্ন ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় দুই হাজার দোকানে ভাঙচুর ও লুটপাট চলে। এসব ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ৭০ শতাংশই প্রাপ্তবয়স্ক। সংঘর্ষে প্রায় এক হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য আহত হয়েছেন। জনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য প্যারিস ও মার্সেইসহ বড় শহরগুলোর মেয়ররা সরকারের তীব্র সমালোচনা করেছেন।

এদিকে আজও কিছু পরিমাণে বিক্ষোভ অব্যাহত ছিল। আজ ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের প্রবেশপথ আটকে দেন বিক্ষোভকারীরা। এতে নির্ধারিত সময়ে জাদুঘরটি খোলা সম্ভব হয়নি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ছয় মাস আগে এই বিক্ষোভ শুরু হয়েছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় মাখোঁ সরকার চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।

ইউরোপের দেশে দেশে কেন বিক্ষোভ করছেন মানুষ

অক্টোবর ১৯, ২০২৬
ইশরাকের পদত্যাগ কিসের ইঙ্গিত দিয়ে গেল?
ইশরাকের পদত্যাগ কিসের ইঙ্গিত দিয়ে গেল?

আলোচক:

মো. জালালউদ্দিন শিকদার

শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

সঞ্চালক:

শামসউজজোহা

অক্টোবর ১৯, ২০২৬
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীরা, ৫০-৬০ যানবাহনে লুটপাট
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীরা, ৫০-৬০ যানবাহনে লুটপাট

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের ভেতর দিয়ে যাওয়া ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। আজ সোমবার সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। এগুলোর বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীদের ভাষ্য, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। একাধিক ভুক্তভোগীর দাবি, কয়েক ঘণ্টা ধরে এভাবে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে লুটপাট হয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি ওসি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ডাকাতদের মারধরে আহত দুই মোটরসাইকেল আরোহী

রবিউল ইসলামের ভাষ্য, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তাঁরা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে আবদুল হাকিম বলেন, এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও অহরহ ঘটছে। অথচ যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও ডাকাতির শিকার হয়েছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য, সোমবার সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় এ সড়কে লুটপাট চালানো হয়। দুই দফায়  আড়াই ঘণ্টার মতো ডাকাতি চলে। তাঁদের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীরা এ সময় ডাকাতের কবলে পড়েন।

অক্টোবর ১৯, ২০২৬
১০ দিনে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী
১০ দিনে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৭টি।

আজ সোমবার সন্ধ্যা সাতটার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া তথ্যে ১১৮টি ফ্লাইটে চলাচলে বিঘ্নের কথা জানানো হয়েছিল। তখন ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

১০ অক্টোবর থেকে সৌদি আরবে দফা দফায় হামলা চালাচ্ছে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশটিতে যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য দেশের মতো ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি যাত্রীরাও। এর আগে বাংলাদেশ থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করার পাশাপাশি মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহার করে আসনসংখ্যা বাড়িয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা রয়েছে, তবে তা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে। এ ছাড়া রিয়াদগামী বেসরকারি ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সারাহ কুক।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, মিয়ানমারের পরিস্থিতি যখন ভালো হবে, তখন রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে সারাহ কুক বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে।’

কুমুদিনীতে দুর্গাপূজা দেখতে এসে নিজের উচ্ছ্বাসের কথা জানান যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’

এর আগে সারাহ কুক বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে কমপ্লেক্সের রেস্টহাউসে যান তিনি। সেখান থেকে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। তিনি বজরা নৌকায় চেপে লৌহজং নদের উত্তর পার থেকে দক্ষিণ পারে যান। এ সময় সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমারও নৌকায় ছিলেন।

নৌকা থেকে নেমে দুজন পূজামণ্ডপের সামনে আশানন্দ হলে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁদের স্বাগত জানান। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।

অতিথিরা আশানন্দ হলে বসে পূজামণ্ডপের সামনে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

অক্টোবর ১৯, ২০২৬
ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নেতারাই প্রশ্ন তুলছেন
ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নেতারাই প্রশ্ন তুলছেন

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন একজন সংসদ সদস্যের ভাই ও মামা। এ ছাড়া ধান-চালের ব্যবসায়ী ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও নেতারা।

জেলার বিভিন্ন উপজেলায় সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গত কয়েক দিনে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ ৯ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ‘হালুয়াঘাট ও ধোবাউড়ার কিছু ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার কিছু ইউনিয়নে ফ্যাসিস্টের দোসরদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাসিস্টের দোসরদের নাম স্থানীয় প্রশাসন ১ নম্বর ক্রমিকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল পর্যায়ে কথা বলে জেনেছি, স্থানীয় প্রশাসন যাদের নাম ১ নম্বর ক্রমিকে পাঠিয়েছে, মন্ত্রণালয় নীতিগতভাবে তাদেরই ডিলার নিয়োগ দিয়েছে। কোন প্রক্রিয়ায় তাদের নাম ১ নম্বরে গেল?’

অনিয়মের পাশাপাশি সংসদ সদস্যের ভাই ও স্বজনের ডিলারশিপ পাওয়া প্রসঙ্গে ময়মনসিংহ জেলা পরিষদের বর্তমান প্রশাসক সৈয়দ এমরান সালেহ গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের আত্মীয়স্বজন হলেই তাঁরা ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাবেন না, এমন নয়। তাঁরা যোগ্য হলে এবং তাঁদের চেয়ে যোগ্য কেউ না থাকলে বিষয়টি ভিন্ন। যদি এর ব্যত্যয় হয় তাহলে সেটি অবশ্যই বিবেচনা করা হবে। তিন মাস পর তো পুনর্বিবেচনার সুযোগ আছে।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সারের ডিলার নিয়োগে যেখানে যেখানে অনিয়ম হয়েছে, সেখানে আমরা আহ্বান জানিয়েছি তদন্তপূর্বক পুনর্বিবেচনার জন্য। আমি শুনেছি সরকার সে ব্যাপারে তদন্ত করছে।’

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট জেলার ১৪টি উপজেলার ১৪৫টি ইউনিয়নে ১৫৬ জন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ জন্য আবেদন জমা পড়ে ১ হাজার ৭৪৪টি। যাচাই-বাছাই শেষে ৯ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার সার ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং সারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের ভিত্তিতে তালিকাটি চূড়ান্ত করা হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিলারশিপ প্রথমে অস্থায়ীভাবে দেওয়া হয়েছে। তিন মাস পর্যবেক্ষণের পর সন্তোষজনক বিবেচিত হলে তা স্থায়ী করার কথা রয়েছে।

সৈয়দ এমরান সালেহ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবসংসদ সদস্যের আত্মীয়স্বজন হলেই তাঁরা ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাবেন না, এমন নয়। তাঁরা যোগ্য হলে এবং তাঁদের চেয়ে যোগ্য কেউ না থাকলে বিষয়টি ভিন্ন। যদি এর ব্যত্যয় হয় তাহলে সেটি অবশ্যই বিবেচনা করা হবে। তিন মাস পর তো পুনর্বিবেচনার সুযোগ আছে।

তালিকা প্রকাশের পরই বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগ ওঠে। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ ৯ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে ডিলার নিয়োগে প্রশাসনের একাংশের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ তোলেন। তিনি লেখেন, ‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, তা আমি জানি।’

রাজনৈতিক নেতা-কর্মীরা মামলা-হামলার শিকার হবে, আর অর্থের বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হবে—এমনটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এমপির ভাই ও মামা পেলেন ডিলারশিপ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের ভাই ও মামা সারের ডিলারশিপ পেয়েছেন। তালিকা অনুযায়ী গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নে মেসার্স এসএম এন্টারপ্রাইজের নামে ডিলারশিপ পেয়েছেন মো. মনিরুজ্জামান। তিনি সংসদ সদস্যের ছোট ভাই এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

উস্থি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের মামা মো. মনিরুজ্জামান। তাঁর প্রতিষ্ঠানের নাম জাহিদুল স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার। অন্যদিকে যশরা ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে সেলিম ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সোহেল রানা গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। স্থানীয়ভাবে তিনি সংসদ সদস্যের চাচাতো শ্যালক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

নিজের ভাই ও স্বজনেরা ডিলারশিপ কীভাবে পেলেন এমন প্রশ্নে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক ত্যাগ, ব্যবসায়িক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও গোডাউন করার সক্ষমতা যাচাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার কোনো চাচাতো শ্যালক নেই। ভাই ও মামা তাঁদের যোগ্যতায় পেয়েছেন। সবচেয়ে নির্যাতিত লোকদের ডিলারশিপ দেওয়া হয়েছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সুবিধাবাদী।’

খুচরা ডিলার ও ধান ব্যবসায়ীর নিয়োগ নিয়েও প্রশ্ন

হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বাজারে মেসার্স সালমান ইসলামীয়া স্টোরকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক হোসাইন আহম্মদ সালমান আগে খুচরা সার ডিলার ছিলেন। অবৈধভাবে সার বিক্রির অভিযোগও আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

হোসাইন আহম্মদ সালমান বলেন, নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন করার পর কর্তৃপক্ষ তাঁকে যোগ্য মনে করায় নিয়োগ পেয়েছেন। নতুন ডিলারশিপ পাওয়ার আগে খুচরা ডিলারশিপ প্রত্যাহার করে টাকা তুলে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই খুচরা ডিলারের ডিলারশিপ বাতিল হয়নি। প্রত্যাহারের কোনো আবেদনও তাঁর কাছে জমা পড়েনি। খুচরা ডিলার থাকা অবস্থায় কীভাবে নতুন করে ডিলারশিপ পেয়েছেন, তা জেলা কর্তৃপক্ষ বলতে পারবে।

মোহাম্মদ আক্তারুজ্জামান, সংসদ সদস্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও)রাজনৈতিক ত্যাগ, ব্যবসায়িক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও গোডাউন করার সক্ষমতা যাচাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার কোনো চাচাতো শ্যালক নেই। ভাই ও মামা তাঁদের যোগ্যতায় পেয়েছেন। সবচেয়ে নির্যাতিত লোকদের ডিলারশিপ দেওয়া হয়েছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সুবিধাবাদী।

ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার এবং ধান-চালের ব্যবসায়ী।

ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান বলেন, প্রকৃত সার ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও কীভাবে সাখাওয়াত হোসেনকে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা প্রশাসনের কাছে জানতে চান তাঁরা।

তবে নীতিমালা অনুযায়ী ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন সাখাওয়াত হোসেন। সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুরসহ বিভিন্ন উপজেলায় গত কয়েক দিনে একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন নিয়োগ না পাওয়া আবেদনকারী ও বিএনপি নেতারা। ডিলার নিয়োগে ‘অলিখিত বাণিজ্য’ হয়েছে বলে তাঁদের কেউ কেউ অভিযোগ করেন।

অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা

নীতিমালার বাইরে কাউকে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে—এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।

সংসদ সদস্যের স্বজনদের ডিলারশিপ পাওয়ার বিষয়ে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, কে কার আত্মীয়, সেটি বিবেচ্য নয়; নীতিমালায় নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুসরণ করেই প্রতিবেদন পাঠানো হয়েছে। গড়ে প্রতিটি ইউনিয়নে ১২ থেকে ১৩ জন ডিলারশিপের জন্য আবেদন করেছেন। কিন্তু জেলা কমিটির সুপারিশ করার সুযোগ ছিল একজনের জন্য। এ কারণে অন্য আবেদনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ
দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সামনে চট্টগ্রামের...

অক্টোবর ১৯, ২০২৬
পশ্চিমবঙ্গে কুমারি পূজায় নানা আয়োজন
পশ্চিমবঙ্গে কুমারি পূজায় নানা আয়োজন

নারী শক্তিকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসাবে পূজা করা হয়...

অক্টোবর ১৯, ২০২৬
৮ মাসে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ, সরকারের কঠোর বার্তা
৮ মাসে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ, সরকারের কঠোর বার্তা

সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও কয়েকটি ঘটনায় দলীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত, অভ্যন্তরীণ মতপার্থক্য...

অক্টোবর ১৯, ২০২৬
অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া
অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে...

অক্টোবর ১৯, ২০২৬
রাস্তা-ড্রেন নির্মাণে যুবদল নেতার ৫ লাখ টাকা দাবির অভিযোগ
রাস্তা-ড্রেন নির্মাণে যুবদল নেতার ৫ লাখ টাকা দাবির অভিযোগ

কুমিল্লা নগরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিকে নিজের দাবি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কুমিল্লা সিটি করপোরেশনের...

অক্টোবর ১৯, ২০২৬
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না...

অক্টোবর ১৯, ২০২৬
কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ
কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ

‘আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ...।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পরদিনই গুলিতে নিহত হন নেত্রকোনার দুর্গাপুরের...

অক্টোবর ১৯, ২০২৬
কিশোর গ্যাং নেতা নুরুর নেতৃত্বে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৩
কিশোর গ্যাং নেতা নুরুর নেতৃত্বে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অটোরিকশা ছিনতাই ও এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় কথিত কিশোর গ্যাং ‘নুরু বাহিনী’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের...

অক্টোবর ১৯, ২০২৬
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

অক্টোবর ১৯, ২০২৬
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি রংপুরের চিহ্নিত সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ১৯, ২০২৬
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা

রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজশাহী ধর্মসভা। রাজশাহীর ধর্মসভার নামটির সঙ্গে জড়িয়ে পদ্মাপড়ের শহরের সংবাদপত্র ও মুদ্রণ শিল্পের শুরুর ইতিহাস।

অক্টোবর ১৯, ২০২৬
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

অক্টোবর ১৯, ২০২৬
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি

দেশের ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৭টি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসন এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দির
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দির

একই আঙিনায় মসজিদ ও মন্দির। একপাশে শোনা যায় আজানের সুর, অন্যপাশে উলুধ্বনি আর ঢোলের শব্দে জমে ওঠে পূজা-অর্চনা। দুই উপাসনালয়ের মাঝে দেয়ালের দূরত্ব মাত্র তিন ফুট! ধর্ম আলাদা, প্রার্থনার ধরণ ভিন্ন, তবু নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত।

অক্টোবর ১৯, ২০২৬
ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা, দর্পণ বিসর্জনে শেষ হয় আনুষ্ঠানিকতা
ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা, দর্পণ বিসর্জনে শেষ হয় আনুষ্ঠানিকতা

দুর্গাপূজা শেষে সাধারণত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে, ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিকবাড়িতে এই রীতির ব্যতিক্রম দেখা যায়। সেখানে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

অক্টোবর ১৯, ২০২৬