বাকৃবির উদ্যোগে বছরজুড়ে পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ

দেশে বছরজুড়ে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি, মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, বখাটের খোঁজে পুলিশ

কুষ্টিয়া শহরে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, বখাটের খোঁজে পুলিশ
বরগুনায় সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা ঠিকাদারদের

বরগুনায় নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কট ঘোষণা করেছেন স্থানীয় ঠিকাদাররা। একইসঙ্গে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত ও সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের...

বরগুনায় সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা ঠিকাদারদের
সিলেট টেস্ট ড্র, সিরিজ হার বাংলাদেশের

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট।

সিলেট টেস্ট ড্র, সিরিজ হার বাংলাদেশের
পাবনায় বিতরণকেন্দ্রে হট্টগোল-ভাঙচুর, উধাও ৬১১ বস্তা সার

পাবনার চাটমোহরে ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।

পাবনায় বিতরণকেন্দ্রে হট্টগোল-ভাঙচুর, উধাও ৬১১ বস্তা সার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ববিতে ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ববিতে ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ
টুঙ্গিপাড়ায় রবি ফসলের প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় কৃষক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

টুঙ্গিপাড়ায় রবি ফসলের প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় কৃষক

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?
আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/aijenkt-ki-netaniyahur-ceye-alada-israyel-grte-parben

নভেম্বর ৯, ২০২৬
সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো
সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো

চলতি বছরের ২৬ আগস্ট নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল অংশের বরফ ও পাথর ধসে নিচে নেমে আসে। ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন স্থাপনা। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন হাজার হাজার মানুষ। ধ্বংস হয় মানুষের বসতি, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ। এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। শুধু হিমালয় নয়, পৃথিবীর সর্বত্রই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর এক প্রান্তে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে; অন্যদিকে প্রচণ্ড গরম, বন্যা ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। প্রশ্ন হলো, পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা বছরের পর বছর ধরে এত সম্মেলন করার পরও কেন এমন বিপর্যয় ঠেকানো যাচ্ছে না?

১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে শুরু করে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিসহ বিভিন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কমানো, কার্বন নিঃসরণ হ্রাস করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার ক্ষমতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করা। প্যারিস চুক্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনেক দেশ এখনো কার্বন নিঃসরণ কমাতে পারেনি। ফলে আন্তর্জাতিক চুক্তি ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

জলবায়ু পরিবর্তনের জন্য সব দেশ সমানভাবে দায়ী নয়। শিল্পবিপ্লবের পর থেকে উন্নত দেশগুলো অনেক বেশি কার্বন নিঃসরণ করার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। অথচ বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মতো কম কার্বন নিঃসরণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে জলবায়ু ন্যায্যতার বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হিমালয়ের মতো পৃথিবীর অন্যান্য বরফঢাকা ও পার্বত্য অঞ্চলও একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে। কোথাও নদীতে পানির পরিমাণ কমে যেতে পারে, আবার কোথাও পাহাড়ি হ্রদের পানি উপচে ভয়াবহ বন্যা হতে পারে। শুধু পাহাড়ি এলাকাই নয়, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বাড়লে উপকূলীয় শহর, দ্বীপদেশ ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আজ হিমালয়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে, ভবিষ্যতে একই ধরনের সমস্যা আল্পস, আন্দিজ, গ্রিনল্যান্ডসহ পৃথিবীর অন্য এলাকাতেও দেখা দিতে পারে। তাই হিমালয়ের বরফ গলে যাওয়াকে শুধু একটি এলাকার সমস্যা ভাবার সুযোগ নেই। এটি পুরো পৃথিবীর পরিবেশের জন্য একটি আগাম সতর্কবার্তা।

মাঠ নেই, তবু স্বপ্ন আছে

এ জন্য হিমবাহের বরফ কতটা গলছে, সমুদ্রের পানির উচ্চতা ও তাপমাত্রা কতটা বাড়ছে এবং বনাঞ্চলের অবস্থা কেমন—এসব নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পাওয়ার ব্যবস্থা বাড়াতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মানচিত্র তৈরি করা প্রয়োজন। এতে কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে, তা সহজে জানা যাবে এবং আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এই পরিস্থিতিতে ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। তবে কপ৩১-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত আগের সম্মেলনগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা। গত কয়েক দশকে জলবায়ু মোকাবিলায় অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর কতটা বাস্তবে কার্যকর হয়েছে, তার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব এখনো প্রয়োজন। তাই এই সম্মেলনে প্রতিটি দেশের কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার, বাস্তব অর্জন এবং লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণ প্রকাশের ব্যবস্থা থাকতে হবে। শুধু নতুন প্রতিশ্রুতি নয়, আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাচাইয়ের জন্যও নির্দিষ্ট সময়সীমা এবং জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। উন্নত দেশগুলোকে তাদের অতীতের বেশি কার্বন নিঃসরণের দায় অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দিতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে অধিকারকর্মীদের সমাবেশ। স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) চলাকালে ওই শহরেই এ সমাবেশের আয়োজন করা হয়

তাই কপ২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়নের লক্ষ্য অর্জনে ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই অর্থায়নের কত অংশ জলবায়ু অভিযোজনের এবং কত অংশ কার্বন নিঃসরণ কমানোর কাজে ব্যয় হবে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য পৃথক তহবিলে পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে হবে। অর্থায়নের বড় অংশ ঋণ হিসেবে না দিয়ে অনুদান ও সহজ শর্তের অর্থায়নের ব্যবস্থা করতে হবে, যাতে দরিদ্র দেশগুলো নতুন ঋণের বোঝায় না পড়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বাস্তব পরিকল্পনা নিতে হবে। সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে যারা ঘরবাড়ি হারাচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য ও পানির সংকট মোকাবিলা এবং এক দেশের দুর্যোগের প্রভাব অন্য দেশে ছড়িয়ে পড়লে তা মোকাবিলার জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

বাংলাদেশের জন্যও তা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে হিমালয়ের বরফ গলে নদীর পানির প্রবাহ পরিবর্তিত হতে পারে, অন্যদিকে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বাড়ছে। এই দুই পরিবর্তনই বাংলাদেশের পানি, কৃষি, উপকূলীয় এলাকা ও মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশকে শুধু জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আন্তর্জাতিক সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করলেই হবে না। নিজেদের গবেষণা ও প্রযুক্তির উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশকে একদিকে নিজের ন্যায্য দাবি তুলে ধরতে হবে, অন্যদিকে আঞ্চলিক সমস্যার সমাধানের প্রস্তাবও দিতে হবে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

পৃথিবীকে নিরাপদ করার দায়িত্ব শুধু সম্মেলন আয়োজন বা ঘোষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জলবায়ু সম্মেলনের সাফল্য বিচার করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। কত মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করা গেল, কতটা কার্বন নিঃসরণ কমানো গেল কিংবা কত বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা গেল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা নিরাপদ পৃথিবী রেখে যাওয়া গেল, সেটাই হবে আসল হিসাব। হিমালয়ের বরফ গলে যাওয়া আমাদের জন্য একটি সতর্কবার্তা। আগামী দিনে পৃথিবীর অন্য কোনো অঞ্চলেও আরও বড় বিপদ দেখা দিতে পারে। তাই পৃথিবীকে বাঁচাতে এখন নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা বেশি জরুরি। সে জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং প্রতিটি দেশের দায়িত্বশীল ভূমিকা। কারণ, পৃথিবী সম্মেলনের বক্তৃতা বোঝে না, পৃথিবী মানুষের কাজের ফলেই বদলে যায়।

লেখক: অনজন কুমার রায়, ব্যাংকার

নভেম্বর ৯, ২০২৬
আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?
আইজেনকট কি নেতানিয়াহুর চেয়ে আলাদা ইসরায়েল গড়তে পারবেন?

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দেশটির ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নেতানিয়াহু থেকে কতটা আলাদা? বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ৯, ২০২৬
শৃঙ্খলার পাঠ আর পরিবেশ রক্ষার শপথ নিয়ে বাড়ি ফিরল ৭৮০ কাব স্কাউট
শৃঙ্খলার পাঠ আর পরিবেশ রক্ষার শপথ নিয়ে বাড়ি ফিরল ৭৮০ কাব স্কাউট

রাত প্রায় ১০টা। ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান শেষ হয়েছে। সারি বেঁধে তাঁবুর দিকে ফিরছে একদল কাব স্কাউট (শিশু স্কাউট)। পথে মাটিতে পড়ে থাকা পলিথিন, টিস্যু, কাগজসহ নানা আবর্জনা চোখে পড়তেই সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরা। নির্দিষ্ট জায়গায় ফেলছে। রাতের আঁধারেও পরিচ্ছন্নতার এই সচেতনতা যেন স্কাউটিংয়ের শিক্ষারই প্রতিফলন।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বিদ্যালয়ের শিক্ষার্থী জুই আক্তার বলে, ‘আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না, পলিথিন ব্যবহার করি না। পরিবেশ রক্ষা করব—এটাই স্কাউটের শিক্ষা।’

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ছয় দিনের আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে (কাব স্কাউটদের মিলনমেলা) গিয়ে গতকাল রোববার রাতে কথা হয় দিনাজপুরের রাঙামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের সঙ্গে। সে বলে, ‘আমাদের এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেনেছি। এ জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। পলিথিন পরিবেশের অনেক ক্ষতি করে। এর বিকল্প হিসেবে কাগজ বা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা উচিত। ক্যাম্পে এসে বিষয়গুলো আরও ভালোভাবে শিখেছি।’

গত বুধবার শুরু হওয়া ক্যাম্পুরির সমাপনী হয় আজ সোমবার সকালে। ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যের এ আয়োজনে রংপুর বিভাগের ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী ৭৮০ জন কাব স্কাউট অংশ নেয়। দায়িত্ব পালন করেন ১৩০ জন শিক্ষক, ১৩৫ জন কর্মকর্তা ও ৫২ জন স্বেচ্ছাসেবক।

ফেরার আগে তাঁবুর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে কাব স্কাউট দলের সদস্যরা। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে

ক্যাম্পুরির ভিলেজগুলোর (বড় ক্যাম্প এলাকাকে প্রশাসনিক ও আবাসিক সুবিধার জন্য ভাগ করা প্রধান অঞ্চল) নাম রাখা হয় স্থানীয় নদী ও জলাশয়ের নামে। ভিলেজ-১ রামসাগরের অধীন ছিল নাগর ও ধরলা সাবক্যাম্প। ভিলেজ-২ নীলসাগরের অধীন ছিল ঘাঘট ও চিকলী সাবক্যাম্প। ছেলেদের জন্য দুটি সাবক্যাম্পের অধীন ছিল ৭০টি তাঁবু এবং মেয়েদের দুটি সাবক্যাম্পের অধীন ছিল ৬০টি তাঁবু। প্রতিটি সাবক্যাম্পে তাদের জন্য ছিল পৃথক আয়োজন।

প্রতিদিন শিশুদের শুরু হতো ঘুম থেকে উঠে নাশতা, তাঁবু গোছানো ও সাবক্যাম্পের সমাবেশ দিয়ে। এরপর চলত নির্ধারিত কার্যক্রম। প্রত্যেক স্কাউটের জন্য ছিল ১০টি কার্যক্রম। এর মধ্যে ছিল শারীরিক কসরত, তাঁবু সাজানো, প্রতিভা অন্বেষণ, কুইজ ও খেলাধুলা। দিনের বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক আয়োজনের মধ্য দিয়ে সময় কাটত শিশুদের।

গাইবান্ধার কুমারগাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আলমগীর বলেন, তাঁবুতে কয়েক দিন একসঙ্গে থাকার মধ্য দিয়ে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া হয়। তাঁর মতে, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিকতার চর্চাই স্কাউটিংয়ের মূল আদর্শ।

ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে হারিয়ে যেতে বসা প্রাণীদের সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য এক ব্যতিক্রমী প্রদর্শনী করা হয়। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে

উদ্বোধন থেকে সমাপনী

গত শুক্রবার সকালে ক্যাম্পুরির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ও রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়াল।

কাব স্কাউট দলের সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে

গতকাল রাতে ক্যাম্প ফায়ার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্যোগ ও সংকটে কাব স্কাউটরা স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আতশবাজি ও কাব দলগুলোর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গতকালের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে রংপুর বিভাগের ১২টি বিদ্যালয়ের কাব দল অংশ নেয়। এর মধ্যে সেরা ঘোষণা করা হয় ১০টি দলকে।

ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিবেশের ক্ষতি করে এমন পণ্য বর্জন ও বিশ্বকে সবুজে ভরে তোলার বার্তাই এবার বিশেষ গুরুত্ব পেয়েছে ক্যাম্পুরিতে।

আজ সকালে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ক্যাম্পুরি।

নভেম্বর ৯, ২০২৬
গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে পাঁচ বছরের পরিকল্পনা ইউজিসির
গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে পাঁচ বছরের পরিকল্পনা ইউজিসির

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দক্ষতা বৃদ্ধিতে তৃতীয় ভাষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ প্রভৃতি ৫ বছরের পরিকল্পনা নিয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা
কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা

কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের আগে বাস্তব পরিকল্পনা জরুরি। পাঠ্যবিষয়, প্রতিষ্ঠান, টিউশন ফি, এবং শহর নির্বাচন বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

নভেম্বর ৯, ২০২৬
অপ্রস্তুত ধ্বনি
অপ্রস্তুত ধ্বনি

মুখ ছুঁয়ে থাকো, মুখ বুজে থাকো/ তবু চুম্বন করে ফেলো না এমন/ কোনো বাক্য যা পথ, বহু শ্লথ/ করে দিয়ে আমাকে মাড়ায়।

নভেম্বর ৯, ২০২৬
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য

অভাব-অনটন ও জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন মো. বেলাল হোসেন। শত বাধা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ অর্জন করেছেন। তিনি প্রথম আলো চর আলোর পাঠশালার একজন সাবেক শিক্ষার্থী।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর কুমরের বস এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের বাবা মো. শাহালম মিয়া এবং মা মোছা. বিউটি বেগম। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাঁর শিক্ষাজীবনের পথ কখনো সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে এবং পরিবারের প্রয়োজনে তাঁকে নিয়মিত দিনমজুরের কাজও করতে হয়েছে। দিনের পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়েও তিনি বই হাতে বসেছেন। অভাবের কাছে হার না মেনে শিক্ষার স্বপ্নকে বুকে ধারণ করে তিনি এগিয়ে গেছেন।

এর আগে, ২০২৪ সালে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.২২ পেয়ে এসএসসি পাস করেন বেলাল। এরপর তিনি ভর্তি হন ভোগডাঙ্গা মডেল কলেজের বিএমটি শাখায়। সেখানে নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। বেলালের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তি। তাঁর এই পথচলার শুরুর সঙ্গে জড়িয়ে আছে প্রথম আলো চর আলোর পাঠশালার নাম। প্রত্যন্ত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, বেলালের সাফল্য সেই উদ্যোগেরই একটি উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

একসময় প্রথম আলো চর আলোর পাঠশালার শ্রেণিকক্ষে বসে যে শিক্ষার্থী রঙিন স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি নানা বাধা অতিক্রম করে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। তাঁর এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পাঠশালার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

নভেম্বর ৯, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'

আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।

নভেম্বর ৯, ২০২৬
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি

ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।

নভেম্বর ৯, ২০২৬
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?

সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না? অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?

নভেম্বর ৮, ২০২৬
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি  রক্তশূন্যতা শনাক্ত করা যায়?
'ফেরিটিন ফেস' কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

সামাজিক মাধ্যমে যেসব ভিডিওতে মানুষ শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ শনাক্ত করতে পেরেছে বলে দাবি করে, সেগুলো অনলাইনে লাখ লাখ ভিউ পেয়েছে। কিন্তু আসলেই কি চেহারা দেখে রক্তশূন্যতা বোঝা যায়?

নভেম্বর ৮, ২০২৬
জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া
জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে, নিজের বয়স নিয়ে এবার আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

নভেম্বর ৯, ২০২৬
স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না
স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে স্বামী মো. হারুনকে (৩২) হত্যার ঘটনায় প্রথম স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়ায় পালাল আ.লীগ কর্মীরা
গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়ায় পালাল আ.লীগ কর্মীরা

মাদারীপুর সদরে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করলে তারা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

নভেম্বর ৯, ২০২৬
লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উদ্যানে অবমুক্ত
লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উদ্যানে অবমুক্ত

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

নভেম্বর ৯, ২০২৬
চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়কে বিক্ষোভ
চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়কে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ১০ দিন পর গত শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নভেম্বর ৯, ২০২৬
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
টুঙ্গিপাড়ায় রবি ফসলের প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় কৃষক
টুঙ্গিপাড়ায় রবি ফসলের প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় কৃষক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নভেম্বর ৯, ২০২৬