কুমিল্লায় এইচএসসির ফলাফলে এগিয়ে বিজ্ঞান

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

তেলুগু সিনেমায় কেন বাড়ছে বাইরের সঙ্গীত পরিচালকদের আধিপত্য

তেলুগু সিনেমায় বড় বাজেটের সিনেমায় এখন ক্রমেই অন্য ভাষার সংগীত পরিচালকদের ওপর নির্ভরতা বাড়ছে।

তেলুগু সিনেমায় কেন বাড়ছে বাইরের সঙ্গীত পরিচালকদের আধিপত্য
ফেনী গার্লস ক্যাডেট কলেজের রেকর্ড ভঙ্গ, দুই কলেজে শূন্য পাস

টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের রেকর্ড ভঙ্গ, দুই কলেজে শূন্য পাস
সাফকে গুরুত্ব দিচ্ছে না ভারত, পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

সাফকে গুরুত্ব দিচ্ছে না ভারত, পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল
আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর লংমার্চ

ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি এক দফা দাবির প্রতি সম্মান দেখায়, জনগণের ভোট ও রায়ের প্রতি সম্মান দেখায়, তাহলে সরকার সম্মানিত হবে। আর যদি জনগণের রায়কে অগ্রাহ্য করে, তাহলে সরকার শুধু অপমানিতই হবে না,...

আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর লংমার্চ
শ্রমিক বিক্ষোভের মধ্যে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

আশুলিয়ায় শ্রমিকদের চলমান আন্দোলন ও বিক্ষোভের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ।

শ্রমিক বিক্ষোভের মধ্যে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার
রাঙামাটিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার ৩৩.২৪ শতাংশ।

রাঙামাটিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন
মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন

ফোর্বসের হিসাবে, ২০২৬ সালে প্রয়াত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন কুইন্সি জোন্স। শীর্ষ পাঁচে রয়েছেন মাইকেল জ্যাকসন, ড সিউস, এলভিস প্রিসলি ও ডলি পার্টন।

অক্টোবর ৩১, ২০২৬
ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ
ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

রাজধানী রোমে কলোসিয়ামের কাছে বড় একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। তাঁরা জানান, সেখানে তাঁবু খাটিয়ে পুরো সপ্তাহান্ত অবস্থান করবেন।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
তাহসিফ হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার আহমেদ শাহরিয়ার রেজাকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ

ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। পরস্পরকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন। বাদ্যযন্ত্র বাজিয়েও ফল উদ্‌যাপন করেন শিক্ষার্থীরা।

অক্টোবর ৩১, ২০২৬
ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ
ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ

এক ঝিমকালো অন্ধকার শীতের রাতে সাধককবি রাধারমণের বাড়িতে পৌঁছাই। সময়টা ছিল গত বছরের ডিসেম্বর। তাঁর গান ও জীবন নিয়ে কাজ করতে গিয়ে এর আগেও অনেকবার এখানে আসা হয়েছে। তবে সে রাতের স্মৃতি বেশ উজ্জ্বল। রাধারমণের সমাধির সামনে দাঁড়িয়ে সিলেটের শিল্পী ইকবাল সাঁই গাইলেন রাধারমণেরই লেখা গান। স্রষ্টার সমাধির সামনে দাঁড়িয়ে গাইতে গিয়ে ইকবাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর চোখের কোণে জমে পানি। হয়তো সে কারণেই বারবার গানের পদে ভুল করছিলেন, কোথাও এক-আধটি পঙ্‌ক্তি ছেড়েও যাচ্ছিলেন!
অমৃত এক স্মৃতিসুধা নিয়ে সেদিন রাতে নলুয়ার হাওরপাড়ে দাঁড়িয়ে থাকা কেশবপুর গ্রাম থেকে ফিরি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এই কেশবপুরেই রাধারমণের বাড়ি। যদিও তাঁর ভিটেমাটির প্রায় পুরোটাই এখন বেদখল। তবে সেখানে রয়েছে রাধারমণের সমাধি। পাশে সবুজ-শ্যামল, ছায়াঘেরা পুকুর। এসব দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমান মানুষ। প্রায় তিন দশক ধরে রাধারমণ স্মরণে তাঁর গ্রামে বেসরকারি উদ্যোগে নিয়মিত উৎসব হতো। সেখানে ঘটত প্রাণের সম্মিলন। কয়েক বছর আগে সেই উৎসব সরকারি উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানান্তর করা হয়। এসব আয়োজনে যোগ দিতেন দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পী থেকে শুরু করে সংগীতপ্রেমীরা।

রাধারমণের পুরো নাম রাধারমণ দত্ত পুরকায়স্থ। বৈষ্ণব-সহজিয়া ধারার এই গীতিকবি মারা যান ১৯১৬ সালে। যদিও কোনো কোনো গবেষকের মতে, তাঁর মৃত্যুসাল ১৯১৫। জন্মসাল নিয়েও রয়েছে কিছুটা মতভেদ। কেউ বলেন ১৮৩৪, কারও মতে ১৮৩৩। হিন্দু সম্প্রদায়ের বিয়ের গানের ঐতিহ্যবাহী ধারা ধামাইলের স্রষ্টা হিসেবে তাঁকে মনে করা হয়। হাওরাঞ্চলের এমন কোনো বিয়ের উৎসব নেই, যেখানে রাধারমণের গান পরিবেশিত হয় না! এর বাইরেও তিনি লিখেছেন নানা ধারার হাজারো গান। এসব গানের মধ্যে রয়েছে বিচ্ছেদ, মনশিক্ষা, গোষ্ঠ থেকে শুরু করে ধর্মীয় পর্যায়ের গান।

রাধারমণের সমাধির পাশে শিল্পী ইকবাল সাঁই

রাধারমণের গানের কোনো পাণ্ডুলিপি ছিল না। মুখে মুখেই তিনি পদ রচনা করতেন। সেসব পদ শিষ্য, ভক্ত ও গুণগ্রাহীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে লোকমুখে। প্রথমে এক গ্রাম থেকে আরেক গ্রামে, পরে এক থানা থেকে আরেক থানায়, এক জেলা থেকে আরেক জেলায়। এখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনপ্রিয় রাধারমণের গান। যেখানে বাঙালির বসবাস, যেখানে উৎসব-উচ্ছ্বাস, সেখানেই শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় তাঁর গান। বাংলাদেশ ও কলকাতার নাটক-চলচ্চিত্রেও নানা আঙ্গিকে ব্যবহৃত হয়েছে তাঁর গান। এমনকি ইংরেজি ও ইতালীয় ভাষায় অনূদিত হয়ে তাঁর গান গেয়েছেন ভিনদেশি শিল্পীরাও।

রাধারমণের গানের পাণ্ডুলিপি না থাকলেও লোকমুখে ছড়িয়ে থাকা গান সংগ্রহে উদ্যোগী হয়েছিলেন কয়েকজন গবেষক। তাঁদের প্রচেষ্টায় সংরক্ষিত হয়েছে তাঁর হাজারো গান। রাধারমণের গানের উল্লেখযোগ্য সংগ্রাহকদের মধ্যে রয়েছেন গুরুসদয় দত্ত, মোহাম্মদ আশরাফ হোসেন, মুহম্মদ মনসুর উদ্দীন, যতীন্দ্রমোহন ভট্টাচার্য, আবদুল গফফার চৌধুরী, চৌধুরী গোলাম আকবর, বিজনকৃষ্ণ চৌধুরী ও নন্দলাল শর্মা। তবে এসব মনীষীর উদ্যোগ সত্ত্বেও ভিটেমাটির মতো রাধারমণের গানও বেহাত হয়েছে। অন্য গীতিকারের ভণিতা যুক্ত করে রাধারমণের গান গাওয়ার নজিরও কম নয়। আবার অজ্ঞতাবশত অনেক শিল্পী অন্যের গানও রাধারমণের নামে প্রচার করছেন।
শিল্পী-শ্রোতাদের কাছে রাধারমণের অনেক গানই জনপ্রিয়। এর মধ্যে উল্লেখ করা যায়, ‘ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া’, ‘আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়’, ‘জলের ঘাটে দেইখা আইলাম কী সুন্দর শ্যামরায়’, ‘জলে যাইও না গো রাই’, ‘আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া’, ‘আমার কৃষ্ণ কোথায় পাই গো, বল গো সখী কোন দেশেতে যাই’, ‘শ্যাম কালিয়া সোনা বন্ধু রে’, ‘আমার বন্ধু বিনোদিয়া’ এবং ‘আমারে আসিবার কথা কইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া’।

রাধারমণের গান দেশের সীমানা পেরিয়ে ধীরে ধীরে ভিনদেশেও সমাদৃত হচ্ছে। তবে কয়েক দিন ধরে ভিন্ন এক প্রেক্ষাপটে সংবাদপত্রের পাতায় আলোচনায় এসেছে তাঁর নাম। আগামী ৯ ও ১০ নভেম্বর রাধারমণের প্রয়াণদিবসের অনুষ্ঠান এলাকার কবরস্থানের পাশে না করার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ নামের স্থানীয় একটি সংগঠন। আবেদনে গানবাজনাকে অনৈসলামিক উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়েছে।
রাধারমণের প্রয়াণদিবসের আয়োজন নির্ধারিত সময়ে হবে কি না, কিংবা হলেও কেশবপুর গ্রামে, নাকি উপজেলা পরিষদ প্রাঙ্গণে হবে—এ নিয়ে এখনো স্থানীয় লোকজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে এসব বিতর্ক ছাপিয়ে সংগীতপিপাসু মানুষের কাছে রাধারমণ আজও তাঁর গানেই উজ্জ্বল। তাঁর ভিটেমাটি বেদখল হয়েছে, গান নিয়েও রয়েছে নানা বিভ্রান্তি; তবু মানুষের কণ্ঠে কণ্ঠে বেঁচে আছে তাঁর সৃষ্টি।
জন্মের দ্বিশতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, মৃত্যুর শতবর্ষ পেরিয়ে এসেও রাধারমণ প্রাসঙ্গিক, তাঁর গানও অমলিন।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল
ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল

ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটনাশকের বিকল্প হতে পারে দেশীয় মাছ। গবেষণায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্সের কার্যকারিতা উঠে এসেছে।

অক্টোবর ৩১, ২০২৬
ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প
ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

প্রচলিত বিশ্বাস, এদিন সন্ধ্যায় ১৪টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি খেতে হয় ১৪ রকম শাক। কিন্তু কেন খাওয়া হয় ১৪ শাক? আর কোন কোন শাক থাকে এই তালিকায়?

অক্টোবর ৩১, ২০২৬
বীরের কণ্ঠে একাত্তরের গল্প
বীরের কণ্ঠে একাত্তরের গল্প

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ। তিনি ১৯ বছর বয়সে তারুণ্য ও একবুক সাহস নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ১১ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
আম্পায়দের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
আম্পায়দের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের স্পিনারদের সামনে প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

অক্টোবর ৩১, ২০২৬
কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
কমরেড স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

স্বল্পভাষী ও অসাধারণ মানবিক গুণাবলির অধিকারী কমরেড স্বদেশ ভট্টাচার্যের প্রয়াণে লিবারেশন পার্টিসহ ভারতের বিপ্লবী বামপন্থি আন্দোলন একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে। তার বিপ্লবী জীবন ও সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

অক্টোবর ৩১, ২০২৬
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবার
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবার

পোশাক শ্রমিকদের জন্য আগামীকাল রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অক্টোবর ৩১, ২০২৬
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অক্টোবর ৩১, ২০২৬
ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

অক্টোবর ৩১, ২০২৬
মধুমতির ভাঙনে নিঃস্ব আমডাঙ্গার মানুষ, চোখের সামনে নদীতে বিলীন মসজিদ
মধুমতির ভাঙনে নিঃস্ব আমডাঙ্গার মানুষ, চোখের সামনে নদীতে বিলীন মসজিদ

এ বছর নদীতে তার ফসলি জমিসহ ঘরবাড়ি সবকিছুই বিলীন হয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। গ্রামের একতলা মসজিদটি চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু তারা কিছুই করতে পারেননি। বর্তমানে এলাকায় নামাজ পড়ার মতো কোনো মসজিদ নেই।

অক্টোবর ৩১, ২০২৬
পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির স্বয়ংক্রিয় প্রযুক্তি উদ্ভাবন, কমবে ক্ষতি
পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির স্বয়ংক্রিয় প্রযুক্তি উদ্ভাবন, কমবে ক্ষতি

পেঁয়াজের মৌসুমে দাম কমে উৎপাদন খরচ তুলতে পারেন না কৃষকেরা।

অক্টোবর ৩১, ২০২৬
দেশের সব ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের সব ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সারাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে সরকারি উদ্যোগে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

অক্টোবর ৩১, ২০২৬