আলোচনা ব্যর্থ, ষষ্ঠ দিনেও অবরুদ্ধ সাজেক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সড়কে ষষ্ঠ দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে।

যবিপ্রবি শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শ...

যবিপ্রবি শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত বহিষ্কার
ইসরায়েলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ইসরায়েলে আজ মঙ্গলবার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইসরায়েলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ডাকাতের কবলে পড়ার কথা জানালেন ইসলামী বক্তা রফিকুল

কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়ার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

ডাকাতের কবলে পড়ার কথা জানালেন ইসলামী বক্তা রফিকুল
বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন
পশুর নদীতে ট্যাংকারের ধাক্কায় কার্গোডুবি, সাঁতরে বাঁচলেন ৯ নাবিক

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

পশুর নদীতে ট্যাংকারের ধাক্কায় কার্গোডুবি, সাঁতরে বাঁচলেন ৯ নাবিক
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার সম্মানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার
হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার

আসামিদের বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়ায় ছাত্র–জনতার ওপর হামলার নির্দেশদাতা, সরাসরি অংশগ্রহণের জন্য অভিযুক্ত করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা পড়া ও লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৬ অক্টোবর রাতে নিজের ফেসবুকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি নিন্দা জানান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

অক্টোবর ২৭, ২০২৬
মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে
মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে

ফুটবল মাঠে তাঁর পায়ের জাদুতে মুগ্ধ চীনের লাখ লাখ মানুষ। ভালোবেসে একটা ডাকনামও দিয়েছেন তাঁরা, ‘গুইগুই’। বাংলায় যার অর্থ ‘কচ্ছপ’। জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’ নিয়ে তৈরি একটি মিম থেকেই কিলিয়ান এমবাপ্পের এই নাম।

সেই এমবাপ্পেই এখন চীনে বিতর্কের কেন্দ্রে। কারণ, ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেখানে চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে আপাতদৃষ্টিতে রসিকতা করতে দেখা গেছে ফরাসি তারকাকে। আর তাতেই চটেছে চীনারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির দুটি বড় প্রতিষ্ঠান এমবাপ্পের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।

এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন

আজ এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং ও দেশটির বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ।

ডংপেং এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে, এমন যেকোনো আচরণের কঠোর বিরোধিতা করে আমাদের প্রতিষ্ঠান। এ ধরনের আচরণের ক্ষেত্রে আমাদের নীতি হলো শূন্য সহনশীলতা।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবিলম্বে এমবাপ্পের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে।

চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং এর বোতলে এমবাপ্পের ছবি।

এ বছরের বিশ্বকাপের সময় চীনে ডংপেংয়ের বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেছে ২৭ বছর বয়সী ফ্রান্স অধিনায়ককে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি সেসব বিজ্ঞাপনে এমবাপ্পেকে ডংপেংয়ের স্পোর্টস ড্রিংক পান করতে দেখা যেত।

মেংনিউও একই পথে হেঁটেছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করছে আমাদের প্রতিষ্ঠান।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে, এমন যেকোনো কথা বা কাজের কঠোর বিরোধিতা করে মেংনিউ। এ ধরনের আচরণের ক্ষেত্রে আমাদের নীতি হলো শূন্য সহনশীলতা।’

কিন্তু কী এমন বলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড?

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার মিমটি ছিল তাঁর মুখের ছবি অন্য একজনের মুখের ওপর বসিয়ে তৈরি করা। সেই ব্যক্তির পরিচয় দিতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘কোনো এক লোকের মুখে, আমার মনে হয় তিনি একজন চীনা স্বৈরশাসক।’
ধারণা করা হচ্ছে, এমবাপ্পে চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে তৈরি একটি মিমের কথা বলেছেন। মাওয়ের ছবিতে এমবাপ্পের মুখ বসিয়ে তৈরি করা সেই মিম ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। অবশ্য শুধু মাও নন, ইতিহাসের আরও কয়েকজন ব্যক্তির ছবিতে এমবাপ্পের মুখ বসিয়ে মিম তৈরি হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক বিভাগ।

বিশ্বকাপের সময় চীনে ডংপেংয়ের বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেছে ২৭ বছর বয়সী এমবাপ্পেকে।

চীনে মাও সে–তুংকে নিয়ে রসিকতা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ১৯৭৬ সালে মারা যাওয়া এই নেতাকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁকে নিয়ে ঠাট্টা করাকে অসম্মানজনক মনে করে চীনারা। সামাজিকভাবেও বিষয়টি নিষিদ্ধপ্রায়।
স্বাভাবিকভাবেই এমবাপ্পের মন্তব্য নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘ডংপেং বেভারেজ এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে’ শীর্ষক বিষয়টি সবচেয়ে আলোচিত হয়ে ওঠে।

মাও সে–তুং

ওয়েইবোর এক ব্যবহারকারী লিখেছেন, ‘অত্যন্ত গুরুতর ভুল মন্তব্য...সব সীমা অতিক্রম করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ অনেকে ডংপেংয়ের এনার্জি ড্রিংকের বোতল থেকেও এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।
চীনের অন্যতম বৃহৎ অনলাইন ফুটবল সংবাদমাধ্যম ডংচিউদি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, এমবাপ্পের মন্তব্য ‘চীন ও চীনা জনগণের প্রতি অপমানজনক’ এবং এতে ‘চীনা ফুটবলপ্রেমী ও চীনা জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে’।

ব্যালন ডি’অর জয়ের পর কি তাহলে ‘স্যার’ হ্যারি কেইন

অক্টোবর ২৭, ২০২৬
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল

ফ্রান্স ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি। সেখানে বিক্ষোভের উত্তাপ বেশি হলেও দ্রুত সেটা বেলজিয়াম, ইতালি, জার্মানিতে ছড়িয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন রোববার, অনেকের বেতন নির্ধারণে জটিলতা
সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন রোববার, অনেকের বেতন নির্ধারণে জটিলতা

নতুন বেতনকাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠতা ও গ্রেডের ক্রমে অসংগতি দেখা দিয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন
কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন

কোরআনের ১১৪টি সুরার মধ্যে ১১৩টি শুরু হয়েছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে। ব্যতিক্রম শুধু সুরা তওবা। আল্লাহর কালামের প্রতিটি শব্দ যেখানে সযত্নে সংরক্ষিত, সেখানে একটি সুরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ কী?

আলোচনা করা যাক।

খলিফা ওসমানের বর্ণনা

এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল খলিফা ওসমান ইবনে আফফানের বক্তব্য। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) একবার তাঁকে জিজ্ঞেস করেন, সুরা আনফাল ও সুরা তওবার বিষয়বস্তু কাছাকাছি হওয়া সত্ত্বেও তিনি কেন দুটি সুরা পাশাপাশি রেখেছেন, অথচ মাঝখানে বিসমিল্লাহ লেখেননি?

প্রত্যুত্তরে ওসমান (রা.) কোরআন সংকলনের সময়কার পটভূমি তুলে ধরেন:

নবীজির কাছে কখনো পূর্ণ সুরা, কখনো একাধিক আয়াত অবতীর্ণ হতো। ওহি এলে তিনি ওহি লেখকদের ডেকে বলে দিতেন, কোন আয়াত কোন সুরার কোথায় বসবে। আনফাল ছিল মদিনায় অবতীর্ণ হওয়া প্রথম দিকের সুরাগুলোর একটি, আর তওবা ছিল শেষ দিকে নাজিল হওয়া অংশের অন্যতম।

দুই সুরার বিষয়বস্তুতেও মিল ছিল। কিন্তু রাসুল (সা.) ইন্তেকালের আগে তওবা আনফালেরই অংশ কি না, তা স্পষ্ট করে যাননি। তাই তিনি সুরা দুটিকে পাশাপাশি রাখলেন, মাঝখানে বিসমিল্লাহ লিখলেন না। (সুনানে তিরমিজি, হাদিস: ৩০৮৬)

সুরা তওবায় মুশরিকদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা ছিল। নবীজি আলীকে হজের মৌসুমে তা পাঠ করতে পাঠালে তিনিও তৎকালীন রীতি অনুযায়ী বিসমিল্লাহ পড়েননি।

‘আমি কে’: সুরা আসরে মুমিনের পরিচয় গড়ার ৪ মূলনীতি

দুই সুরার সাদৃশ্য

ওসমান (রা.) যে বিষয়গত মিলের কথা বলেছেন, দুই সুরা পাশাপাশি পড়লে তা কিছুটা বোঝা যায়। সুরা আনফালে আছে বদরের যুদ্ধ, যুদ্ধলব্ধ সম্পদ, আল্লাহ ও রাসুলের আনুগত্য এবং মুসলমানদের পারস্পরিক সম্পর্কের কথা।

সেখানে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো এবং পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না, তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে।’ (সুরা আনফাল, আয়াত: ৪৬)

আর তওবার শুরুতে আছে মুশরিকদের সঙ্গে চুক্তির অবসান ও মুসলমানদের দায়িত্বের ঘোষণা। বলা হয়েছে, ‘মুশরিকদের মধ্যে যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, এটি তাদের প্রতি আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে দায়মুক্তির ঘোষণা।’ (সুরা তওবা, আয়াত: ১)

দুই সুরাতেই ফুটে উঠেছে তৎকালীন মুসলিম সমাজের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা।

আরও কয়েকটি কারণ

খলিফা ওসমানের উল্লিখিত বর্ণনা ছাড়াও তাফসিরের কিতাবে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ না থাকার আরও কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য ৩টি হলো—

১. আরবদের রীতি: জাহেলি যুগে কোনো গোত্রের সঙ্গে চুক্তি ভাঙতে চাইলে আরবরা বিসমিল্লাহ ছাড়া চিঠি লিখত। সুরা তওবায় মুশরিকদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা ছিল। নবীজি আলীকে হজের মৌসুমে তা পাঠ করতে পাঠালে তিনিও তৎকালীন রীতি অনুযায়ী বিসমিল্লাহ পড়েননি।

২. সাহাবিদের মতভেদ: খলিফা ওসমানের তত্ত্বাবধানে কোরআন লেখার সময় কেউ বলেছেন আনফাল ও তওবা একই সুরা, কেউ বলেছেন দুটি আলাদা সুরা। তাই মাঝখানে ফাঁকা রাখা হয়েছে (দুই সুরার মতের জন্য) এবং বিসমিল্লাহ লেখা হয়নি (এক সুরার মতের জন্য)।

মক্কি ও মাদানি সুরা: কোরআন নাজিলের দুই মহিমান্বিত পর্যায়

বিসমিল্লাহতে আল্লাহর দুটি গুণবাচক নাম আছে, আর-রহমান ও আর-রহিম। তাই কারও মনে হতে পারে, সুরা তওবায় রহমত ও ক্ষমার স্থান নেই বলেই বিসমিল্লাহ বাদ পড়েছে।

৩. রহমত ও নিরাপত্তার সঙ্গে অসংগতি: ইবনে আব্বাসের এ–সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে আলী (রা.) বলেন, বিসমিল্লাহ হলো আমান (নিরাপত্তা), আর সুরা তওবা অবতীর্ণ হয়েছে তরবারি নিয়ে, এতে নিরাপত্তা নেই।

মুবাররাদ বলেছেন, বিসমিল্লাহ রহমত আর তওবা অবতীর্ণ হয়েছে ক্রোধ নিয়ে। সুফিয়ান ইবনে উয়াইনার মতে, বিসমিল্লাহ রহমত, রহমত মানে নিরাপত্তা, আর এ সুরা নাজিল হয়েছে মোনাফেকদের বিষয়ে যুদ্ধের বাণী নিয়ে, মোনাফেকদের জন্য নিরাপত্তা নেই। (ইমাম কুরতুবি, আল-জামে লিআহকামিল কুরআন, ১০/৯৩-৯৫, মুআসসাহ আর-রিসালাহ, বৈরুত, ২০০৬)

সুরা তওবাতে কি রহমত নেই?

বিসমিল্লাহতে আল্লাহর দুটি গুণবাচক নাম আছে, আর-রহমান ও আর-রহিম। তাই কারও মনে হতে পারে, সুরা তওবায় রহমত ও ক্ষমার স্থান নেই বলেই বিসমিল্লাহ বাদ পড়েছে।

কিন্তু সুরাটি পড়লে এ ধারণা পরিবর্তন হয়ে যাবে। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্ব সুরাটির নানা স্থানে আলোচিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ‘এরপর আল্লাহ যাকে ইচ্ছা তার তওবা কবুল করবেন।’ (সুরা তওবা, আয়াত: ২৭)

অর্থাৎ কঠোর ঘোষণার পাশাপাশি এ সুরায় ক্ষমা ও তওবা কবুলের কথাও আছে।

সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ না থাকা কোরআনের বিন্যাস ও সংকলন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি ওসমান (রা.)-এর বর্ণনা। কোরআনের প্রতিটি শব্দ ও বিন্যাস নিয়ে আলোচনায় আবেগ বা প্রচলিত ধারণার চেয়ে নির্ভরযোগ্য দলিলকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

ফয়জুল্লাহ রিয়াদ: শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা

সংকটকালে নেতৃত্ব দিতে সুরা কাহাফের ৩ শিক্ষা

অক্টোবর ২৭, ২০২৬
এআই শেখার ৭ দিনের চ্যালেঞ্জ
এআই শেখার ৭ দিনের চ্যালেঞ্জ

রোববার সকাল ৮টা। ৪৫ বছর বয়সী সালমা (ছদ্মনাম) চায়ের কাপ হাতে বললেন, ‘এআই আমার জন্য নয়, ওসব কম বয়েসীদের কাজ।’ কিন্তু সত্যি বলতে, এআই শেখা সাইকেল চালানো শেখার মতো। একবার শুরু করলেই হয়। কোনো বয়স লাগে না।

চলুন, সাত দিনের ছোট একটা চ্যালেঞ্জ নিই

১. রোববার: একটা সহজ প্রশ্ন করুন, যেমন ‘আজ রান্নায় কী করব?’

২. সোমবার: একটা ই–মেইল বা আবেদনের খসড়া লিখিয়ে নিন।

৩. মঙ্গলবার: কঠিন কোনো বিষয় ‘দশ বছরের শিশুর মতো করে’ বোঝাতে বলুন।

৪. বুধবার: এআইয়ের দেওয়া একটা তথ্য অন্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।

৫. বৃহস্পতিবার: আগের প্রশ্ন আরও পরিষ্কার করে আবার লিখুন।

৬. শুক্রবার: অ্যাপের গোপনীয়তা সেটিংস দেখে নিন।

৭. শনিবার: কী শিখলেন, নিজের ভাষায় লিখে রাখুন।

প্রতিদিনের কাজটা হবে মাত্র দশ মিনিটের। এতে বাড়তি কোনো খরচ বা বিশেষ জ্ঞান লাগবে না, শুধু একটা স্মার্টফোন আর কৌতূহল হলেই চলবে।

বিশেষ সতর্কতা

পুরো সপ্তাহে এই কাজে কোথাও ব্যক্তিগত পরিচয়, পাসওয়ার্ড বা ব্যাংকের/কার্ডের তথ্য কখনো লিখবেন না। মনে রাখবেন, ভুল করাটা এই শেখার অংশ; কেউ আপনাকে নম্বর দিচ্ছে না। প্রতিদিন মাত্র দশ মিনিট দিলেই সপ্তাহ শেষে আপনার আড়ষ্টতা অনেকটাই কেটে যাবে।

এআই শেখা কঠিন কিছু নয়। আজ সাহস করে শুরু করলে সাত দিনেই আপনি ফলাফলটা দেখতে পারবেন। তাহলে চলুন, শুরু করা যাক!

l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

অক্টোবর ২৭, ২০২৬
পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে
পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সন্তানের বয়ঃসন্ধিকাল বিষয়ে অধ্যাপক মেখলা সরকার বলেন, বয়ঃসন্ধিকালমানুষের জীবনে এক বিরাট পরিবর্তনের সময়। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি কিশোর-কিশোরীদের মনে নানামুখী কৌতূহল, বিভ্রান্তি ও আবেগের ওঠানামা কাজ করে।‘ তাঁর এই বক্তব্যের আলোকে কিছু দিক বিশেষভাবে বিবেচনা করা যায় যেমন-

আবেগীয় সংবেদনশীলতা ও সুরক্ষা: যেসব শিশুর মধ্যে মানসিক নাজুকতা বা সংবেদনশীলতা বেশি থাকে, তারা পরিবেশের যেকোনো নেতিবাচক প্রভাব বা মানসিক চাপ খুব দ্রুত নিজের মধ্যে টেনে নেয়। অনেক সময় সঠিক দিকনির্দেশনা ও মানসিক নিরাপত্তার অভাবে তারা ভুল পথে বা নেশার দিকে পা বাড়ায়।

অভিভাবকত্বের ভূমিকা: বয়ঃসন্ধিকালে মা-বাবার ভূমিকা কেবল শাসন করার নয়, বরং একজন বন্ধু ও পরামর্শক হওয়ার। এ সময়ে সন্তানের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মা-বাবারও আচরণে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে দূরত্ব তৈরি না হয়।

খোলামেলা যোগাযোগ: সন্তানের সঙ্গে প্রতিদিনের ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা, তাদের অনুভূতিকে মূল্য দেওয়া এবং তাদের মতামত শোনার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সন্তান যেন বুঝতে পারে যে কঠিন পরিস্থিতিতেও তার পাশে অভিভাবক রয়েছে।

অধ্যাপক মেখলা সরকার আরও বলেন, বয়ঃসন্ধিকালের এই সংবেদনশীল সময়ে মা-বাবা এবং পরিবার যদি একটু বেশি সচেতন ও সহানুভূতিশীল হন, তবে অনেক তরুণ-তরুণীকে ভুল পথ থেকে ফিরিয়ে রাখা সম্ভব।

অক্টোবর ২৭, ২০২৬
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট

'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

অক্টোবর ২৭, ২০২৬
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'

ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।

অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপানি ঋণের সুদের হার বাড়ানো নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত পাঁচ বছরে জাপান অন্তত চার বার ঋণের সুদ বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে জাপানের নানা ধরনের শর্তারোপ নিয়েও অস্বস্তি আছে বাংলাদেশে।

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ
কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

কলকাতায় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক যুবক, তার বাবা এবং এক বন্ধু।

অক্টোবর ২৭, ২০২৬
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় শিশুসহ নিহত ৭
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় শিশুসহ নিহত ৭

জর্ডানের কারাক শহরে একটি গির্জায় সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলার হামলার ‘প্রতিশোধ’ হিসেবে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান।

অক্টোবর ২৭, ২০২৬
কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী নাজমুল আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ফারজানার বাবা।

অক্টোবর ২৭, ২০২৬
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে যুবদলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

অক্টোবর ২৭, ২০২৬
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে।

অক্টোবর ২৭, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটারজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটারজুড়ে যানজট

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

অক্টোবর ২৭, ২০২৬
টঙ্গীর শিশু নিপীড়ন মামলার বাদী রুমির বার্তা, ‘আমি এই দেশে আর নাই’
টঙ্গীর শিশু নিপীড়ন মামলার বাদী রুমির বার্তা, ‘আমি এই দেশে আর নাই’

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার বাদী শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন।

অক্টোবর ২৭, ২০২৬
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার রাইজিংবিডির সাজ্জাদুর রহমান
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার রাইজিংবিডির সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এর সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান।

অক্টোবর ২৭, ২০২৬