হৃদয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় পুরো দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না বাংলাদেশ দলের  নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তাঁর মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিরাপত্তাহীনতার বার্তা এবং থানায় করা সাধারণ ডায়েরি (জিডি)।

হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা
১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ

১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ দি‌য়ে‌ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

ধর্মীয় প্রতীক, পোশাক ও পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি
অবৈধ পথে বিদেশে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে ব্যক্তি ও তার পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত...

অবৈধ পথে বিদেশে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী
রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসুতে বিজয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট।

রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল
বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

বাগেরহাটের সদর উপজেলায় বাংলালিংক সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিন ইসলামকে (৩৫) কুপিয়ে নগদ টাকা ও সিমকার্ড ছিনতাই করা হয়েছে।

বাগেরহাটে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন
বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়। এরপর তাঁদের বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। এমনকি বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

গতকাল সোমবার ১২ নারীকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি–১) একটি দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

এসআরবি জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি নিখোঁজ জিডির (সাধারণ ডায়েরি) সূত্র ধরে ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ দুই নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান শুরু করে তারা। অভিযান চালিয়ে সোমবার বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাটারা এলাকা থেকে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, চীনে নিয়ে উচ্চবেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল তাঁদের। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের জোরপূর্বক একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভনও দেখানো হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া নারীদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অক্টোবর ২৮, ২০২৬
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sbar-jnz-ze-sncyptr-munafa-pawa-zay-tin-mas-prpr

অক্টোবর ২৮, ২০২৬
লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলমকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় দুজন খুন হলেন। বিস্তারিত ভিডিওতে—

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকার নিহতের এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে এ দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। দুর্ঘটনার কারণে রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ পুরোপুরি স্থগিত করেছে দেশটির রেল পরিচালনাকারী সংস্থা আদিফ। স্থানীয় সময় আজ বুধবার সকাল ৯টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে।

কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া জানান, তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন।

দুর্ঘটনাস্থলে গিয়ে স্বজনদের খোঁজে আহাজারি করতে দেখা গেছে অনেককে। আনা নামের এক নারী মাদ্রিদ থেকে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি রয়টার্সকে জানান, তাঁর স্বামী রেনফের এভিই ট্রেনের আট নম্বর বগিতে ছিলেন। স্বামীকে খুঁজতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইরিও ট্রেনের যাত্রী ও ফিলিপাইনের পর্যটক ফ্রেডেরিক বাররিলেয়া নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, প্রচণ্ড ধাক্কায় মনে হয়েছিল তিনি আসন থেকে উড়ে যাচ্ছেন। তবে ট্রেনের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ায় তিনি ও তাঁর স্ত্রী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তাঁদের বগির যাত্রীদের আঘাত গুরুতর ছিল না। এর আগে একই ট্রেনের যাত্রী এদুয়ার্দা জানিয়েছিলেন, তিনি বগির যাত্রীদের ছিটকে পড়তে ও মরদেহ পড়ে থাকতে দেখেছেন।

দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে

দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের পাশাপাশি শববাহী গাড়িও পৌঁছাতে দেখা গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস উদ্ধারকাজে সহায়তা ও পরিস্থিতি পর্যবেক্ষণে দুর্ঘটনাস্থলের সবচেয়ে কাছের শহর উরদা সফরে গেছেন। সেখানে তিনি উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। সানচেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সংহতি জানান।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০

রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এক সময়ে স্পেনে এই দুর্ঘটনা ঘটল। আগামী ২৯ নভেম্বর দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় বড় ট্রেন দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারি মাসে একই রেলপথে একই দুই পরিচালনাকারী সংস্থার ট্রেনের মধ্যে দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। তবে চলতি বছরের এ দুটি দুর্ঘটনার আগে স্পেনের রেল সুরক্ষার রেকর্ড ইউরোপের মধ্যে অন্যতম সেরা ছিল। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, স্পেনের রেলপথে মৃত্যুহার ছিল ইউরোপের সর্বনিম্ন পর্যায়ের। এর আগে ২০১৩ সালে সান্তিয়াগো দে কম্পোসতেলা শহরের কাছে এক বড় ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।

অক্টোবর ২৮, ২০২৬
এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়
এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের তথ্য তুলে ধরা হয়।

পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাই করার সুপারিশ করে। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সুপারিশের কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মন্ত্রণালয়ের পদক্ষেপ–সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হয়। তাতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কিছু পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা। একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা, এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা, এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা এবং এক কেজি খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা।

প্রতিবেদনে বলা হয়, এক দিনের বাচ্চা ও ডিমের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রণীত একটি কৌশলপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কৌশলপত্রের আলোকে বাজারে এক দিনের বাচ্চা ও ডিমের চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অংশীজন সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করবে। দুধ, মাংস ও ডিমের চাহিদা, উৎপাদন, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম বেশি। তবে এর ব্যাখ্যায় বৈঠকে বলা হয়, উৎপাদনকারী যথাযথ মূল্য পাচ্ছেন কি না, সেটাও দেখতে হবে। আর উৎপাদনকারীরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করেন না। কয়েক হাত বদল হয়ে ভোক্তাদের কাছে আসে। তখন কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, ডিম, দুধের দাম উৎপাদন খরচের তুলনায় বেশি কি না, সেটা যাচাই করে দেখার সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে অভয়াশ্রম, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা, বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার প্রতি বৈঠকে গুরুত্বারোপ করা হয়। সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মৎস্য আহরণ এবং রপ্তানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা। সভাপতির বিশেষ আমন্ত্রণে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

অক্টোবর ২৮, ২০২৬
ইবিএলের ১৩ জন কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড
ইবিএলের ১৩ জন কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড

‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আনিস আহমেদসহ পরিচালকেরা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদসহ পরিচালকদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। আজ বুধবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) টানা পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদান করেছে। এ ছাড়া ২০২৪-২৫ সালে অসামান্য কর্মদক্ষতার জন্য ব্যাংকের দুই শতাধিক কর্মীকে সম্মাননা জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবিএল এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ বুধবার আয়োজিত ‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক এক অনুষ্ঠানে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আনিস আহমেদসহ পরিচালকেরা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকভাবে পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া ২০২৪-২৫ সালে অসামান্য কর্মদক্ষতার জন্য ব্যাংকের দুই শতাধিক কর্মীকে সম্মাননা জানানো হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে।

গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধীরা সেই সীমা পেরোতে পারে। ফলে সরকারবদলের সম্ভাবনার সঙ্গে আরব নাগরিকদের রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নটিও সামনে এসেছে।

আরব ভোটের গুরুত্ব

ইসরায়েলের জনসংখ্যার ২০ শতাংশের বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিক। এবার তাঁদের ব্যাপক অংশগ্রহণ আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রাআমের অবস্থান আরও শক্তিশালী করেছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বর্ণবাদের ক্ষোভও অনেককে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে।

এবার সারা দেশে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। অতি ডানপন্থীদের সঙ্গে নেতানিয়াহুর জোট এবং কট্টর ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়া নিয়েও ভোটারদের ক্ষোভ ছিল।

ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট (বাঁয়ে) ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটগ্রহণের পর গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন

এই অংশগ্রহণকে সরকারবদলের উদ্যোগে যুক্ত করতে ‘ইহুদি–আরব প্রকৃত অংশীদারত্ব’–এর আহ্বান জানিয়েছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন। ইসরায়েলি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নেতানিয়াহুর বিকল্প গড়তে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে।’

সমঝোতার ধরনও গুরুত্বপূর্ণ। আরব দলগুলো সরকারে যোগ দিতে পারে, আবার বাইরে থেকেও সমর্থন দিতে পারে। তবে যে পথেই আলোচনা হোক, দলগুলোর নিজস্ব রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিয়েই সমঝোতা করতে হবে।

ইসরায়েলের উত্তরাঞ্চলের আরব অধ্যুষিত তাইবে গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন ভোটাররা। ২৭ অক্টোবর ২০২৬

আপত্তি নিয়ে সমালোচনা

রয়টার্স জানিয়েছে, আইজেনকটের শিবিরের অনেকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ নাকচ করেছেন। ফলে নেতানিয়াহুকে সরাতে চাওয়া দুই পক্ষের মধ্যে সমঝোতা এখনো অনিশ্চিত।

‘দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি’ বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল–জাজিরাকে বলেছেন, এই অনীহার পেছনে রয়েছে গভীর আরববিদ্বেষ। তাঁর প্রশ্ন, গণতন্ত্রের দাবি করা কোনো দেশে সরকারে একটি জনগোষ্ঠীর উপস্থিতি মেনে নেওয়া হবে কি না, তা নিয়ে এমন বিতর্ক হয় কীভাবে?

হারেৎজ–এর বিশ্লেষণেও বলা হয়েছে, বর্জনের পরিবেশ পেরিয়ে আরব নাগরিকেরা ভোট দেওয়ার পর আবার প্রত্যাখ্যাত হলে নিজেদের ‘গণতান্ত্রিক’ বলা শিবিরের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

ইউসুফ জাবারিন, নেতা, জয়েন্ট লিস্টআমরা ইহুদি-আরব প্রকৃত অংশীদারত্বে বিশ্বাস করি। নেতানিয়াহুর বিকল্প গড়তে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে।

সহযোগিতার আহ্বান

তবে বিরোধী শিবিরের সবাই এক অবস্থানে নেই। ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ আরব দলগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, নির্বাচনের পর রাজনৈতিক বাস্তবতা বদলেছে। নেতানিয়াহুর নেতৃত্বে দেশের ‘ধ্বংসাত্মক’ গতিপথ ঠেকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন।

এক্সে কারিভ লিখেছেন, উদারপন্থী ইহুদি ও আরব জনগোষ্ঠী—দুই ক্ষেত্রেই বিরোধীদের প্রতিনিধিত্ব বেড়েছে। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁদের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

এই সহযোগিতার প্রশ্নের পাশাপাশি ফিলিস্তিন বিষয়ে দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। রয়টার্স বলছে, প্রায় সব ইহুদি দলই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। ফলে নেতানিয়াহুর বিদায়ের সম্ভাবনা এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নীতিগত পরিবর্তন এক বিষয় নয়।

ইসরায়েলের নাজারেথ শহরে সংবাদ সম্মেলনে রাআম পার্টির নেতা মনসুর আব্বাস (ডানে) ও ইসরায়েলি রাজনীতিক ইয়োভ সেগালোভিৎজ

প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ

ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই বেছে নিতে হবে, এমন নয়। কার সরকার গড়ার সম্ভাবনা বেশি, সেটিই বিবেচ্য।

নতুন নির্বাচন এড়াতে নেতানিয়াহু ও আইজেনকটকে নিয়ে ঐক্যের সরকারের সম্ভাবনাও খোলা রেখেছেন হারজোগ। সমঝোতা না হলে আবার নির্বাচন হতে পারে। আর নতুন সরকার গঠনের আগপর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।

অক্টোবর ২৮, ২০২৬
পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা
পানাউল্লারচর বধ্যভূমি পরিষ্কার করল ভৈরব বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে পানাউল্লাচরের বধ্যভূমি পরিষ্কার করে দিয়েছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। ‘শহীদের স্মৃতির আঙিনা’ শিরোনামে ২৫ অক্টোবর বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে বন্ধুরা একত্র হন। নিয়ে আসেন বালতি, ঝাড়ু ও অন্যান্য পরিষ্কারের সামগ্রী। বিকেল চারটা থেকে শুরু হয় বধ্যভূমি পরিষ্কারের কাজ।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
সাংবাদিক দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সাংবাদিক দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় ‘আলাপ’ এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

অক্টোবর ২৮, ২০২৬
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি
জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

ধর্মীয় প্রতীক, পোশাক ও পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।

অক্টোবর ২৮, ২০২৬
১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ
১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ

১৫ নভেম্বরের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরুর নির্দেশ দি‌য়ে‌ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অক্টোবর ২৮, ২০২৬
হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা
হত্যার হুমকিতে জিডি, তবুও শাকিলকে পুলিশ বাঁচাতে পারেনি: বাবা

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তাঁর মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিরাপত্তাহীনতার বার্তা এবং থানায় করা সাধারণ ডায়েরি (জিডি)।

অক্টোবর ২৮, ২০২৬
হৃদয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় পুরো দল
হৃদয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই, সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় পুরো দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না বাংলাদেশ দলের  নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

অক্টোবর ২৮, ২০২৬
রাজনৈতিক অচলাবস্থায় পড়তে যাচ্ছে ইসরায়েল
রাজনৈতিক অচলাবস্থায় পড়তে যাচ্ছে ইসরায়েল

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পড়তে যাচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নির্বাচনের পর অধিকাংশ ভোট গণনা শেষ হলেও কোনো সুস্পষ্ট বিজয়ীর খবর এখনো পাওয়া যায়নি।

অক্টোবর ২৮, ২০২৬
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার
নওগাঁয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম বহিষ্কার

নওগাঁ সদর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলামকে রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিনগুণ বেড়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়া পরিবারের হার ২০০৫ সালের ৫২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৯২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬