রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলা ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী।
সরকার গঠনের মতো ঐক্য তাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। তবুও বিরোধী দলগুলো নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট চেয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ `বি`-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। বিস্তারিত ভিডিওতে...

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএস ট্রাকের পেছনে আজ বুধবার সকালে দাঁড়িয়েছিলেন দুই বৃদ্ধা। তাঁদের দুজনের নামই ফাতেমা বেগম। দুজনে আবার বান্ধবীও। একজনের বয়স ৮০–এর কোঠায়, অন্যজন ৭৪ বছর বয়সী। দুজনেই থাকেন রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে, একই গলিতে, পাশাপাশি বাসায়।

খাদ্য অধিদপ্তরের খোলাবাজারে বিক্রি বা ওএমএসের ট্রাকে চাল ও আটা বিক্রি করা হয়। সেই চাল ও আটা কিনতেই দুজনে সেখানে যান। কিন্তু পণ্য দুটি পেতে তাঁদের প্রায় দুই ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়।

সেখানে উপস্থিত ক্রেতারা জানান, আজ সকাল ১০টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএসের ট্রাকটি আসে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে শতাধিক মানুষের সারি তৈরি হয়ে যায়। এই ভিড়ের মধ্যেই লম্বা সময় চাল–আটার অপেক্ষায় ছিলেন দুই ফাতেমা।

প্রথম আলোর প্রতিবেদক ওই স্থানে যান দুপুর ১২টার দিকে। এ সময় দেখা যায়, ফাতেমা বেগম (৮০ বছর) চাল ও আটা কিনে রাস্তার পাশে উঁচু স্থানে দাঁড়িয়ে তাঁর পুত্রবধূর জন্য অপেক্ষা করছেন। তাঁর পুত্রবধূও লাইনে দাঁড়িয়েছেন। ফাতেমার সঙ্গে দুটি পলিথিনের বাজারের ব্যাগও দেখা যায়। এতে ছিল দুই আঁটি পালংশাক, দুই পিস ফুলকপি এবং আধা কেজি করে মুলা ও শসা।

রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে যেখানে ওএমএসের ট্রাকটি দাঁড়িয়েছিল; সেখানে প্রতিদিন সকালে একটি অস্থায়ী বাজার বসে। থাকে চা–বিস্কুটের অস্থায়ী দোকানও। ফাতেমা (৮০) ওএমএসের লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক দেরি হচ্ছিল দেখে এক পর্যায়ে পুত্রবধূকে সঙ্গে নিয়ে বাসার জন্য এই বাজারও করে ফেলেন তিনি।

ফাতেমা বেগমের (৮০) চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। জানতে চাইলে ফাতেমা বেগম নিজের বয়স ঠিক করে বলতে পারলেন না। অনুমান করে বললেন ৮০ বছর হতে পারে। তিনি নিজে বাইরে কোনো কাজ করতে পারেন না। তাঁর মেয়ে ও পুত্রবধূ তাঁকে টাকাপয়সা দিয়ে সহায়তা করেন।

জানতে চাইলে ফাতেমা বেগম (৮০) প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টায় বাহির হয়েছি। এসে দেখি লম্বা লাইন। অনেক সময় দাঁড়ানোর পরে আমাকে ডেকে চাল–আটা দিয়ে দেয়।’

ওএমএসের ওই ট্রাকটির বিক্রয়কর্মী শাহরিয়ার নাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের বলা হয়েছে খুব বয়স্ক, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারী হলে তাঁদের কাছে যেন বিশেষ বিবেচনায় একটু আগে পণ্য বিক্রি করি। এ কারণে ওনাকেও (ফাতেমা বেগম) আলাদাভাবে ডেকে চাল, আটা বিক্রি করেছি।’

ফাতেমা বেগমের (৮০) সঙ্গে দুই–চার কথা বলতে বলতেই সেখানে উপস্থিত হন তাঁর বান্ধবী ফাতেমা বেগম (দ্বিতীয় জন)। তিনি ট্রাক থেকে চাল–আটা কিনে কাঁচা বাজার করে এসেছেন। এই ফাতেমা বেগমের বয়স ৭৪ বছর। তিনি জানান, ওএমএসের ট্রাক থেকে তিনিও সপ্তাহে এক–দুবার চাল–আটা কেনেন। মূলত চালের জন্যই তাঁর আসা হয়।

আজ রাজধানীর ১১৮টি স্থানে ওএমএসের ট্রাকে করে চাল ও আটা বিক্রি করেছে খাদ্য অধিদপ্তরের অধীন সংস্থা ঢাকা রেশনিং। প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন। আর ৫৫ টাকা করে ২ প্যাকেট (প্রতি প্যাকেটে ২ কেজি করে) বা ৪ কেজি আটা কিনতে পারেন। বাজারে এই মানের চাল ৫৫ টাকা এবং খোলা আটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। অর্থাৎ ওএমএসের ট্রাক থেকে কিনলে বাজারের তুলনায় প্রায় ২১৫ টাকা সাশ্রয় হয়।

প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও দুই টন আটা থাকে, যা দিয়ে ৪০০ জন মানুষ আটা এবং ৩০০ জন মানুষ চাল কিনতে পারেন। ফলে লাইনে দাঁড়ানো মানুষেরা আটার চেয়ে কম পরিমাণে চাল কেনার সুযোগ পান। অথচ চালের চাহিদাই বেশি।

বেলা তিনটা নাগাদ ওই ট্রাকের পাশে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, অনেক ক্রেতা চাল না পেয়ে খালি হাতে ফেরত গেছেন। কেউ কেউ শুধু আটা নিয়ে ফিরেছেন।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ওঁরাওদের গ্রামগুলোতে তিন দিনের এ উৎসব পালিত হয়।

মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশাম রহমান। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ ২৩ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ এই কর্মজীবনে এহতেশাম রহমান দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মধুমতি ব্যাংক।

মধুমতি ব্যাংকে যোগদানের পূর্বে মো. এহতেশাম রহমান ইস্টার্ন ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন। মো. এহতেশাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন। প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী মিউজে সরাসরি কণ্ঠস্বরের মাধ্যমে কথোপকথনের সুবিধা চালু করেছে মেটা। ফলে এখন থেকে ব্যবহারকারীরা বার্তা টাইপ না করেই মিউজের সঙ্গে কথা বলতে পারবেন। শুধু তা-ই নয়, কথোপকথনের সময় মিউজের অ্যানিমেটেড অ্যাভাটার ব্যবহারকারীর কথার সঙ্গে মিল রেখে মুখের অভিব্যক্তি পরিবর্তন করবে ও ঠোঁট নাড়াবে। এ ছাড়া সহকারীর কণ্ঠস্বর পছন্দমতো পরিবর্তনের জন্য শত শত বিকল্পও থাকবে।

মিউজ ভয়েস নামের নতুন এ সুবিধা যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। মেটার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ম্যাক কম্পিউটারে এটি ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং।

মিউজের সঙ্গে কথা বলতে হলে কথোপকথনের পর্দার ওপরের ডানদিকে থাকা ফোন আইকনে ট্যাপ করতে হবে। এরপর ব্যবহারকারীরা সরাসরি কথা বললেই মিউজ কণ্ঠস্বরের মাধ্যমে তাৎক্ষণিক উত্তর দেবে। মিউজ কথা বলার সময় ব্যবহারকারীরা চাইলে মাঝপথে তাকে থামিয়ে নতুন প্রশ্ন করতে পারবেন। মেটার দাবি, এতে কথোপকথন আরও স্বাভাবিক হবে। কারণ, ব্যবহারকারীদের প্রতিবার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

নতুন এ সুবিধা পরিচালিত হচ্ছে মেটার মিউজ রিয়েলটাইম ভয়েস ও মিউজ রিয়েলটাইম অ্যাভাটার প্রযুক্তির মাধ্যমে। কথোপকথনের সময় মিউজের অ্যাভাটারের ঠোঁটের নড়াচড়া ও মুখের অভিব্যক্তি তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ব্যবহারকারী কথা বলার সময়ও অ্যাভাটারটি মুখভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। ফলে এআই সহকারীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা অনেকটা ভিডিও কলের মতো হবে।

মিউজ ভয়েসে কণ্ঠস্বর পরিবর্তনের জন্য শত শত বিকল্প রেখেছে মেটা। ব্যবহারকারীরা অ্যাপে থাকা বিভিন্ন ধরনের কণ্ঠস্বর থেকে পছন্দমতো একটি নির্বাচন করতে পারবেন। এতে মিউজের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে।

কথোপকথনের সময় পর্দায় অ্যাভাটার কীভাবে দেখা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে অ্যাভাটার ছাড়াই শুধু কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলা যাবে। আবার চ্যাটের পাশাপাশি অ্যাভাটার দেখানোর সুযোগও রয়েছে। যাঁরা আরও সরাসরি কথোপকথনের অভিজ্ঞতা চান, তাঁরা পুরো পর্দায় অ্যাভাটার দেখার সুবিধা ব্যবহার করতে পারবেন।

মেটা জানিয়েছে, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ম্যাক প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে মিউজ ভয়েস চালু করা হচ্ছে। তবে আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। অন্যান্য দেশে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউজ১৮ ডটকম

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপসেরা–নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। হামজা চৌধুরীর অধিনায়কত্বের অভিষেকের ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ দেখুন এই লাইভ ব্লগে।

এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ জিতেছে ২০২৬ সালের বুকার পুরস্কার। বুকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলায় কীভাবে বই পড়ার নেশা তৈরি হয়েছিল, কোন বইগুলো তাঁর চিন্তাভাবনা বদলে দিয়েছে এবং কীভাবে তিনি লেখালেখির জন্য নিজেকে প্রস্তুত করেন। কথা বলেছেন তাঁর প্রিয় লেখার সরঞ্জাম, বই পড়ার জায়গা এবং সাহিত্যিক অনুপ্রেরণা নিয়েও। বুকার প্রাইজের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন রবিউল কমল।

বুকার পুরস্কারজয়ী বইটির অনুপ্রেরণা

এম জন হ্যারিসন: যুক্তরাজ্যের পূর্ব উপকূলের ছোট ছোট শিল্প-সাহিত্যের শহরগুলোকে ঘিরেই আমার উপন্যাসের গল্প তৈরি হয়েছে। এই উপকূল আমার খুব প্রিয়। হেস্টিংস থেকে টেমস নদী পর্যন্ত, এমনকি সাফোক পর্যন্ত পুরো এলাকাটিই আমার ভালো লাগে।

উপন্যাসটির বিষয়বস্তু ও ব্যঙ্গের পেছনে রয়েছে আমাদের সময়ের নানা ঘটনা। পৃথিবী সম্পর্কে আমাদের যত আশা ও ধারণা আছে, সেগুলো যখন একের পর এক ভেঙে পড়ে, তখন কী হয়? অথচ এত কিছুর পরও তো আমাদের জীবন চালিয়ে যেতে হয়। এ ভাবনাই বইটির মূল বিষয়।

যে বই পড়ার প্রেমে ফেলেছিল

এম জন হ্যারিসন: ছোটবেলা থেকেই আমি খুব বেশি বই পড়তাম। প্রায় নেশার মতো ছিল সেই পড়ার অভ্যাস। আমাদের বাড়ির ওপরতলায় একটি বড় আলমারি ছিল। সেটি ভর্তি ছিল বইয়ে। এমনকি আলমারির ভেতর ঢুকে বসাও যেত। সেখানে ধুলোমাখা অনেক পুরোনো পেপারব্যাক বই জমা ছিল। সেগুলোর কোনো কোনোটি প্রায় ৩০ বছরের পুরোনো।

আমার সব প্রিয় চরিত্র যেন ওই আলমারিতেই বাস করত। লেসলি চার্টেরিসের সেইন্ট, মিকি স্পিলেনের মাইক হ্যামার, আলফ্রেড বেস্টারের প্রতিশোধপরায়ণ গাল্লি ফয়েল—সবাই ছিল সেখানে। বইগুলো ছিল মূলত সস্তা রোমাঞ্চকর গল্প, গোয়েন্দা কাহিনি ও কল্পবিজ্ঞান। কিন্তু আমার কাছে সেগুলো ছিল একেকটি অসাধারণ অভিজ্ঞতা। বই পড়ার মাধ্যমে অনেক কিছু শিখেছি।

আমার মা অবশ্য ওই বইগুলো একেবারেই পছন্দ করতেন না। আর বইগুলো কার সংগ্রহ ছিল, তা-ও কখনো জানতে পারিনি। বাড়ির নিচতলার সামনের ঘরে অবশ্য আরও রুচিশীল ও নামকরা লেখকদের বই সাজিয়ে রাখা ছিল। সেগুলোর জন্য ছিল তিনটি আলাদা তাক।

যে বই লেখক হতে অনুপ্রাণিত করেছিল

এম জন হ্যারিসন: মাধ্যমিক স্কুলে পড়ার সময় আমাকে ডব্লিউ এইচ ডেভিসের ‘অটোবায়োগ্রাফি অব আ সুপার-ট্র্যাম্প’ বইটি পড়তে দেওয়া হয়েছিল। এটি ছিল এক ভবঘুরে মানুষের জীবনকাহিনি। ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, ময়লা-আবর্জনা, ক্ষুধা, খারাপ আবহাওয়া, নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা, এমনকি শরীরের অঙ্গ হারানোর ঘটনাও ছিল বইটিতে। ১৩ বছর বয়সে এমন একটি বই পাওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে!

বইটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। এরপর ভবঘুরে জীবন আর পাহাড়ে চড়ার প্রতি একধরনের নেশা তৈরি হয়। সেই আগ্রহ থেকেই পরে লিখেছিলাম ‘ক্লাইম্বার্স’ উপন্যাস। সেখানে অবশ্য পাহাড়ে চড়ার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার একটি বিষণ্ন ও ঘরোয়া ব্রিটিশ রূপ তুলে ধরেছি। এ প্রসঙ্গে ‘দ্য উইন্ড ইন দ্য উইলোস’ বইয়ের ‘দ্য ওয়াটার র্যাটস টেল’ গল্পটির কথাও বলা যায়।

এম জন হ্যারিসন

যে বই বারবার পড়া হয়েছে

এম জন হ্যারিসন: এমন বইয়ের সংখ্যা অনেক। ১৬ বছর বয়সের দিকে আমি ‘দ্য লর্ড অব দ্য রিংস’ পড়তে শুরু করি। পরের ১০ বছর ধরে প্রায় প্রতিবছরই বইটি অন্তত একবার পড়েছি। কিন্তু হঠাৎ একসময় বইটির প্রতি আমার আগ্রহ পুরোপুরি চলে গেল। এরপর আর কখনো বইটি পড়তে, দেখতে কিংবা এ নিয়ে কোনো আলোচনা শুনতে ইচ্ছা করেনি।

কিছু বইয়ের প্রতি আমাদের ভালোবাসা পুরোনো প্রেমের মতো। এক-দুই বছর পর সেই পুরোনো প্রেমের মানুষের সঙ্গে দেখা হলে মনে হয়, একসময় কেন যে তাকে এত ভালো লেগেছিল!

আমি জীবনে হাজার হাজার বই পড়েছি। প্রতিটি বই থেকেই কিছু না কিছু পেয়েছি। কোনো বইয়ের বক্তব্য যখন বুঝতে পেরেছি, তখন সেটি আমাকে কমবেশি মুগ্ধ করেছে।

যে বই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে

এম জন হ্যারিসন: সত্যি বলতে, এ রকম বইয়ের তালিকা অনেক বড় হবে। আমার জীবনে প্রভাব ফেলেছে এমন অসংখ্য বইয়ের মধ্যে একটি বইয়ের নাম বলা ঠিক হবে না। তাতে বিষয়টি খুব সহজ করে দেখানো হবে।

তবে উদাহরণ হিসেবে বলা যায়, প্রায় ১৬ বছর বয়সে এল পি হার্টলির ‘দ্য গো-বিটুইন’ বইটি পড়েছিলাম। বইটি আমাকে বড়দের জীবনের অনেক জটিল বিষয় বুঝতে সাহায্য করেছিল।

এর কিছুদিন পর আলাঁ রব-গ্রিয়ের ‘দ্য ইরেজার্স’ পড়ে আমি বেশ চমকে যাই। বইটির লেখার ধরন ছিল একেবারেই আলাদা। সেখানে ঘটনাগুলো খুব নিরাবেগ ও সাধারণভাবে তুলে ধরা হয়েছিল। তখনই আমার মনে প্রশ্ন জাগে, হার্টলির বইয়ে মানুষের গোপন কথা, আবেগ ও জটিল সম্পর্কের যে ছবি পাওয়া যায়, সেগুলো কি রব-গ্রিয়ের মতো সম্পূর্ণ আলাদা ভঙ্গিতে লেখা সম্ভব? ১৬ বছর বয়সে তো শেখার অনেক কিছুই বাকি থাকে।

উপন্যাস সম্পর্কে চিন্তাভাবনা বদলে দিয়েছিল যে বই

এম জন হ্যারিসন: উপন্যাস কীভাবে লেখা উচিত, সে সম্পর্কে আমার ধারণা প্রায়ই বদলায়। অনেক সময় সাহিত্যবিষয়ক বিভিন্ন তত্ত্ব ও আলোচনা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়।

আমি এসব তত্ত্বকে একধরনের যন্ত্রপাতির বাক্সের সঙ্গে তুলনা করি। সেখানে নানা রকম যন্ত্র থাকে। সেগুলো দিয়ে কোনো কিছু খুলে দেখা যায়, আবার নতুন করে তৈরিও করা যায়। লেখালেখির সময় কোনো জায়গায় আটকে গেলে কিংবা একই ধরনের সমস্যায় বারবার পড়লে এসব তত্ত্ব আমাকে নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে।

আমার কাছে সাহিত্যতত্ত্ব অনেকটা রহস্যময় কবিতার মতোও।

লেখালেখি সম্পর্কে আমার চিন্তায় সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল জেরার্ড জেনেটের ‘ন্যারেটিভ ডিসকোর্স’ বইটি। এই বইয়ে গল্পের সময় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি গল্পে সময় কীভাবে এগোয়, কোন ঘটনা আগে বা পরে বলা হয় এবং লেখক কীভাবে সময়ের হিসাব ঠিক করেন; এসব বিষয় বইটিতে ব্যাখ্যা করা হয়েছে।

সম্প্রতি আমি অল্প সময়ের ব্যবধানে পড়েছি এ ভি মারাচিনির ‘উই দ্য প্যারাসাইটস’ এবং ক্রিস্টিনা টিউডর-সিদেরির ‘আন্ডার দ্য সাইন অব দ্য ল্যাবিরিন্থ’। বই দুটি আমার খুব ভালো লেগেছে। এখানে শিল্প, সাহিত্য, লেখকের জীবন, নানা তত্ত্ব, ঘটনা ও ছবির আলোচনা সুন্দরভাবে একসঙ্গে এসেছে।

আমি লেখার কৌশল খুব পছন্দ করি। কিন্তু লেখা হোক কিংবা পড়া, বইয়ের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই রোমান্টিক।

এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’–এর প্রচ্ছদ

এই মুহূর্তে পড়ছি

এম জন হ্যারিসন: এ প্রসঙ্গে বলি, আমি এখন আবার পড়ছি অলিভিয়া লেইংয়ের ‘ফানি ওয়েদার’। শিল্পবিষয়ক সাময়িকী ‘ফ্রিজ’সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলো নিয়ে বইটি তৈরি হয়েছে।

বইটির নাম বেশ সুন্দর। এর লেখাগুলোয় শুধু শিল্পকলার কথাই বলা হয়নি, বরং শিল্পের বাইরের অনেক বিষয়ও উঠে এসেছে। এমনকি যখন শিল্পকলা নিয়ে আলোচনা করা হয়েছে, তখনো তার সঙ্গে যুক্ত হয়েছে পৃথিবীর নানা সমস্যা ও সংকট। লেইং দেখিয়েছেন, এসব সংকট মোকাবিলায় শিল্প কীভাবে মানুষকে সাহায্য করতে পারে।

লেখক হিসেবে বইটি আমাকে খুব আনন্দিত করেছে। একই সঙ্গে অবাকও করেছে। লেখক কী সুন্দরভাবে নিজের বক্তব্যের সঙ্গে ছবি ও দৃশ্যের বর্ণনা মিলিয়ে দিয়েছেন! যুক্তি আর কল্পনাকে এমনভাবে একসঙ্গে ব্যবহার করেছেন যে একটি বিষয় আরেকটির সঙ্গে মিশে গেছে।

আমার মনে হয়, এটাই ভালো মানের আধুনিক নন-ফিকশন লেখার একটি বড় গুণ। এখানে বিজ্ঞান, কবিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনীতি ও বাস্তব জীবনের নানা বিষয় একসঙ্গে তুলে ধরা যায়। আমিও যদি তাঁদের মতো এত সুন্দরভাবে লিখতে পারতাম!

যেখানে বসে পড়তে সবচেয়ে ভালো লাগে

এম জন হ্যারিসন: একসময় আমি লন্ডনের বার্নস এলাকায় থাকতাম। জায়গাটি লন্ডনের ধনী মানুষের বসবাসের জন্য পরিচিত।

প্রায় প্রতিদিন বিকেলে একটি বই আর আমার বিড়ালটিকে নিয়ে ঘরে চলে যেতাম। আমি বই পড়তাম আর বিড়ালটি পাশে ঘুমাত। সময়টা ছিল খুব সুন্দর। তবে অন্য অনেক সুখের সময়ের মতো এটিও বেশি দিন স্থায়ী হয়নি। সময়টা শেষ হয়ে যাওয়ার আগে যে এর গুরুত্ব বুঝতে পারিনি, সেটাই আফসোস।

সে সময় আমি জেন অ্যান ফিলিপসের ‘ব্ল্যাক টিকিটস’, জোয়ান ডিডিয়নের ‘প্লে ইট অ্যাজ ইট লেইস’ এবং ডেনিস জনসনের ‘রিসাসিটেশন অব আ হ্যাংড ম্যান’ পড়েছিলাম। বাড়িওয়ালির বাগানে ফুটে থাকা ইংরেজি গোলাপের সঙ্গে বইগুলোর গল্পের এক অদ্ভুত বৈপরীত্য তৈরি হতো।

মাঝেমধ্যে একটি কাঠবিড়ালি বারান্দায় চলে আসত। সেখানে ঘোরাঘুরি করত, নানা জিনিস নাড়াচাড়া করত। বিড়ালটি ঘুম থেকে জেগে উঠলেই কাঠবিড়ালিটি জানালার ওপাশ থেকে তার দিকে তাকিয়ে থাকত। যেন বিড়ালটিকে দেখে মজা পাচ্ছে!

এ ছাড়া ট্রেনে বসে বই পড়তেও আমার খুব ভালো লাগে।

এম জর্জ হ্যারিসন

কোথায়, কখন এবং কী দিয়ে লিখতে ভালো লাগে

এম জন হ্যারিসন: আমি নিয়মিত নোটবুকে লেখালেখি করি। ছোট আকারের মোলেস্কিন নোটবুক আমার বেশি পছন্দ। নোটবুকগুলো সব সময় কালো রঙের হয় এবং পাতাগুলো ছককাটা থাকে। লেখার জন্য ব্যবহার করি মুজির ০.৫ মিলিমিটারের লাল ও কালো কলম।

নোটবুকে লেখা কথাগুলো পরে কম্পিউটারে তুলে রাখি। সে সময় সেগুলো আবার পড়ি, সংশোধন করি এবং প্রয়োজনমতো পরিবর্তন আনি। আমার লেখার একটি বড় অংশ আসলে এই কাজের মধ্য দিয়েই তৈরি হয়। প্রথমে যা কেবল একটি ছোট নোট ছিল, কম্পিউটারে তোলার সময় সেটিই ধীরে ধীরে গল্প বা উপন্যাসের রূপ নিতে শুরু করে।

একসময় আমার গর্ব ছিল যে আমি যেকোনো জায়গায় বসে লিখতে পারি। কিন্তু এখন ল্যাপটপ নিয়ে বসলে একটু অস্থির লাগে। চারপাশে নীরবতা না থাকলে মনোযোগ ধরে রাখতে পারি না।

বুকার পুরস্কারজয়ী যে বই সবার পড়া উচিত

এম জন হ্যারিসন: পেনেলোপ ফিটজেরাল্ডের ‘অফশোর’ বইটি সবার পড়া উচিত বলে আমি মনে করি। ১৯৭৯ সালে উপন্যাসটি বুকার পুরস্কার জিতেছিল।

টেমস নদীর ব্যাটারসি রিচ এলাকায় কয়েকটি নৌকাবাড়িতে একদল মানুষের বসবাস। তাদের জীবন খুব একটা নিরাপদ বা নিশ্চিন্ত নয়। এসব মানুষের জীবন নিয়েই উপন্যাসের গল্প।

বইটি একই সঙ্গে ভীষণ মজার এবং গভীরভাবে আবেগময়। ফিটজেরাল্ড খুব সহজ, হালকা ও রসবোধপূর্ণ ভাষায় গল্প বলেছেন। তাঁর লেখায় রয়েছে অসাধারণ দক্ষতা। এমন সাবলীল ও সুন্দর লেখার ধরন সত্যিই অনুকরণ করা কঠিন।

ক্যালকুলেটর ছাড়া আঙুলের টোকায় যেভাবে লাখ টাকার হিসাব করেন রিপন
মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।