নাটোরে এমপির ছেলের ঘনিষ্ঠের মার্কেটে হামলা

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই চাঁচকৈড় বাজারে এক প্রবাসীর মালিকানাধীন রাশ মেগা শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের
নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের নিলামে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা তুলেছে সরকার। এর মধ্যে ৯১ দিন মেয়াদি বিলের চারটি নিলামে উঠেছে ২০ হাজার কোটি টাকা। ১৮...

নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর...

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
দ্বিতীয় সেশন বাংলাদেশের, সেঞ্চুরির পথে সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় সেশনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ধীরগতিতে রান তুললেও ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

দ্বিতীয় সেশন বাংলাদেশের, সেঞ্চুরির পথে সাদমান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা
সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

রাঙামাটির সাজেকে সাত দিন ধরে অবরোধ চলছে। আজ বুধবারও সকাল থেকে সাজেক সড়কে কোনো ধরনের যান চলাচল করেনি। গত বৃহস্পতিবার থেকে চলা এ অবরোধে সাজেক এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ওই এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে না পেরে বিপাকে পড়েছেন জুমচাষিরা।

শুধু তা–ই নয়, যান চলাচল না করায় ধারদেনা করে সংসার চালাচ্ছেন পর্যটকদের পরিবহনে ব্যবহৃত কয়েক শ গাড়ির চালক ও সহকারী। ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেক গাড়ির মালিক।

গত বৃহস্পতিবার থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এটি এ দুই সংগঠনের তৃতীয় দফা অবরোধ। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ কারণে পর্যটকেরা এলাকা ছেড়ে গেছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা প্রথম আলোকে বলেন, এলাকার বাসিন্দারা ঘরে মজুত থাকা খাবার দিয়ে দিন কাটাচ্ছেন। রুইলুই পাড়ার পাঁচটি দোকানে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যও শেষের পথে। অবরোধ আরও দু-এক দিন চললে এলাকায় খাদ্যসংকট দেখা দিতে পারে।

সাজেকের ১৬৯ নম্বর শিয়ালদাই মৌজার হেডম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জৌপেইথাং ত্রিপুরা বলেন, তাঁর ওয়ার্ডের ২২টি পাড়ার বাসিন্দাদের অধিকাংশ জুমচাষের ওপর নির্ভরশীল। অবরোধের কারণে তাঁরা মাচলং বাজারে যেতে পারছেন না। ফলে কলা, পেঁপে, আখ, মিষ্টিকুমড়া, চালকুমড়া ও কচুর মতো কৃষিপণ্য বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন। অনেক কৃষিপণ্য পেকে নষ্ট হচ্ছে। বাজারে নাপ্পি, শুঁটকি, প্রয়োজনীয় ওষুধসহ গৃহস্থালির পণ্যেরও ঘাটতি দেখা দিয়েছে।

সুনসান সাজেক, চতুর্থ দিনে গড়াল অবরোধ

ধারদেনায় চলছে সংসার

সাজেকে যান চলাচল বন্ধ থাকায় আয় হারিয়েছেন গাড়িচালক ও সহকারীরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ির বাসিন্দা ইসমাইল হোসেন দৈনিক মজুরিতে পিকআপ ভ্যান চালান। গাড়ি চালিয়ে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা আয় করতেন তিনি। আট সদস্যের সংসারে অসুস্থ বাবা ও দাদির পাশাপাশি দুই ছোট ভাইয়ের দায়িত্বও তাঁর ওপর। কিন্তু টানা সাত দিন গাড়ি চালাতে না পেরে পরিচিত একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

ইসমাইল বলেন, এখন পর্যটনের মৌসুম। এ সময়ে প্রতিদিন গাড়ি চালানোর লাইন থাকত। বছরের এই কয়েক মাসই তাঁদের আয় করার সময়। এভাবে চলতে থাকলে কয়েক দিন পর না খেয়ে থাকতে হবে।

পিকআপের সহকারী মো. শাকিল খন্দকার বলেন, সাজেকে গাড়ি গেলে প্রতিদিন ৬০০ টাকা মজুরি পান তিনি। এ আয় দিয়ে ঘরভাড়াসহ চার সদস্যের সংসার চালাতে হয়। গাড়ি বন্ধ থাকায় এখন ধারদেনা করে চলছেন।

নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরেছেন পর্যটকেরা, হোটেল না পেয়ে ভোগান্তি

চাঁদের গাড়ির (পুরো জিপ) চালক অংগোজাই মগও আয় বন্ধ হয়ে যাওয়ায় পেশা পরিবর্তনের চিন্তা করছেন। তিনি বলেন, গাড়ি চালানোর আয় দিয়েই সংসার চলে। পরিস্থিতি এমন থাকলে দিনমজুরি করতে হবে। টাকার অভাবে প্রবারণা পূর্ণিমাও ভালোভাবে উদ্‌যাপন করতে পারেননি। সামনে কঠিন চীবর দান, কী করবেন বুঝতে পারছেন না।

সাজেক বন্ধ থাকায় গাড়ির মালিকেরাও পড়েছেন বিপাকে। নিজের জমানো টাকা ও আট লাখ টাকা ঋণ নিয়ে গত বছর একটি পিকআপ কিনেছিলেন মো. মুন্না। প্রতি মাসে তাঁকে ঋণের ৩২ হাজার টাকা কিস্তি দিতে হয়। মুন্না বলেন, গাড়ি বন্ধ থাকলে ঋণের কিস্তি কীভাবে দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

খাগড়াছড়ির যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, তাঁদের সমিতিতে তালিকাভুক্ত গাড়ি রয়েছে ২৫০টি। জিপ মালিক সমিতির গাড়ি রয়েছে ৫০০টির বেশি। এ ছাড়া মাহিন্দ্র, চাঁদের গাড়ি, সিএনজিসহ প্রায় দেড় হাজারের বেশি যানবাহন সাজেকে চলাচল করে। অবরোধে এসব যানবাহনের চালক ও সহকারীদের আয় বন্ধ হয়ে গেছে। অনেক মালিক ঋণ নিয়ে গাড়ি কেনায় তাঁরাও কিস্তি পরিশোধে সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে জেলায় যানবাহন খাতে প্রতিদিন ৩০ থেকে ৪০ লাখ টাকা লোকসান হচ্ছে।

সাজেকে অবরোধ: মূল সমস্যা যেভাবে আড়ালে চলে যাচ্ছে

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। ১০ নম্বর হাজাছড়াসহ বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনে আজ বুধবার পিকেটাররা অবস্থান করছেন।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে ১১ অক্টোবর সাজেকে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে। ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আবার অবরোধের ডাক দেওয়া হয়। অবশ্য শারদীয় দুর্গাপূজার জন্য ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়। গত বুধবার দুটি সংগঠন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়।

এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজো বাজার এলাকায় গোলাগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

সাজেকে অবরোধ চলাকালে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে গত শনিবার অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধের বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, অবরোধ এখনো চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

ইসরায়েলে গতকাল মঙ্গলবার ভোটের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবার ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের ভোট দেওয়ার হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।

বুথফেরত জরিপের তথ্য বলছে, আরবদের নেতৃত্বাধীন প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ বা ইউনাইটেড আরব লিস্ট এসব আসন জিততে পারে।

ইসরায়েলের চ্যানেল ১২ গতকাল জানিয়েছে, বুথফেরত জরিপ অনুযায়ী, ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার প্রায় ৮০ শতাংশ—যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন

রাআম বা ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাস বলেন, তিনি আশা করছেন, চূড়ান্ত নির্বাচনী ফলাফলে তাঁর দলসহ নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে।

আব্বাসের দল রাআম বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাঁচটি আসন ধরে রেখেছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে যে জোট সরকার ক্ষমতায় ছিল, তাঁর দল সেই জোটেও যোগ দিয়েছিল। আব্বাস আরও বলেন, নির্বাচনের আগে ও পরে—দুই সময়েই প্রধান দুই জোট তাঁর দলের সঙ্গে যোগাযোগ করেছে।

আব্বাসের দল রাআম বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাঁচটি আসন ধরে রেখেছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে যে জোট সরকার ক্ষমতায় ছিল, তাঁর দল সেই জোটেও যোগ দিয়েছিল। আব্বাস আরও বলেন, নির্বাচনের আগে ও পরে—দুই সময়েই প্রধান দুই জোট তাঁর দলের সঙ্গে যোগাযোগ করেছে।

নেতানিয়াহুর কপালে কী আছে—ক্ষমতা, নাকি কারাগার

‘জয়েন্ট লিস্ট’ দলের নেতা আহমাদ তিবি উত্তর ইসরায়েলের আরব–অধ্যুষিত তাইবে গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিচ্ছেন

‘আরবদের বাইরে রাখা যাবে না’

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেন, আইজেনকটের দলের মতো দলগুলোর জন্য সরকার গঠন কঠিন হতে পারে। কারণ, নির্বাচনী প্রচারের সময় তারা আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

তাদের এখন এর মূল্য দিতে হবে বলে মনে করেন পিঙ্কাস। তিনি বলেন, ‘যখন আপনার ভোটের প্রয়োজন হবে, শুধু তখন তাদের বিবেচনায় নেওয়া হবে এবং জোটে টানা হবে, এমনটা আর চলবে না। আরবদের বাইরে রাখা যাবে না।’

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই

অ্যালন পিঙ্কাস, ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূতযখন আপনার ভোটের প্রয়োজন হবে, শুধু তখন তাদের বিবেচনায় নেওয়া হবে এবং জোটে টানা হবে, এমনটা আর চলবে না। আরবদের বাইরে রাখা যাবে না।

নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী জোট ভোটের দিন গতকাল শেষ মুহূর্তেও তাদের সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিল। তারা নিজেদের সমর্থকদের ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভোট দেওয়ার হার বেড়ে যাওয়ার বিষয়টি নিয়েও সতর্ক করে। আরব রাজনীতিকেরা এই কৌশলের নিন্দা করে একে বর্ণবাদী ও উসকানিমূলক বলে অভিহিত করেছিলেন।

ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে

অক্টোবর ২৮, ২০২৬
গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি
গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা দখলমুক্ত রাখা হবে। এই সড়কের কোথাও হকারদের বসতে দেওয়া হবে না। নির্ধারিত স্থানের বাইরে রাস্তা ও ফুটপাত দখল করে কোনো হকার দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

আজ বুধবার রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট–সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো উচ্ছেদ করা হয়। পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ অবকাঠামো ভেঙে ফেলার পাশাপাশি মালামাল–সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁরা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

রাজধানীর গুলিস্তান এলাকায় আজ বুধবার উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি

উচ্ছেদের পর আবার রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়ে প্রশাসক বলেন, হকারদের বিভিন্ন মাধ্যমে সতর্ক করা হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠক হয়েছে। এরপরও উচ্ছেদ করা জায়গায় আবার দোকান বসানো হচ্ছে। এ কারণে এখন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।

আবদুস সালাম বলেন, নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসি জানিয়েছে, আজকের অভিযানে সংস্থাটির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী ও ছয় প্লাটুন পুলিশ অংশ নেন।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

অক্টোবর ২৮, ২০২৬
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ব্যাংক খাতের মাধ্যমে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একেবারেই অনুচিত। এটা রাজনৈতিক সরকারকেই বুঝতে হবে।

অক্টোবর ২৮, ২০২৬
আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন: ট্রাম্প
আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন: ট্রাম্প

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল বা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

অক্টোবর ২৮, ২০২৬
বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ
বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ

কুইজে পোলিও রোগ, এর প্রতিরোধ, টিকাদানের গুরুত্ব ও শিশুস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পোলিও সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়। কুইজ শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

অক্টোবর ২৮, ২০২৬
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অক্টোবর ২৮, ২০২৬
ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না
ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না

বিশ্বকাপের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। ইউরোপের ক্লাবগুলোতে প্রতিবছর অসংখ্য ফুটবলার রপ্তানি করে তারা। কিন্তু সেই বিপুল প্রতিভার ভিড় থেকে বিশ্বসেরা উঠে আসছেন কজন?

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারো
ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারো

ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। এদিকে, ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'
পত্রিকা: 'নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার'

পহেলা নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেবে সরকার। এজন্য বাড়তি ব্যয় সংস্থানে সরকার চলতি মাসে ব্যাংক থেকে ঋণ নেয়া বাড়িয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিষয়টি রয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রের প্রধান শিরোনামে।

অক্টোবর ২৮, ২০২৬
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?
মাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?

বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দু'দেশের নির্বাচনের ফলাফলের প্রভাব থাকবে বিশ্বব্যাপী
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দু'দেশের নির্বাচনের ফলাফলের প্রভাব থাকবে বিশ্বব্যাপী

আগামী সপ্তাহে দুইটি পৃথক মহাদেশে দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলাফল পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। অভাবনীয়ভাবে মিলে যাওয়া নির্বাচনী ক্যালেন্ডারে প্রায় ছয় হাজার মাইল দূরত্বের দুইটি দেশের ভোটাররা মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

অক্টোবর ২৭, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
সারার ক্যারিয়ারে কেন পাশে ছিলেন না বাবা সাইফ!
সারার ক্যারিয়ারে কেন পাশে ছিলেন না বাবা সাইফ!

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সারা আলী খান। তার স্বীকারোক্তি, তারকা পরিবারের সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরুতে কিছু সুবিধা পেয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতার কারণে প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্রগুলো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

অক্টোবর ২৮, ২০২৬
সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী
সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধ চলছে।

অক্টোবর ২৮, ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় হামলা মামলায় রুমির আগাম জামিন আবেদন
টঙ্গীর মাদ্রাসায় হামলা মামলায় রুমির আগাম জামিন আবেদন

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় ভাঙচুর, হামলা ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন শাহজালাল রুমি।

অক্টোবর ২৮, ২০২৬
লুলার কাছে হেরে যাওয়া বলসোনারোকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেবেন ট্রাম্প
লুলার কাছে হেরে যাওয়া বলসোনারোকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে এলে তিনি তা অনুমোদন করবেন।

অক্টোবর ২৮, ২০২৬
সিলেটে মাজারে ঘুরতে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
সিলেটে মাজারে ঘুরতে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত করতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে।

অক্টোবর ২৮, ২০২৬
ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের
ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামকে প্রত্যাহার ও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

অক্টোবর ২৮, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬