ইউপি নির্বাচন: প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিরাপত্তা শঙ্কা, ঢাবি থেকে চলে গেলেন দুই বিদেশি শিক্ষার্থী

কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলা ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী।

নিরাপত্তা শঙ্কা, ঢাবি থেকে চলে গেলেন দুই বিদেশি শিক্ষার্থী
শপথ নিয়েই সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহুর বিরোধীরা

সরকার গঠনের মতো ঐক্য তাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। তবুও বিরোধী দলগুলো নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট চেয়েছিল।

শপথ নিয়েই সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহুর বিরোধীরা
রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রামেক হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লার যে সড়কে মিশে আছে ৯ বীরের রক্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

কুমিল্লার যে সড়কে মিশে আছে ৯ বীরের রক্ত
ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।

ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত

মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ `বি`-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন। পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প।

বাড়ির বাইরে পড়তে যাওয়া নিয়ে কথা শুনতে হয়েছে: প্রতিভা নাইডু

মৌলভীবাজারের প্রতিভা নাইডু

চা-বাগানের সবুজের মধ্যে বড় হয়েছি। তবে ‘বাগান’ কখনোই আমার সীমানা ছিল না।

আমার মা চা-শ্রমিক, বাবা দোকানি। সীমিত আয় দিয়েই তাঁরা আমাকে ও আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছেন। উচ্চশিক্ষার পথে অনেক বাধা এসেছে। একজন নারী হিসেবে বাড়ির বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মানুষের নানা কটু কথা শুনতে হয়েছে। অনেকে বলতেন, মেয়েকে এত দূরে রেখে কী হবে, এখন সময় ভালো না। এসব শুনে কষ্ট পেয়েছি, কখনো ভয়ও হয়েছে; কিন্তু স্বপ্ন থেকে সরে আসিনি।

আমার সবচেয়ে বড় শক্তি ছিল মা-বাবার বিশ্বাস। তাঁরা অন্যের কথায় কান না দিয়ে সব সময় আমার পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন। তাঁদের ত্যাগ ও সহযোগিতায় আজ আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ছি। এইউডব্লিউকে ধন্যবাদ, আমার স্বপ্নের সারথি হওয়ার জন্য। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই, ছোট ভাইয়ের পড়াশোনায় সাহায্য করতে চাই। আমার মতো চা-বাগানের অন্য মেয়েরাও যেন সাহস করে বড় স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নই দেখি।

রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

বাবার বিশ্বাসই এগিয়ে চলার শক্তি : রাবেয়া সুলতানা

রাবেয়া সুলতানা, পাহাড়তলী, চট্টগ্রাম

বাবার বয়স ৭০ পেরিয়েছে। তিনি অটোরিকশাচালক। মা গৃহিণী। আমরা দুই বোন, ভাই নেই। স্কুলজীবন থেকেই পড়াশোনা চালাতে গিয়ে অনেক বাধার মুখে পড়েছি। কখনো না খেয়ে থাকতে হয়েছে, কখনো গাড়িভাড়া না থাকায় হেঁটে স্কুল-কলেজে গিয়েছি। অবস্থা বুঝে স্কুলের শিক্ষকেরা অনেক সহযোগিতা করেছেন। কাদের স্যার, সাইফুন্নাহার ম্যাম, শিরিন ম্যাম ও ফরিদা ম্যাম আমাকে প্রায় তিন-চার বছর বিনা বেতনে পড়িয়েছেন। কলেজে ভর্তি হওয়ার টাকাও বাবা ধার করে জোগাড় করেছিলেন। পরে প্রথম টার্ম পরীক্ষায় প্রথম হওয়ায় শিক্ষকেরা অধ্যক্ষের সঙ্গে কথা বলে আমার প্রথম বর্ষের বেতন মওকুফের ব্যবস্থা করেন। কখনো কখনো না খেয়ে কলেজে যেতাম। জানতে পেরে শিউলি ম্যাম আমাকে তাঁর সঙ্গে খেতে বসাতেন। এইচএসসি পরীক্ষার আগে এক শিক্ষক এক মাসের বাজারও করে দিয়েছিলেন। শিক্ষকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি কোনো দিন ভুলব না। বিনা বেতনে এইউডব্লিউতে পড়ার সুযোগ পেয়েছি; কিন্তু পরিবারের ঋণ, বাড়িভাড়া ও বাবার বয়সের কথা ভেবে দুশ্চিন্তা হয়। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে আমি পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।

বাবার অনুপ্রেরণায় কষ্ট গায়ে মাখিনি: রুমী দাস

রুমী দাস, মৌলভীবাজার

মা-বাবা দুজনই চা-শ্রমিক। আমাদের পাঁচজনের সংসারে অভাব থাকলেও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি, পড়াশোনা করে নিজের ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ব।

ছোটবেলায় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। অনেক রাতে অন্ধকারের মধ্যে পড়াশোনা করেছি। গাড়িভাড়া না থাকায় স্কুলে গিয়েছি হেঁটে। বাবার অনুপ্রেরণা ছিল বলেই এসব কষ্ট গায়ে মাখিনি। অনেকে বলতেন, মেয়েকে পড়িয়ে কী লাভ, বিয়ে দিয়ে দাও। বাবা তাঁদের কথা শোনেননি। তিনি বলতেন, প্রয়োজন হলে রক্ত বিক্রি করেও আমাকে পড়াবেন। শুধু ভালো করে পড়াশোনা করার কথা বলেছেন সব সময়। কাকাও পড়াশোনার খরচ দিয়ে সহযোগিতা করেছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এসে আরও বড় স্বপ্ন দেখার সাহস পেয়েছি। তবু আমার ব্যক্তিগত খরচের চাপটা পরিবারের ওপর গিয়েই পড়ে। অদ্বিতীয়া বৃত্তি এই চাপ কিছুটা কমাবে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা-বাবার পাশে থাকতে চাই। আমার মতো চা-শ্রমিক পরিবারের মেয়েরাও যেন স্বপ্নপূরণের সাহস পায়, সেই অনুপ্রেরণা হতে চাই।

পরিবারের ত্যাগে এগিয়ে চলেছে আমার পড়াশোনা: সংয়া ম্রো

সংয়া ম্রো, রুমা, বান্দরবান

ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে আসছি। যখন পঞ্চম শ্রেণিতে পড়ি, ভারী কাজ করতে গিয়ে বাবার বাঁ হাত ভেঙে যায়। সেই থেকে সংসারের দায়িত্ব অনেকটাই মায়ের ওপর।

বড় দাদা অষ্টম শ্রেণির পর আর পড়তে পারেনি। মা-বাবার সঙ্গে কাজ শুরু করেছে। বড় দিদিও পড়ালেখা ছেড়ে কাজ নিয়েছে পোশাক কারখানায়। তাঁর উপার্জনের টাকায় আমি পড়াশোনা করেছি।

ছোটবেলা থেকেই হোস্টেলে বড় হয়েছি। অভাবের কারণে কখনো কখনো অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। এমন দিনও গেছে, মায়ের দিনমজুরির সামান্য আয় দিয়ে পুরো সংসার চালাতে হয়েছে। একসময় মনে হয়েছিল, হয়তো কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না, পড়াশোনা এখানেই থেমে যাবে; কিন্তু মায়ের পরিশ্রম ও ধৈর্য আমাকে হাল ছাড়তে দেয়নি।

মা-বাবা, দাদা ও দিদিদের সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। মনোযোগ দিয়ে পড়াশোনা শেষ করে আমি নিজের ভবিষ্যৎ গড়তে চাই। একদিন পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই।

বাবার বিশ্বাসের মূল্য দিতে চাই: সুমাইয়া আরফিন

সুমাইয়া আরফিন, রাউজান, চট্টগ্রাম

বাবা একটি ছোট্ট দোকান চালান। মাসে আয় করেন ৯ থেকে ১০ হাজার টাকা। এই টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছোট ভাইয়ের পড়াশোনার ব্যয়ও বহন করতে হয়। আমি বিজ্ঞান বিভাগে পড়েছি। বই, খাতা, প্রাইভেট শিক্ষকের খরচ…এতসব জোগানো খুব কঠিন ছিল। বন্ধুদের গাইড বই ও টেস্ট পেপার থেকে ছবি তুলে পড়েছি। পরে টিউশনি করে নিজের পড়াশোনার কিছু খরচ চালিয়েছি। ইউটিউবে ভিডিও দেখে দেখে প্রস্তুতি নিয়েছি।

২০২৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সামার স্কুলে অংশ নিয়েছিলাম। পরে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাবা কষ্ট করে টাকা জোগাড় করে দেন। অবশেষে পরীক্ষা ও ভাইভায় অংশ নিয়ে পূর্ণ বৃত্তিও পেয়ে যাই। এটা ছিল আমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সুযোগ। তবে এখনো খাতা, কলম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হয়। অদ্বিতীয়া বৃত্তির সহায়তায় এসব খরচের কিছুটা নিজে বহন করতে পারব। এতে বাবার ওপর চাপ কমবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারব। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে মা–বাবার ত্যাগের মূল্য দিতে চাই, আমার মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।

নভেম্বর ১১, ২০২৬
আকিজ মোটরসের নতুন পরিবেশক ইকো–নেস্ট পাওয়ার, কাজ করবে টাঙ্গাইলে
আকিজ মোটরসের নতুন পরিবেশক ইকো–নেস্ট পাওয়ার, কাজ করবে টাঙ্গাইলে

টাঙ্গাইল জেলায় ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে ইকো-নেস্ট পাওয়ারকে পরিবেশক হিসেবে যুক্ত করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মোটরস। এ উপলক্ষে গত রোববার রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিন উদ্দীন, পরিচালক শেখ আজমান উদ্দীন, আকিজ মোটরসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নাজমুন নাহার, নির্বাহী পরিচালক রুহুল আমিন, মহাব্যবস্থাপক (পরিচালনা) গাজী মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও অংশ নেন ইকো-নেস্ট পাওয়ারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান, বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য পরিবেশক, ব্যবসায়ী প্রতিনিধিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

নতুন এই অংশীদারত্বের মাধ্যমে টাঙ্গাইলে আকিজ মোটরসের বাণিজ্যিক যানবাহন, ইলেকট্রিক মোটরসাইকেল, ইলেকট্রিক ভেহিক্যাল, বুয়েট ও সরকার অনুমোদিত ইলেকট্রিক রিকশা পথিক, লিথিয়াম ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, অটো সার্ভিস ইকুইপমেন্ট ও অটোমোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণ করা হবে।

আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মোটরসের প্রতিষ্ঠাতা শেখ আমিন উদ্দীন বলেন, আকিজ মোটরসের প্রধান লক্ষ্য পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক ও টেকসই পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান ও দেশের উন্নয়নে ভূমিকা রাখাই আকিজ মোটরসের মূল উদ্দেশ্য।

ইকো-নেস্ট পাওয়ারের কর্ণধার মো. কামরুজ্জামান বলেন, ‘আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ মোটরসের ব্যবসায়িক অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আকিজ গ্রুপের ব্র্যান্ড ভেল্যু ও সাধারণ মানুষের কাছে আকিজ গ্রুপের পণ্যের গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে টাঙ্গাইল জেলায় আকিজ মোটরসের পণ্য বিক্রয়ে সারা দেশে প্রথম হওয়াই ইকো-নেস্ট পাওয়ারের প্রধান লক্ষ্য।’

নভেম্বর ১১, ২০২৬
হার্ডডিস্কে যেভাবে তথ্য সংরক্ষিত হয়
হার্ডডিস্কে যেভাবে তথ্য সংরক্ষিত হয়

সভ্যতার শুরু থেকেই মানুষ তথ্য সংরক্ষণ করে আসছে। পাথর, মাটির ফলক ও কাগজের পর কম্পিউটারের যুগে এল পাঞ্চড কার্ড ও ম্যাগনেটিক ড্রাম। ১৯৫৬ সালে আইবিএম তৈরি করে প্রথম বাণিজ্যিক হার্ডডিস্ক ড্রাইভ ‘আইবিএম ৩০৫ র‍্যামাক’। ৫০টি বিশাল প্ল্যাটারে এর ধারণক্ষমতা ছিল মাত্র ৩.৭৫ মেগাবাইট! এরপর ধীরে ধীরে প্ল্যাটার ছোট হয় এবং প্রযুক্তি উন্নত হয়ে টেরাবাইট ক্ষমতার হার্ডডিস্ক বা এইচডিডি তৈরি হয়।

তবে আশির দশকে আসে আরেক বিপ্লব। ফুজিও মাসুওকার নেতৃত্বে তোশিবা তৈরি করে ফ্ল্যাশ মেমোরি এবং পরে ন্যান্ড ফ্ল্যাশ। ১৯৯১ সালে স্যানডিস্ক আইবিএমের জন্য ফ্ল্যাশভিত্তিক এসএসডি মডিউল তৈরি করে, যা আজকের আধুনিক মেমোরি কার্ড, পেনড্রাইভ ও এসএসডির ভিত্তি।

১৯৫৬ সালে আইবিএম তৈরি করে প্রথম বাণিজ্যিক হার্ডডিস্ক ড্রাইভ ‘আইবিএম ৩০৫ র‍্যামাক’

কম্পিউটার যেকোনো লেখা, ছবি বা ভিডিওকে শেষ পর্যন্ত ০ ও ১–এ নামিয়ে আনে। তবে মেমোরির কোথাও ‘০’ বা ‘১’ লেখা থাকে না; বরং একটি নির্দিষ্ট ভৌত অবস্থাকে ০ বা ১ হিসেবে ধরা হয়।

হার্ডডিস্কে একটি মুভি জমা রাখতে কতগুলো পরমাণু লাগে

১৯৫৬ সালে আইবিএম তৈরি করে প্রথম বাণিজ্যিক হার্ডডিস্ক ড্রাইভ আইবিএম ৩০৫ র‍্যামাক। ৫০টি বিশাল প্ল্যাটারে এর ধারণক্ষমতা ছিল মাত্র ৩.৭৫ মেগাবাইট!

এইচডিডিতে এ অবস্থা তৈরি হয় চৌম্বকত্ব দিয়ে। এর প্ল্যাটারের ওপর অসংখ্য ক্ষুদ্র ম্যাগনেটিক গ্রেইন থাকে। রাইট হেড চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এগুলোর চৌম্বকীয় বিন্যাস বদলে দেয়। পরে রিড হেড সেই চৌম্বকীয় অবস্থার পরিবর্তন ধরে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, যা বিশ্লেষণ করে কম্পিউটার আবার ০ ও ১–এ ফিরিয়ে নেয়।

অন্যদিকে এসএসডির মেমোরি সেলগুলো মূলত বিশেষ ধরনের ট্রানজিস্টর। এর ভেতরে ফ্লোটিং গেট বা চার্জ–ট্র্যাপ অঞ্চলে কোয়ান্টাম টানেলিং নামের প্রক্রিয়ায় ইলেকট্রন আটকে রাখা হয়। ইলেকট্রন জমলে ট্রানজিস্টরের ভোল্টেজ বদলে যায়।

একজন ইউএস কোস্ট গার্ড অপারেটর IBM 305 RAMAC কম্পিউটার পরিচালনা করছেন

এই বৈদ্যুতিক অবস্থা থেকেই সংরক্ষিত তথ্য নির্ধারণ করা হয়। আধুনিক টিএলসি বা কিউএলসি ন্যান্ডে একটি সেলে একাধিক চার্জ লেভেল আলাদা করে একাধিক বিট রাখা যায়।

কম্পিউটারে কোনো ফাইল ডিলিট করলে সঙ্গে সঙ্গে তা মুছে যায় না। ফাইল সিস্টেম শুধু ওই জায়গা খালি বলে চিহ্নিত করে। এইচডিডিতে নতুন ডেটা না লেখা পর্যন্ত পুরোনো তথ্য থেকেই যায়। তবে এসএসডিতে সরাসরি পুরোনো ডেটার ওপর নতুন ডেটা লেখা যায় না।

তাই নতুন ডেটা অন্য জায়গায় লেখা হয় এবং পরে ট্রিম ও গারবেজ কালেকশনের মাধ্যমে পুরোনো ডেটার ব্লকটি মুছে ফেলা হয়।

প্রকৃতির হার্ডডিস্ক

এসএসডির মেমোরি সেলগুলো মূলত বিশেষ ধরনের ট্রানজিস্টর। এর ভেতরে ফ্লোটিং গেট বা চার্জ–ট্র্যাপ অঞ্চলে কোয়ান্টাম টানেলিং নামের প্রক্রিয়ায় ইলেকট্রন আটকে রাখা হয়।

তাহলে মেমোরি নষ্ট হয় কেন? এসএসডির ন্যান্ড ফ্ল্যাশে বারবার ডেটা লেখা ও মোছার সময় এর ভেতরের অক্সাইড স্তরে ক্ষয় জমে। ফলে একসময় ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায়। অন্যদিকে এইচডিডিতে সাধারণত মোটর, অ্যাকচুয়েটর বা রিড/রাইট হেডের মতো যান্ত্রিক ত্রুটির কারণে ড্রাইভ অকেজো হতে পারে।

তথ্য সংরক্ষণের জন্য অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপ বা ক্লাউড স্টোরেজও ব্যবহৃত হয়। ক্লাউড স্টোরেজ মূলত বিশাল সার্ভারের এইচডিডি বা এসএসডি। সাশ্রয়ী দাম ও বেশি জায়গার জন্য এইচডিডি এবং দ্রুতগতির জন্য এসএসডি। তবে প্রয়োজন অনুযায়ী এই দুই প্রযুক্তির মিশ্রণই বর্তমানে সবচেয়ে কার্যকর।

লেখক: সফটওয়্যার ডেভেলপার, নেক্সালাইজ লিমিটেড

সূত্র: কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম

*লেখাটি ২০২৬ সালে বিজ্ঞানচিন্তায় অক্টোবর সংখ্যায় প্রকাশিত

সিডিতে যেভাবে তথ্য সংরক্ষণ করা হয়

নভেম্বর ১১, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা

নারী পুলিশ সদস্যের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান (বাঁ পাশে)

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটের জন অসফ

মাত্র ৩৯ বছর বয়স। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে। এই তুলনা করতে গিয়ে কেউ কেউ তাঁকে বলছেন ‘নতুন ওবামা’ বা ‘পরবর্তী ওবামা’। বিস্তারিত পড়ুন...

রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস

তাওহিদ হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। বিস্তারিত পড়ুন...

বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী

১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর

গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার? বিস্তারিত পড়ুন...

নভেম্বর ১১, ২০২৬
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

নভেম্বর ১১, ২০২৬
৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার
৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

নভেম্বর ১১, ২০২৬
সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের
সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের

সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের

নভেম্বর ১১, ২০২৬
সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের
সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের

এমপির স্ত্রী-ভাগ্নীরা সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত অব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১১, ২০২৬
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নভেম্বর ১১, ২০২৬
‘ঋণের টাকা দিয়ে ফুটানি দেখানোর মানুষ অনন্ত জলিল না’
‘ঋণের টাকা দিয়ে ফুটানি দেখানোর মানুষ অনন্ত জলিল না’

ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

নভেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: হাসপাতাল ছাড়ল ৭৬ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: হাসপাতাল ছাড়ল ৭৬ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬ শিক্ষার্থী। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৮ জন।

নভেম্বর ১১, ২০২৬
ইতালিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি
ইতালিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি

ইতালিতে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পর শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন ইতালীয় পুলিশের একজন মুখপাত্র।

নভেম্বর ১১, ২০২৬
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

নভেম্বর ১১, ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত

মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ `বি`-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

নভেম্বর ১১, ২০২৬
ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।

নভেম্বর ১১, ২০২৬
কুমিল্লার যে সড়কে মিশে আছে ৯ বীরের রক্ত
কুমিল্লার যে সড়কে মিশে আছে ৯ বীরের রক্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

নভেম্বর ১১, ২০২৬