যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য আটলান্টিক’- বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র ও ১১ লাখ টাকা উদ্ধার

নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ প্রায় ১১ লাখ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১।

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র ও ১১ লাখ টাকা উদ্ধার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট পড়েছে ৪৮ শতাংশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট পড়েছে ৪৮ শতাংশ
‘সেক্স সিম্বল’ তকমার আড়ালের নারীটিকে কেউ দেখেনি: জিনাত আমান

বলিউড সিনেমার প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান সত্তর দশকের মাঝামাঝি সময়ে ফিল্ম ইন্ডিাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিলেন।

‘সেক্স সিম্বল’ তকমার আড়ালের নারীটিকে কেউ দেখেনি: জিনাত আমান
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬
শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যথাক্রমে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খাল...

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান

ইরান বিশ্বব্যাপী বিস্তৃত সামরিক সংস্থাগুলোর একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে তারা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে অন্তত ২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক এবং ভারী ট্র...

মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অক্টোবর ২৯, ২০২৬
যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট
যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

অক্টোবর ২৯, ২০২৬
১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড়
১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড়

মুক্তির প্রথম ১১ দিনেই যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে সিরিজটি দেখা হয়েছে ১৩০ কোটি মিনিট।

অক্টোবর ২৯, ২০২৬
এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা
এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আজ বেলা ২টা ২০ মিনিটে লাশ গ্রহণ করেন কে এম এনায়েতুল করিম। পরে মরদেহ ফ্রিজিং ভ্যানে উত্তরার বাসায় নেওয়া হয়।

অক্টোবর ২৯, ২০২৬
খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর
খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর

র্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে গেলেন সাবিনা।

অক্টোবর ২৯, ২০২৬
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বারবার মায়ের ফোন পেয়ে তাহসিফ জানিয়েছিলেন ‘ফিরছি’, পরদিন তুরাগে ভাসছিল লাশ

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি হাস্যকর।

তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

অক্টোবর ২৯, ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩
সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে দশম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ ও ‘ওটি নার্স’ পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুই পদে মোট ৯ হাজার ২৭৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের বাছাই পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৯ জন প্রার্থী। এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৩ আগস্ট।

অন্যদিকে, ‘ও.টি. নার্স’ পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন প্রার্থী। এই পদের এমসিকিউ পরীক্ষা গত ২৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়।

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি

পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। এ ছাড়া পরে বিজ্ঞপ্তির কোনো শর্তে উল্লেখযোগ্য ঘাটতি দেখা গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে পিএসসির ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

১. স্টাফ নার্সের ফল দেখুন এখানে

২. ওটি নার্সের ফল দেখুন এখানে

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা

অক্টোবর ২৯, ২০২৬
আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন
আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন

প্রতি মুহূর্তে অসংখ্য অদৃশ্য কণা ছুটে যাচ্ছে আমাদের শরীরের ভেতর দিয়ে। আমি-আপনি বসে আছি, হাঁটছি, ঘুমাচ্ছি কিংবা এই লেখাটি পড়ছি—কোনো অবস্থাতেই এই কণার যাওয়া আসা থামানো সম্ভব নয়। এসব কণা আমাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, অথচ আমরা কিছুই টের পাচ্ছি না। এমনকি এতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হচ্ছে না। এই কণাগুলোর নাম নিউট্রিনো।

নিউট্রিনো নিয়ে গবেষণার জন্যই এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। ২০২৬ সালের ৬ অক্টোবর তাঁকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, অ্যান্টার্কটিকার বরফের গভীরে তৈরি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

হ্যালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। নিউট্রিনো নামে অতি ক্ষুদ্র কণাগুলো নিয়ে তিনি কয়েক দশক ধরে কাজ করছেন। তাঁর নেতৃত্বে তৈরি হয়েছে এমন এক বিশাল যন্ত্র, যা অ্যান্টার্কটিকার বরফের গভীরে লুকিয়ে থেকে মহাবিশ্বের দূরদূরান্ত থেকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করে।

নিউট্রিনো সম্পর্কে বিজ্ঞানীরা অনেক কিছুই জেনেছেন। কিন্তু এই কণাগুলো এখনো মহাবিশ্বের অনেক রহস্যের চাবিকাঠি। এগুলো কোথা থেকে আসে? কীভাবে তৈরি হয়? এত সহজে সবকিছুর ভেতর দিয়ে চলে যেতে পারা কণাগুলোকে শনাক্ত করাই-বা সম্ভব কীভাবে?

নোবেল পুরস্কার পাওয়ার পর নিউইয়র্ক টাইমসের রিপোর্টার স্টিভেন কার্টজকে নিউট্রিনো নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ফ্রান্সিস হ্যালজেন। চলুন, তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক এই অদ্ভুত কণাগুলোর গল্প। প্রশ্নগুলো বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য তুলে ধরেছেন অনিক রায়।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নিউট্রিনো বোঝাতে হলে কী বলবেন?

ফ্রান্সিস হ্যালজেন: নিউট্রিনোকে এমন এক ধরনের কণা বলতে পারেন, যা নিউক্লীয় পদার্থবিদ্যার অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঘটতে সাহায্য করে। নিউক্লীয় পদার্থবিদ্যা না থাকলে সূর্য আলো দিত না, বিগ ব্যাং ঘটত না, নক্ষত্রগুলোও বিস্ফোরিত হতো না। আর কার্ল সেগান যেমন বলেছিলেন, আমরা সবাই নক্ষত্রের উপাদান দিয়ে তৈরি। অর্থাৎ, মহাবিশ্বের পদার্থ যেসব মৌলিক কণা দিয়ে গঠিত, নিউট্রিনোও তাদের একটি। আসলে মহাবিশ্বে নিউট্রিনোর সংখ্যা নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের চেয়েও বেশি।

নিউট্রিনোকে বলা হয় মহাবিশ্বের দূরদূরান্ত থেকে আসা ‘ভূতুড়ে কণা’। কথাটা শুনলে তো অলৌকিক কিছু মনে হয়!

হ্যালজেন: আমি কখনো কখনো নিউট্রিনোকে বাস্তবতার সবচেয়ে ক্ষুদ্র সত্তা বলে থাকি। মনে হয়, কণাটি যেন আছেই, আবার নেইও। এর কোনো বৈদ্যুতিক আধান নেই। অন্য যেসব বস্তুর সংস্পর্শে আনা হয়, সেগুলোর সঙ্গে এটি প্রায় কোনো মিথস্ক্রিয়াই করে না। আমরা সবচেয়ে বেশি শক্তির নিউট্রিনো নিয়ে কাজ করি। তারপরও এত বিপুল সংখ্যক নিউট্রিনোর মধ্যে মাত্র একটি শনাক্ত করতে পারি, বাকিগুলো আমাদের যন্ত্রের মধ্য দিয়ে চলে যায়।

অচেনা মেইল পেয়ে কল ব্যাক করতেই শুনলেন নোবেল জয়ের খবর

চারপাশে এমন এক রহস্যময় জগৎ রয়েছে, এটা জানলে আমাদের দৈনন্দিন জীবনে কী পরিবর্তন আসে?

হ্যালজেন: আসলে কোনো পরিবর্তনই আসে না। আমরা সব সময় সূর্য থেকে আসা নিউট্রিনোর সমুদ্রে ডুবে আছি। কিন্তু সেটা টের পাই না। কারণ, নিউট্রিনোগুলো আমাদের শরীরের সঙ্গে মিথস্ক্রিয়া করে না বললেই চলে।

নিউট্রিনো নিয়ে গবেষণা করতে আগ্রহী হলেন কেন?

হ্যালজেন: আমার পুরো কর্মজীবনে বাস্তবের খুব কাছাকাছি কোনো বিষয় নিয়ে কাজ করেছি, এমন নয়! শুরুতে আমি কোয়ার্ক নিয়ে গবেষণাপত্র লিখতাম। তখন ব্ল্যাকহোল বা কোয়ার্কের মতো বিষয় নিয়ে কাজ করলে অনেকে ভাবত, গবেষকটি হয়তো উদ্ভট কোনো ধারণা নিয়ে পড়ে আছেন।

আমরা যখন এই পরীক্ষার কাজ শুরু করি, তখন আশা করেছিলাম, সৌরজগতের বাইরের মহাকাশ থেকে আসা নিউট্রিনো দেখতে পাব। আমার মনে হয় না, তখন মানুষ আমাকে পাগলাটে গবেষক ভাবত। বরং তারা মনে করত, বরফ ব্যবহার করে এমন একটা কাজ করার ধারণা বেশ মজার। তবে এটি যে শেষ পর্যন্ত সফল হবে, সেই আশা তাদের খুব একটা ছিল না।

ফান্ডের জন্য আবেদন লেখার সময় এল নোবেল জয়ের খবর

নিউট্রিনোর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন? চোখে দেখতে পান না, এমন কিছু কল্পনা করলে আপনার মনে কী ছবি ভেসে ওঠে?

হ্যালজেন: নিউক্লীয় কণা নিয়ে যাঁরা কাজ করেন—এমনকি নিউট্রিনো নিয়ে গবেষণা না করলেও—তাঁদের সবাইকে এমন সব জিনিস নিয়ে কাজ করতে হয়, যা চোখে দেখা যায় না।

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব আমি যে ভবনে বসে আছি, কিংবা আমার সামনে রাখা কফির কাপ। আপনি যখন কণা নিয়ে গবেষণা করেন না, তখন হয়তো বিষয়টা কল্পনা করা কঠিন। কিন্তু আমার কাছে নিউট্রিনো বাস্তব। আমি অবশ্য এখনো মাটিতে দুই পা রেখেই চলি!

অজানা ও অদেখা বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার কোনো পরামর্শ দেবেন?

হ্যালজেন: এই শনাক্তকরণ যন্ত্র তৈরি করতে আমাদের তিন দশক লেগেছে। প্রতিদিনের সমস্যাগুলো এত বড় হয়ে সামনে আসে যে, অতীতে কী করেছি বা ভবিষ্যতে কী করতে হবে, তা নিয়ে বসে ভাবার সময়ই পাওয়া যায় না। তখন শুধু যে কাজটা করতে হবে, সেটাই করে যেতে হয়। আলাদা করে বসে চিন্তা করার সময় খুব কম। একের পর এক সমস্যা আসে, আর আমরা সেগুলোর সমাধান করি।

একটু অদ্ভুত প্রশ্ন করি। আপনার কি মনে হয়, নিউট্রিনোর কোনো সচেতনতা আছে? অর্থাৎ, তারা কি কিছু অনুভব করতে পারে বা নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানে?

হ্যালজেন: না। নিউট্রিনোকে আমি কখনো এভাবে ভাবিনি। আমাদের শনাক্তকরণ যন্ত্রে যেসব কণা ধরা পড়ে, নিউট্রিনোও সেগুলোর মতোই একটি কণা। অন্যদিকে, আমরা যে এখানে আছি, তার পেছনেও নিউট্রিনোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এখন নিউট্রিনোর কথা ভুলে গেলেও চলবে!

এখন পর্যন্ত মাত্র একজন রোগী অপটোজেনেটিকস থেকে সরাসরি উপকৃত হয়েছেন—গেওর্গ নাগেল, চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার হেরে যাওয়ার পর দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দাবি করেছেন যে, মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। লাইনচ্যুত বগি পুনরুদ্ধার করায় প্রায় ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

অক্টোবর ২৯, ২০২৬
বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের
বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের

​উন্নত চিকিৎসার অভাবে বাবাকে হারানোর পর ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবি জানিয়েছেন নয়ন নামের এক যুবক।

অক্টোবর ২৯, ২০২৬
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও

তাহসিফ বাসায় না ফেরায় তার মা একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মুঠোফোনে একটি বার্তা পাঠান তাহসিফ। তাতে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে বার্তাটি পড়ে ছেলেকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান এনায়েতুল করিম।

অক্টোবর ২৯, ২০২৬
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

অক্টোবর ২৯, ২০২৬
মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান
মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’ মুক্তি পেয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

অক্টোবর ২৯, ২০২৬
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষসহ আটক এক, জরিমানা ২০০ টাকা
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষসহ আটক এক, জরিমানা ২০০ টাকা

দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় টিপসই গ্রহণের পর্যায়ে রাকিবকে ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

অক্টোবর ২৯, ২০২৬