বাবা হারালেন সোহম চক্রবর্তী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন।
৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ প্রতিবেশী দেশের নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত হতে পারত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
জামালপুরে মুখোশ পরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
২০২৬ সালের বুকার পুরস্কার জিতলেন ৮১ বছর বয়সি ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মান পেলেন তিনি।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচর্যার জন্য তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পেয়েছে লাহোর কালান্দার্স।

সোনিয়ার পাশ্চাত্য মূল্যবোধ তাঁকে বুঝিয়েছিল, দল চাইলেও, শরিকেরা চাইলেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া ঠিক হবে না। এর পাশাপাশি আরও এক সত্য, রাহুল ও প্রিয়াঙ্কাও চাননি তাঁদের মা কখনো দেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করুন।

প্রধানমন্ত্রী হওয়া উচিত হবে কি না, সেই দোলাচলে সোনিয়া কম ভোগেননি। আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তাঁর সেই দোলাচলের কাহিনি শুনিয়েছে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই অধ্যায়ে সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের মাস কয়েক আগেই ওই বিষয় নিয়ে ছেলেমেয়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাঁদের মন বুঝতে চেয়েছিলেন।

কেমন ছিল সেই সময়কার তাঁর মানসিক পরিস্থিতি, ছেলে–মেয়ের মনেও তা নিয়ে কী চলছিল, কীভাবে মনের পাষাণভার নেমে গিয়েছিল, সেই বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘ভোটের কয়েক মাস আগেই ছেলেমেয়ের সঙ্গে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। একজন মুখের ওপর সরাসরি জানতে চেয়েছিল, দল জিতলে তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও? আমার উত্তর ছিল, মোটেই না। সে জানতে চেয়েছিল, তুমি কি নিশ্চিত? জবাবে দৃঢ়ভাবে বলেছিলাম, মনের দিক থেকে আমি পরিষ্কার। রাহুল ও প্রিয়াঙ্কা কেউই চায়নি আমি প্রধানমন্ত্রী হই। দাদি নিহত হওয়া ও বাবার নৃশংস খুনের তীব্র মানসিক আঘাত তাদের মনে গভীর রেখাপাত করেছে। তারা উপলব্ধি করেছে, ওই পদ গ্রহণের বিপদটা কোথায়। আমার উত্তর তাদের আশ্বস্ত করেছিল। তাদের মনের ভার লাঘব হয়েছিল। আমিও হালকা হয়েছিলাম।’

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের পাতা উল্টিয়ে দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

সেই প্রথম কারও কাছে সোনিয়া তাঁর মনোভাব স্পষ্ট করেছিলেন। ব্যাপারটা তিনজনের মধ্যেই আবদ্ধ ছিল। সোনিয়া লিখেছেন, ‘আর কারও সঙ্গে ওই নিয়ে আলোচনা করিনি। গোটা নির্বাচন পর্বে যখনই কেউ ও নিয়ে প্রশ্ন করেছেন, আমি স্পষ্টভাবে কোনো উত্তর দিইনি। আমরা তখন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছি। সেই লড়াই ছিল নিজেদের বাঁচার জন্য। দলকে অটুট ও ঐক্যবদ্ধ রেখে প্রতিপক্ষের মোকাবিলা করছি তখন। নেতৃত্ব নিয়ে আলোচনার সময় সেটা ছিল না। দলে নেতৃত্বের লড়াইও শুরু হতে দিইনি। নিজের অভিমত, আমি কী চাই, তা পুরোপুরি নিজের মধ্যেই রেখে দিয়েছি। অতি ঘনিষ্ঠদেরও কিছু বুঝতে দিইনি। আমি জানতাম, কংগ্রেসের ঐতিহ্য তিনিই বইবেন, যিনি সরকার পরিচালনার অভিজ্ঞতায় ভরপুর এবং যাঁর সততার রেকর্ড নিখুঁত।’

তাঁর প্রতি তাঁর শাশুড়ি ও স্বামীর প্রত্যাশা কী, সোনিয়া তা জানতেন। তাঁরা সারা জীবন কী জন্য অতিবাহিত করেছেন, তা জানা বলেই তাঁদের সবার প্রতি কর্তব্যবোধের চেতনা সোনিয়ার মধ্যে ছিল। কিন্তু সেই সময় তিনি পড়েছিলেন সংকটে। নিজের মনের মধ্যেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। একটা সত্তা ওই সম্ভাবনা খারিজ করে দেয় তো অন্য সত্তা বলে, দলীয় কর্মীদের প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। প্রত্যাখ্যান করলে তারা আহত হবে। যাঁরা ভোট দেবেন তাঁদেরও আশাহত করা হবে। এই দোলাচল ক্ষণে ক্ষণে সোনিয়ার মন বদলাচ্ছিল সেই সময়ে। একটা সময় মনে হচ্ছে সব স্পষ্ট, পরক্ষণেই তিনি বিদ্ধ হচ্ছেন অন্য যুক্তিতে।

সেই সময় শরিকি নেতাদের এক বৈঠক ডাকা হয়েছিল। সোনিয়ার বাসভবনে সেই মিটিংয়ে যাওয়ার আগে নেতারা কংগ্রেসের সহকর্মীদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমরা ঠিকই রাজি করিয়ে নেব।’ বাড়ির এক প্রান্তে রাজীবের কনফারেন্স রুমে সেই বৈঠকে একের পর এক নেতা প্রধানমন্ত্রিত্ব গ্রহণের জন্য সোনিয়াকে অনুরোধ করে যাচ্ছিলেন। সোনিয়া চুপ করে শুনে যাচ্ছিলেন তাঁদের আরজি। সোনিয়া লিখেছেন, ‘এক ঘণ্টা ধরে সেই অনুরোধের পর একসময় তাঁরা আমার মতামত জানতে চাইলেন। আমি মনে বল এনে মনের কথা জানালাম। তা শোনামাত্র ঘরের মধ্যে একটা গর্জন উঠল যেন। শরিক দলের নেতারা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও দাঁড়িয়ে পড়েছি। তাঁরা আমাকে ঘিরে ধরলেন। একজন বললেন, এটা আমরা মানব না। আরেকজন বললেন, ম্যাডাম, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। তাঁদের স্বর ছিল কঠিন। দৃঢ়। আগ্রাসী। তাঁরা বললেন, আমরা এখানে না শুনতে আসিনি। আমি ভয় পেলাম। কেঁপে গেলাম। কোনো রকমে বিড়বিড় করে বললাম, ঠিক আছে। তাঁরা আমাকে কথা শেষ করতে দিলেন না। একের পর এক সবাই অভিনন্দন জানাতে লাগলেন। কেউ কেউ বলে উঠলেন, উনি রাজি হয়েছেন, রাজি হয়েছেন। আমি নির্বাক, নিশ্চল, অনুভূতিহীন দাঁড়িয়ে রইলাম। তাঁরা সন্তুষ্ট হয়ে চলে গেলেন।’

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সোনিয়াকে জড়িয়ে ধরেন মেয়ে প্রিয়াঙ্কা। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

সোনিয়া তখনো লক্ষ করেননি, কনফারেন্স রুমের জানালাগুলো খোলা ছিল, তার একটির পাশে দাঁড়িয়ে ছিল প্রিয়াঙ্কা। পরে মাকে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, সারাক্ষণ তিনি সেখানে দাঁড়িয়ে মিটিংয়ে কে কী বলছিলেন শুনেছেন। শরিকি নেতারা যখন সোনিয়াকে ঘিরে ধরেছিলেন, প্রিয়াঙ্কার তখন মনে হয়েছিল, মাকে তাঁরা জবরদস্তি তাঁদের প্রস্তাব মানতে বাধ্য করেছিলেন। কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা তখন রাহুলকে খুঁজে যাচ্ছিলেন। প্রিয়াঙ্কাকে ওই অবস্থায় দেখে রাহুল জানতে চান কী হয়েছে? প্রিয়াঙ্কার উত্তর ছিল, তাঁরা মাকে ঘিরে ধরেছিলেন। মা ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।

বিচলিত দুই ভাই–বোন মায়ের কাছে ছুটে যান। ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ?’ চিৎকার করে ওঠে রাহুল।

‘আমি হ্যাঁ বলতে চাইনি। কিন্তু তাঁরা শুনছিলেন না। আমি হতে চাই না। তোমরা জানো। কিন্তু তাঁরা চাপ দিচ্ছিলেন।’

‘চাপ? তাঁরা তোমাকে চাপ দিচ্ছিলেন? আমরা তাহলে কোথায়?’ রাহুলের চোখেমুখে ক্রোধের আগুন। ‘দেখো মা, তুমি বরাবর এই বিষয়ে পরিষ্কার ছিলে।’

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, মেয়েজামাই রবার্ট ভদ্র ও ছেলে রাহুল গান্ধী। ২১ মে ২০০৯, নয়াদিল্লি

প্রিয়াঙ্কারও চোখ লাল। সে বলল, ‘জোর করে কিছু কোরো না। যা সিদ্ধান্ত নিয়েছ, সেই অনুযায়ী কাজ কোরো। আমরা দুজনেই তোমাকে সাহায্য করব।’ আমারও কান্না পাচ্ছিল। বেডরুম–লাগোয়া করিডরের আবছায়ায় দাঁড়িয়ে আমার মনে হলো, একটা অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিল। কে যেন সাবধান করে দিতে লাগল, আমার সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হবে। শুধু দলের জন্য নয়, দেশের জন্যও। আমাদের প্রয়োজন এক দৃঢ় সরকারের, সক্ষম প্রশাসনের, যাতে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি থেকে ভারতকে আলাদা রাখা যায়। সবচেয়ে বেশি প্রয়োজন উন্নয়ন ও প্রগতি। রাজনীতিতে আমি এসেছিলাম এক লক্ষ্য নিয়ে। জানতাম, আরএসএস ও তাদের উন্মত্ত শাখা–প্রশাখা দ্বারা উদ্বেলিত বিজেপি ক্ষমতায় এলে সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করবে, সংবিধানের অবমাননা করবে।

সোনিয়া তাঁর উপলব্ধির কথা লিখে জানিয়েছেন, তিনি নিশ্চিত, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলেই বিজেপি তাঁর বিদেশিনী চরিত্রকে সামনে টেনে আনবে। এমন হাওয়া তুলবে যা অতীতের সব ভালো অর্জন নষ্ট করে দেবে। তিনি লিখেছেন, ‘জেনেশুনে কী করে আমি এমন দায়িত্ব নেব, যা আমার দেশকে আহত করবে? সেই দেশ যাকে আমি ভালোবাসি? না, কক্ষনো তা হতে পারে না।’

সেই রাতেই নিজের মনের সঙ্গে দ্বন্দ্ব করে ভোররাতে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সোনিয়া। প্রিয়াঙ্কা ও রবার্ট নিজেদের বাড়ি চলে গিয়েছিল। সকালে উঠে সোজা রাহুলের কামরায় গিয়ে সোনিয়া তাঁকে বলেন, ‘আমি মনস্থির করে ফেলেছি। নিজের নেওয়া সিদ্ধান্তেই অটল থাকব।’ রাহুল তাঁকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘এটাই ঠিক সিদ্ধান্ত।’ নির্বাচনী ফল ততক্ষণে প্রকাশিত হয়েছে। সোনিয়া প্রশান্তিতে ডুবে গেলেন।

নেতা নির্বাচনের দিন সোনিয়া পার্লামেন্টের সেন্ট্রাল হলে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে উঠে টেবিল চাপড়ে তাঁকে সংবর্ধিত করলেন। একজন তাঁর ভাষণে আরও একবার দায়িত্ব গ্রহণের কথা মনে করিয়ে দিলেন। একে একে অন্য সবাই। প্রত্যেকের এক আরজি। সোনিয়া যেন দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি অবিচল। তিনি জানেন কী তাঁর করণীয়।

আত্মকথায় সোনিয়া লিখেছেন, ‘আমি লিখিত ভাষণ পড়া শুরু করলাম। গত ছ’বছরের রাজনৈতিক জীবনে একটা বিষয়ে আমি সব সময় পরিষ্কার থেকেছি। সেই কথা বারবার বলেওছি, প্রধানমন্ত্রিত্ব লাভ আমার জীবনের লক্ষ্য নয়। সব সময় নিশ্চিত থেকেছি এই বিষয়ে যে আজকের এই পরিস্থিতি যখনই আসুক সব সময় আমি আমার অন্তরাত্মার কথা শুনব। সেই অন্তরাত্মা আজ বলছে, আমার উচিত বিনীতভাবে এই পদ প্রত্যাখ্যান করা।’

নির্বাচনের মনোয়নপত্র জমা দেওয়ার আগে ছেলে রাহুল গান্ধীকে নিয়ে ধর্মীয় আচার পালন করছেন সোনিয়া গান্ধী। ২ এপ্রিল ২০১৪, নয়াদিল্লি

‘শোনা মাত্র সবাই না না করতে করতে এগিয়ে এলেন। কেউ কেউ কাঁদতে থাকলেন। কেউ পাগলের মতো আচরণ করতে লাগলেন। আমি ভাষণ থামিয়ে দিয়েছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন আমাকে হাত ধরে হলের বাইরে নিয়ে এলেন। আমার ছেলেমেয়েরা চলে এল। আমার পাশে তারা দাঁড়িয়ে থাকল। কিছু পর আবার আমি সেন্ট্রাল হলে ঢুকলাম, বাকি ভাষণটুকু শেষ করতে।

‘আপনারা আমাকে সর্বসম্মতিতে নেতা বেছেছেন। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাস আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় চাপ সৃষ্টি করেছে। তবু আমি সেই নীতিই আঁকড়ে থাকব, যা এত বছর ধরে আমায় চালিয়ে এসেছে। ক্ষমতা কখনো আমাকে আকর্ষণ করেনি। আমার লক্ষ্যও স্থির করেনি। আমার বরাবরের লক্ষ্য এ দেশের ধর্মনিরপেক্ষতার ভিত রক্ষা করা। গরিবদের রক্ষা করা, ইন্দিরাজি ও রাজীবজি যা চিরকাল করে এসেছেন।’

সবাই ততক্ষণে বুঝে গেছেন কী ঘটতে চলেছে। তবু কেউ কেউ প্রতিবাদে সরব হচ্ছিলেন। সোনিয়া তাঁদের সবার কাছে অনুমতি চাইলেন নেতা নির্বাচনের জন্য। সবাই রাজি হলেন। সোনিয়া ঘোষণা করলেন মনমোহন সিংয়ের নাম। সবাই হাততালি দিয়ে উঠলেন। রাহুল প্রিয়াঙ্কাও। সোনিয়া লিখেছেন, ‘ভাষণের কপি নিয়ে সরে এলাম। অবশেষে অগ্নিপরীক্ষা শেষ হলো।’

এখনো তোমাকে দেখলে সেই স্বপ্নগুলো ফিরে আসে। মনে হয়, এই তো তুমি, আমার সমস্ত আকাঙ্ক্ষার সেই মানুষটি। অথচ তোমার কাছে পৌঁছানোর কোনো পথ আমার নেই। প্রতিদিন তোমাকে চোখের সামনে দেখতে পাওয়া আর তোমার সঙ্গে কথা বলতে না পারার এই ব্যবধান আমাকে প্রতিদিন নতুন করে চিনিয়ে দেয় আমার অসহায়তাকে।

শিম ফুলে এসেছে প্রজাপতি। কাটারাপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১০ নভেম্বর

সকালে গ্রামীণ পথ ধরে স্কুলে যাচ্ছে শিশুরা। তাদের নিরাপদে পৌঁছে দিতে সঙ্গে রয়েছেন একজন অভিভাবক। মাতমডাঙ্গা, ফুলতলা, খুলনা, ১০ নভেম্বর।

সাইকেলে কলা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা। শিরোমণি, খুলনা, ১০ নভেম্বর

ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কের পাশে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালচামট, ফরিদপুর, ১০ নভেম্বর

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রভাতফেরি। উত্তর কালিন্দীপুর, রাঙামাটি, ১০ নভেম্বর

সড়ক বিভাজন পরিষ্কার করছেন পৌরসভার কর্মীরা। গোয়ালচামট, ফরিদপুর, ১০ নভেম্বর

নিচু জমির পানিতে খাবারের সন্ধানে বক। দিঘী দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১০ নভেম্বর

বিভিন্ন চারা বিক্রি করতে সকালে শহরে এসেছেন নাজমুল ইসলাম। রেলস্টেশন এলাকা, রংপুর, ১০ নভেম্বর

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। নওগাঁ, ১০ নভেম্বর

নৌকায় মাইক লাগিয়ে খালে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন এক বিক্রেতা। পদ্মবুনিয়া, বানারীপাড়া, বরিশাল, ১০ নভেম্বর

হ্যারিসনের পুরস্কারজয়ী উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং–এর গল্প গড়ে উঠেছে ভবিষ্যতের এক পৃথিবীতে। ভয়াবহ এক বিপর্যয়ের কয়েক দশক পরের সময়ের কথা উঠে এসেছে এতে। উপন্যাসের পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল
একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।
প্রায় একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশের একটি স্থানে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
খুলনার ডাকবাংলায় দেশের রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরপর দুটি ককটেল বিস্ফোরণে ঘটে। এতে একটি প্রাইভেটকারের কাচ ভেঙে গুরুতর আহত হয়েছেন চালক।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আমিনুল ইসলামের মতে, মানবতাবিরোধী অপরাধ এ ধরনের অপরাধের অন্তর্ভুক্ত। ফলে বিধান দুটি একসঙ্গে বিবেচনা করলেও শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, “স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যেতে হবে।