যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়

মাগুরায় আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও প্রায় তিন কোটি টাকার সোনা ডাকাতির মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। পৃথক  দুই ঘটনাতেই মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি টুকরা জব্দ করা হয়েছে।

টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম

শুটিংয়ের দীর্ঘ সময়, পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা কিংবা সংগঠনের সদস্যপদ না থাকায় কাজের সুযোগ হারানো; বিনোদন জগতের এসব সমস্যা কমাতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের

ইরানের ওপর হামলা বন্ধে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে যে, এ...

ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের মার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণ হয়েছে।

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঊর্ধ্বতন কমান্ডারদের শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ই...

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির
তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি

দলের আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি ২০ রানও। আলাদা কেবল নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন—তাঁদের দুজনের সেঞ্চুরিতে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা।

অক্টোবর ৩১, ২০২৬
আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪
আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এবারের এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

কলেজের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ  জিপিএ–৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।

ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’

শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

অক্টোবর ৩১, ২০২৬
বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়
বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়

হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি করমর্দন করছেন। পেছনে দেখা যাচ্ছে দুই দেশের জাতীয় পতাকা। এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে প্রতিবছর ১ লাখ বাংলাদেশি জাপানে যাওয়ার সুযোগ পাবেন।’

সম্প্রতি চার দিনের সফরে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠককে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে প্রতিবছর এক লাখ বাংলাদেশির জাপানে যাওয়ার সুযোগ পাওয়ার দাবিটি ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এক্সে দাবিসংবলিত একটি পোস্ট ১৮ লাখ বার দেখা হয়েছে। কিছু সংবাদমাধ্যমেও জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নিতে রাজি হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

লিংক: এখানে

তবে যাচাই করে দেখা যায়, প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি। দুই দেশের শীর্ষ বৈঠকে জাপানি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং জাপানে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু প্রতিবছর এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি এবং প্রেস ও জনকূটনীতি–বিষয়ক মহাপরিচালক কিতামুরা তোশিহিরো ২৯ অক্টোবর এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। এ ধরনের দাবির কোনো সত্যতা নেই। ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ সম্মেলনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি।

লিংক: এখানে

এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দেন তিনি।

লিংক: এখানে

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের যৌথ বিবৃতিতেও প্রতিবছর এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি। বরং বিবৃতিতে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত জাপানি বেসরকারি বিনিয়োগের প্রত্যাশা করা হচ্ছে। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

লিংক: এখানে

এখানে জাপানি বিনিয়োগের ফলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে, বাংলাদেশ থেকে কর্মী নিয়ে জাপানে পাঠানোর কথা নয়।

কর্মসংস্থান চুক্তি নিয়ে বিভ্রান্তি

এর আগে ১৯ অক্টোবর ‘জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে’ শিরোনামে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে বলা হয়, জাপানের সঙ্গে কর্মসংস্থান–সংক্রান্ত ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। আগামী বছরের ১ এপ্রিল থেকে এ চুক্তির আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

লিংক: এখানে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির সামগ্রিক মেয়াদ হবে ১০ বছর। এর আওতায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার এবং কর্মসংস্থানের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

অর্থাৎ জাপানের সঙ্গে বাংলাদেশের কর্মী পাঠানো ও গ্রহণের বিষয়ে চুক্তি হয়েছে ঠিকই, তবে সেই চুক্তিতে প্রতিবছর এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার কোনো লক্ষ্যমাত্রা বা নিশ্চয়তা নেই। কর্মসংস্থান–সংক্রান্ত চুক্তি এবং প্রতিবছর নির্দিষ্টসংখ্যক কর্মী নেওয়ার চুক্তি এক বিষয় নয়। তবে এই চুক্তিতেও প্রতিবছর এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রার উল্লেখ নেই।

পাঁচ বছরে এক লাখ কর্মী নিয়োগের পুরোনো তথ্য

অধিকতর যাচাইয়ে ‘বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান’ শিরোনামে গত বছরের ২৯ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, জাপানের ক্রমবর্ধমান শ্রমিকসংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছিলেন জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

অর্থাৎ ওই সময়ের এক লাখ কর্মী নিয়োগের বিষয়টি ছিল পাঁচ বছরের একটি লক্ষ্যমাত্রা। প্রতিবছর এক লাখ করে পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী নেওয়ার ঘোষণা ছিল না। তা ছাড়া এটি জাপান সরকারের পক্ষ থেকে প্রতিবছর নির্দিষ্টসংখ্যক কর্মী নেওয়ার নিশ্চয়তাও ছিল না।

উল্লিখিত তথ্যে জাপান সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে—এমন কোনো চুক্তি বা সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়নি। দুই দেশের সাম্প্রতিক শীর্ষ বৈঠকে বরং জাপানি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথা জানানো হয়েছে। তাই প্রতিবছর এক লাখ বাংলাদেশি কর্মী জাপানে নেওয়ার দাবিটি সত্য নয়।

অক্টোবর ৩১, ২০২৬
সারসংকট নিয়ে কৃষিমন্ত্রী: ‘দুষ্টু লোক তো আছে এখানে’
সারসংকট নিয়ে কৃষিমন্ত্রী: ‘দুষ্টু লোক তো আছে এখানে’

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

অক্টোবর ৩১, ২০২৬
বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ
বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা গতকাল শুক্রবার দুপুরে বার্লিনের সৌদি আরবের দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজকেরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশের দুজন নাগরিকের বিচার হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই দণ্ড কার্যকরও হয়ে গেল। অথচ বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, আগে কিছুই জানত না। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে এসেছে। তাঁরা মনে করেন এ ধরনের মানবেতর ঘটনা বিশ্বে বিরল।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

এ ঘটনা প্রবাসে অবস্হানরত বিপুলসংখ্যক প্রবাসীর প্রতি সরকারের সংহতি ও সহযোগিতার প্রশ্নটি জড়িত। আমরা প্রবাসীরা মনে করি সরকারের প্রথম প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল উদ্বেগ জানানো বা ঘটনার ব্যাখ্যা দাবি করা। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। এ বিষয় নিয়ে জামায়াতে ইসলামী কিংবা এনসিপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি।

আয়োজকেরা আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও শ্রমবাজারের সম্পর্ক গুরুত্বপূর্ণ। সেই সম্পর্ক বজায় রাখতে হবে; কিন্তু সম্পর্ক রক্ষার নামে নাগরিকের জীবন ও মর্যাদার প্রশ্নে নতজানু থাকা গ্রহণযোগ্য নয়।

সৌদি আরবের অমানবিক বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে বাংলাদেশিদের অবস্থান তুলে ধরতে গতকাল শুক্রবার বার্লিনের সৌদি দূতাবাসের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরতে নানারকম প্রতিবাদমূলক পোস্টার নিয়ে প্রবাসীরা সৌদি আরবের দূতাবাসের সামনে অবস্থান করেন।

জার্মানির বার্লিনে বসবাসরত উদ্বিগ্ন বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত সমীপে গত ১৪ অক্টোবর ২০২৬ দুই বাংলাদেশি অভিবাসী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় জবাবদিহি, স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে বিপুলসংখ্যক প্রবাসীর স্বাক্ষরসহ একটি প্রতিবাদলিপি সৌদি দূতাবাস কর্তৃপক্ষের হাতে পৌঁছে দেন।

অক্টোবর ৩১, ২০২৬
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। দেখুন ভিডিওতে...

অক্টোবর ৩১, ২০২৬
পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট
পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভকারীদের চোখে, বর্তমান ইউরোপপন্থী সরকারের এই পদক্ষেপ অন্যায্য। প্রতিবাদে গতকাল শুক্রবার কয়েক ডজন বিক্ষোভকারী ট্রাইব্যুনালের সামনে জড়ো হন। এ সময় পুলিশ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করে।

পুলিশ জানায়, কিছু বিক্ষোভকারী ট্রাইব্যুনালের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। অন্যরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি তখন সেনেগালের উদ্দেশে আকাশপথে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তিনি জানান, এই পরিস্থিতির কারণে তিনি ফ্লাইট ঘুরিয়ে দেশে ফিরছেন। এক্সে তিনি লিখেছেন, ‘এমন মুহূর্তে প্রেসিডেন্টকে অবশ্যই পোল্যান্ডে থাকতে হবে। আমি সেনেগাল যাত্রা সংক্ষিপ্ত করছি। আমি ফিরে আসছি।’

সাংবিধানিক ট্রাইব্যুনালসহ পোল্যান্ডের শীর্ষ বিচারিক প্রতিষ্ঠানগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বড় বিরোধ চলছে। এক পক্ষে বর্তমান ইউরোপপন্থী সরকার, অন্য পক্ষে প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী-রক্ষণশীল ল অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস)। পিআইএস ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ শাসন করেছে।

পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচকদের অভিযোগ, ওই সময় দলটি সাংবিধানিক ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ বিচারিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়।

পিআইএসের এসব সংস্কারের কারণে ইইউ পোল্যান্ডকে জরিমানা করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালে ক্ষমতায় আসে ডোনাল্ড টাস্কের ইউরোপপন্থী সরকার।

এর পর থেকে সরকারের এই উদ্যোগ বারবার আটকে গেছে। পিআইএস-ঘনিষ্ঠ দুই প্রেসিডেন্ট ভেটো দিয়ে তা আটকে দিয়েছেন। তাঁদের একজন নাওরোকি। সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধান বগদান শভিয়েঞ্চকোভস্কিকে সাময়িক বরখাস্তের তথ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিছুক্ষণ পরই ট্রাইব্যুনালের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ফলে তাঁকে বরখাস্তের আনুষ্ঠানিক কারণ বার্তা সংস্থা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

পিআইএস সরকারের আমলে শভিয়েঞ্চকোভস্কি সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধান হন। টাস্ক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশের নির্বাচিত বিচারকদের তিনি ট্রাইব্যুনালে দায়িত্ব নিতে দিচ্ছেন না। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী টাস্ক এক্সে লেখেন, ‘আইনের শাসন পুনরুদ্ধার করা আমাদের দায়িত্ব।’

আগস্টে ‘কাম্পুস পলস্কা’ অনুষ্ঠানে সাংবিধানিক ট্রাইব্যুনালের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন টাস্ক। তিনি বলেন, ট্রাইব্যুনালে আবারও বৈধভাবে নিয়োগ পাওয়া বিচারকদের বসানো নিশ্চিত করতে তাঁর সরকারের একটি পরিকল্পনা আছে। তবে তাঁর পদ্ধতি সবার পছন্দ না-ও হতে পারে বলে স্বীকার করেন তিনি। পিআইএস বর্তমানে সবচেয়ে বড় বিরোধী শক্তি। দলটির রাজনীতিকেরা শভিয়েঞ্চকোভস্কির সাময়িক বরখাস্তের সমালোচনা করেছেন।

সাবেক বিচারমন্ত্রী জবিগনিয়েফ জিওব্রো গতকাল সন্ধ্যায় এক্সে লিখেছেন, ‘এটি সাংবিধানিক ব্যবস্থার ওপর এক নির্লজ্জ, অপরাধমূলক আক্রমণ। সে কারণেই আমি প্রতিরোধের ডাক দিচ্ছি—যে প্রতিরোধ হবে সোচ্চার, দৃঢ়, সংহতিপূর্ণ ও নির্ভীক।’

অক্টোবর ৩১, ২০২৬
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। তাহসিফকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড
৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড।

অক্টোবর ৩১, ২০২৬
যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

ডিজিটাল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বড় স্বপ্ন দেখার আহ্বানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭।

অক্টোবর ৩১, ২০২৬
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের মার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণ হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের

ইরানের ওপর হামলা বন্ধে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে যে, এই অঞ্চলে তারা শান্তি ফিরিয়ে আনতে চায়।

অক্টোবর ৩১, ২০২৬
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম
টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম

শুটিংয়ের দীর্ঘ সময়, পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা কিংবা সংগঠনের সদস্যপদ না থাকায় কাজের সুযোগ হারানো; বিনোদন জগতের এসব সমস্যা কমাতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

অক্টোবর ৩১, ২০২৬
যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়
যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়

মাগুরায় আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও প্রায় তিন কোটি টাকার সোনা ডাকাতির মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। পৃথক  দুই ঘটনাতেই মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি টুকরা জব্দ করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬