পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার

প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালু করা হবে। শুরুতে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

গাজায় ত্রাণের হাহাকার আর প্লাবিত তাঁবু: পরিকল্পিত মানবিক বিপর্যয়

ইসরায়েলের নীতি হলো- যাকে দেশটির প্রায় সব জায়নবাদী দলই সমর্থন করে- ফিলিস্তিনি জনসংখ্যাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গাজার অবস্থাকে যতটা সম্ভব বসবাসের অনুপযুক্ত করে তোলা।

গাজায় ত্রাণের হাহাকার আর প্লাবিত তাঁবু: পরিকল্পিত মানবিক বিপর্যয়
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
নোয়াখালীতে অনাবৃষ্টিতে ঝলসে গেছে ধান, আমন বিপর্যয়ের শঙ্কা

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে আমন ধান আবাদে দেখা দিয়েছে পানি সংকট।

নোয়াখালীতে অনাবৃষ্টিতে ঝলসে গেছে ধান, আমন বিপর্যয়ের শঙ্কা
বাস মাত্র দুটি, পরিবহন ফি ৬০০ টাকা: ক্ষুব্ধ নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীরা

নোয়াখালী সরকারি কলেজে (নোসক) সম্প্রতি ‘দুর্বার’ ও ‘দুরন্ত’ নামে দুটি নিজস্ব বাসের উদ্বোধন করা হয়েছে।

বাস মাত্র দুটি, পরিবহন ফি ৬০০ টাকা: ক্ষুব্ধ নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীরা
‘ককটেল বিস্ফোরণে জড়িত নই’, দাবি বরখাস্ত ঢাবি কর্মচারীর

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারী মো. আমানুল্লাহ।

‘ককটেল বিস্ফোরণে জড়িত নই’, দাবি বরখাস্ত ঢাবি কর্মচারীর
কাগজের জীবন

রফিক ঘরের সদর দরজার কপাট খুলে বাইরে অজু করে মসজিদে নামাজ আদায় করার পর পাটের গুদামের চাবি নিয়ে গঞ্জের দিকে রওনা দিল।

কাগজের জীবন

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

চলনবিল: দেখবেন, শামুকে যেন পা না কাটে
চলনবিল: দেখবেন, শামুকে যেন পা না কাটে

পেটের দায়ে প্রতিবছরের মতো এবারও শামুকের খোঁজে চলনবিলে এসেছিলেন উত্তরের আদিবাসীরা।

জলবায়ুবিষয়ক বুদ্ধিজীবীদের তাড়া খেয়ে হোক কিংবা নিজেদের ভাইরাল করার তাড়নায়, স্থানীয় প্রশাসন কুড়িয়ে আনা শামুক জব্দ করে, কয়েকজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা হয় আদিবাসীদের অসহায়তা আর কান্নাকাটির ছবি। সেসব প্রচারও করা হয়।

জনমতের চাপে শেষ পর্যন্ত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। মামলা থেকে কি তাঁরা মুক্ত হয়েছেন? তাঁদের কি এখন নিয়ম করে আদালতে হাজিরা দিতে হবে? প্রশ্ন শুধু এ দুটি নয়, আরও প্রশ্ন আছে—আদিবাসীরা কি জানতেন, এখন থেকে জলাভূমি, খাল–বিল থেকে আর শামুক-ঘুগলি আহরণ করা যাবে না?

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চলনবিলের মাটির ঘর

ছেলেবেলায় বর্ষার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরতের শেষে আর হেমন্তে খাল–বিল সেঁচে যে মাছ ধরতাম, তাতে অনেক শামুক-ঘুগলি থাকত। বাড়ির হাঁস-মুরগির খাবার হতো সেসব। সাঁওতাল পরগনায় গিয়ে দেখি, শামুক–ঝিনুক খুবই উপাদেয় ও পুষ্টিকর খাবার। এর কদর আরও বেশি দেখলাম ইংল্যান্ডে। সেখানে উপাদেয় আর বনেদি খাবারের তালিকায় আছে ‘ককল’। ব্রিটিশদের ওয়াইল্ড ককল খুব পছন্দের খাবার।

ইংল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলে মোরকাম্ব বে–তে (যা আইরিশ সাগরের অংশ) অনেক কষ্ট করে লোনাপানিতে ভিজে ভিজে ককল সংগ্রহ করতে হয়। এই হাড়ভাঙা পরিশ্রমের কাজে এখন লোক পাওয়া কঠিন। তাই ককল দালালেরা টার্গেট করেন বেআইনি অভিবাসী শ্রমিকদের। দালালদের অত্যাচার আর অন্যায্য মজুরির শিকলে বাঁধা শ্রমিকদের কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত সুস্বাদু ককলের খোসায় একদিন ব্রিটিশদের পা কাটে।

সেটা ২০০৪ সালের কথা। ৫ ফেব্রুয়ারি রাতে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসা একদল অভিবাসী শ্রমিক মোরকাম্ব বে-র বিস্তীর্ণ বালুচরে ককল সংগ্রহ করছিলেন। তাঁরা কাজ করছিলেন একজন দালাল বা গ্যাংমাস্টার-ধরনের শ্রমিক সরবরাহকারীর অধীনে। শ্রমিকদের অধিকাংশেরই স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না। অনেকেই ইংরেজি জানতেন না এবং সমুদ্রের জোয়ার-ভাটার বিপদ সম্পর্কেও প্রশিক্ষিত ছিলেন না।

সন্ধ্যার পর দ্রুত জোয়ার আসতে শুরু করে। বালুচরের নিচু জায়গা, গভীর খাত ও চ্যানেল দিয়ে পানি দ্রুত এগিয়ে এসে তাঁদের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মোট ২৩ জন শ্রমিক সাগরে হারিয়ে যান। সেবার অনেক কষ্টে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। একজনের মরদেহ মেলে ছয় বছর পর, ২০১০ সালে। আরেকজনের মরদেহ আর কখনো মেলেনি।

ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি নিয়ে ২০১৪ সালে পূর্ণাঙ্গ আলোচনা হয়। হয়তো একদিন আমাদের পার্লামেন্টেও চলনবিল–কাণ্ড নিয়ে আলোচনা হবে। তাঁদের লেগেছিল ১০ বছর, আমাদের হয়তো লাগবে ১০০ বছর।

আদিবাসীরা কেন এই সময়ে চলনবিলে আসেন?

এর সোজাসাপটা উত্তর হচ্ছে, পেটের দায়ে, পুষ্টির খোঁজে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাঁওতাল, ওঁরাওসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জমিজমা আমরা হাতিয়ে নেওয়ার পর তাঁদের খাদ্যনিরাপত্তা বলে এখন আর কিছু নেই। চাষের বাইরে প্রকৃতিতে জন্ম নেওয়া নানা ধরনের শাকপাতা, মূল ও শিমুল এখন আর তাঁদের নাগালে নেই।

আমিষের প্রধান উৎস ছিল শামুক, ঝিনুক ও কাঁকড়া। আশপাশের খাল–বিল ও পুকুরে এগুলো প্রচুর পাওয়া যেত। এখন আর খাস জলমহাল বলে কিছু নেই। পুকুরগুলো মাছ চাষের জন্য ইজারা দেওয়া হয়। মাছ চাষে বিষপ্রয়োগ এবং জলাশয়ে শামুক-ঝিনুকের সংখ্যা কমে যাওয়ার কারণে নিজেদের এলাকায় এসব খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বছরের এই সময়ে তাঁদের ছুটতে হয় রাজশাহীর দারুশা বিল ও নাটোরের চলনবিলে।

বিলে পানি কমে আসা ছাড়াও কার্তিক মাসের এই সময়ে দিনমজুর আদিবাসীদের হাতে কাজ থাকে না।

বলা যায়, এটি তাঁদের মৌসুমি একটি কাজ হয়ে উঠেছে। সংগৃহীত শামুক বাজারে নিয়ে তাঁরা বেচাকেনা করেন না। তাই সেই অর্থে এটি কোনো আয়রোজগারের পথ নয়, জীবিকাও নয়। স্রেফ খাবার সংগ্রহ। তবে এখন নানা ফিড কোম্পানির প্ররোচনায় পড়ে স্থানীয় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরাও চলনবিলে শামুক সংগ্রহ করেন। সেটি তাঁরা করেন বিক্রির জন্য। চলনবিল–কাণ্ডে কিন্তু তাঁদের লক্ষ্যবস্তু করা হয়নি। একজন স্থানীয় শামুক সংগ্রহকারীকে ধরা হয়নি, হয়রানি তো অনেক দূরের কথা।

আমরা না জানলেও আদিবাসীরা জানেন শামুকের প্রজনন ও ডিম পাড়ার সময়। গবেষণায় জুন থেকে সেপ্টেম্বর মাসকে প্রধান প্রজননকাল হিসেবে উল্লেখ করা হয়েছে। অক্টোবরের মধ্যে ডিম পাড়া প্রায় শেষ হয়ে যায়। তাই এ সময় পুরোনো শামুক ধরলে শামুকের বংশবিস্তারে কোনো রকমফের হয় না; বরং বর্ষায় জন্ম নেওয়া নতুন শামুকগুলো বেড়ে ওঠার জন্য একটু বেশি জায়গা পায়।

আপেল শামুক সাধারণত ১ থেকে ৪ বছর বাঁচতে পারে। আদিবাসীরা যেসব শামুক সংগ্রহ করেন, সেগুলোর জীবনকাল কয়েক মাস থেকে বড়জোর ৩ বছর। তার মানে, শামুক সংগ্রহ করা না হলেও অনেক প্রজাতির শামুক এক বছরের মধ্যে মারা যায়।

সংবিধানের ২৩ক অনুচ্ছেদ অনুযায়ী, আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বলা যায়, শামুক সংগ্রহও আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। মনে রাখতে হবে, আদিবাসীরা কেবল খাবারের উদ্দেশ্যেই শামুক সংগ্রহ করতে যান। তাঁরা কখনোই বাণিজ্যিক উদ্দেশ্যে শামুক সংগ্রহ করেন না। শামুক বিলুপ্তির দায় আদিবাসীদের ঘাড়ে চাপানো ঠিক নয়। তাঁরা কখনো মা শামুক বা ডিমওয়ালা শামুক সংগ্রহ করেন না।

বিলের শামুক যদি আমরা আসলেই বাঁচাতে চাই, তাহলে আদিবাসীদের ভিলেন না বানিয়ে আমাদের অন্যদিকে মন দিতে হবে। বর্ষাকালে খাল–বিলের পাশে বিষপ্রয়োগ বন্ধ করতে হবে। জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদের আওতা বাড়াতে হবে। জলাশয় ভরাট বন্ধ করতে হবে এবং খাস জলাধারগুলো কমিউনিটির কাছে ছেড়ে দিতে হবে। আদিবাসী সংস্কৃতিকে দোষারোপ না করে তাঁদের কাছ থেকেই শিখতে হবে, কীভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয়।

● গওহার নঈম ওয়ারা লেখক, গবেষক

wahragawher@gmail.com

নভেম্বর ১২, ২০২৬
বন্ধুসভার জন্মদিনে রায়গঞ্জে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন
বন্ধুসভার জন্মদিনে রায়গঞ্জে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ প্রতিপাদ্যে ১১ নভেম্বর দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া সেন্টার পয়েন্টে অবস্থিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

নভেম্বর ১২, ২০২৬
পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি আরব বলেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।

নভেম্বর ১২, ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। বাংলাদেশের ফুটবলে উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।

এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।

ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।

সাদ উদ্দিন

এদিকে আজ সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে বিশ্রাম ও পুনর্বাসনে ছিলেন। অন্যরা অনুশীলন করেছেন।
এর মধ্যে অবশ্য স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন দুজন।

অবিশ্বাস্য ফারহান, দুর্দান্ত হামজা–শমিত–রাকিব, শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

নভেম্বর ১২, ২০২৬
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু

মধ্যরাতে মজিদ আলী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নভেম্বর ১২, ২০২৬
উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা
উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের, কী করতেন তাঁরা

উত্তরায় চীনা নাগরিকদের লাইভ ভিডিও করা কমেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বেড়েছে, বলছে থানা-পুলিশ।

নভেম্বর ১২, ২০২৬
ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

নভেম্বর ১২, ২০২৬
গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব!
গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব!

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর গুমাতাপুরা গ্রামে ৩০০ বছরের ঐতিহ্যবাহী গোরে হাব্বা উৎসবে একে অপরকে গোবর ছুড়ে দীপাবলি উদ্‌যাপন করেন গ্রামবাসীরা। দেখুন ভিডিওতে...

নভেম্বর ১২, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ

নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"

নভেম্বর ১২, ২০২৬
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'
পত্রিকা: 'নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা'

সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ১২, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
নলডাঙ্গায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ
নলডাঙ্গায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণকাজ।

নভেম্বর ১২, ২০২৬
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়

শুরুতে এসব সমস্যার লক্ষণ খুব একটা গুরুতর মনে হয় না। কখনো কবজিতে হালকা ব্যথা, কখনো আঙুলে অস্বস্তি, আবার কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেকেই এগুলোকে সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু একই ধরনের কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকলে ধীরে ধীরে ব্যথা ও অস্বস্তি বাড়তে পারে।

নভেম্বর ১২, ২০২৬
বিশ্ববাজারে আরো কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে আরো কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

ডলারের শক্ত অবস্থানের জেরে আন্তর্জাতিক বাজারে আরো কমল স্বর্ণের দাম।

নভেম্বর ১২, ২০২৬
ঢাক-টাঙ্গাইল মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, স্বাভাবিক যান চলাচল
ঢাক-টাঙ্গাইল মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, স্বাভাবিক যান চলাচল

গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনরত পোশাকশ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে গেছেন।

নভেম্বর ১২, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং এসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি (আভাস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

নভেম্বর ১২, ২০২৬
‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরে কারিনা কেন বিতর্কে?
‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরে কারিনা কেন বিতর্কে?

‘আয়াতুল কুরসি’ খোদাই করা ৩০ ক্যারেটের পান্নার লকেট পরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

নভেম্বর ১২, ২০২৬
সিএনজিতে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
সিএনজিতে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ভেতর এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নভেম্বর ১২, ২০২৬
এটা ফারহান আলির গোল, মেসি-নেইমারের নয়: জামাল ভূঁইয়া
এটা ফারহান আলির গোল, মেসি-নেইমারের নয়: জামাল ভূঁইয়া

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে ফারহান আলি ওয়াহিদের করা গোলটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বক্সের বাইরে থেকে বল নিয়ে একে একে তিন প্রতিপক্ষকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই তরুণ।

নভেম্বর ১২, ২০২৬