bangladesh

৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

নভেম্বর ৭, ২০২৬
৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/3-mase-desjure-4-6ti-soitzprbaher-asnka

Prothomalo

View more
স্থানীয় নির্বাচনে সমঝোতা প্রয়োজন, আলাদা প্রার্থী ঐক্যে বিভেদ তৈরি করবে: মামুনুল হক
স্থানীয় নির্বাচনে সমঝোতা প্রয়োজন, আলাদা প্রার্থী ঐক্যে বিভেদ তৈরি করবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে কথা বলছেন। পুরানা পল্টন, ঢাকা। ৭ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ১১ দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ঐক্যে দুর্বলতা এবং মাঠপর্যায়ে বিভেদ দেখা দিতে পারে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আন্দোলনে ঐক্যের স্বার্থেই নির্বাচনী সমঝোতা প্রয়োজন। এর জন্য বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে। সমঝোতা না হলে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন মামুনুল হক। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক। আর ঢাকা দক্ষিণ সিটিতে দলটির প্রার্থী হিসেবে লড়বেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।

মামুনুল হক আরও বলেন, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান এবং সদস্যপদে দলের প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যদি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হয়, সে ক্ষেত্রে আলোচনার দরজা খোলা রাখা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ ও রেজাউল করিম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মো. ফয়সাল প্রমুখ।

নভেম্বর ৭, ২০২৬
নির্বাচনের আগে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু ও অন্যান্য খবর
নির্বাচনের আগে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু ও অন্যান্য খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা পরাজিত হয়েছে তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে।

নভেম্বর ৭, ২০২৬
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kuriye-pawa-takar-maliker-khonnje-maiking-tekstail-srmiker

নভেম্বর ৭, ২০২৬
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের
খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের

বল টেম্পারিংয়ের ঘটনা দলের সবাই জানতেন, খাজার এই বক্তব্যের সঙ্গে একমত নন তৎকালীন কোচ ড্যারেন লেম্যান।তাঁর ধারণা, বইয়ে এসব লেখার জন্য খাজা ‘অনেক টাকা’ পাচ্ছেন।

নভেম্বর ৭, ২০২৬
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা

জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতিহত করতে মোতাহার হোসেন একজন অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, মোতাহার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন।

২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় আন্দোলনের মধ্যে মো. জসিম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. ফরিদা ওই বছরের ১১ ডিসেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে একটি  হত্যা মামলা করেন। এ মামলায় ১৯৬ নম্বর আসামি মোতাহার হোসেন (৬৬)।

২ নভেম্বর ডিবি পুলিশ গুলশান থেকে মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আজ শনিবার আবার তাঁর দ্বিতীয় দফা রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি মোতাহার (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে আসামি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেও অনেক তথ্য গোপন করেছেন। তাই তাঁকে আবার সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্যাদি যাচাই–বাছাই করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোতাহার হোসেনের রাজনৈতিক কোনো পদ–পদবি এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান। এ মামলায় তিনি ১৯৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

নভেম্বর ৭, ২০২৬
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দলেরই একটি অংশ জড়িত বলে অভিযোগ আহত ব্যক্তিদের। আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক–সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে হামলার ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। তাঁদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দলীয় নেতা-কর্মীদের কথা বলে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। চুয়েট ক্যাম্পাস–সংলগ্ন ওই সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাঁদের ওপর ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।

দলের একটি অংশ হামলায় জড়িত অভিযোগ করে আনোয়ার হোসেন বলেন, সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচির বিষয়ে আগেই স্থানীয় থানা-পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল। পুলিশ খুব কাছে উপস্থিত থাকলেও হামলার সময় তারা কার্যকর ভূমিকা নেয়নি।

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, দলের দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা–হট্টগোল হয়েছে। তবে মারামারির ঘটনা কেউ পুলিশকে জানায়নি।’

নভেম্বর ৭, ২০২৬
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের

এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পান নরসিংদীর পলাশের টেক্সটাইল শ্রমিক কবির মিয়া। মালিকের সন্ধান না পেয়ে এক হাজার টাকা খরচ করে বিভিন্ন এলাকায় মাইকিং করছেন তিনি। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৭, ২০২৬
নির্বাচনে ভরাডুবির পর ঘরে-বাইরে বিদ্রোহ, কতটা চাপে ট্রাম্প?
নির্বাচনে ভরাডুবির পর ঘরে-বাইরে বিদ্রোহ, কতটা চাপে ট্রাম্প?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/nirwacne-vradubir-pr-ghre-baire-bidroh-ktta-cape-tramp

নভেম্বর ৭, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।