ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের আর্চাররা।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়...
স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকো...
ইতিহাস গড়ে ব্যালন ডি-অর জয়ের পর হ্যারি কেইন ফিরলেন জার্মানিতে। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের অনুশীলনে ইংলিশ অধিনায়ককে বরণ করে নিতে প্রস্তুত ছিল পুরো ক্লাব।
মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় ‘আলাপ’ এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। একই সঙ্গে তাঁর সম্পদ বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই নির্মাতা। নতুন রায়ের ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন ৬৬ বছর বয়সী পানাহি। তবে নতুন মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন সাময়িকী ভ্যারাইটি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতেই আদালত নতুন রায় দিয়েছেন। এমনকি শুনানির তারিখ সম্পর্কেও পানাহিকে আগে জানানো হয়নি।

ব্যাংক হিসাব জব্দের পর জানা গেল রায়
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে হঠাৎ পানাহির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়। বিষয়টি জানতে তিনি পানাহিকে সঙ্গে নিয়ে তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন, আদালত ইতিমধ্যে নতুন মামলার রায় দিয়েছেন।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার নথিতে পানাহিকে ইরানের বাইরে বসবাসকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ চলতি বছরের ৩০ মার্চ তিনি ইরানে ফিরে এসেছেন। নতুন রায়ের পাশাপাশি তাঁর আগের এক বছরের কারাদণ্ডও বহাল রয়েছে। তবে দুটি রায়ের সাজা কীভাবে কার্যকর করা হবে, তা এখনো নিশ্চিত নয়।
দ্য গার্ডিয়ানকে মোস্তফা নিলি জানিয়েছেন, পানাহির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউরোপে বসবাসকারী পানাহির এক বন্ধু জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তাঁর সঙ্গে নির্মাতার কথা হয়েছে। তখন পর্যন্ত তাঁকে আটক করা হয়নি। এর পর থেকে তাঁর আটক হওয়ার কোনো নিশ্চিত তথ্যও বুধবারের প্রকাশিত প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।

ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি

সম্পদ বাজেয়াপ্তের বৈধতা নিয়ে প্রশ্ন
পানাহির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ নিয়েও প্রশ্ন উঠেছে। ইরানের অধিকারকর্মীদের আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান দাদবানের মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলি দ্য গার্ডিয়ানকে বলেছেন, সম্পত্তির সঙ্গে অভিযোগের সুস্পষ্ট আইনগত সম্পর্ক প্রতিষ্ঠা করা না গেলে এ ধরনের বাজেয়াপ্তের নির্দেশ ইরানের সংবিধান লঙ্ঘন করতে পারে।
নতুন রায় নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইরানের চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন শিল্পীও। মোহাম্মদ রাসুলফ পরিচালিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ ছবির অভিনেত্রী সেতারেহ মালেকি দ্য গার্ডিয়ানকে বলেছেন, পানাহির মতো নির্মাতাদের গল্প দেশের সীমানা পেরিয়ে বিশ্বে পৌঁছে যাওয়াই কর্তৃপক্ষের অস্বস্তির কারণ।

ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বনিয়াদিও এ রায়ের নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে পানাহি নিজের চলচ্চিত্রের মাধ্যমে ইরানের মানুষের দুর্ভোগ ও প্রতিরোধের কথা তুলে ধরেছেন। নতুন কারাদণ্ড সেই কণ্ঠ রুদ্ধ করার আরেকটি চেষ্টা।

ইরানের জাফর পানাহি টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায়

নিষেধাজ্ঞা পেরিয়ে স্বর্ণপাম জয়
ইরানের প্রভাবশালী নির্মাতাদের একজন জাফর পানাহি। গত দুই দশকে একাধিকবার দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছেন তিনি। ২০১০ সালে তাঁর চলচ্চিত্র নির্মাণ, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা ও বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান তিনি।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ ও ‘নো বেয়ার্স’-এর মতো চলচ্চিত্র তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। ২০১৫ সালে ‘ট্যাক্সি’ ছবির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক জয় করেন। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ ছবির জন্য পান কান চলচ্চিত্র উৎসবের চিত্রনাট্য পুরস্কার।
২০২২ সালের জুলাইয়ে ইরানের কয়েকজন নির্মাতার গ্রেপ্তারের প্রতিবাদ ঘিরে পানাহি নিজেও গ্রেপ্তার হন। প্রায় সাত মাস কারাবন্দী থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।
২০২৫ সালে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ চলচ্চিত্রের জন্য কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয় করেন পানাহি। ছবিটি ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের প্রতিনিধিত্ব করে মনোনয়নও পায়।
পানাহির নিজের কারাবাসের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছবিটির গল্প। কয়েকজন সাবেক রাজনৈতিক বন্দী এক ব্যক্তিকে তাঁদের ওপর নির্যাতন চালানো কারারক্ষী বলে সন্দেহ করেন। এরপর প্রতিশোধ, ন্যায়বিচার ও নৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি।

থ্রি ফেসেস ছবির দৃশ্যে ইরানি অভিনেত্রী বেনহাজ জাফারি ও গৃহবন্দী নির্মাতা জাফর পানাহি

কারাদণ্ড মাথায় নিয়েই দেশে ফিরেছিলেন
২০২৫ সালের ডিসেম্বরে রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেন ইরানের আদালত। পাশাপাশি তাঁর বিদেশ ভ্রমণ ও রাজনৈতিক বা সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে সময় তিনি নতুন ছবির আন্তর্জাতিক প্রচারণায় দেশের বাইরে ছিলেন।
কারাদণ্ডের ঝুঁকি থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চে ইরানে ফিরে আসেন পানাহি। দেশে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে এর আগে ভ্যারাইটিকে জানিয়েছিলেন, নিজের দেশেই থাকতে ও কাজ করতে চান তিনি। কারাদণ্ড কার্যকর করা হলেও দেশে ফেরার সিদ্ধান্ত বদলাবেন না।

টেক্সি সিনেমা জাফর পানাহি এনে দেয় গোল্ডেন বার্লিন বিয়ার

এদিকে চলতি বছরের শুরুতে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন নির্মাতা। তাঁর আশঙ্কা, রাষ্ট্রীয় দমনপীড়ন চলতে থাকলে সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়ে পড়বে।
সর্বশেষ রায় পানাহির ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণ এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন মামলার অভিযোগের বিস্তারিত, রায় কার্যকরের সময় এবং আগের কারাদণ্ডের সঙ্গে নতুন সাজা কীভাবে কার্যকর হবে—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মেট্রোরেলে উঠলেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। সময়টা বুধবার দুপুরবেলা। বগিতে বসার কোনো জায়গা ফাঁকা ছিল না। বাধ্য হয়ে তাঁকে দাঁড়িয়েই পুরো পথ যেতে হলো। অথচ তাঁর পাশেই ছিল বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ছয়টি আসন। এসব জায়গায় বসেছিলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষ যাত্রীরা। ট্রেন চলতে শুরু করার পর পরের স্টেশনগুলো থেকে ভিড় বাড়তে থাকল। ট্রেনের স্পিকারে বয়স্ক ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বসার জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা বাজল কয়েকবার। কিন্তু সেখানে বসে থাকা যাত্রীদের কেউ ওই নারীকে জায়গা ছেড়ে দিলেন না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়ম অনুযায়ী, প্রতিটি মেট্রোরেলের সামনের একটি কোচ কেবল নারীদের জন্য নির্ধারিত। এর বাইরে সাধারণ প্রতিটি কোচে সন্তান কোলে থাকা নারী, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের বসার সুবিধার জন্য ‘অগ্রাধিকার আসন’ রাখা হয়েছে। কিন্তু সাধারণ কোচে এই নিয়ম মানার ক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বড় ঘাটতি দেখা যায়।

বেলা সোয়া ১টার দিকে শাহবাগ স্টেশনে কথা হয় মিরপুরের বাসিন্দা জিনাত তাজনিনের সঙ্গে। ৪৩ বছর বয়সী এই নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি নিয়মিত এই পথে মেট্রোরেলে যাতায়াত করেন। জিনাত জানান, সাধারণ বগিতে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য আলাদা আসন চিহ্নিত থাকলেও অনেক সময় তাঁদের বসতে দেওয়া হয় না। বেশির ভাগ সময় তরুণ ও যুবকেরা এসব জায়গা দখল করে থাকেন। নারী যাত্রীদের সঙ্গে শিশু থাকলেও অনেকে আসন ছেড়ে উঠতে চান না।

জিনাত নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, কিছুদিন আগে মিরপুর ১০ স্টেশন থেকে এক নারী সন্তান কোলে নিয়ে ট্রেনে ওঠেন। ওই সময় তাঁদের জন্য নির্ধারিত আসনে কয়েকজন তরুণ বসে ছিলেন। অনুরোধ করার পরেও তাঁরা ওঠেননি। উল্টো তাঁরা মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করেন। আসন ছেড়ে দেওয়ার কথা বললে অনেকে কড়া ভাষায় নারীদের আলাদা কোচে যাওয়ার কথা বলেন।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী মেট্রোরেলে চলাচলের নিয়ম সম্পর্কে নিজের না জানার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মেট্রোরেলে নারীদের জন্য আলাদা বগি থাকার বিষয়টি তিনি জানতেন। কিন্তু সাধারণ বগিতেও যে নির্দিষ্ট যাত্রীদের বসার বিশেষ ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে তাঁর ধারণা ছিল না। ট্রেন ছাড়ার সময় হয়ে যাওয়ায় তিনি তাড়াহুড়া করে সাধারণ বগিতে উঠে পড়েন। পরে স্পিকারে ঘোষণা শুনে তিনি বিষয়টি জানতে পারেন। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও কেউ তাঁকে নিজের জায়গা ছেড়ে দেননি।

মেট্রোরেলে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা বলছেন, সাধারণ বগিতে শিশু কোলে নারী কিংবা বয়স্ক ব্যক্তিরা উঠলেও অনেকে চোখ ফিরিয়ে মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়েন। স্পিকারে বারবার সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে তা মানার কোনো তদারকি চোখে পড়ে না। যাত্রীদের ভাষ্য, শুধু নিয়ম লিখে রাখা কিংবা স্পিকারে ঘোষণার মধ্যেই দায়িত্ব শেষ না করে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বসার অধিকার নিশ্চিতে কর্তৃপক্ষের কার্যকর নজরদারি বাড়ানো প্রয়োজন।

মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বুধবার রাতে প্রথম আলোকে বলেন, নারী, প্রতিবন্ধী ও বয়স্কদের আসনগুলোতে স্টিকার লাগানো আছে। ছবি দেওয়া হয়েছে। ট্রেনের ভেতর ভিডিও ডিসপ্লেতে দেখানো হয়। অডিও ঘোষণা প্রচার করা হয়। চার ধরনের নির্দেশনা থাকার পরেও যদি না মানা হয়, তা দুঃখজনক। যাত্রীরা সচেতনতা থেকে মানবেন, এটাই চাওয়া। এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এটা না করা লাগলেই ভালো হতো। তারপরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা লাগছে।

বুধবার ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে। সেই সঙ্গে মেট্রোরেলের কোচে অগ্রাধিকার আসনগুলোতে অগ্রাধিকারপ্রাপ্ত (বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ব্যক্তি) যাত্রীদের বসার ব্যবস্থা নিশ্চিত করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি রসিকতার মূল্য যে এত চড়া হতে পারে, এমবাপ্পে সম্ভবত তা কল্পনাও করেননি। ক্ষমা চেয়েও পার পাবেন কিনা, এখন পর্যন্ত অস্পষ্ট।

আইফোনের লোভে কুপিয়ে হত্যা করা হলো বন্ধুকে। এরপর ৯ হাজার টাকায় আইফোন বিক্রি করে কেনা হয় নতুন জামা ও বাটনফোন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। আজ বুধবার রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা কাস্টমস হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ইকে৫৮৬ ফ্লাইটে আসা যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে বলে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে তারা।

একপর্যায়ে চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক সোনা ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

ইসরায়েলে জাতীয় নির্বাচনে সবচেয়ে নজরকাড়া ঘটনাগুলোর একটি ছিল দেশটির প্রধান দুই আরব দলের জোরালো অবস্থান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে দল দুটির সমর্থকেরা রেকর্ডসংখ্যক ভোট দিয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে ইসরায়েলের সম্প্রচারমাধ্যমগুলোর বুথফেরত জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে, আরব দল দুটি এবার বড় সাফল্য পেতে যাচ্ছে। দল দুটি হলো সামাজিকভাবে রক্ষণশীল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) এবং বামপন্থী জয়েন্ট লিস্ট।
বুথফেরত জরিপ অনুযায়ী, দল দুটি ইসরায়েলের পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আসন পেতে পারে। এতে দেশটির প্রধান দুই জোটের মধ্যে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বুথফেরত জরিপ হলো ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বেরিয়ে আসা ভোটারদের ওপর চালানো সমীক্ষা। এতে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা কাকে ভোট দিয়েছেন। তাঁদের উত্তর বিশ্লেষণ করে নির্বাচনের সম্ভাব্য ফল সম্পর্কে ধারণা পাওয়া যায়।

রাআমের নেতা মনসুর আব্বাস টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আরব ভোটারদের এই উপস্থিতি দেখিয়ে দিয়েছে, তাঁরা নিজেদের ‘হতাশা ও নিরাশা’কে ‘আশায়’ রূপান্তর করেছেন। ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশই আরব।
আব্বাস বলেন, তিনি ‘সম্ভাব্য সব উপায়ে’ নেতানিয়াহুর সরকারের পরিবর্তন চান। তাঁর প্রথম অগ্রাধিকার হলো এমন একটি সরকার গঠনের সুযোগ নিশ্চিত করা, যার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

ইসরায়েলের নির্বাচনে ভোট দিচ্ছেন একজন আরব নারী। মঙ্গলবার জেরুজালেমে

আরব দলগুলোর এই সাফল্য সরকার গঠনে তাদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। তবে ইসরায়েলে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন এখনো জটিল বিষয়। অনেক ইসরায়েলি ইহুদি মনে করেন, পার্লামেন্টে সরকার গঠনের জন্য আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করা উচিত নয়।

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

ইসরায়েলের আরব নাগরিকদের বেশির ভাগই ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় আরব-ইসরায়েল যুদ্ধ হয়। সেই যুদ্ধের সময় এই ফিলিস্তিনিরা নিজেদের ঘরবাড়ি না ছেড়ে সেখানে থেকে গিয়েছিলেন।

নির্বাচন পরবর্তী ভাষণ দেওয়ার সময় বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তাঁর এক সহযোগী। বুধবার জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে

এখন আরব নাগরিকদের বেশির ভাগই ইহুদি ইসরায়েলিদের থেকে আলাদা শহরে বাস করেন। তাঁরা সহিংসতা ও আবাসনসংক্রান্ত বৈষম্যমূলক নীতির শিকার হন।

ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচয়সহ নানা বিষয়ে দেশটির আরবদের মধ্যে মতবিরোধ রয়েছে। এসব কারণে কয়েক দশক ধরে অনেক আরব ভোটার ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচয়সহ নানা বিষয়ে দেশটির আরবদের মধ্যে মতবিরোধ রয়েছে। এসব কারণে কয়েক দশক ধরে অনেক আরব ভোটার ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

তবে এ সপ্তাহে অনেক আরব ভোটার বলেছেন, পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের প্রতি নেতানিয়াহুর আচরণে তাঁরা ক্ষুব্ধ। ইসরায়েলের ভেতরেও ফিলিস্তিনিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয় বলে মনে করেন তাঁরা। এ জন্য তাঁরা সরকারের বিভিন্ন নীতিকে দায়ী করেন। নির্বাচনী প্রচারজুড়েও নেতানিয়াহু প্রকাশ্যে আরববিদ্বেষী মনোভাব কাজে লাগিয়ে ভোট চেয়েছেন।

নির্বাচনের বুথফেরত জরিপের ফল দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্ট প্রার্থী ইউসেফ জাবারিনসহ অন্যরা

গত মঙ্গলবার লোদ শহরে ভোট দেন ৩৯ বছর বয়সী আরব-ইসরায়েলি খুলুদ আল-জেইনাতি। শহরটিতে ইহুদি ও আরব—উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সেখানকার ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে।

খুলুদ বলেন, ‘আমি খুব আশাবাদী। মানুষ বুঝতে পারছে, এটা সাধারণ কোনো নির্বাচন নয়। আমরা পরিবর্তন চাই।’
এই আরব-ইসরায়েলি আরও বলেন, ‘জীবনের নানা ক্ষেত্রে আরব সম্প্রদায়কেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়। তাই আমাদের ঘর থেকে বেরিয়ে ভোটে অংশ নেওয়া জরুরি।’

খুলুদ আল-জেইনাতি, আরব-ইসরায়েলি ভোটারজীবনের নানা ক্ষেত্রে আরব সম্প্রদায়কেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়। তাই আমাদের ঘর থেকে বেরিয়ে ভোটে অংশ নেওয়া জরুরি।

খুলুদ বলেন, ‘আমি আশা করি, পরবর্তী সরকার কেমন হবে, তা ঠিক করতে আমাদের ভোট সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সবার জীবনে ভালো পরিবর্তন আনবে।’

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নজিরবিহীন ভালো ফলের আভাস পাওয়া দুই আরব দলের মধ্যে শুধু রাআমই কেবল এর আগে দেশটির জোট সরকারে যোগ দিয়েছিল। ২০২১ সালে দলটি তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের স্বল্পস্থায়ী নেতানিয়াহুবিরোধী জোট সরকারের অংশ ছিল তারা।

ইসরায়েলে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দল রাআমের নেতা মনসুর আব্বাস

রাআম ওই সরকারের শরিক হওয়ায় অনেক ডানপন্থী ইহুদি ভোটার ক্ষুব্ধ হয়েছিলেন। প্রায় এক বছর পর বেনেটের সরকারের পতন হয়। এরপর ওই ভোটাররা নেতানিয়াহুকে সমর্থন দেন। তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র ইহুদিবাদী সরকার গঠন করেন।

এখন নেতানিয়াহুর সেই সরকারেরই ক্ষমতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। আর যে নির্বাচনী ফল এই সম্ভাবনা তৈরি করেছে, তার পেছনে বড় ভূমিকা রেখেছে আরব ভোটারদের বিপুল অংশগ্রহণ।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির প্রার্থীর মির্জা ফয়সল আমীন। বুধবার জেলা বিএনপির কার্যালয়ে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের আগের দিন পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থী। আজ বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেন। দুই পক্ষই অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রে থাকা ৯৮৯টি ভোটকক্ষে ভোট দিতে পারবেন ভোটাররা।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

ভোটের আগের দিন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িপাল্লার কর্মী ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিভিন্ন স্থানে তাঁর গণসংযোগেও বাধা দেওয়া হয়েছে।

দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিএনপির প্রার্থী গণসংযোগের সময় আচরণবিধি লঙ্ঘন করে এলজিইডির কর্মকর্তাকে ফোন করে এক মাসের মধ্যে একটি সেতুর নির্মাণকাজ শুরুর কথা বলেছেন এবং অন্য একটি স্থানে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ১৩ অক্টোবর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে বাধা ও লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন তিনি। ২০ অক্টোবর আখানগরে জামায়াতের নির্বাচনী সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়ে তাঁদের একজন কর্মীকে আহত করেছেন বলে দাবি করেন।

জামায়াতের এই প্রার্থী আরও অভিযোগ করেন, সরকারি চাকরিজীবীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও ২৪ ও ২৫ অক্টোবর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিএনপি তিনটি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। এ ছাড়া ভোটারদের কাছে পরিবার কার্ড, কৃষি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া এবং ভোটার স্লিপ দেওয়ার সময় টাকা বিতরণের অভিযোগও করেন তিনি।

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার বিকেলে শহরের একটি চায়নিজ হোটেলে

দাঁড়িপাল্লার প্রার্থী আরও বলেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিচারিক অনুসন্ধান কমিটির কাছে তাঁরা অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশিত প্রতিকার পাননি। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার ওপর আগামীকালের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার বিষয়টি নির্ভর করছে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমির আবদুল হাকিম, বর্তমান আমির বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি জেনারেল কফিল উদ্দিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা’

এদিকে বুধবার রাত নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে দাঁড়িপাল্লার প্রার্থী ও ১১–দলীয় ঐক্যজোটের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। এসব অভিযোগ নির্বাচন কমিশন ও বিচারিক অনুসন্ধান কমিটির কাছেও দেওয়া হয়েছে। তদন্তের পর তাঁদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

বিএনপির এই প্রার্থী বলেন, সাধারণত উপনির্বাচনে ভোটারের আগ্রহ ও উপস্থিতি তুলনামূলক কম থাকে। ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁর দাবি, বর্তমান সরকারের নানা উদ্যোগের কারণে এই নির্বাচনে ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর সেটি দেখে বিরোধী প্রার্থী নানা অপপ্রচারের মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

জামায়াতের প্রার্থীকে ইঙ্গিত করে মির্জা ফয়সল বলেন, ‘দাঁড়িপাল্লার প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলন করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।’ তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী ও নেতা-কর্মীরা সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। এ ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলেও তাঁরা প্রতিকার পাননি।

মির্জা ফয়সল বলেন, ‘আমরা চাই দল-মত, শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন উর রশিদসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব এসেছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর–কষাকষির কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গম আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এতে বছরে সাত লাখ টন গম আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেওয়া হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল ও লুই ড্রেফাস কোম্পানি।

এত দিন অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি জিটুজির আওতায় যুক্তরাষ্ট্রের গম আমদানি করা হচ্ছিল। সম্প্রতি লুই ড্রেফাস কোম্পানিকেও অনুমোদন দেওয়া হয়। ফলে গম সরবরাহের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা এক থেকে বেড়ে দুটি হয়েছে। গম কেনার অর্থায়ন হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

তবে গমের দাম নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে জিটুজি ব্যবস্থায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার মূল্য নির্ধারণ করা হয় প্রতি টন ৩২২ ডলারে। একই সময়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অন্য দেশ থেকে ৫০ হাজার টন গম কেনা হয়। প্রতি টনের দাম পড়ে ২৯৭ দশমিক ৯২ ডলার। অর্থাৎ প্রতি টনে দামের পার্থক্য প্রায় ২৪ ডলার। এই ব্যবধানের কারণে ২ লাখ ২০ হাজার টন গম কেনায় সম্ভাব্য বাড়তি ব্যয় দাঁড়ায় প্রায় ৫৩ লাখ ডলার।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

এদিকে আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তায় ভরার জন্য নতুন এক কোটি পাটের বস্তা কিনবে সরকার। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৩ টাকা ৪২ পয়সা। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

ক্রয় কমিটিতে কানাডা ও রাশিয়া থেকে ১ লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা। কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে কানাডা থেকে ৪০ হাজার টন করে দুই চালানে মোট ৮০ হাজার টন এবং রাশিয়া থেকেও দুই চালানে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন সার আমদানি করা হবে। কানাডা ও রাশিয়া উভয় দেশ থেকেই প্রতি টন সার ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার দরে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া কাতারের প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে ক্রয় কমিটি।

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।
এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।
২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।
টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।
তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা মাশরুমের মতো দেখতে 'ব্যাঙের ছাতা'কে অনেকে মাশরুম মনে করে থাকেন। গবেষকরা ব্যাখ্যা করেছেন বিষয়টা।
নতুন বছরের প্রথম দিন নয়, এবার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই দেওয়া হবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বই বিতরণ করা হবে।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের আর্চাররা।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইতিহাস গড়ে ব্যালন ডি-অর জয়ের পর হ্যারি কেইন ফিরলেন জার্মানিতে। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের অনুশীলনে ইংলিশ অধিনায়ককে বরণ করে নিতে প্রস্তুত ছিল পুরো ক্লাব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে।
বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে। এর কারণ হিসেবে সংস্থাটি জ্বালানির মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে পণ্য পরিবহনে বিঘ্ন, কৃষ্ণসাগরে শস্য পরিবহনে সমস্যা এবং স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগ সম্পদের উচ্চ চাহিদাকে দায়ী করেছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।