জাতীয়

পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
পানি চায় দুর্বৃত্তরা, ঘরের দরজায় খুলতেই ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মো. রাজীব (২৩) নামের একজনকে আটক করেছে গফরগাঁও থানার পুলিশ।

পুলিশ, ভুক্তভোগী, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে শরীফ মিয়া (২৩), আরিফ মিয়াসহ (২১) পাঁচ যুবক ওই প্রবাসীর বাড়িতে যান। তাঁরা প্রথমে পানি ও কুড়াল চান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

এরপর যুবকেরা ঘরে ঢুকে ভাঙচুর করেন। আলমারিতে থাকা বাড়ি নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এরপর ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় ব্যক্তিদের ভাষ্য।

এ সময় রাজীব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলে জানান ভুক্তভোগী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ জানায়, পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ অভিযানে নামে। রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্জন এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে আটক করা হয়। এ সময় অন্য চারজন পালিয়ে যান।

পুলিশের দাবি, অভিযানের সময় ভিডিও ধারণে ব্যবহৃত মুঠোফোনটি রাজীব পানিতে ফেলে দেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

গৃহবধূর দেবর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে নিয়ে বাড়িতে একা থাকতেন তাঁর ভাবি। দুর্বৃত্তরা তাঁর ভাতিজাকে জিম্মি করে মাকে ধর্ষণ করেছে। আজ শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার চান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই নারী পুলিশের কাছে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে দুজন ধর্ষণ করেছেন এবং অন্যরা বাইরে ছিলেন। তাঁর ছেলেকে জিম্মি করে রাখার এবং বাড়িতে ভাঙচুর করে টাকাপয়সা নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে জানিয়ে মনতোষ বিশ্বাস আরও বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করা হবে। ভিডিও ধারণের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। অন্য ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
স্থানীয় বিএনপির বিরোধিতার মধ্যেই নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠান করলেন রুমিন ফারহানা
স্থানীয় বিএনপির বিরোধিতার মধ্যেই নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠান করলেন রুমিন ফারহানা

উপজেলা বিএনপি কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা এবং অনুষ্ঠান করতে না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে বলার পরও নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে অনুষ্ঠান করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।আজ শুক্রবার আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলায় ২০২৫ সালের প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুমিন ফারহানার বাবা ভাষাসৈনিক অলি আহাদ স্মরণে উপজেলার আবদুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।এর আগে জাতীয় সংসদের অধিবেশনে বিএনপিকে নিয়ে দেওয়া এক বক্তব্যের জেরে ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আশুগঞ্জ বাজারে রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল হয়। ওই কর্মসূচি থেকে আশুগঞ্জে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।এদিকে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন ঘিরে গত বুধবার দুপুরে আশুগঞ্জে উপজেলা পরিষদের পেছনের মাঠে রুমিন ফারহানার দুই অনুসারীর ওপর হামলার অভিযোগ ওঠে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। গত জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানার পক্ষে নির্বাচন করায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল।এ ছাড়া গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপির নেতা–কর্মীরা আজকের অনুষ্ঠান বাতিলের জন্য ইউএনওর কাছে মৌখিকভাবে দাবি তোলেন। তাঁদের আপত্তির কারণে আজকের অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে আজকের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিলেন।অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতোসহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তার জন্য যা করণীয়, আমরা সেই ব্যবস্থা করেছি। আজকের অনুষ্ঠানস্থলের আশপাশে আমার নেতৃত্বে পুলিশের ৫০ জন সদস্য মোতায়েন ছিলেন।’এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে তাঁর অনুসারীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। তাঁরা রুমিন ফারহানার পক্ষে নানা স্লোগান দেন।অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, ‘১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূচনা হয়। এরপর ভাষাসৈনিক অলি আহাদ যে ত্যাগ স্বীকার করেছেন, যে অবদান রেখেছেন তা আমাদের ইতিহাসে রচিত হয়নি। আমাদের দুর্ভাগ্য, আমাদের ইতিহাস রচিত হয় রাজনৈতিক বয়ানে।’রুমিন ফারহানা বলেন, ‘আমাদের ইতিহাস রচিত হয় যে দল যখন ক্ষমতায় থাকে, তার হাতের কলমে। যদি সেটা না হতো, তাহলে অলি আহাদ, মাওলানা ভাসানী (মাওলানা আবদুল হামিদ খান ভাসানী), হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হকদের জীবনী আরও বিস্তৃতভাবে আমরা জানতে পারতাম। তাঁদের সততা, দেশপ্রেম, সাহস, আপসহীনতা—এই বিষয়গুলো আমরা নতুন প্রজন্মকে জানাতে পারতাম।’শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে লাঠিখেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের আয়োজক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলায় ২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ও ২০২৬ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। মোট ১৯৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁকে অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে এটা কিছু নয়। আমি মনে করি, রাজনীতিতে যেকোনো কথার জবাব মানুষ দেয়।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় বাংলাদেশ ছাড়তে পারেন, যেকোনো সময় বাংলাদেশে ঢুকতে পারেন। সংবিধানে এটি পরিষ্কার বলা আছে। বাংলাদেশে ঢোকার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকার বলতে পারবে।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
ডেমোক্র্যাটদের কেন অভিবাসন নিয়ে সোচ্চার হতে হবে

ডেমোক্র্যাটদের কেন অভিবাসন নিয়ে সোচ্চার হতে হবে

মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব

মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব

অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা, মা হওয়ার আগে-পরের লুকের সমালোচনার বিপরীতে দিলেন ৬টি দাঁতভাঙা জবাব

অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা, মা হওয়ার আগে-পরের লুকের সমালোচনার বিপরীতে দিলেন ৬টি দাঁতভাঙা জবাব

ইসলামপন্থী রাজনীতি করতে হলে গণসার্বভৌমত্বকে স্বীকার করতে হবে: আলী রীয়াজ
ইসলামপন্থী রাজনীতি করতে হলে গণসার্বভৌমত্বকে স্বীকার করতে হবে: আলী রীয়াজ

বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি করতে হলে আগে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ও গণসার্বভৌমত্বকে সুস্পষ্টভাবে স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ।আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জামায়াতে ইসলামীর সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত–ই–ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে যদি ইসলামপন্থী রাজনীতি কেউ করতে চায়, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য গণসার্বভৌমত্বের জায়গাটাকে সুস্পষ্টভাবে স্বীকার করে নিয়ে অগ্রসর হতে হবে। অতীতের ভুলভ্রান্তির পাশাপাশি এগুলোকে যখন মোকাবিলা করা যাবে, তখন এই আলোচনাগুলো একটা ফলপ্রসূ জায়গায় গিয়ে দাঁড়াবে।’ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াতে ইসলামীকে সংস্কারের ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দলটির যে বিতর্কিত ও সংঘাতপূর্ণ ভূমিকা ছিল, সে জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা তিনি বারবার তুলে ধরেছেন।জামায়াতে ইসলামীর নিজেদের স্বার্থেই এই বিতর্কের মীমাংসা হওয়া প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজ বলেন, জামায়াতের পক্ষে যদি রাজনৈতিক দল হিসেবে তার অবস্থান শক্তিশালী করতে হয়, তাহলে ব্যারিস্টার রাজ্জাকের এই বই জামায়াতের নেতাদের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে।মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আলী রীয়াজ বলেন, এটা অস্বীকারের উপায় নেই যে জামায়াতের পক্ষ থেকে ১৯৭১ সালের জন্য ক্ষমা প্রার্থনা দল ও দেশের জন্যই দরকার। তবে আবদুর রাজ্জাকের বইটির মূল্যায়ন কেবল ১৯৭১ সালের ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, বইটির পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রসঙ্গ রয়েছে। সেখানে জামায়াতের আদর্শিক অবস্থান, রাষ্ট্র ও নাগরিকের সার্বভৌমত্ববিষয়ক নানা প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি দলে নেতৃত্বের ঘাটতি, বুদ্ধিবৃত্তিক স্থবিরতা ও বর্তমান সাংগঠনিক কাঠামোয় দূরদর্শী (ভিশনারি) নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ আছে কি না, সেসব বিষয়েও লেখক গভীর পর্যবেক্ষণ তুলে ধরেছেন।অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এতে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ ও দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। এ ছাড়া আবদুর রাজ্জাকের দুই ছেলে, তাঁর শুভানুধ্যায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
‘আমাদের দুর্ভাগ্য, আমাদের ইতিহাস রচিত হয় রাজনৈতিক বয়ানে’

‘আমাদের দুর্ভাগ্য, আমাদের ইতিহাস রচিত হয় রাজনৈতিক বয়ানে’

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কোন ইউনিটের পরীক্ষা কবে

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কোন ইউনিটের পরীক্ষা কবে

ইলিশের রাজধানী চাঁদপুরেও কেন চড়া দাম

ইলিশের রাজধানী চাঁদপুরেও কেন চড়া দাম

জার্মানির রাজনীতিতে নব্য ডানপন্থী শক্তির উত্থানের পেছনে কী
জার্মানির রাজনীতিতে নব্য ডানপন্থী শক্তির উত্থানের পেছনে কী

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তের পর ইউরোপের দেশে দেশে যে নিও লিবারেলদের বা উদারনৈতিক রাজনীতির স্রোত বহমান ছিল, আপাতত তাতে ভাটা পড়েছে। ইউরোপ মহাদেশের উত্তরের দেশ নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, লিথুনিয়া, মধ্য ইউরোপে জার্মানি, পোল্যান্ড, হল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, আরও দক্ষিণে গ্রিস, ইতালি প্রভৃতি দেশের কোথাও এরা, কোথাও ক্ষমতাসীন বা কোয়ালিশন সরকারের সঙ্গে আর কোথাও কোথাও পার্লামেন্টে নিজেদের জায়গা করে নিয়েছে।দীর্ঘদিন ধরে ইউরোপের অর্থনীতিবিদ ও রাজনীতিকেরা যে সামাজিক অর্থনীতির ভিত্তি স্থাপন করেন, সেই সামাজিক বাজার অর্থনীতি সেখানে নানা ধকল সামাল দিতে পেরেছে এবং এটা বিশ্বে একটি সফল মডেল হিসেবে বিবেচিত হচ্ছিল। এখন তা অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। বিগত সময়ে করোনা মহামারি, সাম্প্রতিক কালের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায়ন, ইউক্রেন ও ইরানে যুদ্ধের প্রভাবে জ্বালানিসংকট, মুদ্রাস্ফীতি আর সারা বছর ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোত কট্টরবাদী দলগুলোর আরও জনপ্রিয়তা অর্জনে সহায়ক হয়েছে।জার্মানি কেন ‘আরেকটি ইসরায়েল’ হয়ে উঠছেসর্বশেষ জার্মানির রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রশ্নটি এখন আর কেবল রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয় নয়। জার্মান সরকারের ক্ষমতাসীন জোটের ভবিষ্যৎ, চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসের রাজনৈতিক অবস্থান এবং সর্বোপরি জার্মানির গণতান্ত্রিক রাজনীতির দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্য—সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে।২০২৬ সালের সেপ্টেম্বর মাসে যেন সেই প্রশ্নগুলোকেই আরও স্পষ্ট করে তুলেছে। স্যাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে জার্মানির ডানপন্থী ও চরম বর্ণবাদী দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি দলটির ঐতিহাসিক সাফল্য পেয়েছে। আবার এই সেপ্টেম্বর মাসের ২০ তারিখে অনুষ্ঠিতব্য দুই রাজ্য-পার্লামেন্টে মেকলেনবুর্গ-ফোরপোমার্ন ও বার্লিনের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং দেশজুড়ে জনমত জরিপে এএফডি দলটির শক্ত অবস্থান—সব মিলিয়ে জার্মান রাজনীতির প্রচলিত সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে।স্যাক্সনি-আনহাল্ট রাজ্য-পার্লামেন্টে এএফডি দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে। এটি শুধু একটি রাজ্য নির্বাচনের ফল নয়; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজনৈতিক ইতিহাসে এর প্রতীকী গুরুত্ব অনেক বড়। একই সঙ্গে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল সেখানে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোটে নেমে যাওয়ায় বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসের নেতৃত্ব নিয়েও তাঁর নিজ দলের ভেতরে প্রশ্ন আরও তীব্র হয়েছে।অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি দলটির ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মূলত ইউরোপীয় মুদ্রা ও ইউরোপীয় ইউনিয়নের নীতির সমালোচক একটি দল হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান অনেক বেশি ডান দিকে সরে যায়। বিশেষ করে ২০১৫-১৬ সালের জার্মানিতে বিপুলসংখ্যক শরণার্থীর পর অভিবাসনবিরোধী রাজনীতি এএফডি দলটির প্রধান রাজনৈতিক পুঁজি ও হাতিয়ারে পরিণত হয়।জার্মানিতে উগ্র ডানপন্থীদের জয়, কী তাদের এজেন্ডা আজ অলটারনেটিভ ফর জার্মানি দলটির রাজনীতি শুধু অভিবাসনবিরোধী অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ইউনিয়ন, জলবায়ুনীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জার্মানির নিরাপত্তা ও অভিবাসননীতি—প্রায় প্রতিটি বড় প্রশ্নেই দলটি প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধিতা করছে।এদের সবচেয়ে বড় শক্তি হলো—দলটি মানুষের অসন্তোষকে রাজনৈতিক ভাষায় রূপ দিতে পারছে।জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জ্বালানির দাম নিয়ে উদ্বেগ রয়েছে। আবাসন ব্যয় অনেক মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা নিয়ে সমাজে বিতর্ক রয়েছে। অর্থনীতির দুর্বলতা ও শিল্প খাতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে।জনগণের এই অসন্তোষকে কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রেই এএফডি দলটি একটি সরল রাজনৈতিক বার্তা দিচ্ছে। তারা বলছে ‘প্রচলিত দলগুলো ব্যর্থ হয়েছে, আমরাই পরিবর্তন আনব।’ কোনো বিকল্প পরিকল্পনা বা ধারণা ছাড়াই এ ধরনের রাজনৈতিক ভাষা জটিল সমস্যার সহজ উত্তর দেয়। আর বর্তমানে নানা সংকটের মুহূর্তে এসব সহজ উত্তর মানুষের কাছে প্রায়ই আকর্ষণীয় হয়ে উঠছে।২০২৫ সালের জার্মান পার্লামেন্ট বা বুন্দেশটাগ নির্বাচনে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল বা সিডিইউ ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন বা সিএসইউ জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে সরকার গঠন করেছিল। ৬৩০ আসনবিশিষ্ট জার্মান পার্লামেন্ট বা বুন্দেশটাগে ক্ষমতাসীন জোটের আসনসংখ্যা ২০৮। আর সেই নির্বাচনে বর্ণবাদী দল অলটারনেটিভ ফর জার্মানি দলটি ১৫০টি আসন লাভ করে। ২০২১ সালের নির্বাচনে দলটি ৬৯টি আসন লাভ করেছিল। দলটি এখন জার্মান পার্লামেন্টের প্রধান বিরোধী দল।বিগত এক বছরে সরকার গঠনের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসের সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে—জনগণের প্রত্যাশা এবং সরকারের বাস্তব কর্মক্ষমতার মধ্যে ব্যবধান।চ্যান্সেলর হিসেবে মের্ৎস শক্তিশালী নেতৃত্ব, অর্থনৈতিক সংস্কার এবং জার্মানির আন্তর্জাতিক ভূমিকা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয়, জ্বালানির মূল্য, পেনশন, অভিবাসন এবং অভ্যন্তরীণ সংস্কার নিয়ে অসন্তোষ বেড়েই চলেছে।সাম্প্রতিক জরিপে ক্ষমতাসীন জোট ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল বা ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের সমর্থন ২২ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে অলটারনেটিভ ফর জার্মানি দলটি দেশজুড়ে জাতীয় পর্যায়ে তাদের পেছনে ফেলে ২৭ শতাংশ এগিয়ে আছে। আর সামাজিক গণতান্ত্রিক দল ও পরিবেশবাদী সবুজ দল যথাক্রমে ১২ ও ১৪ শতাংশ। জনমত জরিপে দেখা যাচ্ছে সমস্যা এখন শুধু সরকারের জনপ্রিয়তা নয়, সমস্যাটি নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার সংকটে পরিণত হয়েছে।যে দেশ দুটি বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে, সেই জার্মানিতেই নতুন করে নাৎসি আদর্শের অনুসারী হিসেবে চিহ্নিত নব্য ডানপন্থী শক্তি ও অলটারনেটিভ ফর জার্মানি দলটির ক্রমবর্ধমান উত্থান দেশটির রাজনীতিতে নতুন করে উদ্বেগ ও শঙ্কার জন্ম দিয়েছে।জার্মানির রাজনীতিবিষয়ক গবেষণায় বলা হচ্ছে, এখানে অন্তত তিন ধরনের ভোটারের কারণেই জার্মান রাজনীতিতে অস্থির অবস্থা তৈরি হয়েছে। প্রথমত, ভোটারদের একটি অংশ রয়েছেন, যাঁরা অলটারনেটিভ ফর জার্মানি দলটির ডানপন্থা বর্ণবাদী আদর্শের সঙ্গে সত্যিই একমত। বিশেষ করে অভিবাসনবিরোধী, জাতীয়তাবাদী ও কঠোর আইনশৃঙ্খলা নীতির সমর্থক। দ্বিতীয়ত, এমন ভোটার রয়েছেন, যাঁরা অন্য দলগুলোর ওপর হতাশ হয়ে প্রতিবাদী ভোট দিচ্ছেন। তৃতীয়ত, এমন ভোটারও রয়েছেন, যাঁরা মনে করেন ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল, সামাজিক গণতান্ত্রিক দল ও পরিবেশবাদী সবুজ দলের মতো প্রচলিত দলগুলো তাঁদের দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারছে না। এই তৃতীয় গোষ্ঠীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাজনৈতিকভাবে অলটারনেটিভ ফর জার্মানি দলটির সবচেয়ে বড় সাফল্য হয়তো এখানেই—তারা জনতুষ্টিবাদী রাজনীতি করে মানুষের অসন্তোষকে নিজেদের পক্ষে ভোটে রূপান্তর করতে পারছে।বার্লিন প্রাচীর পতনের ৩৫ বছর পর কী ভাবছেন জার্মানির মানুষযদিও শুধু সাবেক পূর্ব জার্মানির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে অলটারনেটিভ ফর জার্মানি দলটি বিশেষভাবে শক্তিশালী, তবে এই দলের উত্থান এখন পশ্চিমেও ছড়িয়েছে। তাই কেবল পূর্ব জার্মানির মানসিকতা বা পুরোনো পূর্ব জার্মানির রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তা ব্যাখ্যা করা ভুল হবে। সাম্প্রতিক বিশ্লেষণগুলোও দেখাচ্ছে যে অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বঞ্চনার অনুভূতির ক্ষোভ এই ভোটের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এই মুহূর্তে চ্যান্সেলর মের্ৎসের সামনে দুটি রাজনৈতিক পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি নেতৃত্ব ধরে রেখে দ্রুত সরকারের কর্মক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। যেমন অর্থনীতি, জ্বালানি, অভিবাসন, পেনশন, আমলাতন্ত্র ও জীবনযাত্রার ব্যয়—এসব ক্ষেত্রে দৃশ্যমান সফলতা দেখিয়ে তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করতে পারেন। অথবা দ্বিতীয় পথ—পরপর কয়েকটি রাজ্য পার্লামেন্টের নির্বাচনে ক্ষমতাসীন জোট বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে দলের ভেতর থেকেই নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠতে পারে।জার্মানির অভিবাসী সংগঠনগুলোর রাজ্য নেটওয়ার্ক (লামসা) ঝুঁকিপূর্ণ অভিবাসী জনগোষ্ঠীর জন্য সতর্কতা অবলম্বন এবং সুনির্দিষ্ট সুরক্ষাব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এএফডির নির্বাচনী বিজয় অভিবাসী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। জার্মানির টাজ পত্রিকা জানিয়েছে, ১২ সেপ্টেম্বর জার্মানির ২৯টি শহরে অনুষ্ঠিত এএফডি দলটির বিরুদ্ধে বিক্ষোভে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসি অতীতের স্মৃতি আজও জার্মানির চরম ডানপন্থী রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোঝা হয়ে রয়েছে। এই অতীতের দায় ও স্মৃতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে তারা নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা সামনে আনছে। অতীতকে সরাসরি অস্বীকার করা কঠিন বলে, তাদের একটি অংশ যুক্তি দেয়—নাৎসি অতীতকে ঘিরে অব্যাহত স্মরণ ও আত্মসমালোচনার সংস্কৃতি নাকি জার্মানির স্বাভাবিক বিকাশ এবং প্রচলিত রাজনৈতিক ‘ব্যবস্থা’ থেকে বেরিয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।যে দেশ দুটি বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে, সেই জার্মানিতেই নতুন করে নাৎসি আদর্শের অনুসারী হিসেবে চিহ্নিত নব্য ডানপন্থী শক্তি ও অলটারনেটিভ ফর জার্মানি দলটির ক্রমবর্ধমান উত্থান দেশটির রাজনীতিতে নতুন করে উদ্বেগ ও শঙ্কার জন্ম দিয়েছে।সরাফ আহমেদ প্রথম আলোর জার্মান প্রতিনিধিSharaf.ahmed@gmx.net

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
রোনালদোকে নিয়েই পর্তুগালের নেশনস লিগের দল

রোনালদোকে নিয়েই পর্তুগালের নেশনস লিগের দল

বগুড়ার জেলা জজের পদায়ন বাতিলের দাবি আইনজীবী সমিতির, আদালত বর্জনের হুঁশিয়ারি

বগুড়ার জেলা জজের পদায়ন বাতিলের দাবি আইনজীবী সমিতির, আদালত বর্জনের হুঁশিয়ারি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কেন জরুরি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কেন জরুরি

0 Comments