নাগরিকত্ব প্রমাণের কোনো সুযোগ না দিয়ে এক ভারতীয় নারীকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ আউট) অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শাহিন ফকির নামের এক যুবকের করা ‘হেবিয়াস করপাস’ রিট আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনোরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন প্রবীণ আইনজীবী ও ওডিশা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্রীনিবাসন মুরলিধর। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার জ্যেষ্ঠ আইনজীবী ঝুমা সেনসহ বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি শ্রীনিবাসন মুরলিধর সম্প্রতি ফিলিস্তিন ভূখণ্ডসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বাধীন ওই কমিশন জানিয়েছিল, ফিলিস্তিনে শিশুদের ওপর সরাসরি ও ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে।
পিটিশনে শাহিন ফকির তাঁর মাকে আটক ব্যক্তি বলার বদলে বলপূর্বক বিতাড়িত ব্যক্তি বা ‘পুশ আউটি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, মায়ের স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবিন্দপুরে এবং তিনি একজন ভারতীয় নাগরিক। প্রায় ২০ বছর আগে রোজগারের সন্ধানে স্বামীর সঙ্গে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন।
আবেদনকারীর অভিযোগ, গত ১৯ জুলাই মুম্বাইয়ে তাঁর মাকে বেআইনিভাবে আটক করা হয়। কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে বা গ্রেপ্তারের কারণ না জানিয়ে তাঁকে টানা ১০০ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। দীর্ঘ এ সময়ে পরিবারকেও কোনো তথ্য দেওয়া হয়নি। প্রায় পাঁচ দিন পর তাঁকে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয় এবং উত্তর-পূর্ব ভারতের সীমান্ত এলাকা দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় তাঁর নাগরিকত্ব যাচাইয়ে কোনো বিচারিক পদক্ষেপ বা কনস্যুলার সহায়তা নেওয়া হয়নি। এমনকি নিজের জাতীয়তার সপক্ষে যুক্তি বা প্রমাণ দাখিলের কোনো সুযোগও ওই নারীকে দেওয়া হয়নি।
বাংলাদেশে পৌঁছানোর পর ওই নারী সীমান্তরক্ষীদের সহায়তায় মানবিক আশ্রয় পান। পরে ৩১ জুলাই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থার কথা জানান। এর আগে আসামের এমন একটি ঘটনা হাইকোর্টের সমালোচনার মুখে পড়েছিল বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।
আদালতে পেশ করা নথিতে উল্লেখ করা হয়, ওই নারীর কাছে বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে। ১৯৫২ সালের ভোটার তালিকায় তাঁর মাতামহের নাম এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর মা-বাবার নাম রয়েছে। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর তাঁর নাম বাদ পড়লে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের আপিল ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে।
মামলায় কেবল ওই নারীকে অবৈধভাবে বিতাড়নকেই চ্যালেঞ্জ করা হয়নি, পাশাপাশি ২০২৫ সালের মে মাসে জারি করা ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা বিতাড়নসংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ এবং ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডার, ২০২৫’-এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনকারীর পক্ষের আইনজীবীদের যুক্তি, এই নতুন প্রশাসনিক ব্যবস্থার কারণে প্রশাসনিক কর্মকর্তাদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে গেছে, যা ভারতীয় সংবিধানের ১৪, ২১ ও ২২ অনুচ্ছেদে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী। এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিকদেরও ভুলবশত ও বেআইনিভাবে বহিষ্কারের ঝুঁকি তৈরি হচ্ছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এই পুশ আউটের প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে ওই নারীকে ভারতে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
আইনজীবীর যুক্তি, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব দাবি করলে এবং অন্য রাজ্যে তাঁর স্থায়ী বাসস্থানের কথা উল্লেখ করলে, এসওপির নির্দেশিকা মেনে তা যাচাই করা আবশ্যক; যা এ ক্ষেত্রে মানা হয়নি। এ ছাড়া ওই নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
এই পুশ আউট প্রক্রিয়াকে বেআইনি ও অনৈতিক আখ্যা দিয়ে ওই নারীকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আবেদনকারী।
এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে সম্প্রতি জোরপূর্বক বাংলাদেশে পাঠানো বেশ কয়েকজন বাঙালি মুসলমানকে মানবিক কারণে তারা দেশে ফিরিয়ে এনেছে।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)।
জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ আয়োজনে কেক এখন উদযাপনের অন্যতম অনুষঙ্গ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেকের চাহিদা এবং জনপ্রিয়তা পেয়েছে ঘরে তৈরি বিভিন্ন স্বাদের ও নকশার কেক। আর এই চাহিদাকে ঘিরেই ফরিদপুরে গড়ে উঠেছে নারীদের নতুন এক উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরি শুরু করে এখন অনলাইন ব্যবসায় সফল হচ্ছেন জেলার শতাধিক নারী।
পিএইচডি ডিগ্রি অর্জনের স্বীকৃতিস্বরূপ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের (বিএস ফ্যাকাল্টি) চার শিক্ষককে পিএইচডি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।