জাতীয়

মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল
মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

পৃথিবী বদলায়নি, বদলেছে নীল এই গ্রহকে দেখার একটি প্রচলিত মানচিত্র। সম্প্রতি আফ্রিকার দেশ টোগোর উদ্যোগে ও আফ্রিকান ইউনিয়নের সমর্থনে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৬৪-১ ভোটে ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রস্তাবটি মূলত ‘ইকুয়াল আর্থ’-এর মতো সম-আয়তনভিত্তিক মানচিত্র ব্যবহারে উৎসাহ দেয়, যেখানে মহাদেশগুলোকে তাদের প্রকৃত আয়তনের কাছাকাছি তুলে ধরে। একমাত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে; আর এস্তোনিয়া, জর্জিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, সার্বিয়া ও ইউক্রেন—ইউরোপের এই ছয় দেশ ভোটদানে বিরত ছিল।

বিষয়টি আপাতদৃষ্টিতে সামান্যই বলতে হয়—একটি মানচিত্রের প্রজেকশন বদলানো মাত্র। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর কিছু প্রশ্ন—পৃথিবীকে আমরা কীভাবে দেখতে শিখেছি? কে বা কারা সেই দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে?

এ দুটির চেয়েও গুরুতর জিজ্ঞাসা হলো, শক্তিধর ও বলহীন, কেন্দ্র ও প্রান্ত, ধনী ও গরিবের ধারণা কি শুধু রাজনীতি-সমাজনীতি-অর্থনীতিতে তৈরি হয়, নাকি আমাদের দেখাশোনা-বোঝাপড়াতেও তার ছাপ পড়ে?

বহুকাল ধরে প্রচলিত মার্কেটর প্রজেকশনে পৃথিবীর উচ্চ অক্ষাংশের ভূখণ্ডকে অস্বাভাবিক বড় দেখায়। ফলে মানচিত্রে গ্রিনল্যান্ডকে আফ্রিকার সমান বা কাছাকাছি আকারের মনে হয়। অথচ বাস্তবে গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড় আফ্রিকা।

মার্কেটর প্রজেকশন তৈরি করেছিলেন জেরারডাস মার্কেটর, ১৫৬৯ সালে। তাঁর প্রাথমিক উদ্দেশ্য ছিল নৌযাত্রায় দিকনির্দেশনা ও কম্পাস বিয়ারিং সঠিক রাখা, ভূখণ্ডের আসল বা সঠিক আয়তন দেখানো নয়। তাই এটিকে সরাসরি ‘আফ্রিকাকে ছোট করার ঔপনিবেশিক ষড়যন্ত্র’ বললে ইতিহাসের প্রতি সুবিচার হবে না। কিন্তু এখানেই বিষয়টির গভীরতর দিকটিরও শুরু।

২.

মানচিত্র পৃথিবীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বড় ভূমিকা রাখে। একটি শিশু যখন শৈশব থেকে এমন মানচিত্র দেখে বড় হয়, যেখানে উত্তর গোলার্ধের দেশগুলো সুবিশাল আর আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা সংকুচিত, তখন তা অবচেতনভাবেই তার মনোজগতে বৈশ্বিক শক্তি ও গুরুত্বের একটা সমীকরণ তৈরি করে দেয়।

মানচিত্র কোনো দেশের গরিবি বা সমৃদ্ধি তৈরি করে না ঠিকই, কিন্তু পৃথিবীকে কীভাবে দেখতে হবে, তার একটি মানসিক অভ্যাস তৈরি করে। আর কে না জানে, ক্ষমতা ইতিহাসে শুধু বন্দুক দিয়ে কাজ করেনি; দৃষ্টিভঙ্গির ওপরও প্রভাব ফেলার কোশেশ জারি রেখেছে। উপনিবেশবাদ তাই কেবল জাগতিক সম্পদের জবরদখল নয়, জ্ঞানের তথা মনোজগতের ওপর একধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠারও প্রচেষ্টা।

ইউরোপীয় উপনিবেশবাদ আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার সম্পদ লুণ্ঠন করেছে, নির্বিচার শোষণ করেছে—তা ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু শোষণ শুধু সোনা-জহরত বা খনিজের ছিল না; শোষণ ছিল কে জ্ঞানী, কে সভ্য, কার ভাষা উন্নত, কার ইতিহাস গুরুত্বপূর্ণ—এসবের সংজ্ঞা নির্ধারণের ওপরও।

টমাস ব্যাংবিংটন মেকলের ১৮৩৫ সালের ‘মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন’ তার জাজ্বল্য উদাহরণ। তিনি এমন একটি ভারতীয় শিক্ষিত শ্রেণি তৈরির কথা বলেছিলেন, যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মতামত, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিতে ‘ইংরেজ’ হবে।

শাসক যদি শুধু জমি বা বাড়ি দখল করে, মানুষ একদিন তা ফেরত চায়। কিন্তু যদি শাসক বোঝাতে পারে যে শাসিতের ভাষা, ইতিহাস ও সংস্কৃতি ফেলনা, তখন দখল আরও গভীরে শিকড় ছড়ায়।

এডওয়ার্ড সাইদের ‘ওরিয়েন্টালিজম’ আমাদের সেই ক্ষমতার সম্পর্ক বুঝতে সাহায্য করে। ‘প্রাচ্য’ সম্পর্কে পশ্চিমা জ্ঞান কীভাবে একটি নির্দিষ্ট ক্ষমতাকাঠামোর সঙ্গে যুক্ত, সাইদ তা দেখিয়েছেন। অন্যকে ব্যাখ্যা বা রূপায়িত করার ক্ষমতাও একধরনের শাসন, তা–ও স্পষ্ট করেছেন তিনি। ফ্রাঞ্জ ফানো আরও এক ধাপ এগিয়ে দেখিয়েছেন, উপনিবেশবাদ কীভাবে মানুষের আত্মপরিচয়ে আঘাত করে, যার ফলে শাসিত মানুষ নিজের মানমর্যাদা প্রকাশেও শাসকের চোখ ব্যবহার করতে বাধ্য হয়।

এই মানচিত্রে গ্রিনল্যান্ডকে আফ্রিকার সমান বড় দেখায়। অথচ বাস্তবে আফ্রিকা মহাদেশটি গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়

যে জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিকীকরণের শিকার, তাদের ভূখণ্ডও যদি মানচিত্রে বাস্তবের তুলনায় সংকুচিত দেখায়, তবে সেই দৃশ্যমান অসমতার সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অভিঘাত নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধু রুটির বণ্টনে তো নয়, স্বীকৃতিরও অসমতা আছে।

গরিবিকে আমরা সাধারণত খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও আয়ের নিরিখে দেখি। কিন্তু মানুষের বঞ্চনার আরও স্তর আছে—স্বীকৃতির বঞ্চনা, মর্যাদার বঞ্চনা। কে ইতিহাসের নায়ক? কার সাহিত্য সেরা? কোনটা দর্শন আর কোনটা লোকবিশ্বাস? কার শিল্প জাদুঘরে থাকবে, কার শিল্পকে বলা হবে নৃতাত্ত্বিক বস্তু? কার ভাষা আন্তর্জাতিক? এসব প্রশ্নের উত্তর ক্ষমতার ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত।

আজও বিশ্ব অর্থনীতির বৈষম্য বুঝতে উপনিবেশবাদের উত্তরাধিকারকে উপেক্ষা করা যায় না। অনেক গবেষণাতেই ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক কাঠামোর দীর্ঘমেয়াদি প্রভাবের কথা উঠে এসেছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের ‘না’ ভোটটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পরাশক্তিটি অবশ্য এটিকে নিছক মানচিত্র সংশোধনের উদ্যোগ হিসেবে দেখেনি।

ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করতে গিয়ে একে বৃহত্তর ‘আমূল মতাদর্শিক প্রকল্প’ ও ‘জ্ঞানগত ন্যায়বিচার’-এর মতো বিষয় টেনে আনেন। বাস্তব আয়তনের কাছাকাছি মানচিত্র ব্যবহারের মতো আপাতনিরীহ ও যুক্তিযুক্ত একটি আহ্বানকে যুক্তরাষ্ট্র কেন বৃহত্তর আদর্শিক প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেখল?

জাতিসংঘের এ প্রস্তাব কোনো আইন নয়, মার্কেটর প্রজেকশন বা গুগল ম্যাপসের মতো অ্যাপ নিষিদ্ধও করা হয়নি। এটি মূলত সম-আয়তনভিত্তিক মানচিত্রকে বেশি ব্যবহারের আহ্বান। তাই যুক্তরাষ্ট্রের একমাত্র ‘না’ ভোটটি মনের ভেতর কেমন খচখচ করে। এর অর্থ এই নয় যে আমেরিকার প্রত্যেক নাগরিক বা পশ্চিমের সব মানুষ আফ্রিকাকে ‘ছোট’ করে দেখেন।

কিন্তু রাজনৈতিক প্রশ্নটি উবে যায় না, যখন বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ পৃথিবীর ভূখণ্ডকে তুলনামূলকভাবে তার প্রকৃত আকারে দেখানোর পক্ষে, তখন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি কেন তার বিরোধিতা করছে? এখানেই মানচিত্র একটি প্রতীকে পরিণত হয়। সমস্যা কোনো একটি রেখা বা রঙে নয়; সমস্যা হলো কেন্দ্র নির্ধারণের অভ্যাসে। তখন মানচিত্র আর সাধারণ কোনো কাগজের টুকরা থাকে না, তা বৈশ্বিক বৈষম্য ও ক্ষমতার লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে।

৩.

তাই বলে ‘পশ্চিম’ মানেই চিরন্তন শত্রু—এমন সরল গল্পে আটকে দেওয়াও সত্যের অপলাপ হবে। পৃথিবীকে ‘পশ্চিম বনাম গ্লোবাল সাউথ’ বা ‘ধনী বনাম গরিব’—এমন সরলীকরণে ভাগ করলে ইতিহাস ও বর্তমানের বাস্তবতাও আড়ালে পড়ে যায়। ঔপনিবেশিক জিঞ্জির থেকে মুক্ত হওয়ার পর এশিয়া-আফ্রিকার বহু দেশে স্থানীয় অভিজাত শ্রেণি ও স্বৈরশাসকেরা নিজেদের সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে; সমাজে-রাষ্ট্রে গেড়ে বসেছে দুর্নীতি, বৈষম্য, অনাচার।

আফ্রিকান চিন্তাবিদ আশিল এমবেম্বে তাঁর ‘অন দ্য পোস্টকলোনি’ বইয়ে ঔপনিবেশিক শক্তির উত্তরাধিকার বিশ্লেষণের পাশাপাশি স্বাধীনতা-উত্তর আফ্রিকার রাষ্ট্রগুলোর নিজস্ব স্বৈরাচারী ক্ষমতার কাঠামোগুলোকেও কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তাই সমস্যাটি কেবল ‘সাদা’ বনাম ‘কালো’র নয়, এটি মূলত ক্ষমতাবান বনাম ক্ষমতাহীনের।

মানতেই হবে, ইতিহাসের সবচেয়ে নির্মম রূপগুলোর একটি ছিল উপনিবেশবাদ। কিন্তু তার উত্তরাধিকারকে বুঝতে হলে আজকের বৈশ্বিক করপোরেশন, স্থানীয় শোষক বা অলিগার্কি ও আধুনিক ভূরাজনীতি—পুরো কাঠামোকেই আতশি কাচের তলায় নিয়ে দেখতে হবে।

মানচিত্রে আফ্রিকাকে বড় দেখালে মহাদেশটির জমি এক ইঞ্চিও বাড়বে না, রাতারাতি সব অভুক্তের পাত খাবারে ভরে যাবে না, শিক্ষাবঞ্চিত শিশুটির জন্য নতুন বিদ্যালয় স্থাপিত হবে না, খনিশ্রমিকের মজুরি বাড়বে না। কিন্তু যা বদলাবে, তা হলো ‘দেখার অভ্যাস’। আর এটি মোটেও তুচ্ছ বিষয় নয়। উপনিবেশবাদ শেষ হয়েছে, কিন্তু ক্ষমতার অসমতা কি শেষ হয়েছে? এটিই আসল প্রশ্ন।

শতাব্দীর পর শতাব্দী ধরে যারা অন্যের চোখ দিয়ে নিজেদের দেখেছে, তাদের নিজস্ব দৃষ্টিতে বিশ্বকে দেখার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। নতুন মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ‘আফ্রিকা কত বড়’ নয়, প্রশ্নটি হলো আমরা কি এখনো শক্তিধরকে বড় এবং দুর্বলকে ছোট দেখতেই অভ্যস্ত থাকব?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে মানচিত্র বদলানোর চেয়েও বড় কাজ হবে আমাদের দেখার চোখ তথা দৃষ্টিভঙ্গি বদলানো। কারণ, উপনিবেশবাদ শুধু ভূখণ্ড দখল করে না, কখনো কখনো সে মানুষের মাথার ভেতর একটি ‘মানচিত্র’ এঁকে দিয়ে যায়। সেই মানচিত্রে বলবানকে বড়, দুর্বলকে ছোট; কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, প্রান্তকে গৌণ করে দেখা হয়। সেই মনস্তাত্ত্বিক মানচিত্রই মুছে ফেলতে হবে।

  • হাসান ইমাম সাংবাদিক

    hello.hasanimam@gmail.com

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
মৃত ঘোষণার পর ‘শিশু নড়ে উঠেছে’ বলে হাসপাতালে স্বজনদের হামলা–ভাঙচুর, চিকিৎসকসহ আহত ৪
মৃত ঘোষণার পর ‘শিশু নড়ে উঠেছে’ বলে হাসপাতালে স্বজনদের হামলা–ভাঙচুর, চিকিৎসকসহ আহত ৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছরের এক শিশুকে মৃত ঘোষণাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জরুরি বিভাগের এক চিকিৎসকসহ হাসপাতালের চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার সাব্বির আহমেদের ছেলে রাফি (৩) পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়লে কেউ একজন বলে ওঠেন—শিশু নড়ে উঠেছে। এরপরই শিশুর স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে মৃত ঘোষণার পর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে হাসপাতালের ১১ নম্বর কক্ষসহ (চিকিৎসকের কক্ষ) হাসপাতালের বিভিন্ন অংশের কাচ, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন।এ সময় চিকিৎসক জান্নাতুল রিয়া, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবদুস সামাদ, জরুরি বিভাগের কর্মী বিজয় ও নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হন। খবর পেয়ে মিরপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চিকিৎসক জান্নাতুল রিয়া বলেন, জরুরি বিভাগে শিশুটিকে আনার পরপরই তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, পানিতে ডুবে যাওয়ার পর শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হঠাৎ করে শিশুটির স্বজনেরা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন।মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা প্রথম আলোকে বলেন, জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে ঘটনার পরও হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।তবে শিশুটির বাবা সাব্বির আহমেদের দাবি, হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসক একবার শিশুটির বুক পরীক্ষা করে কক্ষে চলে যান। এরপর ২০ থেকে ২৫ মিনিট কোনো চিকিৎসক তাঁদের কিছু জানাননি। পরে আরেকজন চিকিৎসক এসে শিশুটিকে পরীক্ষা করেন। এ নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে কক্ষের কাচ ভেঙে যায়। তবে কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়নি বলে দাবি করেন তিনি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসককে হেনস্তা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যান। পরে ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।ঘটনার পর হাসপাতালে যান মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
এশিয়ান গেমসের অব্যবস্থাপনা: ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকা চীন-ভারতের অ্যাথলেটরা, কোরিয়ার ক্ষোভ

এশিয়ান গেমসের অব্যবস্থাপনা: ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকা চীন-ভারতের অ্যাথলেটরা, কোরিয়ার ক্ষোভ

যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

চামচভর্তি পানিতে কিলবিল করছে মশার লার্ভা
চামচভর্তি পানিতে কিলবিল করছে মশার লার্ভা

রাজধানীতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ‘একশোতে একশো’ বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৮ সেপ্টেম্বর হটস্পটগুলোতে ওয়াসার মিটার বাক্স, পরিত্যক্ত টায়ার ও পাত্রে কিলবিল করা এডিসের লার্ভা ধ্বংস করা হয়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু

সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের
নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের

নাগরিকত্ব প্রমাণের কোনো সুযোগ না দিয়ে এক ভারতীয় নারীকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ আউট) অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।শাহিন ফকির নামের এক যুবকের করা ‘হেবিয়াস করপাস’ রিট আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনোরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন প্রবীণ আইনজীবী ও ওডিশা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্রীনিবাসন মুরলিধর। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার জ্যেষ্ঠ আইনজীবী ঝুমা সেনসহ বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি শ্রীনিবাসন মুরলিধর সম্প্রতি ফিলিস্তিন ভূখণ্ডসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বাধীন ওই কমিশন জানিয়েছিল, ফিলিস্তিনে শিশুদের ওপর সরাসরি ও ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে।পিটিশনে শাহিন ফকির তাঁর মাকে আটক ব্যক্তি বলার বদলে বলপূর্বক বিতাড়িত ব্যক্তি বা ‘পুশ আউটি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, মায়ের স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবিন্দপুরে এবং তিনি একজন ভারতীয় নাগরিক। প্রায় ২০ বছর আগে রোজগারের সন্ধানে স্বামীর সঙ্গে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন।আবেদনকারীর অভিযোগ, গত ১৯ জুলাই মুম্বাইয়ে তাঁর মাকে বেআইনিভাবে আটক করা হয়। কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে বা গ্রেপ্তারের কারণ না জানিয়ে তাঁকে টানা ১০০ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। দীর্ঘ এ সময়ে পরিবারকেও কোনো তথ্য দেওয়া হয়নি। প্রায় পাঁচ দিন পর তাঁকে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয় এবং উত্তর-পূর্ব ভারতের সীমান্ত এলাকা দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় তাঁর নাগরিকত্ব যাচাইয়ে কোনো বিচারিক পদক্ষেপ বা কনস্যুলার সহায়তা নেওয়া হয়নি। এমনকি নিজের জাতীয়তার সপক্ষে যুক্তি বা প্রমাণ দাখিলের কোনো সুযোগও ওই নারীকে দেওয়া হয়নি।বাংলাদেশে পৌঁছানোর পর ওই নারী সীমান্তরক্ষীদের সহায়তায় মানবিক আশ্রয় পান। পরে ৩১ জুলাই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থার কথা জানান। এর আগে আসামের এমন একটি ঘটনা হাইকোর্টের সমালোচনার মুখে পড়েছিল বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।আদালতে পেশ করা নথিতে উল্লেখ করা হয়, ওই নারীর কাছে বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে। ১৯৫২ সালের ভোটার তালিকায় তাঁর মাতামহের নাম এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর মা-বাবার নাম রয়েছে। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর তাঁর নাম বাদ পড়লে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের আপিল ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে।মামলায় কেবল ওই নারীকে অবৈধভাবে বিতাড়নকেই চ্যালেঞ্জ করা হয়নি, পাশাপাশি ২০২৫ সালের মে মাসে জারি করা ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা বিতাড়নসংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ এবং ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডার, ২০২৫’-এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।আবেদনকারীর পক্ষের আইনজীবীদের যুক্তি, এই নতুন প্রশাসনিক ব্যবস্থার কারণে প্রশাসনিক কর্মকর্তাদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে গেছে, যা ভারতীয় সংবিধানের ১৪, ২১ ও ২২ অনুচ্ছেদে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী। এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিকদেরও ভুলবশত ও বেআইনিভাবে বহিষ্কারের ঝুঁকি তৈরি হচ্ছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এই পুশ আউটের প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে ওই নারীকে ভারতে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।আইনজীবীর যুক্তি, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব দাবি করলে এবং অন্য রাজ্যে তাঁর স্থায়ী বাসস্থানের কথা উল্লেখ করলে, এসওপির নির্দেশিকা মেনে তা যাচাই করা আবশ্যক; যা এ ক্ষেত্রে মানা হয়নি। এ ছাড়া ওই নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।এই পুশ আউট প্রক্রিয়াকে বেআইনি ও অনৈতিক আখ্যা দিয়ে ওই নারীকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আবেদনকারী।এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে সম্প্রতি জোরপূর্বক বাংলাদেশে পাঠানো বেশ কয়েকজন বাঙালি মুসলমানকে মানবিক কারণে তারা দেশে ফিরিয়ে এনেছে।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
হেডের সেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার জয়

হেডের সেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার জয়

মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

0 Comments