গোপালগঞ্জর লোকজন দিয়ে আগুন দিচ্ছেন, সন্ত্রাস করিয়ে কোন লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন `মঠবাড়িয়া-পিরোজপুর` বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা `আরাফাত পরিবহন` নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের অনুসারী শ্রমিক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসল ‘হানিফ পরিবহন’-এর রং ও স্টিকার সদৃশ একটি ভুয়া বাস জব্দ করা হয়। উদ্ধার করা হয় পেট্রোল, বস্তা ও বাঁশ দিয়ে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জাম।
চার বছরের ছোট্ট নিয়ামুলকে রেখে একদিন হারিয়ে গিয়েছিলেন মা মিনারা বেগম। মায়ের চলে যাওয়ার কারণ বোঝার বয়স তখনো হয়নি তাঁর। এরপর কেটে গেছে ১৮ বছর। এই দীর্ঘ সময়ে নিয়ামুল বড় হয়েছেন, চাকরি নিয়েছেন, সংসারও গড়েছেন। কিন্তু মায়ের কোনো খোঁজ পাননি। মায়ের মুখটিও স্পষ্ট মনে নেই তাঁর। তবু বিশ্বাস হারাননি—মা বেঁচে আছেন, একদিন হয়তো ফিরে আসবেন।
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে হোটেলে রান্না করা চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ল্যাবএইড-ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট ২০২৬ এর শিরোপা জিতেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফখর জামান, সাদ বেগ ও আরাফাত মিনহাস।
অপেক্ষাটা এক রাতের। এক রানের আক্ষেপ নিয়ে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা।