চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আটকে রেখে এক নারীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া চললেও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলার প্রায় ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক এখনো নতুন স্কেলে বেতন পাননি।
জামালপুরে দুই মাসের ব্যবধানে প্রতি মণ পাটের দাম বেড়েছে প্রায় ১ হাজার ৭০০ টাকা। মৌসুমের শুরুতে দাম কম থাকায় অনেক কৃষক পাট বিক্রি না করে বাড়িতে মজুত রেখেছিলেন। এখন দাম বেড়ে যাওয়ায় তাঁরা মজুত পাট বিক্রি করছেন। এতে ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির দ্বিতীয় তলার ওপরে থাকা চিলেকোঠার একটি কক্ষে সংরক্ষিত প্রায় ২০ জোড়া বেঞ্চ পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ফাটল দেখা দিয়েছে।
খুলনা মহানগরীর পানি দ্রুত নিস্কাশনের জন্য আধুনিক স্লুইচ গেট কাম পাম্প হাউজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
খুলনা নগরীতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের মধ্যে এবার ফারাজীপাড়ায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও পরে তা নিভে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।