গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম আইডি নং ১৯৮৬ ২৬৯৪ ২৫৬৪১৮৬৫২ ঘিরে যে অভিযোগপত্র ক্রমে স্তূপীকৃত হচ্ছে, তা নিছক ব্যক্তিগত অপবাদ নয়- বরং রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের অন্ধকার নাটক। অনুসন্ধান বলছে, টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি, ভ্যারিয়েশন টেন্ডার বাণিজ্যে ঘুষ, নিম্নমানের কাজ, পক্ষপাতমূলক বিল পরিশোধ থেকে শুরু করে প্রশাসনিক প্রভাব বিস্তারের নামে পোস্টিং-বাণিজ্য- সবখানেই রয়েছে এই প্রকৌশলীর ছাপ।
তার অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকা মোহাম্মাদপুর আসাদ এভিনিউ ৩৩/সি ৩ তলা একটি ২২০০ স্কয়ার ফিটের বিলাশ বহুল ফ্ল্যাট জার বাজার মূল্য ৩ কোটি ৫০ লক্ষ এবং ইকবাল রোড় ২/১০ একটি ২৫০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট জার বাজার মূল্য ৪কোটি টাকা এছাডাও তার শুশুর বাড়ি কিশোরগঞ্জ ভৈরব বে মাছের ঘের আছে এবং পূর্বাচলে ২০ কাঠার প্লট আছে এবং তার ব্যক্তি গত একটা দামি ব্যান্ডের গাড়ি ব্যবহার করে ।
তার স্ত্রী নাম সায়মা সুলতানা আইডি কার্ড নং ১৯৮৬৪৮২১১০২৬৬১২৫৩ নামে বেনামে বিভিন্ন বাংকে এফ ডি আর আছে । তার কন্যা নাম শেহজীন নওমি আই ডি নং ২০১৪২৬৯২৫৩২২৯০০৭০ নামে ও বেনামে বিভিন্ন বাংকে এফ ডি আর আছে ।
প্রথমত, টেন্ডার দুর্নীতি যেন রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ভ্যারিয়েশন টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গ, এলটিএমের নামে জালিয়াতি ও অযোগ্য ঠিকাদারদের পক্ষে পক্ষপাতমূলক কার্যক্রম ইতোমধ্যেই প্রকৌশল পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।
দ্বিতীয়ত, ঐতিহাসিক স্মৃতিচিহ্ন পর্যন্ত রক্ষা পায়নি। সংস্কারে নিম্নমানের কাজের মাধ্যমে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। প্রয়োজনহীন প্রকল্পে অর্থ অপচয় করাকে তিনি যেন নিয়মে পরিণত করেছেন।
তৃতীয়ত, পছন্দের ঠিকাদারদের পক্ষপাত প্রদানে সাজেদুল ইসলাম অভিযুক্ত। বহিরাগত ঠিকাদার ও আওয়ামীপন্থী কন্ট্রাক্টররা সুবিধা পেয়েছেন তার বিশেষ প্রভাবে, অন্যদিকে অপ্রিয়দের বিল আটকে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে।
চতুর্থত, সরকারি অর্থ আত্মসাতের নয়া কৌশলও হাতছাড়া হয়নি। ২০২৩-২৪ অর্থবছরের এপিপি প্রকল্পে ৮-১০% হারে কেটে নেওয়া হয়েছে বিল থেকে, আর অধিকাংশ প্রকল্পে চুক্তিমূল্য অতিক্রম করে অতিরিক্ত বিল আদায় করা হয়েছে।
পঞ্চমত, প্রকল্প যেন লুটপাটের মডেল। অভিযোগ রয়েছে, সেখানে দ্বিগুণ ওভার-ইস্টিমেট করে বিল আদায় করা হয়েছে, আরসিসি ও অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ কাজে সাবেক এমপি নিখিল ও সাবেক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের কথাও উঠে এসেছে।
ষষ্ঠত, প্রশাসনিক প্রভাব খাটিয়ে পোস্টিং-বাণিজ্যের অভিযোগও কম নয়। ঘুষ দিয়ে পছন্দের পদে বসে পরে তা থেকে অবৈধ লেনদেন চালিয়ে যাওয়া- একে এক ধরনের প্রশাসনিক মাফিয়াতন্ত্র হিসেবেই আখ্যা দিচ্ছেন সহকর্মীরা।
এছাড়া বিভাগে বিভেদ সৃষ্টি, ভিন্নমত দমন, অসামাজিক কর্মকাণ্ড এবং ঠিকাদারদের প্রতি বৈষম্যমূলক আচরণের মতো গুরুতর অভিযোগও বিদ্যমান। সাংবাদিকদের বারবার যোগাযোগের চেষ্টা এড়িয়ে যাওয়া তার কর্মকাণ্ডের বৈধতা নিয়ে আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে।
সবমিলিয়ে, একজন নির্বাহী প্রকৌশলীকে ঘিরে এমন বহুমুখী অনিয়মের চিত্র শুধু গণপূর্ত বিভাগের সুনামকেই কলঙ্কিত করছে না, বরং রাষ্ট্রীয় অর্থনৈতিক শৃঙ্খলা, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রকৌশল পেশার মর্যাদাকে নৃশংসভাবে ধ্বংস করছে। এখন প্রশ্ন হচ্ছে- এতসব অভিযোগের মুখে সাজেদুল ইসলাম নীরব কেন? তার এই নীরবতা কি দায়স্বীকার, নাকি আড়ালের কোনো শক্তির পাহারায় দুর্নীতির সাম্রাজ্য রক্ষার চেষ্টা?
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এ নির্ধারিত ৮০ মিনিটের পরিবর্তে ৫০ মিনিটে খেলা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
খুলনা নগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলি করা হয়েছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তার সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এছাড়া, নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং ‘দ্যা পালংকি’ নামের একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।