জাতীয়

পোস্টার নিষিদ্ধ ও ডিজিটাল প্রচারণায় কড়াকড়ি রেখে ইসির আচরণবিধির নতুন খসড়া

Shaeed জুন ১১, ২০২৬ 0
পোস্টার নিষিদ্ধ ও ডিজিটাল প্রচারণায় কড়াকড়ি রেখে ইসির আচরণবিধির নতুন খসড়া
নির্বাচন কমিশন (ইসি)।

 


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ স্তরের স্থানীয় প্রতিষ্ঠানের খসড়া নির্বাচনী আচরণবিধির ওপর রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


গতকাল বুধবার ইসি তাদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ইমেইলের মাধ্যমে খসড়াটি পাঠিয়ে আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের স্থানীয় সরকারের জন্য আচরণবিধি আলাদা হলেও ইসি এবার প্রায় একই রকমের খসড়া তৈরি করেছে।

নতুন এই খসড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার, নির্বাচনী প্রচারণায় যানবাহনের ব্যবহার, মাইকের ব্যবহার ও প্রার্থিতা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে।


এর আগে ইসি জানিয়েছিল, তারা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। আগামী আগস্টে তফসিল ঘোষণা ও নভেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এই ভোটপ্রক্রিয়া শুরু হতে পারে।

ডিজিটাল প্রচারণায় খসড়ায় যা আছে

খসড়া অনুযায়ী, কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য আবশ্যিকভাবে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে। তথ্য জমা না দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না।


নির্বাচনী প্রচারণায় নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না—এমন বিধান রেখে খসড়ায় বলা হয়, ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়াট তথ্যসহ কোনো প্রকার ক্ষতিকর কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না।

খসড়ায় আরও উল্লেখ আছে, জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা সম্প্রদায়ের ওপর ভিত্তি করে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত বা সামষ্টিক আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না।

ভোটারদের বিভ্রান্ত করার জন্য কিংবা নারী-পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থীর চরিত্র হনন বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে, এডিট (সম্পাদনা) করে কিংবা এআই দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল, কুরুচিপূর্ণ এবং মানহানিকর কনটেন্ট তৈরি, প্রকাশ, প্রচার ও শেয়ার করা যাবে না।

থাকছে না পোস্টারের ব্যবহার

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনেও পোস্টার ব্যবহার না করার বিধান রেখে নীতিমালা তৈরি করতে যাচ্ছে ইসি।

আচরণবিধির খসড়াতে বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। তবে প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে। কিন্তু সেক্ষেত্রে রেক্সিন, পলিথিন, প্লাস্টিকের মতো অপচনশীল দ্রব্য বা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান দিয়ে এগুলো তৈরি করা যাবে না।

শোডাউন চলবে না, তবে থাকছে ডিজিটাল ক্যারাভান

নির্বাচনী প্রচারকালে কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না এবং কোনো প্রকারের শোডাউন বা মহড়া করা যাবে না। 

নির্বাচনী প্রচারকাজে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। এমনকি ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির (সীমানা) মধ্যে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালানো নিষিদ্ধ থাকবে।

তবে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রয়াসে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি বা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে তৈরি 'ক্যারাভান' বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে দুপুর ১২টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তবে এই প্রচারের কারণে যেন যান চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগের সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।

মাইক ব্যবহারের বিধিনিষেধ ও শব্দের মাত্রা নির্ধারণ

খসড়ায় বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা সংস্থা একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারের কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহার করতে পারবেন না।

এছাড়া দুপুর ১২টার আগে ও সূর্যাস্তের পর কোনোভাবেই মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারে ব্যবহৃত মাইক বা সাউন্ড সিস্টেমের শব্দের মানমাত্রা কোনোভাবেই ৬০ ডেসিবেলের অতিরিক্ত হতে পারবে না।

 

Popular post
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি

ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।

মরবে না, ব্যর্থ হলেও দারুণভাবে হও—কেন এমন বললেন পার্বতী?

‘ব্যর্থ হলেও দারুণভাবে ব্যর্থ হও, ব্যর্থ হওয়ার অধিকারটুকু নিজের জন্য রেখে দাও’—এমনই সাহস জাগানো বার্তা দিয়েছেন অভিনেত্রী পার্বতী তিরুভোতা।

ইউক্রেন যুদ্ধের সময় ১ হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছে

‘দ্য গার্ডিয়ান’-এর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্তাত’-এর গোপন তথ্য থেকে জানা যায়, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি ৫ কোটি ডলার, রপ্তানি বাড়াতে চায় ঢাকা চেম্বার

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ যত পণ্য কেনে, দেশটিতে বিক্রি করে তার চেয়ে কম। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ৩০ কোটি ১২ লাখ ডলারের।

কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।

৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখেছিলেন। মৃত্যুর আগে লেখা ডায়েরিতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।

জাতীয়

View more
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড লিলি

ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।

RIPOTER NEWS নভেম্বর ২৪, ২০২৬ 0
মরবে না, ব্যর্থ হলেও দারুণভাবে হও—কেন এমন বললেন পার্বতী?

মরবে না, ব্যর্থ হলেও দারুণভাবে হও—কেন এমন বললেন পার্বতী?

ইউক্রেন যুদ্ধের সময় ১ হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছে

ইউক্রেন যুদ্ধের সময় ১ হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছে

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি ৫ কোটি ডলার, রপ্তানি বাড়াতে চায় ঢাকা চেম্বার

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি ৫ কোটি ডলার, রপ্তানি বাড়াতে চায় ঢাকা চেম্বার

কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর
কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।

RIPOTER NEWS নভেম্বর ২৪, ২০২৬ 0
৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

সরকারের ভুল ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ: অর্থমন্ত্রী

সরকারের ভুল ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ: অর্থমন্ত্রী

সেপটিক ট্যাংকে অসুস্থ রাজমিস্ত্রিকে উদ্ধারে নামে স্কুলছাত্র, মারা গেল দুজনই
সেপটিক ট্যাংকে অসুস্থ রাজমিস্ত্রিকে উদ্ধারে নামে স্কুলছাত্র, মারা গেল দুজনই

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২৪, ২০২৬ 0
১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন, ক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন, ক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা

খুলনা নগরীর তিন স্থানে গুলি, জনমনে আতঙ্ক

খুলনা নগরীর তিন স্থানে গুলি, জনমনে আতঙ্ক

0 Comments