নতুন বাজেটে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় অনলাইনভিত্তিক, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা বাধ্যতামূলক করার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সময়, ব্যয় এবং অনিশ্চয়তা কমাতে আবেদন জমা থেকে শুরু করে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাতদিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
এছাড়া কোম্পানি নিবন্ধন প্রক্রিয়াও দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধনের কাজ ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।
ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।
‘ব্যর্থ হলেও দারুণভাবে ব্যর্থ হও, ব্যর্থ হওয়ার অধিকারটুকু নিজের জন্য রেখে দাও’—এমনই সাহস জাগানো বার্তা দিয়েছেন অভিনেত্রী পার্বতী তিরুভোতা।
‘দ্য গার্ডিয়ান’-এর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রোসস্তাত’-এর গোপন তথ্য থেকে জানা যায়, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন।
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ যত পণ্য কেনে, দেশটিতে বিক্রি করে তার চেয়ে কম। গত ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ৩০ কোটি ১২ লাখ ডলারের।
কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনবার শয়তানকে দেখেছিলেন। মৃত্যুর আগে লেখা ডায়েরিতে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।
ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি।
কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনের সড়কে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।