জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ধাপে ধাপে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই স্মৃতি তর্পণের অনুষ্ঠান আমরা মোমবাতির আলোয় করছি। এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করবে না, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে, প্রজ্জ্বলিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল শুভ সময়ে জন্ম নেয়নি। দীর্ঘ ১৭ বছর তারা লড়াই-সংগ্রাম করেছে। জুলাই গণঅভ্যুত্থান সেই ধারাবাহিক সংগ্রামের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। এ জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞ।
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় দেখিনি, কিন্তু চট্টগ্রামের ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে তপ্ত বুলেট বরণ করতে দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু শহীদ আনাসের মায়ের চোখের জল দেখেছি। সেই অশ্রু দেখেই প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়ে।
তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি শুধু একটি মাস বা একটি দিনের জন্য নয়। আমাদের সব জানালা খোলা রাখতে হবে। তারা আমাদের বিবেককে জাগ্রত রাখবে, যেন আর কোনো স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি বা ফ্যাসিবাদের উত্থান না ঘটে।
রিজভী অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে। যারা দেশের টাকা লুট করেছে, তারা এখনো নানা জায়গায় ষড়যন্ত্র করছে। তাই ছাত্রসমাজকে সবসময় জাগ্রত থাকতে হবে। ইতিহাস বলে, ছাত্রসমাজ কখনো ঘুমায় না।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতীয়তাবাদী রাজনীতি করেন। জাতীয়তাবাদ মানে দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের জন্য অবিরাম সংগ্রাম। আপনাদের নেতা তারেক রহমানের চিন্তা-চেতনায়ও সেই জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছে। তাই দেশের স্বার্থে আপনাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাজারের বেশি ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদের স্মরণেই আমরা প্রতিবছর ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ ১৭ বছর নিপীড়ন সহ্য করার পরও আমরা দেশের প্রশ্নে কখনো আপস করিনি।
তিনি আরও বলেন, জুলাইকে কোনো ব্যবসার উপকরণ হতে দেওয়া হবে না। এই আন্দোলনের সবচেয়ে বড় মূল্য দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ চলবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সুশাসনের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া ‘জুলাইয়ের চেতনা’র ভিত্তিতে নয়। সবার আগে বাংলাদেশ এই নীতিই প্রতিষ্ঠা করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আমাদের বাস্তবসম্মত সমাধানে আসতে হবে। দিনের পর দিন এসব রিকশার সংখ্যা বাড়ছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছে।
দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জ্বালানি সাশ্রয়, জৈব সার উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার।
চলতি বছরের শুরুর দিকে নেপালে ভয়াবহ বন্যার পর ভারত দ্রুত ত্রাণ ও পুনর্গঠন অনুদান নিয়ে এগিয়ে এসেছে। এর মাধ্যমে তারা নিজেদের প্রভাব পুনরুদ্ধারের একটি সুযোগ পেয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন তরুণ প্রজন্মের (জেন জি) সমর্থনপুষ্ট সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।