রাজনীতি

এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হোসেন মাঝি জুলাই ৮, ২০২৬ 0
এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

 


সচিবালয়ে যাওয়ার পথে বেইলী রোডে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানানো নিরাপত্তাকর্মী আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। উপহার পেয়ে তিনি বলেন, কল্পনাও করেননি তার মতো ক্ষুদ্র মানুষকে প্রধানমন্ত্রী মনে করবেন। আর্থিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে তার ড্রাইভার ছেলের জন্য একটি চাকরির আবেদন জানান আব্দুস সালাম।
মুখের জড়তা নিয়ে আনন্দ প্রকাশ করছেন বেইলী রোডে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তকর্মী আব্দুস সালাম। কারণ আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য উপহার পাঠিয়েছেন।


আব্দুস সালামের গ্রামের বাড়ি পাবনার বেড়া থানায়। ২৫ বছর ধরে গাড়ি চালাতেন তিনি। স্ট্রোক করার পর তিন বছর ঘরবন্দি ছিলেন। অভাবের সংসারের চাকা সচল রাখতেই ৮ মাস আগে নিরাপত্তাকর্মীর চাকরি নেন তিনি। সচিবালয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানান আব্দুস সালাম। প্রধানমন্ত্রীও তার স্যালুট গ্রহণ করেন।    

একজন নিরাপত্তাকর্মীর এই আবেগকে মূল্যয়ন করতে তার বিষয়ে খোঁজ-খবর নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে আব্দুস সালামকে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। এসময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদও সেখানে ছিলেন।


১৭ বছর ধরে ধানের শীষকে বুকে ধারণ করেন জানিয়ে আব্দুস সালাম জানান, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সময় দিতে হবে। তাহলেই দেশ সামনের দিকে আগাবে।

Popular post
নরসিংদীতে দিনমজুরকে মাথায় গুলি করে হত্যা, আতঙ্কে এলাকাবাসী  

নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতের পাঁচ রাজ্যে বাংলাদেশের ভিসা প্রক্রিয়াকরণে নতুন প্রতিষ্ঠান

ভারতের পাঁচটি রাজ্যের বাসিন্দা ভারতীয় নাগরিক এবং সেখানে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিদেশিদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন সহজ করতে নতুন ভিসা প্রসেসিং সেন্টার নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

চুনারুঘাট থেকে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

এসআরবি-৯-এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

সুনামগঞ্জে এসআরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত জুয়েল তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি। 

শেয়ার কারসাজি: লাভেলোর পরিচালকের ভাইকে জরিমানা

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের (লাভেলো) শেয়ার ছয় ব্রোকারেজ হাউজ থেকে ৬ টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে লেনদেন করেছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক ইকরামুল হকের ভাই বিনিয়োগকারী মো. জাহিদুল হক।

ওয়াজ মাহফিল থেকে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়, ইমাম গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে আটকে রাখার পর ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজনীতি

View more
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”

RIPOTER NEWS নভেম্বর ১, ২০২৬ 0
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের শুরু

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে  

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

0 Comments