আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি একটা ফুঁ দিয়ে দেন। তাহলে গোটা আইন বিভাগ এক টাকায় চলবে।
অথবা বিকল্প হিসেবে বলতে পারি এক টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয় তাহলে যেভাবে চলবে সেভাবে আমার বিচার বিভাগ দরকার নেই, আইন বিভাগ দরকার নেই। একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগ এক টাকা দিয়ে চালানো সম্ভব না।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের ২৪তম দিনেও উত্তেজনা কমেনি।
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নারীদের মৌলিক মানবিক অধিকার ও আত্মমর্যাদা নিয়ে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে।
ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‘মেগা পার্সনাল’ নামে একটি ডেটিং অ্যাপে নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের আপত্তিকর ছবি উদ্ধার করা হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে মঙ্গলবারও (২৪ নভেম্বর) বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি করেছেন শ্রমিকরা। এতে এই শিল্পাঞ্চলের ৭০-৭৫টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।