পটুয়াখালীর পূর্ব মৌকরনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় উদ্ধার করা এয়ারগান পুলিশের প্রেস ব্রিফিংয়ে না দেখানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মোছা. মাহমুদা বেগম। তিনি এ ঘটনায় অস্ত্র উদ্ধারের বিষয়টি সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
মাহমুদা বেগমের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের বাড়ি থেকে একটি এয়ারগান এবং বেশ কিছু দেশীয় অস্ত্র ও পাঁচ-ছয়টি রামদা উদ্ধার করে। পরে আসামিদের সঙ্গে উদ্ধার করা অস্ত্র থানায় নেওয়া হয়।
এদিকে ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আসামিকে গাড়ি থেকে পটুয়াখালী সদর থানায় নামানোর সময় পুলিশের একজন সদস্যের হাতে উদ্ধার হওয়া ওই অস্ত্রটি রয়েছে। তবে পরবর্তীতে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অস্ত্রটি প্রদর্শন করা হয়নি বলে অভিযোগ করেন মাহমুদা বেগম। ব্রিফিংয়ে শুধু আসামি ও কয়েকটি দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, রবিউল কাজীর বিরুদ্ধে করা অস্ত্র মামলার (মামলা নম্বর-৫৩১) নথিতেও ওই এয়ারগানের উল্লেখ নেই। উদ্ধার করা অস্ত্র থানায় নেওয়া ও ভিডিওতে দেখার পরও মামলার নথিতে সেটি কেন উল্লেখ করা হয়নি, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান তিনি।
প্রেস ব্রিফিংয়ে না দেখানো এয়ারগান পুলিশ সদস্যের হাতে
সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম আরও অভিযোগ করেন, গত ১০ জুলাই রাতে রফিকুল ইসলামকে রামদা, চায়নিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলা করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে, যার নম্বর ৫২১।
এ ছাড়া মামলার ৩ নম্বর আসামি রুবেলসহ কয়েকজন এখনো গ্রেফতার হয়নি এবং তারা পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। পলাতক আসামিদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান মাহমুদা বেগম।
অভিযোগের বিষয়ে অভিযানে থাকা সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘আসামিদের বাসা থেকে দেশীয় অস্ত্রসহ একটি এয়ারগান উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্র সংক্রান্ত একটি মামলা হয়েছে। এয়ারগানের বিষয়টি ওসি সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান রায়হান/কেজে/এএসএম
নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি দল।
নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।