অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

নভেম্বর ৭, ২০২৬
অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম
অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম
আগামী ৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। একই সঙ্গে তিনি এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) পাচ্ছেন। 
নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ৭, ২০২৬
কিস্তি গ্রাহকের মৃত্যুতে পরিবারকে লাখ টাকা সহায়তা ওয়ালটনের
কিস্তি গ্রাহকের মৃত্যুতে পরিবারকে লাখ টাকা সহায়তা ওয়ালটনের

কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কিস্তি সুরক্ষা কর্মসূচির আওতায় প্রয়াত গ্রাহক মো. সাইদুর রহমানের মনোনীত নমিনি ছাকেদা খাতুনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নভেম্বর ৭, ২০২৬
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয়
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আহসান আল মুমিন ও এস কে জারিফ সিয়ামের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছেন টাইগার যুবারা।

নভেম্বর ৭, ২০২৬
স্কেল দিয়ে আঘাত শিক্ষকের, অবশের পথে স্কুলছাত্রীর হাত
স্কেল দিয়ে আঘাত শিক্ষকের, অবশের পথে স্কুলছাত্রীর হাত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ের পরিচয়পত্র গলায় না পরায় শিক্ষকের স্টিলের স্কেলের আঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তার হাত। বেঁকে গেছে বৃদ্ধাঙ্গুল। কলম ধরতে ও লিখতে না পারায় প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে তার পড়াশোনা। 

নভেম্বর ৭, ২০২৬
ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের তাঁবুগুলো প্লাবিত
ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের তাঁবুগুলো প্লাবিত

ভারী বর্ষণের ফলে গাজা উপত্যকাজুড়ে গড়ে ওঠা আশ্রয়শিবিরগুলোতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে অনেক আশ্রয়স্থল ভেসে গেছে এবং কম্বল ও তোশক ভিজে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
ইরানের স্থলবাণিজ্য বন্ধে এবার যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স
ইরানের স্থলবাণিজ্য বন্ধে এবার যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স

ইরানের ওপর কয়েক মাস ধরে চলা নৌ-অবরোধের পর, মার্কিন সামরিক বাহিনী একটি টাস্ক ফোর্স গঠন করছে। এর লক্ষ্য হলো—তেহরান যাতে স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সামগ্রী স্থানান্তর করতে না পারে, তা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রচেষ্টাকে আরো জোরদার করা। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলার কদমতলী এলাকা ও পুরাতন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

নভেম্বর ৭, ২০২৬
পোশাক শিল্পে প্রযুক্তি ও বিনিয়োগ তুলে ধরল অ্যাভেরি ডেনিসন
পোশাক শিল্পে প্রযুক্তি ও বিনিয়োগ তুলে ধরল অ্যাভেরি ডেনিসন

বাংলাদেশের পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। পোশাকের লেবেল, ট্যাগ, ব্র্যান্ডিং ও ডিজিটাল শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহকারী এই প্রতিষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত ৩০তম ইউএস ট্রেড শোতে পোশাক শিল্পের জন্য তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শন করেছে।

নভেম্বর ৭, ২০২৬
ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত: নাহিদ
ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, “ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি।

নভেম্বর ৭, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।