লভ্যাংশ ঘোষণা করেছে তিন কোম্পানি

নভেম্বর ৮, ২০২৬
লভ্যাংশ ঘোষণা করেছে তিন কোম্পানি
লভ্যাংশ ঘোষণা করেছে তিন কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে
এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, জিতলেন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট
এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, জিতলেন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমের নিয়মিত পর্বে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা।

নভেম্বর ৮, ২০২৬
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ অনুযায়ী, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ দ্রুত গঠন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

নভেম্বর ৮, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন আরো একটি ইউনিয়ন গঠনের প্রতিবাদে চলমান রেলপথ ও সড়ক পথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
অস্কারজয়ী পরিচালকের মরদেহ উদ্ধার
অস্কারজয়ী পরিচালকের মরদেহ উদ্ধার

অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন।

নভেম্বর ৮, ২০২৬
শেকৃবির পকেট গেটে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
শেকৃবির পকেট গেটে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসের ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
টানা উত্তেজনা-সংঘর্ষের পর কাজে ফিরলেন গাজীপুরের পোশাকশ্রমিকরা
টানা উত্তেজনা-সংঘর্ষের পর কাজে ফিরলেন গাজীপুরের পোশাকশ্রমিকরা

টানা কয়েক দিনের বিক্ষোভ, উত্তেজনা ও সংঘর্ষের পর কাজে ফিরতে শুরু করেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা। মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির ঘোষণার পর কর্মস্থলে ফেরেন তারা।

নভেম্বর ৮, ২০২৬
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
ধামরাইয়ে পুড়ল আরেক যাত্রীবাহী বাস, তিন রাতে তিনটি
ধামরাইয়ে পুড়ল আরেক যাত্রীবাহী বাস, তিন রাতে তিনটি

ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।

নভেম্বর ৮, ২০২৬
লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ
লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০ রানের লিড খুব বেশি সময় টিকতে দিল না ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিল সফরকারীরা।

নভেম্বর ৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।