বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ে করণীয় নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য করণীয় নির্ধারণ করতে হবে। পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থাকে নিয়ে গঠিত এ কমিটিতে আইন, কর, মানিলন্ডারিং প্রতিরোধ, আর্থিক গোয়েন্দা কার্যক্রম এবং অপরাধ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা এতে সই করেছেন।
এমএএস/এমএমকে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি দল।
সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ‘আরামকো টাওয়ারে’ ইয়েমেনি গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।
গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আগামী ডিসেম্বরে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমানো, ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং নীতি-নির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।
রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ।