ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস গড়ার পর এবার কনসার্ট নিয়ে নতুন চমক দিলেন পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’র অনুষ্ঠান চলাকালীনই নিজের পরবর্তী স্টেডিয়াম শোর ঘোষণা দিয়েছেন তিনি।
আগামী ২১ নভেম্বর ২০২৬ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কনসার্ট করবেন দিলজিৎ। শনিবার ওয়েম্বলির মঞ্চে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে পারফর্ম করার পরই ভারতীয় অনুরাগীদের উদ্দেশে এই ঘোষণা দেন তিনি।
১২ সেপ্টেম্বর ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন দিলজিৎ। এই আয়োজনের মধ্য দিয়ে প্রথম পাঞ্জাবি সংগীতশিল্পী হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামে হেডলাইন শো করার নজির গড়েছেন তিনি। পাঞ্জাবি গান, র্যাপ ও হিপ-হপের মিশেলে তার পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
ওয়েম্বলির মঞ্চ থেকেই ভারতের পরবর্তী কনসার্টের ঘোষণা দিয়ে দিলজিৎ জানান, এবার তিনি হাজির হবেন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত এই ভেন্যুতে তার কনসার্ট ঘিরে এরই মধ্যে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ২০২৫ সালে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের আলোচিত কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে দিলজিৎ বলেন, ‘ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামে কোল্ডপ্লে এরই মধ্যে নিজেদের অনুষ্ঠান সফল করেছে। এবার সেখানে আমার মতো পাঞ্জাবি শিল্পীরও অনুষ্ঠান হোক।’
ওয়েম্বলিতে বিপুল দর্শকের সামনে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করেছেন দিলজিৎ। এবার দেশের মাটিতে আরও বড় পরিসরে দর্শকদের সামনে গান পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন দিলজিৎ দোসাঞ্জ। পাঞ্জাবি সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পারফর্ম করে এরই মধ্যে বিশ্বজুড়ে বড় একটি শ্রোতাগোষ্ঠী তৈরি করেছেন তিনি।
ওয়েম্বলির পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কনসার্টের ঘোষণা দিলজিতের ক্যারিয়ারে আরও একটি বড় সংযোজন হতে যাচ্ছে। এখন এই আয়োজনের জন্য অপেক্ষায় তার ভারতীয় অনুরাগীরা।
এমএমএফ
নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি দল।
‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান।
দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।